রি 0০017161715 ইরান উপসাগরে অবস্থিত উক্ত তেল টার্মিনাল হইতে ইরাকী আক্রমণের প্রতিশোধ গ্রহণার্থে ইরান উপসাগরে অবিস্ৃত সৌদী “আরব ও কুয়েতী ট্যাংকারগুলিকে উহার সামরিক লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করে । শাস্তি স্থাপনের লক্ষ্যে জাতিসংঘের একাধিক উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ ইরান দাবি করে যে, শুধুমাত্র ইরাকী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বহিষ্কার এবং . তৎসহ ইরাক কর্তৃক ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের শর্ত বৈরিতার অবসান ঘটাইতে পারে । যুদ্ধের প্রেক্ষিতে-ইরাঁন কুটনৈতিকভাবে নিঃসঙ্গ হইয়া পড়িলেও ১৯৮৬ খু. ইহা প্রতীয়মান" হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৫ খৃ. ইরানের সহিত গোপন আলোচনার মাধ্যমে লেবাননে শী'আ গোষ্ঠী কর্তৃক আটক _ মার্কিন যিশ্বীদের মুক্তির বিনিময়ে ইরানকে অস্ত্র সরবরাহ করে । অথচ: প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সকল দেশকে ইরানে অস্ত্র সরবরাহ হইতে বিরত থাকার আহ্বান জানায় । ইতিমধ্যে কুয়েত ইরাককে সমর্থন করাতে ইরান কুয়েত ও তৎসংশ্লিষ্ট নিরপেক্ষ ট্যাংকারগুলিতে আক্রমণ পরিচালনা করে । ১৯৮৭-খু. মার্কিন যুক্তরাষ্ট্র ১১টি কুয়েতী ট্যাংকারকে পুনঃরেজিক্ট্রেশন দানের মাধ্যমে সেইগুলিকে মার্কিন পতাকাবাহী হিসাবে নৌ-সুরক্ষার আয়ত্বাধীনে আনয়ন. করে। অতঃপর মার্কিন যুক্তরাষ্ট্র, সুক্তরাজ্য, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম ও ইতালী: উপসাগরীয় অঞ্চলকে মাইন বিমুক্তকরণে আত্মনিয্োশ করে (পূ. গ্র-, পৃ. ২১০২-৩) .. এপ্রিল ১৯৮৮ খৃ. ইরাক ফাও উপদ্বীপ পুনর্দখল করে (যোহা ইরান দুই বৎসর পূর্বে দখল করিয়াছিল) ইহাতে ইরান শাতিল “আরব হইতে সেনা প্রত্যাহারে বাধ হয় । জুন ১৯৮৮ খৃ. ইরাক মাজনৌউন ছীপ ও তৎসন্নিহিত এলাকা পুনর্দখল করে যোহা ইরান ১৯৮৪ খৃ. দখল করিয়াছিল)। জুলাই ১৯৮৮ খু. হুরমুয প্রণালীতে- অবস্থানরত মার্কিন বিমানকে ভূপাতিত করা হইলে উহার ২৯০ জন যাত্রী ও ক্রু সকলেই নিহত হন। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে, ভুলক্রমে একটি জঙ্গী জেট বিমান ভাবিয়া যাত্রীবাহী. বিমানটিতে গোলাবর্ষণ করা হয়। এই সময় ইরাকী সেনাবাহিনী ১৯৮৬ খু. হইতে প্রথমবারের মত ইরানী ভূখণ্ডে ঢুকিয়া পড়ে এবং ইরাকী ভূখণ্ড হইতে সকল ইরানী সৈন্য বিতাড়িত করা হয়। ১৮ জুলাই, ১৯৮৮ খৃ. ইরান অপ্রত্যাশিতভাবে দুই বৎসর পূর্বে ' গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাব নিঃশর্তভাবে মানিয়া লইবার ঘোষণা প্রদান করে। জাতিসংঘের এই প্রস্তাবে অবিলম্বে স্থাপনে ইরান ও ইরাকের সহযোগিতার সংস্থান রাখা হয়। আট বৎসর স্থায়ী এই সংঘর্ষে ১০ লক্ষেরও অধিক লোকের প্রাণহানী ঘটে বলিয়া অনুমান করা হয়। ২০ আগস্ট, ১৯৮৮ খু. অন্ত্রবিরতি কার্যকর হয় এবং ইহার অল্পকাল পরেই সুইজারল্যাণ্ডের : জেনেভাতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় শান্তি আলোচনা শুরু হয়। এই সময় জাতিসংঘের ইরান- ইরাক সামরিক পর্যবেক্ষক গ্রুপ বা [াখ্যাএ00 গঠন. করা হয় । যাহা হউক, শাতিল “আরবের সার্বভৌমত্ব, যুদ্ধবন্দী বিনিময় এবং সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক সীমারেখার অভ্যন্তরে ফিরাইয়া নেওয়া ইত্যাদি বিষয়কে কেন্দ্র করিয়া আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। জুলাই ১৯৯০ খু জেনেভাতে ইরান ও ইরাকের পররাষ্ট্র মন্তরীদ্ধয়ের মধ্যে অনুষ্ঠিত একটি সভার প্রেক্ষিতে একটি ব্যাপক ভিত্তিক শান্তিচুক্তি সম্ভাবনা দেখা দেয়, ১৮৪. ইরান কিন্তু আগস্ট ১৯৯০ খৃ. ইরাকের কুয়েত আক্রমণের ফলে উহার দ্রন্ত অন্তর্ধান ঘটে । সাদ্দাম হোসেন ইরানের সহিত অবিলম্বে একটি আনুষ্ঠানিক শাস্তি চুক্তিতে উপনীত হইবার আগ্রহ ব্যক্ত করেন। অস্ত্র সংবরণের পর হইতে ইরানের উদ্ধাপিত সকল দাবি তিনি মানিয়া নেন। তৎসহ তিনি ১৯৭৫ খৃ সম্পাদিত আলজিয়ার্স চুক্তিরও পুনর্বহাল করেন। শেষোক্ত করিয়া কুয়েত সীমান্তে নিয়োজিত করে । অতঃপর ইরান ও ইরাক বন্দী বিনিময় করে এবং সেপ্টেম্বর ১৯৯০ খু. তাহাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপিত হয় । ফেব্রুয়ারি ১৯৯১ খ্. জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক গ্রুপ এই মর্মে পরিসমর্থন করে যে, দেশ দুইটি তাহাদের সশস্ত্র বাহিনীদ্বয়কে স্ব স্ব সীমান্তের অভ্যন্তরে প্রত্যাহার করিয়াছে। অতঃপর [াব[0)0০-এর ম্যানডেটের পরিসমাপ্তি ঘটে (পু গর, পৃ. ২১০৩)। যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি ও মনোবল ঃ ইরানী সূত্রমতে আমেরিকার নির্দেশে ইরাক কর্তৃক চাপাইয়া দেওয়া যুদ্ধের ৯ বৎসরে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি । আমেরিকা ইরাককে অস্ত্র, গোলাবারুদ ও উন্নত মিসাইল সরবরাহ করে । ইরাক এগুলি ব্যবহার করিয়া সামান্য অজুহাতে ইরানী সীমান্তের শহরগুলি আক্রমণ করে৷ ইরাকের বোমা-ও মিসাইল হামলায় ইরানের অনেক শহর ও গ্রাম ধ্বংসপ্রাপ্ত হয়। যুদ্ধের তাণ্ডব হইতে আল্লাহর ঘর মসজিদও রেহাই পায় নাই। ধ্বংস হইয়া যায় অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা-ও হাসপাতাল । দাউ দাউ আগুনে পুড়িয়া যায় ফসলের মাঠ, বনবনানী, লোকালয় । নিহত হয় লক্ষ লক্ষ নর-নারী-শিশু- কিশোর । সাত্রাজ্যবাদী কৃফরী শক্তির এ ধ্বংসযজ্ঞেও ইরানী জনগণ ভয় পায় নাই, এই দুর্দিনেও তাহাদের নেতা ইমাম খোমেনী (র)-এর নির্দেশাবলী মানিয়া চলিয়াছে। আল্লাহর উপর ভরসা রাখিয়াছে, ধৈর্য ধারণ করিয়াছে, আমিন আল- আসাদ, ইমাম খোমেনী (র) ও ইসলামী বিপ্রব, ইসলামী প্রজাতন্ত্র ইরালনর সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা ১৯৯৭ খু. পৃ. ৫১-৫২)। - ইরানে ইসলামী বিপ্রবের বিজয়ের ফলে পরাশক্তি যে ইরানে তাহাদের প্রভাব হারাইয়া ফেলে শুধু তাহাই নহে, বরং তাহারা অন্যান্য মুসলিম দেশে বিপ্রবের বিস্তার লাভের আশঙ্কায় খুবই শংকিত হইয়া পড়ে। এই কারণে তাহারা ইসলামী বিপ্রবের উপর আঘাত হানিবার জন্য.যে কোন ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণে দ্বিধা করে নাই । কিন্তু তাহাদের কাছে যখন স্পষ্ট প্রতিভাত হয় যে, দেশের অভ্যন্তরে সৃষ্ট কোন ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য এবং ক্ষুদ্র রাজনৈতিক ও গেরিলা গোষ্ঠীগুলির নাশকতামূলক পদক্ষেপসমূহ বিপ্বের পথ রুদ্ধ করিতে সক্ষম নহে, তখন পরাশক্তিবর্গ ইরানের প্রতিবেশী ইরাককে ইরানের বিরুদ্ধে এক ব্যাপক যুদ্ধ শুরু করার জন্য উস্কানি ও উৎসাহ প্রদান করে । সে সময় ইরানে সবেমাত্র সশস্র বাহিনী পুনর্গঠন প্রক্রিয়া চলিভেছিল। সেপাহ পাসদার বাহিনীও ছিল একটি নবগঠিত বাহিনী । তাই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসায়ন ধারণা করেন যে, ইসলামী বিপ্রবের পতন তেহরান পৌছাইতে সক্ষম হইবেন অথবা কমপক্ষে খুষিস্তান প্রদেশ দখল করিয়া দিতে পারিবেন । কিন্তু তাহার সে মহাপরিকল্পনা সফল হয় নাই। ইসলামী বিশ্বকোষ .
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।