0017161715 ইল্দেনিয, শামসু'দ-দীন ইল্দেনিষ, শামসু*দ্-দীন (১3411 ০০০,১১1) ৪ মে. ৫৭১/১১৭৫-৭৬?), আযারবায়জানের আতাবেগ ০০০০৪ বংশের প্রতিষ্ঠাতা দ্র. ইল্দেনিযী)। . _ জন্মগতভাবে তিনি একজন কি পৃচাক' তুকী ছিলেন। তিনি সালজুক সুলতান মাহমুদের উষীর কামালু'দ-দীন আস-সিমীরূমী (নিহত ৫১৫ বা ৫১৬/১১২১ বা ১১২২)-র একজন ক্রীতদাসরূপে জীবন আর্ত করেন। অতঃপর তিনি সুলতান মাস্*উদ (৫২৯/১১৩৪-৫৪ ৭/২১৫২)-এর চাকুরীতে যোগদান করেন। তিনি তাহাকে আররানের শাসনকর্তা নিয়োগ করেন। জজীয় আক্রমণ প্রতিরোধের জন্য এই দূরবর্তী প্রদেশে একটি শক্তিশালী সেনাবাহিনী পোষণ করা আবশ্যক হইয়া পড়ায় ইল্দেনিয সালজ্কদের অন্যতম শক্তিশালী আমীরে পরিণত হন এবং ৫৪০/১১৪৬ সালের দিকে নিজেকে আযারবায়জানের প্রকৃত স্বাধীন শাসকরপে প্রতিষ্ঠিত করেন। সুলতণান মাস্্*উদ তাহার ভ্রাতা ও পূর্ববতী শাসক তুগ্রিলের বিধবা স্ত্রী মু'মিনা খাতুনকে তাহার সঙ্গে বিবাহ দেন। মার্সুউিদের মৃত্যুর (৫৪ ৭/১১৫২) পর এই পরিণয় তাহাকে উত্তরাধিকার নির্ধারণের বিবাদে তীহার সৎপুত্র আর্সলান ইব্ন তুগৃরিলের পক্ষে হস্তক্ষেপ করিতে উদ্বুদ্ধ করে। ৫৫৬/১১৬১ সালে তিনি হামাদান হইতে অভিষান পরিচালনা করেন এবং সুলায়মান শাহকে পরাজিত করিয়া আর্স্লানকে সুলতানরূপে ক্ষমতা অধিষ্ঠিত করেন। কৃতজ্ঞ আর্স্লান ইল্দেনিযকে আতাবেক-ই আঁজাম-এর মর্যাদা দান করেন। এই সময়ে ইল্দেনিষ তাহার অভিভাবকত্বাধীন (67০৪৪) সুলতণনের মর্যাদীর নিরাপত্তা বিধানের দিকে মনোনিবেশ করেন। ইল্দেনিষের পুত্র €ও উত্তরাধিকারী) পাহলাওয়ানের সহিত রায়-এর আমীর ইনান্চ 07791)0০)-এর কন্যার বিবাহের ফলে তাহাকে হেনান্চ্কে) সাময়িকভাবে বশীভূত করা হয়। _ কিন্তু পরবর্তী কালে তিনি ফার্স ও কায্বীনের আমীরদের সহযোগিতায় . আর্স্লানকে ক্ষমতাচ্যুত করিয়া তাহার ভ্রাতা মুহাম্মাদকে ক্ষমতাসীন করার চেষ্টা করেন। বিরোধী পক্ষ ইল্দেনিষ কর্তৃক পরাজিত হন; কিন্তু ইনান্চ রায়-এর দিকে পলায়ন করেন । সেইখানে তিনি খাওয়ারিফূম শাহ ইল-আর্স্লানের সমর্থন লাভ করেন, কিন্তু ৫৬৪/১১৬৯ সালে ইল্্দেনিযের আগমনে তিনি পলায়ন করিতে বাধ্য হন। ইল্দেনিষ ইনানচ্-এর উযীর সা'দু'দ-দীন আল-আশাল্প-এর সহযোগিতায় তীহার হত্যার ব্যবস্থা করেন। অতঃপর ইল্দেনিয সুলতানের সহিত ইসফাহান গমন করেন এবং ফার্স- এর আতাবেগ যান্গীর আনুগত্য লাভ করেন। জর্জিয়ানদের দুইন (দ্র. [0স10) লুগ্ঠনের (৫৫৭/১১৬২) সংবাদে তিনি আযারবায়জানে প্রত্যাবর্তন করিতে বাধ্য হন। অতঃপর ইল্দেনিষের নেতৃত্বে মুসলিম শাসকদের একটি সম্মিলিত দল জর্জিয়া আক্রমণ করে এবং রাজাকে পরাজিত করে দ্র. কুর্জ)। হামাদানে প্রত্যারর্তন করিয়া তিনি শুনিতে পান যে, খাওয়ারাফ্ম শাহ খুরাসান আক্রমণের পরিকল্পনা করিতেছেন। এই রাজ্যগুলি সালজুক' সুলতানের অধীন__ এই মর্মে ইল্দেনিযের এক সতর্কবাণী সত্তেও ইল্-আর্সলান নীশাপুর আক্রমণ করেন। ইল্দেনিয তাহাকে বিস্তামে বাধা প্রদান করেন, কিন্তু কোন সম্মুখ সমর সংঘটিত হয় নাই এবং ইল্-আর্স্লান ফিরিয়া যান। ৫৬৮/১১৭২ সালে ইল্-আর্স্লানের মৃত্যুর ফলে এদিক হইতে হুমকি দূরীভূত হয় । ইহার ফলে সম্ভবত ৫৭১/১১৭৫-৭৬ সালে তীহার মৃত্যুর পূর্বে ইল্দেনিয সালজুক সাম্রাজ্যের ইরাকী অঞ্চলগুলির প্রকৃত শীসকরূপে পরিগণিত হন৷ তীহাকে হামাদানে স্বপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসার পার্থে দাফন করা হয়। ১৯৯ ইল্দেনিযী বা এলদিগুযী ্রস্থুপঞ্জী 8 (১) বুনদারী, যুব্দাতু'ন্-নুস্রা .... (0001509, চ২০০711, 11), নির্ঘন্ট; (২) সাদ্রু"দ-দীন আল-হু”সায়নী, আখ্বারুদ- দীওলা আস্-সালজৃকিয়্যা, সম্পা. এম. ইক্বাল, লাহোর ১৯৩৩ খৃ.ঃ নির্ঘন্ট; (৩) ইব্নু'ল-আছীর, ১১খ. (নির্ঘন্ট); €৪) হামৃদুল্লাহ কায্বীনী, তারীখ-ই গুযীদা (0745, ১৪/১-২), ৪৭২-৭৩; €৫) মীর খাওয়ান্দ, রাওদণতুস- সণফা, লখনৌ ১৮৯১ খু. ২ খ, ২০১ প.; (৬) 0. চি. 095৮070, 2) 08170107105 7719107% 01 1781, ৫খ, ১ম অধ্যায়, বিশেষত পৃ. ১৬৯-৭০, ১৭৬-৯ (পূর্ণ সূত্রনির্দেশিসহ)। ইল্দেনিষী প্রবন্ধের গ্রন্থপঞ্জী দেখুন। এই প্রবন্ধটি ইল্দেনিয প্রবন্দের একটি সংক্ষিপ্ত রূপ যাহা ] /৯, 99০. ৫০, ৯৬১-৬৪-তে প্রকাশিত হইয়াছে। [4175 8919. 0০-[-2)/ড$ এ. কিউ. এম. শামসুল আলম ইল্দেনিযী বা এলদিগুযী ৪আতাবেগ বা তুকী দাস সেনানায়ক- গণের একটি শাখা, যাহারা ৬ষ্ঠ/১২শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ হইতে ৭ম/১৩শ শতাব্দীর প্রাথমিক যুগ পর্যন্ত আররান, আযারবায়জানের অধিকাংশ এবং জিবালসহ উত্তর-পশ্চিম পারস্যের অধিকাংশ এলাকা শাসন করিতেন। ৫৯০/১১৯৩-এর যুদ্ধে তৃগ'রিল ইব্ন আরস্লান-এর মৃত্যুকাল হইতে ইরাক ও পারস্যের মহান সালজুক সুলতানগণের অধীনে থাকিয়া শাসনকার্ষ পরিচালনা করেন । সালজুক' শাসনের প্রায় শেষ অবধি তীহার নিজেদের মুদ্বায় এই অধীনতা স্বীকার করেন৷ পরবর্তীকালে মোঙ্গলদের পশ্চিমমুখী অগ্রাভিযান এবং খাওয়ারাষ্ম শাহগণ দুর্বল হইয়া এই বংশের পতন না হওয়া পর্যন্ত কার্যত তাহারা একটি স্বাধীন রাজবংশরূপে বিরাজ .করেন। সকল ইল্দেনিধী আতাবেগগণ নিজ নিজ নামে মুদ্রা চালু করেন। ইলদেনিষী বংশ-তালিকা ১. শামসুদ-দীন ইলদেনিষ ২। নুস রাতু"দ-দীন জাহান- . পাহ্লাওয়ান মুহাম্মাদ ৪। কুত'লুগ্ ৫ । নুসরাতুদ-দীন ৬। মুজাফ্ফারু'দ ৭। আমীর-ই ইনানচ আবুবাক্র ' দীন উযবেগ আমীরান | ||: উমার. লান খামুশ ১। রাজনৈতিক ইতিহাস ৪ শামসু'দ-দীন ইল্দেনিষের সমগ্র জীবনেতিহাস ইতিপূর্বে আলোচিত হইয়াছে (ইল্দেনিষ দ্র.)। তাহার নামের বানান অধিকাংশ ক্ষেত্রে মূল "৮101 হইতে 'ইল্দেগিয” বা ইল্দেনিষ' লিখিত হইয়া আসিয়াছে; কিন্তু ৬. 1/1701955 (5010195 10 08108.5180) 71960, 92, নং ২) তুকী হইতে উহা উদ্ভূত মনে করেন এবং আর্মেনীয় ও জজীয় ভাষায় নামটির প্রতিবর্ণায়নের ভিত্তিতে ইহার রূপ “এলদিগুয” বলিয়া ধারণা করেন । সুলতান তুগরিল ইবন মালিক শাহের বিধবা স্ত্রী মু'মিনা খাতুনকে বিবাহ করায় এবং আর্স্লান ইবৃন তুগরিলকে ক্ষমতারোহণে সহায়তা করায় সালজুক রাজ-পরিবারের সহিত তাহার সম্পকের উন্নতি হয় । ফলস্বরূপ তাহার সন্তানগণ উত্তর-পশ্চিম পারস্যের উপর একচ্ছত্র প্রতুত্ অর্জন করেন; ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।