Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান সংযোজন ইরান (911) $ ১৯৩৫ খু. পর্যন্ত ইরান পারস্য নামে পরিচিত ছিল। ১৯৭৯ খৃ. ক্ষমতাসীন রাজতন্ত্রের উৎখাত ও শাহকে নির্বাসন গমনে বাধ্য করার পর দেশটি একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে পরিগণিত হয়। রক্ষণশীল ধর্মীয় নেতৃবৃন্দ দেশে একটি ইসলামপন্থী সরকার ব্যবস্থা “আলিম ব্যক্তিত্বের উপর ন্যস্ত করা হয়। ৪ নভেম্বর, ১৯৭৯ খু. হইতে একদল ইরানী ছাত্র তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করিয়া ২০ জানুয়ারী, ১৯৮১ খু. পর্যন্ত উহা অবরুদ্ধ করিয়া রাখার সময় হইতে ইরান-মার্কিন সম্পর্কের অবনতি ঘটে । ১৯৮০ খৃ. - ১৯৮৮ খু. ইরান ইরাকের সহিত এক অমীমাংসিত যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধটি পারস্য উপসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করিলে উহার এক পর্যায়ে ১৯৮৭- ১৯৮৮ খু. মার্কিন নৌ-বাহিনী ও ইরানী সামরিক বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। লেবানন ও বিশ্বের অন্যান্য স্থানে ইরানের কর্মকাণ্ডের জন্য মার্কিন অভিযুক্ত ভূমিকায় ইরানের অব্যাহত সংশ্লিষ্টতার প্রেক্ষিতে দেশটি সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক অবরোধ ও রপ্তানী নিয়ন্ত্রণ জনিত চাপের মধ্যে রহিয়াছে (014 005 ৮0110 [5000905 _- 17810, 2005, 1). 2-15)। | ১৯৯০ খৃ. দশকের শেষদিকে একজন সংক্কারবাদী প্রেসিডেন্ট ও মজলিস নির্বাচিত হওয়ার পর গণ-অসন্তোষের প্রেক্ষিতে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করিলে রক্ষণশীল নেতৃবৃন্দের চাপের মুখে তাহা ব্যর্থতায় পর্যবসিত হয় । সংঙ্কারপন্থীদিগকে অবদমনের মাধ্যমে তাহাদের বিরুদ্ধে 'নির্বাচনী. সুবিধা অর্জন করা হয়। ২০০৪ খৃ. অনুষ্ঠিত সংসদ নির্বাচন এবং আগস্ট ২০০৫ খু. একজন শক্তিশালী রক্ষণবাদী প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থায় রক্ষণশীল ক্ষমতার অধিকতর দৃঢ়করণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করা হয়। ভূগোল £ দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান (জামহুরী-য়ে ইসলামী-য়ে ঈরান)-এর আয়তন ৬,৩৬০০০ বর্গমাইল (১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার )। ইহার উত্তরে রাশিয়া ও কাম্পিয়ান সাগর, পূর্বে পাকিস্থান ও আফগানিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও উমান উপসাগর, এবং পশ্চিমে তুরঙ্ক ও ইরাক অবস্থিত । পারস্য উপসাগরে অবস্থিত ডজনখানেক দ্বীপও ইরান নিয়ন্ত্রণ করিয়া থাকে । ইরানের মোট আয়তনের মধ্যে স্থলভাগ ১৬,৩৬,০০০ বর্গ কিলোমিটার এবং জলভাগ ১২,০০০ বর্গ কিলোমিটার (0500501019019 77121710102, [লা নিবন্ধ, শিকাগো ২০০৬ খু.)। আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য $ ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে ইহার সীমানার শতকরা ৩০ ভাগেরও বেশি সমুদ্র উপকূল বেষ্টিত। ইরানের মোট স্থল সীমানা ৫,৪৪০ কিলোমিটার; ইহার সমুদ্র সীমানার দৈর্ঘ্য ২,৪৪০ কিলোমিটার । উল্লেখ্য, কাম্পিয়ান সাগরের সহিত ইরানের সীমান্ত রেখার দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার | সামুদ্রিক পানিসীমা £ হনভাগ সংলগ্ন সমুদ্র এলাকায় ইরানের ার্ষকর পানিসীমা ১২ নটিকেল মাইল পর্যন্ত বিসত। | আবহাওয়া £ ইরানের আবহাওয়া প্রধানত শুঙ্ অথবা অর্ধশুক্ক সর্বোচ্চ গ্রীষ্মকালীন তাপমাত্রা ৫৫.ডিগ্রি সেন্টিঘ্রেড এবং শীতকালীন তাপমাত্রা হিমাক্কের নীচে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড। কাম্পিয়ান সমুদ্ধ উপকূলে বরাবর উপ-্থীম্মমণ্ডলীয় আবহাওয়া পরিদৃষ্ট হয়। ১৭৯ ইরান ভূ-প্রকৃতি $ ইরানের ভূ-প্রকৃতি অসমান এবং পর্বতসন্কুল। ইহার অধিকাংশ স্থান সমুদ্রপৃষ্ঠ হইতে ১,৫০০ ফুট (৪৬০ মিটার) উচ্চতায় অবস্থিত। ইহার এক-ষষ্ঠাংশ ৬,৫০০ ফুটের অধিক উচ্চতায় অবস্থিত । সেখানে মরুভূমি, মরদ্যান এবং সমুদ্রোপকুলে বিচ্ছিন্ন সমতলভূমিও পরিদৃষ্ট হয়। দেশটির সর্বনিন্ন বিন্দু কাম্পিয়ান সাগর ২৮ মিটার, এবং সর্বোচ্চ বিন্দু কুহ-ই দামাভান্দ ৫,৬৭১ মিটার । | প্রাচ্য ও পাশ্চাত্যের প্রতিদ্বন্দিতার মধ্যে কৌশলগত অবস্থানে অবস্থিত ইরান মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি গুরুতৃপূর্ণ দেশ হিসাবে বিবেচিত হয়। ইহার প্রাকৃতিক সম্পদসমূহের মধ্যে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ক্রোমিয়াম, তামা, আকরিক লৌহ, সীসা, ম্যাঙ্গানিজ, দস্তা ও সালফার উল্লেখযোগ্য । ভূমি ব্যবহার $ ভূমি ব্যবহারের দিক হইতে ইরানের আবাদযোগ্য ভূমি ৯.৭৮%, স্থায়ী শস্য ১.২৯%, এবং অন্যান্য ৮৮.৯৩% হিসাবে বিবেচিত হয় (২০০৫ খৃ.)। ১৯৯৮ খৃ. ইরানে ৭৫ ৬২০ বর্গকিলোসিটার জমিতে চাষাবাদ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ ৪ ইরানের প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে সময়ে সময়ে খরা, বন্যা, ধুলিঝড়, বালুঝড় ও ভূমিকম্প উল্লেখযোগ্য । পরিবেশ $ দেশটির পরিবেশগত সাম্প্রতিক সমস্যাসমূহের মধ্যে আছে ৪ বিশেষত শহর এলাকাগুলিতে যানবাহনের চলাচল, তেল শোধনাগার, শিল্প স্থাপনা হইতে বায়ূ-দুষণ, বনভূমি উজাড়, মাত্রাতিরিক্ত গো-চারণ, মরুকরণ, পারস্য উপসাগরে তৈল-দুষণ, খরার কারণে আর্দ্রতাযুক্ত ভূমির ক্রমশ বিলুপ্তি, মৃত্তিকার অবনতি (লেবণাক্ততা), পর্যাপ্ত সুপেয় পানির অভাব, শিল্প-বর্জ্য ও পয়ঃনিফকাষণ হইতে পানি-দূষণ এবং নগরায়ন। ইরান আন্তর্জাতিক চুক্তিসমূহের এক অন্যতম অংশীদার । এতদ্যযতীত পরিবেশ নিয়ন্ত্রণ, সামুদ্রিক আইন এবং সামুদ্রিক জীব সংরক্ষণ বিষয়ে প্রণীত আন্তর্জাতিক চুক্তিগুলিতে ইরান স্বাক্ষর করিয়াছে, কিন্তু . সেই দেশের পার্লামেন্ট কর্তৃক এখনও সেইগুলি অনুমোদিত হয় নাই (দ্র. 0, 105 0110 চ9০০০০০1-- 1910 20096)। .. ইরানের জনগোষ্ঠী $ ইরানের বর্তমান জনসংখ্যা ৬৮৬,৮৮,৪৩৩ (২০০৬ খু.)। বয়স কাঠামো অনুসারে ০-১৪ বৎসর বয়সী লোকসংখ্যা মোট জনসংখ্যার ২৬.১% | মোট জনসংখ্যার. ৬৯% জনের বয়স ১৫-৬৪ বৎসরের মধ্যে ৬৫ বৎসর এবং তদুর্ধ বয়সী লোকের সংখ্যা মোট জনসংখ্যার ৪.৯% ভাগ (২০০৬ খু.)। ইরানের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার ১.১%। দেশটিতে বর্তমান জন্মহার ১৭টি জন্ম প্রতি ১,০০০ জনে; মৃত্যুহার ৫.৫৫টি মৃত্যু প্রতি ১,০০০ জনে । ইরানের জাগি ঠাপের হা নাত আযিরী ২৪%, গিলাকী ও মাযানদারানী ৮%, কুদদী ৭%,.আরব ৩%, লুব ২%, বালুচ ২%, তুর্কমেন ২% এবং অন্যান্য ১% (প্‌. ্র-)। ইরানের জনসংখ্যা ৮৯% জন শী'আ; ৯% জন সুন্নী মুসলমান; জোরোয়াস্টার ধর্মী, ইয়াহুদী, খ্রিস্টান, এবং বাহাই ২% জন। -. ইরানের ভাষাগুলির মধ্যে আছে ফারসী ৫৮%, তুকীচ ২৬%, কু্দী ৯%, লুরী ২%, বালুচী ১%, আরবী ১%, তুকী ১%, ও অন্যান্য ২% ভাগ। তাহাদের স্থাক্ষরতার হার ৭৯.৪% ( (২০০৩ খৃ., পু. গ্র.)। ইরানের সরকার ব্যবস্থা ঃ ইরান ৩০টি উস্তান বা প্রদেশে বিভক্ত । নিঙ্ে প্রদেশগুলির নাম উল্লেখ করা হইল। বন্ধনীর ভিতরের নামগ্ুলি

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।