0০017161715 স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগদান করিতে পারে । ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ৯ বৎসর বয়স পর্যন্ত কিশোরদিগকেও ব্যাপকভাবে সেনাবাহিনীতে ভর্তি , করানো হয়। সামরিক বাহিনীতে কমপক্ষে ১৮ মাস চাকরী করা সকল ইরানী নাগরিকের জন্য বাধ্যতামূলক । ২০০৫ খৃ. ১৮-৪৯ বৎসর বয়সী ১,৫৬,৬৫,৭২৫ জন ইরানী নাগরিক সামরিক. বাহিনীতে চাকুরীর জন্য - উপযুক্ত ছিলেন। প্রতি-বৎসর সেই দেশে ৮,৬২,০৫৬ জন ইরানী সামরিক বাহিনীতে চাকুরীর বয়সে উপনীত হন। ২০০৩ খৃ. ইরান সামরিক খাতে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে, যাহা দেশটির জিডিপি-র ৩.৩% বলিয়া বিবেচিত হয় (পু. গ্র-, পৃ. ১৪-১৫)। আন্তর্জাতিক বিরোধসমূহ $ আফগানিস্তান হেলমানদ নদীর উপনদীসমূহে বাধ নির্মাণ করিয়া শুফ মৌসুমে পানিপ্রবাহ হাস করায় ইরান উহার প্রতিবাদ করে। পারস্য উপসাগরে শাতিল “আরবের মোহনার বাহিরে ইরাক ও ইরানের মধ্যে কোন নির্দিষ্ট পানিসীমা না থাকায় উহার কর্তৃত্ব লইয়া দুই দেশের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দেয় । ইরান কর্তৃক অধিকৃত আবু মুসা দ্বীপ ও তুন্ব দ্বীপপুঞ্জ লইয়া ইরান ও সংযুক্ত আরব আমীরাতের মধ্যে বিবাদ রহিয়াছে । কাম্পিয়ান উপসাগরকে পীচটি সমান ভাগে ভাগ করার দাবিতে উপকূলবর্তী দেশসমূহের মধ্যে ইরান একক দাবিদার হিসাবে উহার ভূমিকায় অটল রহিয়াছে। উদ্বান্ত সমস্যা ৪ ২০০৫ খৃ. হিসাবমতে ইরানে আফগানিস্তান হইতে আগত ৯,৫২,৮০২ জন এবং ইরাক হইতে আগত ৯৩,১৭৩.-জন উদ্বাস্তু ছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা ৪ ১৯৬৫ খৃ. এবং ১৯৭৭ খু.-এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষিতে ইরানের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ঘটে । পেট্রোলিয়াম হইতে আহরিত আয়ই ছিল এই উন্নয়নের চালিকাশক্তি । এই সময় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও অবকাঠামো উন্নয়ন খাতে বিপুল অর্থ ব্যয় করা হয়। ১৯৭৭ খু. হইতে প্রধানত অবনতিশীল অর্থনীতি এবং শাহের নিপীড়নমূলক শাসনের প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলন নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ১৯৭৮ খৃ.-এর্ শেষ নাগাদ সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। ইহাতে শাহের বিপক্ষে বামপন্থী, উদারপন্থী এবং ইসলামপন্থী সকলেই সমভাবে সক্রিয় ছিল। সরকার বিরোধী আন্দোলনে আয়াতুল্লাহ খোমেনীর সমর্থকগণ নেতৃস্থানীয় ভূমিকা রাখেন। উল্লেখ্য যে, এই সময় ইমাম খোমেনী ফ্রান্সে অবস্থান করিতেছিলেন। ক্রমবর্ধমান আন্দোলন ও অস্থিরতায় শাহ জানুয়ারী ১৯৭৯ খু. ইরান ত্যাগে বাধ্য হন। ১ ফেব্রুয়ারি, ১৯৭৯ খৃ. ইমাম খোমেনী তেহরানে উপনীত হন এবং ১০ দিন পর কার্যকরভাবে ক্ষমতা গ্রহণ করেন। একটি অন্তর্বতীকালীন সরকারের সহযোগিতায় দেশ শাসনের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি ইসলামী বিপ্লবী পরিষদ গঠন করা হয়। অতঃপর ১ এপ্রিল, ১৯৭৯ খু. ইরানকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। শী“আ ধর্মীয় নেতৃবৃন্দ কর্তৃক নিয়োজিত ওয়ালী ফকীহ বা একজন ধর্মীয় নেতা (প্রাথমিকভাবে খোমেনী)-এর উপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব ন্যস্ত করা হয়। নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার সংস্থান রাখা হয়। জানুয়ারি ১৯৮০ খৃ. আবু'্ল হাসান বনীসাদর প্রাপ্ত ভোটের ৭৫% ভাগ লাভ করিয়া এই পদে নির্বাচিত হন। ইরানের মজলিসে শুরায়ে ইসলামী (পোর্লামেন্ট)-এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় মার্চ-মে ১৯৮০ খৃ.। এই নির্বাচনে খোমেনী এবং প্রথাগত মুসলমান সম্প্রদায় ১৮৩ ইরান সমর্থিত ইসলামী প্রজাতন্ত্র দল (7২৯ .পার্লামেন্টের ২৭০টি আসনের মধ্যে ৬০টি আসনে জয়লাভ করে এবং ক্রমান্বয়ে তাহাদের সমর্থনের ভিত্তিকে আরও মজবুত করিয়া গড়িয়া তোলে (76 70070? ৮0110 890 100901 2003, 7. 21092) 1 মার্কিন দূতাবাস অবরোধ £ নভেম্বর ১৯৭৯ খু. ইল ছাত্ররা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের ৬৩ জন কর্মীকে যিম্মী করে। 818 মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহকে বিচারের জন্য ইরানে প্রত্যাগমনের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করা। জুলাই ১৯৮০ খৃ. শাহ মিসরে ইন্তিকাল করিলে ইরান আরও শর্তারোপ করে । তখন ইরান যুক্তরাষ্ট্রের নিকট হইতে এই মর্মে প্রতিশ্রীতি দাবি করে যে, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে আর হস্তক্ষেপ করিবে না। জোরালো কুটনৈতিক কর্মকাণ্ডের ফলে জানুয়ারি ১৯৮১ খু. অবশিষ্ট ৫২ জন যিশ্মী মুক্তিলাভ করে। যিশ্বী সমস্যার প্রেক্ষিতে মধ্যমপন্থী অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগে বাধ্য হয়। ১৯৮০ খু. ইরানের বিভিন্ন দল ও উপদলগুলি দ্বিধাবিভক্ত হইয়া. পড়ে। উহার একদিকে ছিল প্রেসিডেন্ট বানী সদর ও তীহার আধুনিকতাবাদী মিত্রবর্গ এবং অপরদিকে ছিল ইরানী প্রজাতন্ত্রী দল ও রক্ষণশীল সম্প্রদায় । জুন ১৯৮১ খৃ. মুজাহিদীনেখাল্ক (বোনীসাদরকে সমর্থন দানকারী একটি ইসলামপন্থী গেরিলা দল) এবং বিপ্রবী গার্ড বাহিনীর মধ্যেকার ক্রমবর্ধমান বৈরিতা অব্যাহত সংঘর্ষের রূপ লাভ করে। ইহাতে মজলিস প্রেসিডেন্টের প্রতি নিন্দা জ্ঞাপন করে। অতঃপর খোমেনী তাহাকে বরখাস্ত করেন। বানীসাদর এবং মুজাহিদীনের নেতা মাসউদ রাষায়ী ফ্রান্সে পলায়ন করেন । জুলাই ১৯৮১ খু. অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান মন্ত্রী মুহাম্মাদ আলী রাযায়ী জয়লাভ করেন। মুহাম্মাদ জাভার বাহুনারকে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। ইতিমধ্যে মুজাহিদীনে খালক এবং স্রকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর আকার ধারণ করে । আগস্ট ১৯৮১ খৃ. এক বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রী উভয়ে নিহত হন। এই বোমা হামলার জন্য মুজাহিদীনকে অভিযুক্ত করা হয়। অক্টোবর ১৯৮১ খু. পুনরায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে হুজ্জাতুল স245055254 নির্বাচিত হন। ইরান-ইরাক যুদ্ধ ১৯৮০ খু.- চি বৈদেশিক নীতি ইরাকের সহিত যুদ্ধের দ্বারা প্রভাবাধিত হয় । সেপ্টেম্বর ১৯৮০ খু. বিতর্কিত শাতিল আরব নৌপথের উপর সার্বভৌমত্ের দাবিকে . কেন্দ্র করিয়া সীমান্তের ৫০০ কিলোমিটার এলাকা পথে ইরাক ইরানের উপর এক যুদ্ধ অভিযানে নামে । ইরাক অতি দ্রুত সামরিক বিজয়ের প্রত্যাশা করিলেও যুদ্ধক্ষেত্রে ইরানী বাহিনীর তরফ হইতে প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়। ১৯৮২ খৃ. ইরান ইরাকে পাল্টা আক্রমণ পরিচালনা করে। জুন ১৯৮২ খৃ. ইরাক ইরানী ভূখণ্ড হইতে সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়। অতঃপর ইরানের সেনাবাহিনী ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। এভাবে ইরান ও ইরাকের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলিতে থাকে । . পেট্রোলিয়াম রিজার্ভ, স্থাপনা এবং পরিবহন ব্যবস্থা তাহাদের হামলার _ লক্ষ্যবস্ুতে পরিণত হয়। ১৯৮৪ খু. হইতে ইরাক ইরানের খারগ দীপস্থ তেল টার্মিনালের মাধ্যমে ট্যাংকারসমুহে আক্রমণ পরিচালনা করে । পারস্য ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।