Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইল্মুল-কালাম যে, এই “ইল্ম কেবল দীনী “আকীদাসমূহের ব্যাখ্যা ও বিশ্লেষণ অন্তর্ভুক্ত করে না, বরং উহাতে আরও অনেক জিনিস ক্রমশ অন্তর্ভুক্ত হইতে থাকেঃ ৫১) “ইল্মু*ল-কালামের সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ বিভাগ ইলাহিয়াত সংক্রান্ত বিষয়সমূহ লইয়া আলোচনা করে। যেমন আল্লাহ, তাহার সত্তা (যাঁত), গুণাবলী (সিফাত) ও কার্যাবলী (আফ'“আল), আহিয়া' ও রুসুল ইত্যাদি। এই বিভাগকে আমরা সঠিক অর্থে 'ইল্মু'ল-কালাম বলিতে পারি; (২) ইল্মু'ল-কালামের হিক্মিয়া বিভাগ, যাহার সম্পর্ক অধিকতর তশবী'ঈয়াত (েদার্থ বিজ্ঞান) ও কীমিয়্যা (রসায়ন)-এর সহিত, যেমন জাওহার (মূল), “আরাদ' (আপাতন), অবিভাজ্য অণু, চলন ও স্থির, বর্ণ, প্রাণ, স্বাদ ইত্যাদি; (৩) ইল্মু'ল-কালামের রাজনৈতিক বিভাগ, যাহাকে দীনী রূপ প্রদান করা হইয়াছে, যেমন ইমাম কে হইতে পারেন, ইমামাতের শর্তাবলী কি, “আব্বাসী ও উমাবীরা ইমাম হিসেবে কেমন ছিলেন এবং এই ধরনের নানা প্রশ্ন; ৫8) “ইল্মু'ল কালামের “আক্লী (যুক্তিগত) বিভাগ, ভাল ও মন্দ সম্পর্কে আলোচনা, মানবিক ইচ্ছা ও আকজ্কার বিষয়, জ্ঞানগত উৎকৃষ্টতা ও নিকৃষ্টতা, ই“জাযু'ল-কুরআন, ইজমা ও কিয়াস ইত্যাদি। অতএব আমরা দেখি যে, আল-মাওয়াকিফ, আল-ফার্ক- বায়না*্ল-ফিরাক অথবা আল-মিলাল ওয়া*ন-নিহাল ইত্যাদি গ্রন্থসমূহ অধ্যয়ন করিবার সময় এই ধরনের বিভিন্ন অভিব্যক্তির উদয় হয়। 'ইল্ম কালামের সূচনা কিতাবে হয় ৪ “ইল্ম কালামের সূচনা সম্পর্কে আল-আশ“আরী (মাকালাত) হইতে শুরু করিয়া আত-তাফতাযানী (শারহুল-'আক7'ইদি'ন-নাসাফিয়্যা) পর্যন্ত সকলে ইহাই বলিয়াছেন যে, হযরত মুহাম্মাদ (স) ও সশহাবীগণের যুগ পর্যস্ত লোকেরা “আকাইদ সংক্রান্ত ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ (স)-এর নিকট হইতে জানিয়া লইবার কিংবা প্রত্যক্ষভাবে সাহাবীদের সহিত পরামর্শ করিবার সুযোগ পাওয়ার দরুন নিশ্চিন্ত হইতেন এবং খুব কমই মতানৈক্য প্রকাশ পাইত, কিন্তু পরবর্তী কালে ফিত্না ও অরাজকতা দেখা দিলে সন্দেহ ও আপত্তির সৃষ্টি হয়। ইহার কিছু রাজনৈতিক কারণ ছিল, কিন্তু অধিফাংশ মতানৈক্য ও মতভেদ এমন ছিল যাহা ভিন্ন ধর্মের লোক কিংবা উহাদের মধ্য হইতে ইসলাম গ্রহণকারী লোক অথবা গ্রীক জ্ঞানসমূহের প্রচার ও উহার প্রভাবাধীন যুক্তিগত পদ্ধতির প্রাধান্যের কারণে সৃষ্টি হয়। কিন্তু ইহা মনে করা ঠিক নহে যে, মতানৈক্যের সৃষ্টি কোন অসাধারণ 'বা অস্বাভাবিক অবস্থা ছিল অথবা ইহা কেবল মুসলমানদের ব্যাপারেই ঘটিয়াছিল। প্রথমত, ইহা এক স্বভাবজাত ব্যাপার যে, মানুষ সময়ে সময়ে তাহার ব্যক্তিগত চিন্তা প্রয়োগ করিয়া থাকে এবং প্রতিটি বস্তুর ব্যাপারে তাহার নিজস্ব দৃষ্টিভজীও ধার্য করিয়া থাকে । সে এক চিন্তার উপর বিদ্যমান থাকিতে পারে না। রাজনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন জাতির আদর্শের দন্দের শিকার হওয়ার পর চিন্তাধারায় আলোড়নের সৃষ্টি হওয়া অবশ্যনতাবী। দ্বিতীয়ত, ইসলাম হইল সমগ্র মানব জাতির দীন, উহা পৃথিবীর সকল মত ও পথের মুকাবিলায় নিজস্ব ধ্যান-ধারণা ও কর্মপদ্ধতি পেশ করে যাহার দরুন একটি” সংঘর্ষ অনিবার্য হইয়া দীড়ায়, তখন সকল মাযহাব ও দীনের অনুসারীরা উহার মুকাবিলায় সংঘবদ্ধ হয় এবং নিজেদের চিন্তাধারার অনুকূলে ও উহার প্রতিরোধকল্পে সব রকমের অস্ত্র প্রয়োগ করে, যাহার ফলে অনেক সময় ইসলাম গ্রহণকারিগণও প্রভাবিত হইয়া পড়ে। এমতারস্থায় বিবেচ্য বিষয় হইল যে, এই চ্যালেঞ্জকে মুসলিম “আলিমগণ কিভাবে গ্রহণ করিয়াছেন এবং উম্মাতের এক বিরাট অং ২১৩ | ইল্মুল-কালাম উক্ত ছন্দ-কলহ হইতে কিভাবে রক্ষা পাইয়াছিল। ইসলামের মত এক বিশ্বজনীন দীন অন্যের চ্যালেঞ্জের সম্মুখীন হইবে না তাহা অবিশ্বাস্য ৷ ইসলামকে প্রথম তিন শতাব্দীতে খুবই কঠিন চ্যালেঞ্জের মুকাবিলা করিতে হয় এবং নির্ধিধায় বলা হয়, সফলতার সহিত প্রতিটি পরীক্ষায় ইসলাম উত্তীর্ণ হয়। ইহা ছিল ইসলামের বিশেষ বৈশিষ্ট্য, মতপার্থক্যের জন্য বিভিন্ন দলের উৎপত্তি এক স্বাভাবিক ব্যাপার । সাংস্কৃতিক ক্ষেত্রে পরীক্ষা- নিরীক্ষার ফলে জাতিসমূহের মধ্যে মানসিক অস্থিরতার সৃষ্টি হওয়া কোন নুতন ব্যাপার নহে। অতএব এই ধারণা পৌষণ করা যথার্থ নহে যে, মুসলমানদের মধ্যেই কেবল দলের সৃষ্টি হইয়াছে । মতবিরোধ প্রতিটি ধর্মে এবং প্রতিটি দর্শনে বিদ্যমান । তন্রপ প্রাকৃতিক নিয়মের অধীনে মুসলমানদের মধ্যেও মতপার্থক্য দেখা যায়। | ইসলামী দলসমূহের মতবিরোধের উপর অধিক যাহারা জোর দিয়া থাকেন তাহারা ইহা বিবেচনা করেন না যে, ইসলামী চিন্তাবিদগণ এই ধরনের মতবিরোধ ও বিতর্কের মুকাবিলা কিভাবে করিয়াছেন এবং এত দন্দ ও কলহের মধ্যেও কুরআন ও সুন্নাতের ভিত্তির উপর উম্মাতের এঁক্য কিরূপে সুদৃঢ় রাখিতে সক্ষম হইয়াছেন। “আলিমগণ প্রকৃতপক্ষে মৌলিক বিষয়গুলিতে এক্য প্রতিষ্ঠিত করিয়া মূল লক্ষ্য স্থির রহিয়াছেন এবং উন্মতকে সঠিক নেতৃতু প্রদান করিয়াছেন । | বিভিন্ন মতবাদ ও বিভিন্ন দলের সৃষ্টির কারণ অনুসন্ধান অপ্রয়োজনীয়, কারণ ইহা এক স্বাভাবিক ব্যাপার, বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হইল যে, এত অধিক মতবাদ সত্তেও সত্য দীনের সঠিক রাস্তা কিভাবে সুপ্রতিষ্ঠিত রহিল এবং অধিকাংশ মুসলমানকে কিভাবে জামা“আতবদ্ধ করা সম্ভব হইল। বিভিন্ন দলের সৃষ্টি হইয়াছিল নিঃসন্দেহে, তবে সঙ্গে সঙ্গে ছোট ছোট দলের বিলুপ্তি ঘটিতে থাকে এবং সত্য দীনের জামা“আত সর্বদা বিজয়ী থাকে। সত্য দীনের উপর অধিকাংশ দলের এক্যবদ্ধ থাকাটা হইল অস্বাভাবিক ব্যাপার আর বিভিন্ন দলের উদ্ভব হওয়াটা হইল সাধারণ ও স্বাভাবিক ব্যাপার । উন্মাতকে অন্তত উহার বৃহদংশকে একতাবদ্ধ রাখার কাজ “ইল্ম কালাম সম্পন্ন করিয়াছে। যেমন বর্ণিত হইয়াছে, এই মুকাবিলায় তিনটি ক্ষেত্র ছিল £ (১) অভ্যন্তরীণ, যাহাতে মুসলমানদের অভ্যন্তরীণ ব্যাপার; €২) ভিন্ন ধর্মীয় মতবাদের অনুপ্রবেশের ফলে সৃষ্ট তুলনামূলক বিচারের ক্ষেত্র; (৩) খরীক (টান) দর্শন ও পাশ্চাত্য (আধুনিক) দর্শন হইতে উদ্ভূত চিন্তাধারা ও বিশ্বীসের মুকাবিলা । ইহাকে যুক্তিগত ক্ষেত্র বলা যাইতে পারে। যদিও অনেক ক্ষেত্রে ইল্ম কালাম নৃতন বিপর্যয়ের কারণ হইয়াছে, কিন্তু সামগ্রিকভাবে “ইল্ম কালাম সত্য দীনের বাস্তবতা প্রমাণ করিবার এবং উহার বিরুদ্ধে পরিচালিত আক্রমণ প্রতিরোধ করিবার ক্ষেত্রে অসাধারণ 'অবদান রাখিয়াছে। ইবৃন খালদৃনও “ইল্ম কালামের সূচনা সম্পর্কে আলোচনা করিয়াছেন । সমর্থনে যুক্তিগ্রাহ্য প্রমাণসমূহ উপস্থিত করা হইয়াছে । কিতাব ও সুন্নাতে উহার ভুরি ভূরি প্রমাণ রহিয়াছে। পূর্ববর্তী মনীষী, “আলিম ও গভীর . ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।