0০017161715 ইল্ম তারবা', নির্ঘন্ট)। প্রাথমিক আমলেই মুসলিম চিন্তাবিদগণের মধ্যে মা'রিফা ও “ইল্ম শব্দ দুইটির তাৎপর্য সম্পর্কে মতভেদ দেখা দেয়, প্রথমটি দ্বারা চেতনা বাঁ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বুঝাইত, তাহা দ্বারা জ্ঞান অর্জনের পূর্বে একটি অজ্ঞতার অরস্থা যে ছিল সেরূপ ধরিয়া লওয়া হইত। আর দ্বিতীয় শব্দটি দ্বারা সেই জ্ঞানকে বুঝাইত যাহাকে স্বতঃক্ফুর্ত বলিয়া বর্ণনা করা যায়। অন্য কথায়, মা“রিফা দ্বারা বুঝায় সাধারণ জ্ঞান আর 'ইল্ম দ্বারা বুঝায় আল্লাহ্কে জানিবার জ্ঞান এবং সেই অর্থে ধর্ম বিষয়ক যে কোন জ্ঞান। বস্তুত এই পার্থক্যগুলি সম্পূর্ণ কৃত্রিম ও সন্দেহযুক্ত, এমনকি উভয় শব্দেরই ষথেষ্ট উদাহরণ সমেত অর্থগত আলোচনা করিলেও এই সমস্যাটির কোন সমাধান হইবে না । বিভিন্ন লেখক নিজ নিজ পসন্দ অনুযায়ী এইগুলির ব্যবহার করিয়াছেন এবং প্রায়োগিক দিক হইতে অর্থের . বিভিন্নতাও ব্যাপকতর হইয়া গিয়াছে। সুফীতত্ত্ব বা অধ্যাত্মবাদের ক্ষেত্রে “ইল্ম ও মা'রিফা” শব্দ দুইটির মধ্যকার যে সম্পর্ক সে বিষয়ে মা'রিফা ও তাসাওউফ শীর্ষক প্রবন্ধ দুইটিতে আলোচনা করা হইয়াছে; দার্শনিক ও ধর্মতাত্ত্িক দৃষ্টিকোণ হইতে জ্ঞানের যে ধারণা সে বিষয়ে মারিফা শীর্ষক প্রবন্ধ দ্র. ৷ আমরা এখানে শুধু বলিব যে, 'ইল্ম কথাটি দ্বারা মুতাকাল্লিমুন- এর পদ্ধতিগত ধারণার সকল প্রয়োজনই মিটাইতে হইত । তীহারা ইহাকে এরিস্টোটলীয়গণের চিন্তা পদ্ধতি বা জ্ঞানের সারবন্তুর অন্তভুক্ত করিয়াছেন । “ইল্ম হইতেছে এক অপ্রধান গুণ বা আপতন ("আরাদ); ইহার বৈশিষ্ট্য হইতেছে জীবন (মুখতাস্স বি'ল-হায়াত) ও গঠন যাহা ইচ্ছা, শক্তি ইত্যাদির সমন্বয়ে নিম্নতর আকাঙ্কাহীন মনের অবস্থাসমূহের (কায়ফিয়্যাত) অন্যতম শ্রেণী (দ্র. আল-ঈজী, মাওয়াকিফ, উহাতে আল-জুরজানী কর্তৃক লিখিত ভাষ্য, বূলাক ১২৬৬ হি., পৃ. ২৭২ প.; আত-তাহানাবী, 79101. 01 (60100. (2109, 1055-66)। “ইল্ম হয় চিরত্তন কোদীম) অথবা ইহা সময় বা কালের ভিতরে উৎপন্ন হয় (হাদিছ, মুহ্'দাছ); তাহা নির্ণীত হয় এইরূপে যে, 'ইল্ম কি আল্লাহ্র মধ্যে বর্তমান, না সৃষ্ট কোন সম্তাতে বর্তমান, আর এই দুই ধরনের মধ্যে কোন সাদৃশ্য নাই। মুতাকাল্লিমুন 'ইল্ম ও মা“রিফা-এর মধ্যে পার্থক্য নির্ণয় করিয়াছেন, তাহারা প্রথম শব্দটি দ্বারা যৌগিক ও বিশ্বজনীন কিছুকে বুঝাইয়া থাকেন এবং মা'রিফা দ্বারা সহজ সরল বস্তুকে বোসীত) (দ্র. আল-জুরজানী, তা'রীফাত] ও বিশেষভাবে কোন কিছুকে বুঝাইয়া থাকেন (দ্র. জিডি তাফতাযানী, নাসাফীর ভাষ্য, পৃ. ৪৩)। ধর্মতত্ব বিষয়ক দৃষ্টিকোণ হইতে ইল্ম ও “আমাল (কাজ বা আচরণ)-এর সম্পর্কের মধ্যে আরও একটি তফাৎ রহিয়াছে। বস্তুত একটি রহিয়াছে 'ইল্ম নাজারী, যেমন কোন বস্তু বিষয়ে জ্ঞান এবং কোন " ব্যক্তির এই জ্ঞান থাকিলে তিনি সেইখানে বিরত হইতে পারেন। আর (ইবাদাত), ধর্মীয় দায়িত্ব পালন করা হইলে তবেই ইহা পরিপূর্ণ হইল দ্র. আর-রাগিব, মুফরাদাত, পৃ. ৩৪৮) । আল-কারাফী তাহার তানকীহ গ্রন্থে কোয়রো ১৩০৬ হি. পৃ. ১৯৩) যে ব্যাখ্যা দিয়াছেন তাহা কতকটা ভিন্ন রকমের যাহার বস্তুর জ্ঞান রহিয়াছে এবং সেই জ্ঞানের শিক্ষা অনুযায়ী কাজ করে না সে অর্ধ-অনুগত আর যাহার এই জ্ঞান রহিয়াছে এবং তদনুষায়ী কাজ করে তাহার কৃতিত্ব দিগুণ "আরও সাধারণ দৃষ্টিকোণ হইতে দেখিলে 'ইল্মকে যদি ধর্মীয়রূপে প্রয়োগ করা হয় তখন তাহা মাঁরিফার বিপরীত অর্থ দেয়। যেমন ২০৩ 'ইল্ম মাঁরিফা হইতে পবিত্র নহে সেরূপ জ্ঞানেরও অংশ আবার আদাব (দ্র.)-এর সঙ্গেও বৈপরীত্য প্রকাশ পায় এইভাবে যে, উহার প্রকৃত অর্থ নির্ণয় করা কঠিন। তবে উহা (আদাব) দ্বারা, বিশেষ করিয়া সাহিত্য বিষয়ক ও পেশাগত প্রশিক্ষণকেই অধিক বুঝাইয়া থাকে যাহা অনেকটা মাঁরিফার অনুরূপ । 'আলিম এই কর্তৃক বিশেষ্য (ইস্ম ফা“ইল) পদটি ছারা ধর্মীয় বিষয় জ্ঞানী ব্যক্তিকে দ্র. প্রবন্ধ উলামা) বুঝাইত। পরবর্তী কালে ইহা দ্বারা শুধু বিদ্বান বা পন্তিত ব্যক্তিকে বুঝান. হইতে থাকে, অথচ এই অর্থ বুঝাইবার জন্য আগে অন্যান্য শব্দ (বিশেষ করিয়া হাকীম) ব্যবহৃত হইত । আর 'ইল্ম দ্বারা যে সাধারণভাবে সকল জ্ঞানকে বুঝান হইতে থাকে তাহা আরও অনেক পরের বিষয় । এই কথা সত্য যে, “তালাবু'ল-ইল্ম' কথাটির মধ্যে শেষ শব্দটি দ্বারা অধিকাংশ 'আলিম হাদীছশান্ত্রকেই বুঝিতেন, যাহার জ্ঞান অর্জনের জন্য সুদীর্ঘ পথ পাড়ি দিবার প্রয়োজন হইত। কিন্তু রাসূলুল্পাহ (স) অসংখ্য হাদীছে মুসলিমগণকে যে “ইল্ম বা জ্ঞান অনুসন্ধানের নির্দেশ দিয়াছেন সেখানে তিনি শুধু এই ধর্মীয় জ্ঞানকেই বুঝাইতে চাহিয়াছেন কিনা তাহাতে সন্দেহ রহিয়াছে । কাজেই যে সকল হাদীছে এই শব্দটি রহিয়াছে সেখানে 'জ্ঞান' অর্থই বুঝিতে হইবে, যেমন ইসলামের প্রথম শতাব্দীগুলির বিভিন্ন পাঠে ইহাকে 'শিক্ষালাভ' অর্থ করণই সঙ্গত। তাহা ব্যতীত জ্ঞান-বিজ্ঞান প্রথমে চর্চা করেন দার্শনিকগণ, অতঃপর বিভিন্ন চিন্তাবিদ ও লেখকগণ । এইগুলিকে অনেক তালিকার অন্তর্ভুক্ত করা হয় (ইহয়া-“উলুম)। ৩য়/৯ম শতক হইতে শুরু করিয়া বর্তমান সময় পর্যন্ত এইগুলির যে বিবর্তন তাহা বিশেষভাবে প্রণিধানযোগ্য 11. 092:091 5 ৬. . গোল তীহাদের [00001000012 219. 0)601000 [11750170206 গ্রন্থে প্যোরিস ১৯৪৮ খৃ.ঃ পৃ. ১০১-২৪) সেইগুলির খুবই শিক্ষণীয় তালিকা দিয়েছেন। সেখানে জ্ঞানের গঠনরীতিতে কালামের স্থান বিবেচনা করিয়া তীহারা আল-ফারাবী, ইখওয়ানু*স-সাফা", আলখাওয়ারিযমী, ইবনু'্ন-নাদীম, আল-গাধানী ও ইবৃন খালদুনের পরিকল্পিত শ্রেণীবিভাগসমূহ দেখাইয়াছেন এবং সেই সঙ্গে ইব্ন সীনার (পৃ. ১০২, টীকা ২) যুরজী যায়দানের তালিকারও উল্লেখ করিয়াছেন । এই তালিকা প্রণেতাদের নামের সঙ্গে যোগ করা যাইতে পারে ইব্ন কুতায়বা (দ্র. 0. 1,50010765, 1010 91009709, 109,009,9005 1965, 443-9), আবৃ.হায়্যান আত-তাওহীদী (্র. 1. 86729, 10) 0, ১৮101, 1963-4, 241-99), ইব্ন হাষুম মোরাতিবু'ল- উলুম, সম্পা, এস. আল-আফগণনী), মিস্কাওয়ায়হ (কিতাবু'স্-সা'আদা, কায়রো ১৯২৮ খু, পৃ ৪৮-৬০) এবং সম্ভবত আরও অন্য লেখকগণের নাম। | যে, 'আরব-ইসলামী বিজ্ঞান ও বিদেশী বিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলকভাবে কতটুকু শুরুত্ব দেওয়া হইয়াছে, তারিখ যতই পিছাইয়াছে ততই ক্রমাগতভাবে শেষোক্ত বিষয় কম স্থান লাভ করিয়াছে । আল-গাযাঁলী (র) মূ. ৫০৫/১১১২| এই ক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করিয়াছিলেন বলিয়া মনে হয়। তিনি প্রশংসনীয় (মাহমুদা) ও নিন্দনীয় : (মাযমুমা) বিজ্ঞানসমূহের মধ্যে পার্থক্য চিহিত করিয়াছেন । শেষোক্ত শ্রেণীর মধ্যে অপ্রয়োজনীয় বিবেচিত হয় সেইরূপ সকল শাখাকে অন্তর্ভূক্ত করা হইয়াছে; শুধু অপ্রয়োজনীয় নহে, দুনিয়াতে জীবনের জন্য ক্ষতিকর ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।