ইরান আগস্ট ১৯৯৫ খু. রাজনৈতিক দলসমূহ পরিদর্শনের জন্য বিশেষ কমিশন সূত্রে বলা হয় যে, রাজনৈতিক দল, সমিতি ও গোষ্ঠীসমূহ দেশের সংবিধানকে সমর্থন করার শর্তে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করিতে পারিবে । . মার্চ ও এপ্রিল ১৯৯৬ খু. ৫ম মজলিসের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইরানের রাজনীতিতে, “সংস্কারবাদী” বা 'উদারপন্থী” এবং “রক্ষণশীল"'দের মধ্যে ক্ষমতার পটপরিবর্তন লক্ষ্য করা যায়। রাফ্সান্জানি সমর্থিত ইরানের বিনির্মাণ দল, আয়াতুল্লাহ খোমেনী সমর্থিত 'রক্ষণশীল' সংগ্রামী ধর্মীয় নেতৃগোষ্ঠী (59০12 ০0: 07010191 0151:8%)-এর চেয়ে সংসদে কিছু সংখ্যক কম আসনে বিজয়ী হয়। . | মার্চ ১৯৯৭ খু. রাফসান্জানি কাম্যতা নির্ধারণ পরিষদের সভাপতি হিসাবে নিয়োজিত হন। কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি মজলিসে শুরায়ে-ইসলামী ও সংবিধানের অভিভাবক পরিষদের মধ্যে মতপার্থক্য ঘটে, সেক্ষেত্রে এই পরিষদ বিতর্কিত বিষয়ে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। মার্চ ২০০২ খু. তিনি পুনরায় কাম্যতা নির্ধারণ পরিষদের প্রধান হিসাবে নির্বাচিত হন। এইভাবে রাষ্ট্রপতি পদে তাহার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ইরানের রাজনীতিতে তাহার গুরুতৃপূর্ণ ভূমিকা অব্যাহত থাকে। - | প্রেসিডেন্ট 'খাতামীর শাসনামল $ঃ ইরানের বিনির্মাণ দল (927৮810%5 0 [79115 (01090080607), পেশাজীবী, নারী সমাজ ও যুবদলসমূহের সমর্থনপুষ্ট হইয়া আগস্ট ১৯৯৭ খু. খাতামী ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে দায়িতৃভার গ্রহণ করেন । “উদারপন্থী” খাতামী বাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে ইরানের অব্যাহত অগ্রগতির প্রতি গুরুত্বারোপ করেন । তিনি পাশ্চাত্যের প্রতি সহনশীল ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পন্ন বৈদেশিক নীতি অবলম্বন করেন। অবশ্য তিনি পাশ্চাত্য তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাঈলের সামরিক ও সাংস্কৃতিক আকাঙ্ক্ষার প্রতি নিন্দাজ্ঞাপন অব্যাহত রাখেন । ... ১৯৯৮ খৃ. তেহরানের “উদারপন্থী” মেয়র গোলাম হোসেন কারবাসচিকে দুর্নীতির দায়ে গ্রেপ্তারের ঘটনায় “উদারপন্থী'দের সহিত 'রক্ষণশীল'দের বৈরিতার আভাস পাওয়া যায়। ফেব্রুয়ারি ১৯৯৯ খৃ. কতিপয় বুদ্ধিজীবি এবং বিচ্ছিন্নতাবাদী লেখককে তথ্যমন্ত্রণালয়ের লোকেরা তথ্যমন্ত্রী কোরবান আলী নাজাফাবাদীর অজ্ঞাতসারে হত্যার ঘটনা প্রকাশ হইয়া পড়িলে মন্ত্রী পদত্যাগ করেন। এই সময় ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম স্থানীয় সরকার নির্বাচনে ২,০০,০০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে “সংঙ্কারবাদীরা” তেহরান, সিরাজ ও ইস্পাহানে এবং 'রক্ষণশীলরা' তাহাদের চিরায়ত শক্ত ঘাটি কোম্ম ও মাশহাদের কাউন্সিলসমূহে জয়লাভ করে। এপ্রিল ১৯৯৯ খৃ. তেহরানে মুজাহিদীনে খালক সশস্ত্র বাহিনীর উপ-প্রধান লে. জে. আলী সায্যাদ শিরাধীকে হত্যা করে। জুলাই ১৯৯৯ খু. 'উদারপন্থী' প্রকাশনাসমূহের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণের জন্য পার্লামেন্টে একটি আইন পাশ করা হয়। ইহার প্রেক্ষিতে তেহরান বিশ্ববিদ্যালয়ে ও অন্যান্য শহরে সংঘটিত পাচ দিনের দাঙ্গায় ৮ ব্যক্তি নিহত হয় ও ১,৪০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয় । জাগ্রত জঙ্গীগোরষ্ঠী অভিযোগে পরবর্তীতে কর্তৃপক্ষ ১০০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। ১৮৬ ০0017161715 ইরান অতঃপর প্রেসিডেন্ট খাতামী সমর্থিত “উদারপন্থী” পত্রিকা “সালাম'-এর নিষেধাজ্ঞার মেয়াদ আরও € বৎসর বৃদ্ধি করা হয় ইহার ধারাবাহিকতায় অক্টোবর ১৯৯৯ খৃ. বিশেষ ধর্মীয় আদালতের সামনে বিচারের সম্মুখীন হইতে হয়। তাহার বিরুদ্ধে ইসলাম অবমাননা ও আয়াতুল্লাহ খোমেনীকে অবমূল্যায়নের অভিযোগ আনা হয় । ফেব্রুয়ারি ২০০০ খু. ইরানের ৬ষ্ঠ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 'উদারপন্থী* ডেপুটিগণ ২০০ টি আসন এবং বাকী ৯০ টি আসন “রক্ষণশীল' ডেপুটিগণ লাভ করেন । প্রেসিডেন্ট খাতামী তীহার শাসনামলে রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রে কতিপয় গুরুতৃপূর্ণ পরিবর্তন আনয়ন করেন । তিনি কতিপয় রাষ্ট্রীয় সংগঠন ও মন্ত্রণালয়কে একীভূত: ও পুনর্ণঠিত করেন । ডিসেম্বর ২০০০ খু. খাতামী সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা বিষয়ক “উদারপন্থী" মন্ত্রী আতাউল্লাহ মুহাজিরী-এর পদত্যাগপত্র গ্রহণ করেন। নভেম্বর ২০০০ খৃ. তেহরানে একদল খ্যাতনামা “সংস্কারবাদী"র বিচার প্রক্রিয়া শুরু করা হয়। ইরানের রাজনৈতিক সংস্কার বিষয়ে এপ্রিল ২০০০ খু. জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত একটি সম্মেলনে তাহারা অংশগ্রহণ করিলে তাহাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ আনয়ন করা হয় যে, তীহারা “জাতীয় নিরাপত্তা পরিপন্থী সরকার বিরোধী আচরণ করিয়াছেন । এইজন্য জানুয়ারি ২০০১ খু. স্বরাষ্ট্র বিভাগের “সংক্কারবাদী” উপমন্ত্রী মুস্তাফা তাজাদেহ-এর বিচার শুরু হয়। তাহার বিরুদ্ধে ২০০০ খৃ. অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট কারচুপি ও এ বৎসরের আগস্ট-মাসে খুররামাবাদে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনয়ন করা হয়। এপ্রিল ২০০১ খু. ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে মেহদী বাজারগানের সহযোগীবৃন্দসহ অনেক মধ্যমপন্থীকে গ্রেফতার করা হয় (16 707008 ৮0710 ৮9810100901, 170770018 20096, 1. 2105-2)। জুন ২০০১ খু. অনুষ্ঠিত অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে খাতামী পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইহাতে তাহার সংক্কার কর্মসূচির প্রতি জনসমর্থন প্রমাণিত হয়। পুননির্বাচিত হওয়ায় খাতামী ইরানে অধিকতর গণতান্ত্রিক চর্চা, সরকারের জবাবদিহিতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট হিসাবে খাতামীর এই দ্বিতীয় মেয়াদেও “সংস্কারবাদী” ও “রক্ষণশীল'দের মধ্যে মতদ্বৈধতা অব্যাহত থাকে । তাহার গঠিত নৃতন সরকারকে “রক্ষণশীল'রা এই বলিয়া সমালোচনা করে যে, উহা অত্যন্ত উদারনৈতিক। ূ্ খাতামীর পুননির্বাচনের পরে “সংক্কারপন্থী' কর্মীদিগকে বিচার বিভাগ কর্তৃক গ্রেপ্তার অভিযান জোরদার হয়৷ গণথেফতার, প্রকাশ্যে বেত্রাঘাত এবং এমনকি গণসমক্ষে মৃত্যুদণ্ড প্রদান, দৃশ্যত অপরাধ দমন ও নৈতিকতা উন্নয়নে উৎসাহ প্রদানার্থ করা হইলেও, অনেকে উহাকে রাষ্ট্রপতির প্রস্তাবিত সামাজিক ও রাজনৈতিক সংস্কার ঠেকানোর ইচ্ছাকৃত প্রয়াস বলিয়া অভিহিত করেন। সংঙ্কারবাদী সাংসদদিগকে সংসদে সরকার বিরোধী বক্তব্যের জন্য কারাদণ্ড প্রদান করিলে উদারপন্থী সাংসদগণ উহার প্রতিবাদে স্পীকার মাহদী কাররুবির নেতৃতে জানুয়ারি ২০০২ খু. সংসদ ত্যাগ করেন। ইহার ধারাবাহিকতায় ইরানের সংক্কারবাদী লেখক, শিক্ষাবিদ, সাংসদ ও মন্ত্রীদিগকে ব্যাপক হারে জেল-জরিমানা, আদালতে তলব ও বরখাস্ত
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।