Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইরান করিলে খাতামীর অবস্থা আরও সম্কটাপন্ন হইয়া পড়ে । ইরান ও মার্কিন প্রতিনিধিবৃন্দের মধ্যে আলোচনাকে উৎসাহিত করিয়া পত্র-পত্রিকায় কোন নিবন্ধ প্রকাশকে বিচার বিভাগ দণ্ডনীয় অপরাধ হিসাবে পরিগণিত. করে । এইভাবে ইরানের প্রধান সংস্কারপন্থী পত্রিকা নওরোজের প্রকাশককে জেল-জরিমানা করা হয়। অনুরূপভাবে অনেক সংস্কারপন্থী প্রতিষ্ঠানও সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করিয়া দেওয়া হয়। তাহাদের বিরুদ্ধে ইরানে ইসলামী শাসন ব্যবস্থার প্রতি বিরুদ্ধাচরণের অভিযোগও ছিল। ফেব্রুয়ারি ২০০৩ খু. অনুষ্ঠিত ইরানের দ্বিতীয় স্থানীয় সরকার নির্বাচনে রক্ষণশীলদের নিকট প্রেসিডেন্ট খাতামীর ইসলামিক ইরান পার্টিসিপেশন ফ্রন্টের বিপুল পরাজয় ঘটে । ইসলামী বিপ্লবের পর দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ৩৯% ভোটার তাহাদের ভোটাধিকার প্রয়োগ করে । মৌলিক রাজনৈতিক সংক্কারে খাতামীর ব্যর্থতার প্রেক্ষিতে মধ্যপন্থী ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করেন । তেহরান কাউন্সিল নির্বাচনে রক্ষণশীলরা ১৫টি মধ্যে ১৪টি আসন লাভ করেন । সেখানে মাত্র ১৫% ভোটার তাহাদের ভোটাধিকার প্রয়োগ করেন । (পু. গর. পৃ. ২১০৮) ২০০০ খৃ.- ২০০৪ খু. পর্যন্ত কার্যকর ইরানের ষষ্ঠ মজলিস “সংস্কারপন্থী পার্লামেন্ট" নামেও পরিচিত। এই সময় খাতামীর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের সহিত ইরানের যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু অভিভাবক পরিষদের সহিত মতদ্বৈধতার কারণে খাতামী তথা ষষ্ঠ পার্লামেন্ট এক প্রতিকূল সময় অতিবাহিত করেন। ২৭ মে, ২০০৪ খু. ইরানের সপ্তম মজলিস বা পার্লামেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। অভিভাবক পরিষদ খাতামীর অধিকাংশ সংস্কারপন্থী ডেপুটিগণকে নির্বাচনে অংশগ্রহণ হইতে বিরত রাখেন । নির্বাচনে ৫১.২১% ভোটার তাহাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভূমিকম্প বিধ্বংস শহর বাম-এর আসনটিতে নির্বাচন স্থগিত রাখা হয়। রক্ষণশীল অধ্যুসিত এই পার্লামেন্টে ১২ জন নারী সদস্যও আসন লাভ করেন (917 15019. 07106 109 01610 1160195. 19197000610 1১101505 01 07710076 2100 19190010 0121097)06, 01110 75010010, 76107910 2005) , প্রেসিডেন্ট মাহমূদ আহমাদি নেযাদের শাসনামল £ আগস্ট ২০০৫ খৃ. ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচনে শক্তিশালী. রক্ষণবাদী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেযাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। এইভাবে বর্তমানে জেন ২০০৬ খু.) ইরানে রক্ষণবাদী পার্লামেন্ট ও রাষ্ট্রপতি প্রবল প্রতাপের সাম্প্রতিক পরমাণু কর্মসূচী লইয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ইরানের উপর চাপ সৃষ্টি করিতেছে। ইরান গণচীন ও রাশিয়ার সহযোগিতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহারে আগ্রহী । কিন্তু যুক্তরাষ্ট্র ও তাহার পাশ্চাত্য মিত্ররা সন্দেহ করে যে, ইরান পরমাণু অস্ত্রে সজ্জিত হইবার উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী হাতে নিয়াছে। ইরানের শিক্ষা ব্যবস্থা ২০০৫ খৃ. ৪ ইরানে প্রাথমিক শিক্ষা . দাপ্তরিকভাবে বাধ্যতামূলক । বিনামূল্যে প্রদত্ত পাঁচ বৎসর মেয়াদী এই শিক্ষা ব্যবস্থা ৬ হইতে ১০ বৎসর বয়স পর্যন্ত বলবৎ থাকে৷ অবশ্য গ্রামাঞ্চলে ইহা এখনও পরিপূর্ণভাবে চালু হয় নাই। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, ৭ বৎসর মেয়াদী । ইহা ১১ বতসর বয়সে শুরু হয়। দুইটি ধাপে মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয়; প্রথম ধাপে ৩ বৎসর ও দ্বিতীয় ধাপে ৪ ১৮৭ ইরান বৎসর। ১৯৯৬ খু. প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বয়সী মোট ছাত্র-ছাত্রীদের ৮৬% ভাগ বিদ্যালয়ে ভর্তি হইয়াছিল । ইরানে সরকারী বিদ্যালয়গুলির পাশাপাশি কিছু বেসরকারী বিদ্যালয়ও আছে, যেখানে ৮% ভাগেরও বেশি শিক্ষার্থী শিক্ষালাভ করিয়া থাকে । ১৯৮৭-৮৮ খৃ. হইতে ১৯৯৯- ২০০০ খু. পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রসংখ্যা বৃদ্ধি পাইতে থাকে । অতঃপর ২০০০-২০০১ খৃ. হইতে ছাত্রসংখ্যা ক্রমাব্য়ে স্রাসপ্রাপ্ত হয়। ইরানের ৩৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৬টি তেহরানে অবস্থিত । দাপ্তরিক হিসাবমতে ২০০১-২০০২ খু. ইরানের পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে ৭,৫৯,৮৭০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করিতেছিল। বৎসরটিতে কেন্দ্রীয় সরকারের বাজেট হইতে শিক্ষাথাতে ২,৪০,৩১,০০০ মিলিয়ন ইরানী রিয়াল ব্যয় করা হয়, যাহা মোট খরচের ১৮.৮% ভাগ (706 7০০76 ৮0700 %92009010 1:010001 20096, আরও ত্র, 172] [15019 07106, £0161610 1/2019. 10109700617, 76101202005, পৃ. ৩৩)। ইরানের বিদ্বান সমাজ ও গবেষণা কেন্দ্র £ সুপ্রাচীন কাল হইতে ইরানের বিদ্বান-সমাজ বিশ্বসভ্যতার ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করিয়াছে । তন্মধ্যে কয়েকটি সমসাময়িক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্যাদি নিলে প্রদান করা হইল (২০০৬ খু.)। ইউনেক্ষো অফিস তেহরান । ইহা ইরান, আফগানিস্তান, পাকিস্তান ও তুর্কমেনিস্তানের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতিসংঘের পক্ষ হইতে সহযোগিতা করিয়া থাকে। ইরান ব্যবস্থাপনা সমিতি, তেহরান, ১৯৬০ খু. সদস্য সংখ্যা ১,৩০০, গ্রন্থাগারে পুস্তক সংখ্যা ৮,০০০। সাময়িকী প্রকাশনা ২টি। প্রাচীন ইরান সহ্্কৃতি সমিতি, তেহরান (স্থাপিত ১৯৬১ খৃ.)। বৃটিশ ইনস্টিটিউট অব পার্সিয়ান স্টাডিজ, (স্থাপিত ১৯৬১ খু.), লগ্ডন তেহরানে ইহার অফিস, রহিয়াছে। সদস্য সংখ্যা ৪০০, গ্রন্থাগারে পারুলিপি ও পুস্তকসংখ্যা ১০,০০০। বার্ষিক ইরান সাময়িকী প্রকাশক । বৃটিশ কাউন্সিল, তেহরান শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করিয়া থাকে । তেহরানস্থ নাট্যকার, নিবন্ধকার ও ওপন্যাসিকদের ক্লাব সাহিত্যিকদের সাহিত্যকর্মের উন্নয়নে সমবয় ও সহযোগিতা করিয়া থাকে। তেহরানস্থ কলা ও সাংস্কৃতিক অধ্যয়ন ইনস্টিটিউট (1705), ১৯৮১; দশটি অনুষদে গবেষণার মাধ্যমে 'আরবী ও ইংরেজি, গ্রন্থাগারে পুস্তক সংখ্যা ১২০,০০০; পত্রিকা প্রকাশনা ৪টি (176 ৮০:10 ০6159170176 20095, 10100010 20904, পৃ ৮৫২-৮৬৩)। ১৯৪০ খু. প্রতিষ্ঠিত ইরানী অনুজীববিজ্ঞান সমিতি তেহরান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধীনে কার্যনির্বাহ করিয়া থাকে । তেহরানস্থ ইরানী. গণিত সমিতি ১৯৭১ খু. স্থাপিত হয়। সমিতি ৩টি গবেষণা পত্রিকা প্রকাশ করিয়া থাকে । তেহরানস্থ পশুবিজ্ঞান ইনস্টিটিউট ১৯৩৩ খু. স্থাপিত হয়! এখানে ৫টি বিষয়ে গবেষণা করা হয়; ইহার গ্রন্থাগারে ৬,৪২৫টি পুস্তক ও ১৭৬টি পত্রিকা আছে । গবেষণা প্রকাশনা ১টি বৃক্ষের পোকামাকড় ও রোগ-বালাই গবেষণা কেন্দ্রটি ১৯৪৩ খু. তেহরানে প্রতিষ্ঠিত হয় । এখানে ৬টি বিষয়ে গবেষণা পরিচালনা করা হয়। কেন্দ্রটির গ্রন্থাগারে ইংরেজি ও ফারসী ভাষার ৫৫,০০০ পুস্তক ও ৪৮০টি পত্রিকা রহিয়াছে । এখান হইতে ৪টি গবেষণা সাময়িকী প্রকাশিত হইয়া থাকে। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।