Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইলতুত্মিশ গেলেন। এইরূপে ভারতবর্ষে তাতারী আক্রমণের আশংকা অন্তত সাময়িকভাবে দূর হইল । | এইদিকে বঙ্গদেশের রাজধানী লক্ষণাবতীতে পূর্বেই মালিক “ইয্যু"্দ-দীন খাল্জী মুহাম্মাদ বাখৃতিয়ার খালজীর অসুস্থ অবস্থায় তাহাকে _ হত্যা করিয়া নিজেই শাসনকর্তা বনিয়া গিয়াছিলেন। আট মাস পর 'আলী মার্দান খাল্জী তীহাকে হত্যা করিয়া সুলতান “আলান্উদ্দ-দীন উপাধি ধারণপূর্বক নিজের নামে খুতবা ও মুদ্রা প্র্বতন করিয়াছিলেন । এই ঘটনার দুই বৎসর পর দিল্লী হইতে বঙ্গদেশে সেনাদল প্রেরিত হয়। তাহাদের আগমনে সকল খাল্জী অমাত্যগণ দিল্লী বাহিনীর পক্ষ অবলম্বন করেন এবং “আলী মার্দান নিহত হন। অতঃপর তদস্থুলে গিয়াছু'দ্‌-দীন আওয খালজী বঙ্গদেশের শাসনকর্তী হন। ৬০৭/১২১০ সনে সুলতান কুত্বুস্দ-দীন আমলে কেন্দ্রীয় সরকার দুর্বল হইয়া পড়িলে গিয়াছুস্দ-দীন আওষও স্বাধীনতা ঘোষণা করেন। ইলতুত্মিশ অন্যান্য অভিযান সাফল্যের সহিত সমাপ্ত করিবার পর ৬২২/১২২৫ সনে লক্ষণাবতীতে পৌছেন। গিয়াছু'দ-দীন আওয তাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইতে সাহসী হইলেন না। তিনি আটব্রিশটি হস্তী, আশি হাযার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সুলতান ইলতৃুত্মিশের খেদমতে উপটৌকন পেশ করত তাহার আনুগত্য স্বীকার করেন ররিয়াদু'স সালাতীন, পৃ. ৬৯-৭০)। এতিহাসিক ঈশ্বরী প্রসাদ লিখিয়াছেন, কর হিসাবে পেশকৃত উক্ত দ্রব্যসামত্রীর মধ্যে আটত্রিশটি হস্তী ও আশি লক্ষ রৌপ্য মুদ্রা ছিল (7176 [7156075 01 1/201258] [77019, পৃ. ১৫৬)। তাবাকাত গ্রন্থে উহার স্থলে “ত্রিশটি হস্তী ও আশি লক্ষ মাল” কথাটি লিখিত রহিয়াছে (পৃ. ৪৪৫)। সুলতান ইল্তুত্মিশ স্বীয় জ্যেষ্ঠ পুত্র নাসিরু"দ-দীনকে, যিনি ইতঃপূর্বে গিয়াছু'দ-দীন আওয আসামের কামরূপে চলিয়া যান এবং পুনরায় বিদ্বোহ ঘোষণা করেন । শাহ্যাদা নাসিরু"দ-দীন তাহাকে পরাজিত ও নিহত করেন রিয়াদু'স- সালাতীন, পৃ+৭১)। অন্যান্য এতিহাসিকের মতে গিয়াছু"দ-দীন আও সুলতানস ইলতৃত্মিশের দিষ্লী প্রব্যাবর্তনের পর বিদ্রোহ করিলে তিনি তাহাকে দমন করিবার উদ্দেশ্যে স্বীয় জ্যোষ্ঠপুত্র নাসিরু"দ -দীনকে বঙ্গদেশে প্রেরণ করেন । গিয়াছু'দ-দীন আওয' নিহত হন এবং শাহ্যাদা নাসিরু"দ-দীন বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত হন 1 তিন বৎসর কয়েক মাস শীসনকার্য পরিচালনা করিবার পর জুমাদা'ল-উলা ৬২৬/এপ্রল ১২২৯ সনে শাহযাদা নাসিরু"দ-দীন ইনতিকাল করেন। তাহার ইনতিকালের পর গিয়া্ছু'দ-দীন আওয-এর পুত্র হিশামুস্দ -দীন খাল্জী বঙ্গদেশের শাসনকর্তা হইয়া বসেন। ইল্তুত্মিশ পুনরায় একবার বঙদেশে আগমন করেন এবং বিদ্রোহ দমনপূর্বক য্যু'ল-মুল্ক মালিক “আলা-উ"দ-দীন জানীকে বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত করত রাজীব ৬২৭/মে ১২৩০ সনে দিন্লী ফিরিয়া যান। সুলতান ইলতৃত্মিশের জীবনের অন্যান্য গুরুত্পূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ-নিম্নরপ ঃ €১) ভূতপূর্ব জয়পুর রাজ্যের রাজধানী হইতে আশি মাইল দুরে অবস্থিত রনথন্বর দুর্গ বিজয় (৬২৩/১২২৬), উল্লেখ্য, দুর্গটি ইতিপূর্বে ভারতবর্ষের ১৯৭ ইলতৃত্মি* অজেয় দুর্গগুলির মধ্যে গণ্য হইত; (২) যোধপুর হইতে পাঁচ মাইল দক্ষিণে অবস্থিত মন্দুর বিজয় (৬২৪/১২২৭); (৩) নাসিরুস্দ-দীন কাবাচাহ-কে দমন করার উদ্দেশ্যে উচ দুর্গ বিজয় (৬২৫/১২২৮)। কাবাচাহ কোনক্রমে প্রাণে বাচিয়া গিয়া ভাক্কার-এর দিকে পালাইয়া গেলেন। অতঃপর তিনি স্বীয় পুত্র “আলা উদ-দীন মাসউদ বাহ্রাম শাহ্‌কে প্রতিনিধি করিয়া ইলতুৃত্মিশের দরবারে প্রেরণ করিলেন। ইল্তুত্মিশ তরুণ বাহরাম-এর সহিত সদয় দিলেন না। অতঃপর ভাক্কার-এ কাবাচাহকে অবরোধ করা হইল । তিনি নদী পার হইয়া নিরাপদ স্থানে গমনের উদ্দেশ্যে স্বীয় পরিবারের সদস্যগণ এবং কিছু ধনসম্পদ সঙ্গে লইয়া নৌকায় আরোহণ করিলেন। দুর্জূ্যক্রমে অতি ব্যস্ততার ফলে নৌকা উল্টাইয়া যাওয়ায় সকল সঙ্গীসহ তিনি নদীতে ডুবিয়া মারা যান। | অতঃপর ইলতুত্মিশ ৬ সাফার, ৬৩০/২২ নভেম্বর, ১২৩২ সনে গোয়ালিয়র, ৬৩১/১২৩৪ সনে বেলসা এবং পরবর্তী বৎসর উজ্জয়িনী জয় করেন । ৬৩৩/১২৩৬ সনের প্রথম দিকে তিনি বিন্য়ান বর্তমান নাম বানু) আক্রমণ করেন। উক্ত অভিযানে তিনি শারীরিক দিক দিয়া এইরূপ দুর্বল হইয়া পড়েন যে, এই সময়ে তাহার জীবন-সংশয় দেখা দেয় । ১ শাবান, ৬৩৩/১০ এপ্রিল, ১২৩৬ সনে ইলতুত্মিশের সওয়ারী যুদ্ধশেষে দিল্লীতে পৌছে এবং ২০ শাবান, ৬৩৩/২৯ এগ্বিল, ১২৩৬ সনে এই মহান মুসলিম শাসনকর্তা ইনতিকাল করেন । তাহাকে মসজিদ-ই কুওয়াতুল-ইসলাম-এর পার্থ দাফন করা হয়। ূ ইলতুতমিশের কবর $ দিল্লীতে আনু. ১২৩৫ খু. সুলতান নিজের জীবদ্দশায় নিজের কবর নিমার্ণ করেন। কুওয়াতুল-ইসলাম মসজিদের উত্তর-পশ্চিম দিকে ৪২' বর্গ পরিমাপের, পশ্চিম প্রাচীরে ৩টি মিহরাব, বাকী তিনদিকে একটি করিয়া দরওয়াজা । গু্বজ নিমার্ণে স্কুইন্চ (905170017) খিলান ব্যবহারের প্রাথমিক চেষ্টা পাক-ভারতে এই কবর-ইমারত নিমাঁণে লক্ষিত হয়। স্যার সায়্যিদ আহমাদ ইল্তুতমিশের কবরের নিম্নরূপ বিবরণ প্রদান করিয়াছেন, “ইলতুত্মিশের কবরের ইমারতের বহিরাংশ গ্রানাইট শিলা (7217165 90০106) দ্বারা এবং অভ্যন্তর ভাগ প্রধানত লোহিত প্রস্তর দ্বারা নির্মিত। উহার কোথাও কোথাও মর্মর প্রস্তরও ব্যবহৃত হইয়াছে। মূল সৌধ ধ্বসিয়া পড়িয়াছে। শুধু প্রাচীর চতুষ্টয় দণ্ডায়মান রহিয়াছে । তবে উহাদের কোনও কোনও অংশ ভাঙ্গিয়া পড়িয়াছে” (আছারু"স-সানাদীদ, ১ম পরিচ্ছেদ, পৃ. ৬৬)। উত্তর ভারতকে জয় করিবার এবং তথায় ইসলামী শাসনের ভিত্তি স্থাপন . করিবার কৃতিত্ব নিঃসন্দেহে সুলতান মাহমূদ গাযনাবী, মু'ইয্যুশ্দ-দীন সাম, কুত্বু"দ-দীন আয়বাক এবং মুহাম্মাদ বাখতিয়ার খালজীর প্রাপ্য । কিন্তু এই শাসনকে সম্প্রসারিত ও সুসংহত করিবার কৃতিত্‌ নিসন্দেহে ইল্তুত্মিশেরই প্রাপ্য। এতদ্যতীত তিনি ভূমির আবাদী, রাজ্যের শৃংখলা পুনঃপ্রতিষ্ঠা, জন-জীবনের মান উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা, ইমারাতাদি নিমাণ ইত্যাদি বিষয়ে প্রভৃত সাফল্য অর্জন ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।