0০017161715 'ইল্মুর-রিজাল জন বর্ণানুক্রমিকভাবে সজ্জিত, ফাস্ল-এর উপরিভাগসহ বর্ণমালার এক বা একাধিক অক্ষরের বাব-এ বিভক্ত । ৮৭৫ হইতে ৯৬২ পর্যন্ত তালিকাভুক্ত করা হইয়াছে তীহাদের উপনাম কেন্য়া) অনুযায়ী এবং ৯৬৩-৯৯০ তাহাদের উপাধি (লাক 1ব) অথবা নিস্বা অনুযারী । গ্রন্থটির সমাপ্তি হইয়াছে বাবুল-জামি-তে অন্তর্ভূক্ত একটি গ্রন্থপঞ্জীমূলক ফাস্ ল-এ ইহার পরেই আছে আহলু'ল-বায়ত-এর কবিগণ সম্পর্কে একটি অতি সংক্ষিপ্ত বাব, সিডি হিরন শ্রেণীতে বিভক্ত । অতঃপর কিছুকাল কেবল সংকলনে অতিবাহিত হয়; তাহার পর আসে আল-মুহাক্কিকুল-হিন্লীর শাগরিদ তাকিয়্যু”দ-দীন হাসান ইব্ন “আলী ইব্ন দাউদ আল-হিল্পী (জে. ৬৪ ৭/১২৪৯-৫০)-র রিজাল (তেহরান ১৯৬৩-৪ খু.) এবং ইহার পর আসে আবু মানসুর জামালুস্দ-দীন হাসান ইব্ন যুসুফ ইব্ন “আলী ইব্ন মুহাম্মাদ ইব্ন মুতাহহারু"ল-হিন্লী মূ. ৭২৫/১৩২৫)-র গ্রন্থ যিনি বিশেষভাবে বিখ্যাত একটি নৃতন কিতাবু'র- রিজাল (তেহরান ১৯৩২-৩ খৃ.)-এর প্রণেতা । ইহারা অন্তত তাহাদের পরবর্তিগণের জন্য এ যুগের অপ্রতিদ্বন্্ী বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করেন এবং সাফাবী আমলের বৈশিষ্ট্যময় গ্রন্থাদি প্রণয়ণের আদর্শ স্থাপন করেন। সেই সময়ে জীবনীমূলক রচনাবলীর মূল কাঠামোর মধ্যে যে বিশ্বকোষ জাতীয় রচনা প্রচলিত হইতে থাকে (উদাহরণস্বরূপ ফারসী ভাষায় ৯৯০/১৫৮২ সালে লিখিত সায়্যিদ নূরুল্লাহ ইবৃন শারীফি*ল-মার'আশী আশ-শুস্তারীর মাজালিসু”ল-মুমিনীন, তেহরান ১২৬৮/১৮৫২ এবং ১২৯৯/১৮৮২) তাহা ইরানে শীআ মতবাদের বিজয় ঘোষণাকারী স্থানীয় পপ্তিতগণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করিতে থাকে । “আমালু*ল-“আমিল ফী “উলামা'-ই জাবাল “আমিল (তেহরান ১৩২০/১৯০২-৩), মুহাম্মাদ ইব্ন হাসান ইব্ন “আলী আল-হুররু"ল-'আমিলী (মৃ. ১০৯৭/১৬৮৬) অথবা যুসুফ ইব্ন আহ্মাদ ইবৃন ইবরাহীম আল-বাহরানী (মূ. .১১৮৭/১৭৭৩-৪)-এর লু'লু'আতায়ি*ল-বাহরায়ন (তেহরান ১২৬৯/১৮৯৩)। ইহার পরেই সরাসরিভাবে আবির্ভাব ঘটে আধুনিক জীবনীমূলক অভিধানসমূহের যাহাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নাম গ্রন্থপঞ্জীতে অন্তর্ভুক্ত হইয়াছে। প্রাচীন মুসলিমগণের সম্পর্কে ইসলামের প্রারন্তিক : শতাবদীগুলিতে সংগৃহীত তথ্যাবলীর পুনর্বিন্যাস সূত্রে, বিশেষজ্ঞদের লিখিত মৌলিক রচনা নহে। গ্রন্থপঞ্জী £ মূল পাঠে প্রদত্ত রচনাবলীর অতিরিক্ত দ্র. 0) ঢা, 5.৮. 91704১7 (২) 1২190, 13101 1705 50120 ০8 এ 155, 422-7; ৩) মুহাম্মাদ বাকির আল্-খাওয়ান্সারী, রাওদাতুল-জান্নাত ফী আহওয়ালি'ল-“উলামা” ওয়া*স-সাদাত, তেহরান ১৩০৬/১৮৮৯; ৫) মুহাম্মাদ ইব্ন সাদিক' ইব্ন মাহ্'দী, নুজুমুস-সামা, লখনৌ ১৩০৩/১৮৮৫-৬; ৫৫) সায়্যিদ ই“জায হুসায়ন আল-কানতুরী, কাশফু'ল-হুজুব ওয়া*ল-আস্তার, সম্পা. হিদায়াত হুসায়ন, কলিকাতা : ১৯৩৫ খৃ.; ৬) মুহাম্মাদ ইবৃন সুলয়মান তুনিকাবুনী, কিসাসু”ল-উলামা", তেহরান ১৩১৩/১৮৯৫-৬; (৭) আগা বুযুর্গ তেহরানী, তাবাকণতু আ'লামি'শ-শী'আ, নাজাফ ১৩৭৩/১৯৫৩ হইতে; ৮) এ লেখক, আয্- যারী“আ ইলা তাসানীফি'শ-শী'আ, তিন খণ্ড নাজাফ ১৩৫৫-৭/১৯৩৬-৮১ পরে তেহরান ১৯৪১ হইতে ; (৯) এঁ লেখক, মুসাফ্ফাস্উ*ল- মাকাল ফী মুসান্নিফি “ইল্মি*র-রিজাল, তেহরান ১৯৫৯ খু.; (১০) সায়্যিদ ই. বি ৫/২৭ ২০৯ মুহসিনু'ল-আমীন আল-“আমিলী, আ'য়ানু”শ-শী“আ, দামিশৃক ১৯৪৬ খু.) €১১) নামা-ই দানিশওয়ারান-ই নাসিরী, আট খগ্ড, কুম্ম ১৩৭৯/১৯৬০, (১২) হাজ্জ শায়খ “আবদুন্াহ ইব্ন মুহাম্মাদ হ্যাসানু'ল-মামাকানী, তান্কীহু'ল-মাকাল ফী আহওয়ালি'র-রিজাল, তিন খণ্ড, নাজাফ ১৩৪৯/১৯৩০; (১৩) মুহাম্মাদ “আলী তাব্রীযী, রায়হানাতু”ল-আদীব ফী তারাজিমি'ল-মা“রূফীন বি'ল-কুন্য়া ওয়া'ল-লাকাব, পাঁচ খণ্ড, তেহরান ১৩৬৪-৭৩/১৯৪৫-৫৪, ৬খ., তাব্রীষ্ ১৩৩৩/১৯৫৪; (১৪) “আব্বাস কুশ্মী, আল-কুনা ওয়া'ল-আলকাব, তিন খণ্ড, নাজাফ ১৯৫৬ খৃ.; (১৫) হাসান আস-সাদ্র, তা'সীসু'শ-শী“আ লি-উলুমি'ল-ইস্লাম, বাগদাদ ১৯৫১ খু.) (১৬) হাসানু'ল-আমীন, 151910710 9107116 ঢ7050101096019, এক খণ্ড, অপ্রকাশিত, তা. বি., আরও দ্র. “যায়দিয়্যা” প্রবন্ধ । 9. 9০8109 /১070196৮ (7.1.2)/ আবদুল বাসেত 'ইল্মুল-কালাম (৫১.511 ₹£০) £ ইসলাম বিষয়ক অন্যতম দীনী “ইল্ম, যাহার বিষয়বস্তু দীনের “আকীদাসমৃহ যুক্তি ও দলীল-প্রমাণ দ্বারা চূড়ান্তভাবে প্রমাণিত করা এবং “আকীদা সংক্রান্ত বিরোধী মতবাদের প্রতিবাদ ও প্রত্যাখ্যান (আল-ঈজী, আল-মাওয়াকিফ)। অধুনা ইহাকে “ইলমুল আকীদাও বলা হয়। ইহসণ*উ*ল*“উলুম গ্রন্থে আল-ফারাবী “ইলমুন্ল- কালামকে জ্ঞান-বিজ্ঞানের এমন একটি শাখা বলিয়া গণ্য করেন যাহা মানুষকে এমন যোগ্যতা প্রদান করে যাহাতে সে শারী“আতে বর্ণিত “আকীদাসমূহকে সত্য বলিয়া প্রমাণ এবং উহার বিরোধী মতাদর্শকে খণ্ডন করিতে পারে। মনে হয় যেন 'ইল্মুল-কালাম দীনের 'আকীদাসমূহের জন্য প্রমাণাদি _ সং্্রহ করিয়া থাকে এবং এইভাবে ঈমানের ভিত্তির হেফাজত করিয়া থাকে । অনুরূপভাবে উহা সর্বপ্রথম দীনী “আকীদা সম্পর্কে সন্দেহ পোষণকারী এবং উহার অস্বীকারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। ইহাও বলা হইয়াছে যে, আল-কালাম এমন এক “ইল্ম যাহাতে মাবদা” (প্রারস্ত) ও মাঁআদ (পরকাল) সম্পর্কে ইসলামী বিধানের আলোকে আলোচনা করা হয় (“আবদু'ন-নাবী, দাসতৃরু"'ল-“উলামা')। শারহুল- “আকা*ইদি'ন-নাসাফিয়্যা গ্রন্থে আত্-তাফতাযানীর বক্তব্য হইতে বুঝা যায়, “ইল্মুল-কালাম এমন এক 'ইল্ম যাহা দলীল-প্রমাণ দ্বারা আকা'ইদ- এর পরিচয় প্রদান করিয়া থাকে । ইব্ন খালদূন মুকাদ্দিমা (“ইল্মু*ল- কালামের আলোচনা)-তে লিখিয়াছেন যে, ইল্মু'ল-কালামে ঈমান সংক্রান্ত “আকাইদ সম্পর্কে যুক্তিনির্ভর দলীলসমূহ দ্বারা প্রমাণ উপস্থিত করা হইয়া থাকে। ইহা দ্বারা পূর্ববর্তী মনীষীদের মাযহাব পরিত্যাগ করিয়া যে সকল বিদ'আতপন্থী লোক ঈমান সংক্রান্ত 'আকীদাসমূহে সন্দেহ পোষণ করে তাহাদের সন্দেহের নিরসন উদ্দেশ্য হইয়া থাকে। উক্ত 'আকীদাসমূহের মধ্যে প্রধান হইল তাওহীদের 'আকদী। মুল্লা “আলী আল-কারী “ইল্মুল- কালামকে দীনের মৌলিক বিষয় (উসুলু*দ-দীন) গণ্য করিয়া লিখেন যে, প্রতি ঈমান আনা আবশ্যক শোরহুল-ফিকহি*ল-আকবার, পৃ. ১১৩)। “ইল্মুল-কালাম প্রকৃত অর্থে একটি ইসলামী “ইল্ম। উহার আলোচনা মুসলিমদের ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ এবং খৃষ্ট ও ০8 যদিও উহা উক্ত ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।