“ইল্মুল-কালাম জ্ঞানসম্পন্ন ইমামগণ উক্ত দলীলসমূহ ব্যবহার করিয়াছেন; কিন্তু পরবর্তী কালে 'আকীদাসমূহের ব্যাখ্যার ব্যাপারে তাহাদের নিজেদের মধ্যে . মতানৈক্য দেখা যায়। মতানৈক্যের পশ্চাতে প্রধান কারণ ছিল আল- কুরআনের মুতাশাবিহ আয়াতসমূহ । এই মতানৈক্যই “আলিমদেরকে বিতর্ক ও বাকযুদ্ধের দিকে টানিয়া আনে । তাহাদের প্রত্যেকেই যুক্তিগ্রাহ্য প্রমাণাদি উপস্থাপন করেন এবং সঙ্গে সঙ্গে নাক্ল-(কিতার ও সুন্নাত) ৪7551757145 রচিত হয়” (মুকাদ্দিমা, পৃ. ৪৬৩)। ভিডি হার সম্পর্কে অনেক কিছুই বলা হইয়াছে । আহমাদ আমীনের মতে দে'হা*ল- ইসলাম, ৩খ, ১-৪) উক্ত কারণসমূহের মধ্যে কিছু ছিল অভ্যন্তরীণ ও কিছু ছিল বাহ্যিক (খারিজী)। অভ্যন্তরীণ কারণসমূহ বলিতে এ সকল বস্তু বুঝায় যেইগুলি স্বয়ং ইসলাম ও মুসলমানগণ কামনা করিত । যেমন (১ রন হানে এই পদ্ধতি যে, উহা কেবল তাওহীদ ও নবুওয়াতের প্রতিই আহ্বান করে নাই, বরং পৃথিবীর গুরুত্বপূর্ণ দীন ও জাতিসমূহের “আকা'ইদ ও আদর্শ সম্পর্কেও আলোচনা করিয়াছে এবং তাহাদের ভ্রান্ত মতবাদ প্রত্যাখ্যান .করিয়াছে; (২) যুদ্ধ-বিগ্রহ হইতে অব্যাহতির পর মুসলিমগণ দীনী আলোচনা ও বিতর্কের প্রতি মনৌযোগ দেন এবং দর্শনের প্রতি আকৃষ্ট হন। ফলে দীনী ব্যাপারে মতানৈক্যের উদ্ভব হয়; (৩) রাজনৈতিক সমস্যাবলী । ৃ বাহিরের (খারিজী) কারণসমূহ বিদেশী সংস্কৃতি, অনৈসলামী 'আকাইদ ও আদর্শের দরুন সৃষ্টি হয়, উহার মধ্যে গুরুতৃপূর্ণ কারণ এই ছিল যে, বিভিন্ন ধর্মের অনুসারীদেরকে দর্শনভিত্তিক প্রমাণাদি ছারা : প্রত্যাখ্যান করা যায়। প্রকৃত ব্যাপার হইল, ইসলাম যতদিন “আরব ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল ততদিন 'আকীদা সম্পর্কে তেমন কোন সৃক্ষ্ অনুসন্ধান ও বাক-বিতণ্ডর সৃষ্টি হয় নাই। ইহার কারণ এই ছিল যে, “আরবগণ কল্পনাবিলাসী নহে, বরং বাস্তববাদী । এই কারণেই বাস্তব কার্ধাবলীর সোলাত, সাওম, হজ্জ, যাকাত) ব্যাপারে প্রথম হইতেই (রা) যুগেও ফিকৃহ ও তাফসীর খন্থাদি রচনার সূত্রপাত হয়। কিন্তু যে সকল জিনিস কেবল ঈমানের সহিত সংশ্লিষ্ট ছিল সেই সম্পর্কে অধিক বাক-বিতপ্তা ও সমালোচনা হয় নাই, বরং সংক্ষিপ্তভাবে 'আকীদার. প্রতি বিশ্বাস স্থাপম করাই যথেষ্ট মনে করা হইয়াছে। সুন্স্স অনুসন্ধানকর্ম (যেমন উপরে বর্ণিত হইয়াছে) পরবর্তী কালে বিভিন্ন উপায়ে সম্পন্ন করা হ্য়। ও শিব্লী নু'মানীও “ইখতিলাফে “আকাস্ইদ কী ইবৃতিদা' শিরোনামের অধীনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করিয়াছেন এবং (আশ- শাহ্রাস্তানীর উদ্ধৃতিসহ) উল্লেখ করিয়াছেন যে, ইসলামী দলসমূহের মধ্যে মৌলিক বিষয় এই চারটি ছিল £ (১) আল্লাহ্র সিফাত প্রমাণ করা, €২) জাবূর ও কাদ্র-এর মূল কথা, (৩) 'আকণ'ইদ ও 'আমাল-এর পরস্পর সম্পর্ক, (৪) “আক্ল' ও 'নাক্ল' 55755 পৃ. ২০-৩০; বিস্তারিত তথ্যের জন্য দ্র. ফির্কা)। - “ইল্মু'ল-কালাম”-পরিভাষাটি সর্বপ্রথম ও কখন ব্যবহার করিয়াছেন? আহমাদ আমীন (দুহা*ল-ইসলাম, ৩খ, ৯)-এর মতে এই থেকে ব্যবহৃত হইতেছে। সর্বপ্রথম “আব্বাসী যুগে, সম্ভবত আল-মা"মূনের শাসনামলে 0০017161715 -২১৪ ইল্মুল-কালাম প্রবর্তিত হয় এবং এই নাম মু'তাধিলীদের সৃষ্ট, ইহার পূর্বে ই“তিকাদ সংক্রান্ত বিষয়সমূহের-জন্য “আল-ফিকৃহ ফি"দৃ-দীন' শব্দ ব্যবহার করা হইত, যেমন কানুনের জন্য “আল-ফিক্হ ফি'ল-ইল্ম” প্রচলিত ছিল ! আশ্ শাহরাস্তানী (আল-মিলাল ওয়া'ন-নিহাল, পৃ. ১৮) অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। শিবলী নু'মানী লিখেন, “অবশ্য তখন পর্যন্ত (আব্বাসী খলীফা মাহদীর যুগ) ইহা 'ইল্মু'ল-কালাম নামে অভিহিত হয় নাই। মা*মুন্'র-রাশীদের যুগে যখন মু'তাধিলীগণ দর্শনে দক্ষতা লাভ করেন এবং দার্শনিক মনোবৃত্তি লইয়া এই শাস্ত্রের থন্থাদি রচনা শুরু করেন তখন তাহারা ইহার নাম ইল্মু'ল-কালাম রাখেন” (ইল্মু'ল-কালাম, পৃ. ৩৫)। যাহা হউক, ইহা স্পষ্ট যে, কালাম-ও দর্শন অনেক স্থানে একই প্রকারের বলিয়া প্রতীয়মান হয় । মুতাকাল্লিমদের (কালামশান্ত্রবিদ) ন্যায় মুসলিম দার্শনিকগণও ইসলামী “আকা"ইদ ও অধিবিদ্যা সম্পর্কে গ্রন্থ . রচনা করিয়াছেন ও ইসলামী জ্ঞানের ইতিহাসে আমরা এমন অনেক নাম পাই যাহাদেরকে আমরা যুগপৎ মুতাকাল্লিম ও দার্শনিক উভয় দলে অন্তর্ভুক্ত করিতে পারি। উক্ত মনীষীদের রচনাবলী আজ পর্যস্ত এই কথার সাক্ষ্য বহন করিতেছে । এখন প্রশ্ন হইল, মুতাকাল্লিম ও দার্শনিক (যাহারা ধর্মতত্ব ও অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করিয়াছেন) উভয়ের কর্মসূচী ও কর্মপদ্ধতির মাঝে পার্থক্য কি? এই বিষয়ের উপর আমরা কয়েক পদ্ধতিতে .আলোচনা.-করিতে পারি। মুতাকান্পিমগণ,.ঈমান ও ইহার আনুষঙ্গিক 'বিষয়াদির উপর বিশ্বীস স্থাপন. করেন; উহার যথার্থতাকে স্বীকার করেন, উহার প্রতি ঈমান আনিয়া উহাকে যুক্তি দ্বারা প্রমাণ করিবার চেষ্টা.করেন. এবং উহার সপক্ষে দলীল-প্রমাণ পেশ. করেন। উহার বিপরীতে দার্শনিকগণ উক্ত বিষয়সমূহের উপর পক্ষপাতহীনভাবে আলোচনা করেন এবং তাহা এইভাবে যে, তাহাদের মন ও মগজ উক্ত বিশ্বাসসমূহ ও উহার প্রভাব হইতে মুক্ত । অতঃপর যখন তীহারা উহার চিন্তাভাবনা করিয়া কোন সিদ্ধান্তে উপনীত হন তখন উহার উপর বিশ্বাস স্থাপন করিয়া বসেন। উভয়ের কর্মপদ্ধতির মাঝে পার্থক্য যেন এইরূপ, মুতাকাল্লিমগ্ণ ইসলামের মূল পদ্ধতিসমূহের উপর বিশ্বাস. স্থাপন করিয়া উহার পক্ষে দলীল-প্রমাণ সংগ্রহ করেন। অপরদিকে দার্শনিকগণ উক্ত বিষয়সমূহের উপর দলীল-প্রমাণের চাহিদা অনুযায়ী চিন্তাভাবনা করেন (দ্র. ইব্ন খালদৃন, সুকান্দিমা, পৃ. ৪৬৬; সিনা আল-ইকৃতিসাদ ফি'ল-ই'তিকাদ)। অনুরূপভাবে সবার রাজা ইল্মু*ল- কালাম ও মৃতাকাল্লিমুন দ্বারা প্রভাবিত হন এবং “ইল্মু'ল-কালামের কোন কোন পরিভাষাকে দর্শনের.ক্ষেত্রে ব্যবহারও করেন, বরং আরও অগ্রসর কিম্বা বাতিলের উপর কোন যুক্তিনির্ভর দলীল পেশ করা যায় না। সুতরাং ইব্ন সীনা বলেন, “আখিরাতে পুনরুজ্জীবন বা .পুনরুথান ও উহার শারী'আতে মুহাম্মাদী উহা আমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা-করিয়া দিয়াছে, এইজন্য এই সকল ব্যাপার আমাদেরকে শারী“আতের মাধ্যমে জানিতে হইবে” হিট জাভা রুনা নিজি বির লিইবন সীনা-র উদ্ৃতি সহকারে)। “ইল্মুল-কালামের শুরুতত্পূর্ণ বিষয়বস্তু 8 “ইল্মু'ল-কালামের প্রধান বিষয় হইল ৪ 6১) আল্লাহ্র যাঁত (সত্তা), সিফাত (গুণাবলী), “আদৃল ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।