০0017161715 “ইলমিয়্যে এই সকল প্রধান মোল্লা অপেক্ষা নিম্নতর পদে আরও পাঁচজন বিশেষ বিচারক মুফাতিশগণ) থাঁকিতেন; তীহারা ওয়াকফ বিষয়াদির দায়িতে নিযুক্ত থাকিতেন__ তিনজন ইস্তান্থুলে যেথাক্রমে শায়খু*্ল- * ইসলাম-এর, উষ্ীরে আঁজাম-এর ও প্রধান খাজা গোলাম-এর তত্ত্বাবধানে) এবং একজন বুরসাতে । অন্যান্য বিশেষ বিচারক ছিলেন মাহমিল কাদীসি, তিনি হজ্জযাত্রিগণের কাফেলার সঙ্গে মক্কা শরীফে গমন করিতেন । ওরদু কাদিসি, তিনি স্বয়ং সুলতান (ও কাদী 'আসকারগণ) যখন যুদ্ধাভিযানে গমন করিতেন না, তখন সৈন্যদলের সঙ্গে যাইতেন এবং দোনান্মা কাদিসী, তিনি সুলতণনের নৌবহর যখন বাৎসরিক সমুদ্র যাত্রায় যাইত তখন সঙ্গে যাইতেন। শারী'আ অনুযায়ী বিচার পরিচালনাকারিগণের মধ্যে সর্বনিম্ন পদে . ছিলেন না*ইবগণ (দ্র.)। তাহারা হয় বিচারপতিগণের প্রতিনিধি হিসাবে ছোটখাট মামলার বিষয়গুলি (বাব নাইবী) মীমাংসা করিতেন, বিচারকের আওতাধীন জেলার অন্তর্ভুক্ত উপজেলার দায়িত্বে থাকিতেন (কাদা না'ইবী) অথবা তাহার অনুপস্থিতিতে বিকল্প (ওয়াকীল) হিসাবে কাজ করিতেন, সেক্ষেত্রে সেই বিশেষ আইন এলাকার যে নির্ধারিত আয় তাহা আরপালিক (্র.) হিসীবে তাহাকে দেওয়া হইত। না"ইব প্রায় ক্ষেত্রে হইতেন স্থানীয় “আলিমগণ, তাহারা সমমর্যাদাই লাভ করিতেন । কাদী “আসকার-এর অনুমোদনক্রমে স্বয়ং বিচারকগণই এই না”ইবগণকে নিযুক্ত করিতেন। সেইজন্য তাহারা ৰ্বিজেদের আয়ের একটা অংশ অথবা একটি নির্ধারিত পরিমাণ অর্থ বিচারককে দিতেন । “উছমানী শক্তির পতনের যুগে না'ইব পদ বস্তুত সর্বোচ্চ অর্থ প্রদানকারীকে প্রদান করা হইত, অযোগ্য ব্যক্তিগণকে সেই পদ দিতে থাকার কারণে বিচার প্রশাসন তখন গুরুতরভাবে কলুষিত হইয়া পড়ে। প্রাথমিক যুগে নিশ্নপদের মোল্লাগণ উপরে পদোন্নতি পাইতেন না, নিজেদের শ্রেণীর মধ্যেই ঘুরিয়া ফিরিয়া (দেউরিয়্যে) দায়িত্ পালন করিতে বাধ্য হইতেন। কিন্তু উচ্চ শ্রেণীর মোল্লাগণ সেইরূপ ছিলেন না, তাহারা প্রথাসিদ্ধভাবে পদোন্নতি লাভ করিতেন। মাখরেজ পদে কর্মজীবন শুরু করিয়া পদোন্নতি লাভ করিয়া তিনি প্রধান চার অথবা পাঁচ শহরের কাদী এবং অতঃপর মক্কা বা মদীনা শরীফের বিচারপতি, অতঃপর. ইস্তান্বলের বিচারপতি, তাহারও পরে আনাতোলিয়ার অথবা রূমেলির কাদী হইয়া সর্বশেষ তিনি একেবারে সর্বোচ্চ পদ শায়খৃ'ল-ইসলাম পদ অলংকৃত করিতেন। বিচার বিভাগের পদক্রমে উচ্চতর পদগুলি তুলনামূলকভাবে খুবই অল্প সংখ্যক হইবার কারণে অগণিত আকাজ্জী ব্যক্তির চাপের ফলে পরবর্তী কালে মধ্যবর্তী কিছু সংখ্যক পদ সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন হইতে এইরূপে রীতি হইয়া যায় যে, কোন মোল্লা বা সাবেক মোল্লাকে উচ্চতর পদ দিতে হইলে আগে তাহাকে সেই পদের বিচারক হইবার সম্মানজনক পদবী (পোয়ে) প্রদান করিতে হইত। খৃ..১১শ শতকে অনেক সরকারী বা বিশিষ্ট “উলামা*কে নামেমাত্র সম্মানজনক পদবী (পোয়ে-ই মুজেররেদে) প্রদান করা হইত, কিন্তু তাহাদেরকে কখনও বিচারকের দায়িত্ব পালন করিতে হইত না। ৃ এই বড় মোল্লা ও ছোট মোল্লাদের হইতে সম্পূর্ণ আলাদা ছিলেন সাধারণ কাদীগণ, তাহারা ছোট ছোট শহরে বিচারকের (কুণদীত-ই ২০৫ “ইলমিয়্যে কাসাবাত) দায়িত্ব পালন করিতেন এবং বেতনও অনেক কম পাইতেন, দৈনিক ২০-১৫০ আকচে। ১১শ/ ১৭শ শতকে তীহাদের সংখ্যা এক হাযারের উপরে ছিল, কিন্তু ক্রমে তাহাদের সংখ্যা কমিতে থাকে । ১১শ/১৮শ শতকের শেষভাগে এইরূপ কাদীগণের সংখ্যা ৪৫৬-এর বেশী ছিল না, তাহারা তিন দলে বিভক্ত ছিলেন__ বূমেলী, আনাতোলিয়া ও মিসর-_ তন্ধ্যে প্রতি দল আবার কয়েক শ্রেণীতে বিভক্ত ছিল। এক শ্রেণী হইতে অপর উচ্চতর শ্রেণীতে পদোন্নতি লাভ সম্ভব ছিল, কিন্তু কেহই সাধারণত অপর কোন ভৌগোলিক শ্রেণীকে ডিঙাইয়া উপরে যাইতে পারিতেন না । প্রতিটি দলের (আশরাফ-ই কুদাত) সর্বোচ্চ শ্রেণীর (সিত্থে) দুইজন করিয়া জ্যেষ্ঠ সদস্য__ ছয়জন আখ্তাবাশী ইস্তান্থলে তাহাদের কাদী “আসকারগণের উপদেষ্টারূপে কাজ করিতেন। প্রথম দিকে “উছমানী বিচারকগণ বহু বৎসর যাবত চাকুরীতে বহাল থাকিতেন। পরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করিবার জন্য এবং ক্রমবর্ধমান প্রার্থীদেরকে চাকুরী প্রদানের জন্য চাকুরীর মেয়াদ ক্রমেই কথাইয়া মোন্লাগণের কার্যকাল এক বৎসর এবং সাধারণ কার্যকাল প্রথমে ২৪ মাস, পরে আস্তে আস্তে কমাইয়া ২০ মাস, ১৮ মাস এবং ১২ মাস করা হয়। একেবারের চাকুরীর মেয়াদ শেষ হইয়া গেলে (মাযুল হইলে) তখন তাহারা নৃতন দায়িত্ব লাভের জন্য ইস্তান্থলে অপেক্ষমাণ থাকিতেন, প্রতি বুধবার নিজেরা দীওয়ানে গিয়া তাহাদের কাদী “'আসকার-এর সঙ্গে সাক্ষাত করিতেন । চাকুরীকাল শেষ হইলে বা অবসর গ্রহণ করিলে তখন অনেক মোল্লাই মাদ্রাসাতে শিক্ষকতা করিতেন। উপরের স্তরের বিচারপতিগণের প্রায় সকলকেই মাদ্রাসার মুদাররিসগণের মধ্য হইতে নিয়োগ করা হইত, সেই অধ্যাপকগণকে নিয়া “উছমানী “আলিমগণের অপর প্রধান শাখা গঠিত হইয়াছিল । প্রাথমিক কালে মুদার্রিসণণের পদোন্নতির ও বিচার বিভাগীয় পদে নিয়োগের জন্য কোন কড়াকড়ি নিয়ম ছিল না। তবে পরবর্তী কালে বড় মোল্লাগণের পদে নিয়োগের জন্য শুধু কিবার-ই মুদাররিসীন অর্থাৎ ইস্তান্থুলের মাদ্রাসাসমূহের অধ্যাপকগণকেই মনোনীত করা হইত, সেই মাদ্রাসাগুলি ছিল বারোটি শ্রেণীতে বিভক্ত। তন্মধ্যে চারটি সর্বোচ্চ শ্রেণীর, যথা মুসল্ে-ই সুলেয়মানিয়্যি, খওয়ামিস-ই খোমিসে-ই) সুলেয়মানিয়্যি, সুলেয়মানিয়্যি ও সকলের উপরে দারুষ্ল-হাদীছ'। প্রতি বৎসর যেহেতু মাত্র আটজন (পরবর্তী কালে এগারজন) পাস করিয়া এই শ্রেণীর বিচারক পদ লাভ করিতেন সেইজন্য উপরের মু্দাররিস পদে উন্নতি লাভ স্বাভাবিকভাবেই সীমিত ছিল। প্রধান বাধা ছিল মাদ্রাসার গুরুতৃপূর্ণ ৬ষ্ঠ মানে, সাহন-ই ছেমান বা অষ্টমের বারান্দাতে ফোতিহ' মস্জিদের মাদ্রাসাতে)। এই আটটি মুদার্রিস পদের জন্য আকাজক্ী অসংখ্য প্রতিযোগী ঠিক নিঙ্নের মুসিলে-ই সাহন মানে গিয়া আটকাইতেন, সেইজন্যই তাহাদেরকে বলা হইত “আটক' বোতাক)। পদোন্নতির জন্য অপেক্ষমাণদের দাবি মিটাইবার জন্য উচ্চ মাদ্রাসার পদসমূহ ক্রমায়ে বৃদ্ধি করা হয় এবং ইতিমধ্যে উঠিয়া গিয়াছে সেরূপ মাদ্রাসাতেও অনেককে নামমাত্র নিয়োগ প্রদান করা হইত । পুরাতন কলেজ বা উচ্চ মাদ্রাসার নিম্ন পদের মুদার্রিসগণ পরবর্তী কালে শুধু দেউরিয়্যে পদের জন্য দরখাস্ত করিতে পারিতেন অথবা সাধারণ কাদী হইতে পারিতেন । প্রদেশসমূহে অনেক মুদার্রিস একই _ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।