Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইলতুত্মিশ করিয়াছিলেন এবং উত্তর ভারতকে একটি গৌরবময় সমৃদ্ধ রাজ্যে পরিণত : করিয়াছিলেন । ইল্তুত্মিশের রাজত্কালেই এশিয়া মহাদেশের বহু ইসলামী রাজ্য তাতারীদের হাতে বিধ্বস্ত হইলে বিপুল সংখ্যক “আলিম, বিজ্ঞানী, শিল্পী ও _সমাজনেতা স্বদেশ ত্যাগ করিয়া ইলতুত্মিশের রাজ্যে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তিনি তাহাদেরকে রিশেষ মর্যাদার সঙ্গে গ্রহণ করিয়াছিলেন এবং তীহাদের পুনর্বাসনের ব্যবস্থা করিয়াছিলেন । তাহাদের আগমনের ফলে জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলায়, এমনকি আধ্যাত্বিক ক্ষেত্রেও ভারত বিশেষভাবে সমৃদ্ধ হইয়া উঠিয়াছিল। হাসিন ডিলান ধর্মনিষ্ঠ ও উদারচিত্ত শাসক ছিলেন। তিনি জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতায়ও অনুরাগী ছিলেন। অব্যাহত যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকা সন্ত্ব্ও তিনি দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তাবাকাত-ই নাসিরীর মতে সুলতান শামসু'দ-দীন ইল্তুত্মিশ কোটি মুদ্রাদাতা হিসাবে পরিচিত ছিলেন, অথচ কুত্বুস্দ-দীনকে আখ্যা দেওয়া হইয়াছিল লক্ষ মুদ্রাদাতা হিসাবে । তাহার শাসনামলে চতুর্দিক হইতে লোকেরা ভারতবর্ষের রাজধানী এবং ইসলাম ও শারী“আতী বিধিবিধানের কেন্দ্রভূমি দিল্লীতে আগমন করিত। পরব দাদের ধনী বার হিজল শাহ্যাদাদের জন্য, অমাত্যবর্গের জন্য এবং দেশের সম্মানিত ব্যক্তিবর্গের জন্য বিভিন্নরূপ উপহার-উপটৌকন প্রেরিত হয়। সোমবার ২২ রাবী“উল- আওওয়াল, ৬২৬/১৯ ফেব্রুয়ারী, ১২২৯ সনে খালীফাতু'ল-মুসলিমীন কর্তৃক প্রেরিত প্রতিনিধি দিল্লী পৌছেন।.এতদুপলক্ষে দিল্লী শহরকে বিশেষভাবে সঙ্জিত করা হয় এবং .এক জীকজমকপূর্ণ উৎসব পালিত হয় । খিলাফাতের কেন্দ্রের সহিত উক্তরূপ সুসম্পর্ক রাখা তৎকাল পর্যন্তও মুসলিম জনগণের নিকট গুরুতৃপূর্ণ বলিয়া বিবেচিত হইত । গাষ্নাবী ও ঘোরী সুলতনগণও উহাকে . নিজেদের জন্য গৌরব ও সম্মানের বিষয় মনে করিতেন । তাহাদের রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ খিলাফাতের কেন্দ্রে রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ অপেক্ষা অধিকতর হওয়া সত্তেও তাহারা এরূপ মনে করিতেন। ৃ ইলতুতমিশ দিল্লী ও আজমীরে সুদৃশ্য কারকার্যমগ্তিত বিশাল ইমারতাদি নির্মাণ করেন। উহাদের মধ্যে কুত্ব মীনারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । কুওয়াতুল-ইসলাম নামীয় মসজিদের তৃতীয় তলাও তিনিই ৬২৭/১২৩০ সনে নিমণি করাইয়াছিলেন (আছারু'স-সানাদীদ, ১ম পরিচ্ছেদ, পৃ. ৬৬)। ইলতুত্মিশ আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রেও অত্যন্ত মনোযোগী ছিলেন। তিনি হযরত বাখ্তিয়ার কাকী (র)-এর মুরীদ এবং হযরত খাজা মু'ঈনুশ্দ-দীন চিশ্তী (র)-এর প্রিয়পাত্র ছিলেন। খাধীনাতু'ল আসফিয়া' গ্রন্থে বর্ণিত রহিয়াছে, সুলতান ইলতুত্মিশ বাহ্যত যদিও রাজতৃ ও রাজ্য শাসনের সহিত সম্পৃক্ত ছিলেন, কিন্তু অন্তরে তিনি সূফী ও দরবেশদের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। তিনি অল্প আহা করিতেন, অল্প ঘুমাইতেন এবং সাধারণত রাত্রিতে জাগিয়া “ইবাদত দ্র.) ধবিতেন। তিনি রাত্রিকালে দাস-দাসীদিগকে কাজে খাটাইয়া কষ্ট দিতেন না ।-প্রজাবর্পের অবস্থা স্বচক্ষে ১৯৮ - খাযীনাতু'ল-আসফিয়া” 0০017161715 ইলতুত্মিশ পর্যবেক্ষণ করিবার উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষের পোশাক পরিধান করিয়া রাত্রির অন্ধকারে শহরে ঘুরিয়া বেড়াইতেন। “আলিম, সঙ্জন ও সৃফীদের খিদমত করাকে নিজের জন্য গৌরবের বিষয় মনে করিতেন এবং গোপনে দান করাই শ্রেয় মনে করিতেন। ইল্তুত্মিশের জ্যৈষ্ঠ পুত্র নাসিরু"দ-দীন মাহ্মূদ বজগদেশের লক্ষাণাবতীতে ইন্তিকাল করেন। পুত্রদের মধ্যে একমাত্র তিনিই রাজ্য-শাসন ও রাজ্য পরিচালনার জন্য প্রয়োজনীয় মহৎ গুণাবলীর অধিকারী ছিলেন। অন্যন্য পুত্রের কাহারও মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনও গুণ ছিল না। পুত্র নাসিরু'দ-দীন মাহমূদের ইন্তিকালে ইল্তুত্মিশ অত্যন্ত শোকাহত হন। তিনি এই নামেই স্বীয় কনিষ্ঠতম পুত্রের নামকরণ করেন । তাহার এ পুত্রই তদীয় বংশের সর্বশেষ সুলতান ছিলেন। ইল্তৃত্মিশ ছিলেন ভারতবর্ষের স্বাধীন মুসলিম সুলতানদের মধ্যে দ্বিতীয়। চরিত্রগুণ, যোগ্যতা ও কৃতিত্বের কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম শাসকগণের অন্যতম বলিয়া পরিগণিত । রস্থপঞ্জী 8 €১) মিন্হাজ সিরাজ জুয্জানী, তাবাকাত-ই নাসিরী, সম্পা.. “আবদু'ল-হায়্যি হাবীবী কান্দাহারী, ১খ, কাবুল ১৩৪২ সৌর হি., ২খ, টীকাসহ, লাহোর ১৯৫৪ খু. (পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রকাশনা); (২) বাদায়ুনী, মুনতাখাবু'ত-তাওয়ারীখ, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত, ১৮৬২ খু. ১খ; (৩) তারীখ-ই -ফিরিশৃতাহ, নওলকিশোর কর্তৃক মুদ্রিত, ১২৮১/১৮৬৫; €৪) সায়্যিদ গুলাম হুসায়ন তাবাতাবা'ঈ, সিয়ারু'ল- মুতা'আখুখিরীন, নওলকিশোর কর্তৃক মুদ্রিত, শাওওয়াল ১৩১৪/মার্চ ১৮৯৭; (6) নিজামু'দ-দীন আহ্মাদ, তাবাকাত-ই আক্বারী, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি ১৯১১ খৃ.; (৬) য়াহ্‌য়া ইবৃন আহমাদ ইব্‌ন “আবদিল্মাহ আস্-সাহ্রান্দী, তারীখ-ই মুবারাক শাহী, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি ১৯১৩ খু. €৭) সুজন রায় ভাণ্ডারী, খুলাসাতু*ত তাওয়ারীখ, জে. আযাণড সঙ্গ, দিল্লী ১৯১৮ খু. (৮) ফাখরু“ল-মুল্ক 'ইসামী, ফুতৃহু'স্‌- সালাতীন,মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রকাশনা ১৯৪৮ খৃ.; (৯) স্যার সায়্যিদ আহমাদ খান, আছারু*স-সানাদীদ, নওলকিশোর, রাবী “উ'ল-আখিরা ১৩১৩/ অক্টোবর ১৮৯৫) (১০) গুলাম সারওয়ার, গুলযার-ই. শাহী কোহ্‌-ই নূর, লাহোর কর্তৃক মুদ্রিত; (১১) টমাস উইলিয়াম বেল, মিফ্তাহু'ত-তাওয়ারীখ, মাতলাউ'ল-আখ্বার ওয়া আস“আদু'ল-আথ্বার আগ্রা ১৮৪৯ খৃ. করৃক মুদ্রিত'; (১২) গুলাম হুসায়ন সালীম, রিয়াদু'স-সালাতীন (েঙ্গদেশের ইতিহাস), বেঙ্গল এশিয়াটিক সোসাইটি, ১৮৯০ খৃ.; (১৩) মুহাম্মাদ যাকাউল্লাহ্‌ দিহলাবী, তারীখ-ই হিন্দুস্তান (ইসলামী সালতানসাতের বিবরণ), ১খ, মাতবাই ইনৃস্টিটিউট, আলীগড় ১৯১৫ খৃ.; (১৪) গুলাম সারওয়ার, ১খ, মাতবা'-ই ছামার-ই হিন্দু, . লাখনৌ, যু'ল-কা'দা ১২৯০ হি.; (১৫) ঈশ্বরী প্রসাদ, 18০ [15101 ০01 [/501559].177919, ইও্ডিয়ান প্রেস, এলাহাবাদ ১৯৪০ খৃ.; (১৬) ঢ. 007009,5, 0100010155 01 006 10085 01 [061071; (১৭) গা1)5 7700107026019. 01 19380], ১ম সংস্করণ, ২খ১. (১৮) বাংলা বিশ্বকোষ, পৃ. ৩৪৭। গুলাম রাসূল মিহ্র (দা.মা-ই.)/ মু. মাজহারুল হক . সনি বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।