Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান শি'রু"ল-আজাম নামক একখানা গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থ ফারসী ভাষায়ও অনুদিত হইয়াছে। তাহার রচিত ফার্সী কবিতাবলী কুল্পিয়াত-ই শিবৃলী নামে প্রকাশিত হইয়াছে । উক্ত কবিতাবলীতে তীহার কল্পনারাজি ও হৃদয়ানুভূতির পরিচয় পাওয়া যায়। আলোচ্য যুগের প্রাচীন রচনারীতি অনুসারী বিশিষ্ট কবিদের মধ্যে ছিলেন কবি গুলাম কাদির গিরামী (মূ. ১৯২৭ খু.) ও কবি জামী মূ. ১৯৫৬ খু.)। কবি গিরামীর “দীওয়ান' এবং 'রুবাইয়াত' প্রকাশিত হইয়াছে। বর্তমান যুগে ইরানী রাব্যসাধনা শুধু পরীক্ষামূলকভাবে নৃতন পথ খুঁজিয়া বেড়াইতেছে। তবে ইরানী গদ্য সাহিত্যে বেশ উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হয় । প্রাচীন রীতির বিপ্ররীত রীতিতে নাটক রচনায় বেশ সাফল্য অর্জিত হইয়াছে। মীর্যা জাফার কারাজাহদাগী আযারবায়জানের বিখ্যাত লেখক ফাত্হ “আলী আখুন্দ-যাদাহ্‌ কর্তৃক রচিত বিখ্যাত নাটকসমূহের ফারসী অনুবাদ করিয়াছ্েন। অবশ্যই উক্ত নাটকসমমহ, বিখ্যাত রাজনীতিবিদ মির্যা মীলকাম খান কক রচিত স্বাভাবিক ও লৌকিকতা বর্জিত নাটকসমূহ্র জন্য আদরশর্বরূপ ছিল। পাশ্চত্য নাট্যকার 1101৩. কর্তৃক . ব্লচিত নাটকসমূহও ফার্সী ভাষায় অনুদিত হইয়াছে। উহাদের মধ্য হইতে “51112050110 12091616101 175 1/199171791076”' এবং “81005”-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য | নিয়মিত রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত না থাকায় প্রথমদিকে ইরানে নাট্যশিল্পের উন্নতি কিছু কালের জন্য বিঘ্নিত হইলেও সাম্প্রতিক কয়েক যুগ পূর্বে এই বিপ্ন দূরীভূত হওয়ায় তথায় অনেক নাটক মঞ্চস্থ হইয়াছে। সায়্যিদ “আবদু'র-রাহীম খালখালী রচিত দাসাতান-ই খুনীন রেচনাকাল ১৯২৬ খু.), সা'ঈদ নাফীসী রচিত আখিরীন য়াদগার-ই নাদির শাহ রেচনাকাল ১৯২৭ খৃ.) এবং “আলী জালাল কাফী রচিত “শাহ “আব্বাস-ই কীবীর; “দারয়ূশ-ই.কাবীর ও “ইনকিলাব-ই মাশরূতিয়্যাত-ই ঈরান' মঞ্চস্থ এতিহাসিক নাটকগুলির মধ্যে বিখ্যাত। উক্ত নাটকগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করে। উপন্যাস রচনা “সিয়াহাত নামাহ-ই ইব্রাহীম বেগ” উপন্যাস গ্রন্থ রচনা দ্বারা সুচিত হয়। প্রথম মহাযুদ্ধের অবসানের পর কয়েক বৎসরের মধ্যে শায়খ মূসা হামাদানী কর্তৃক (১৩৩৭/১৯১৯ সনে) “ইশৃক ওয়া সালতানাত নামক একটি উপন্যাস গ্রন্থ রচিত হয় । উহাতে মহামতি সাইরাসের কীর্তির প্রতিও আলোকপাত করা হয়। এই যুগের আগা মির্যা হাসান খান বাদী শাহনামাহ কাব্যের অন্যতম কাহিনী ঝবীওয়া মানীবা অবলম্বনে উক্ত নামের একখানা উপন্যাস রচনা করেন। ১৩৩৯/১৯২১-সনে সানআতী যাদাহ কিরমানী “ইনতিকাম খাহান-ই মাদাক নামক একখানা উপন্যাস রচনা করেন। উক্ত উপন্যাসে তিনি মাযদাকের কাহিনী বর্ণনা করিয়াছেন । তিনি “মানী'র জীবনী অবলম্বনেও ১৯২৭ খু. একখানা উপন্যাস রচনা করেন। ১৯০৯ খু. মুহাম্মাদ বাকির মির্যা খুস্রাও রচিত “শামৃস ওয়া তুগরা” নামক উপন্যাসে মোঙ্গলীয় শাসনের ঘটনাবলী বর্ণিত হইয়াছে। ১৯৭১ খু. কামালী রচিত “লাধীকা' উপন্যাসের বিষয়বস্তু হইতেছে দেশপ্রেম ও দেশাত্মবোধ । “আব্বাস খালীলী রচিত *রোষগার-ই সিয়াহ; “ইনতিকাম* ও “ইনসান' উপন্যাসত্রয়ও বেশ জনপ্রিয়তা অর্জন করিয়াছে । ১৩৪৭/১৯২৮ সনে মুহাম্মাদ হিজাহী (জ. ১৯০০ খৃ.) রচিত “হুমাং উপন্যাসে নারীর অধিকার সমর্থিত হইয়াছে। মাসউদ দিহাতী রচিত “দর তালাশ-ই মা'আশ' উপন্যাসে প্রচলিত সমাজ ও সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করা হইয়াছে। মুশফিক কাজিম রচিত তিহরান-ই মুখাওয়াফ উপন্যাসে অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় ইরানের রাজনৈতিকূ ও সামাজিক জীবনের চিত্র তুলিয়া ধরা হইয়াছে। জাওয়াদ ফাদিল রচিত উপন্যাসসমূহও এই বিষয়ে যথেষ্ট গুরুত্রে অধিকারী । মুহাম্মাদ “আলী জামাল যাদাহ ১৩৩৯/১৯২০ সনে “যাকে বুদ যাকে নাবুদ' শিরোনামে তাহার ১৭৮ রচিত উপন্যাসসমূহের সমষ্টি বার্লিন হইতে প্রকাশ করেন তিনিই ইরানের বাহিরে নিজ উপন্যাস সমগ্রের প্রথম প্রকাশক ইরানী গ্রন্থকার । এই উপন্যাসসমূহের গ্রন্থকার সমাজের নৈতিক ও চারিত্রিক সংশোধনের উদ্দেশ্যে ব্যঙ্গ ও কৌতুকের পন্থা অবলম্বন করিয়াছেন। সাদিক হিদায়াত (জ. ১৯০৩ খু) তাহার উপন্যাসসমূহে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীদ্বয়ের লোকদের জীবন-চিত্র তুলিয়া ধরিয়াছেন। গ্রন্থকার উহাতে মানব-আচরণের মধ্যে উন্নত আদর্শ ও মূল্যবোধের সাক্ষাত পাইয়াছেন। বুযুর্গ “আলাবী (জ. ১৯০৭ খৃ.) একজন স্বাধীনতাপ্রিয় উপন্যাসিক বলিয়া বিবেচিত হইয়া. থাকেন। হুসায়ন কুলী মুসতা“আনের উপন্যাসসমূহের . একাধিক সংগহ প্রকাশিত হইয়াছে। তাহার উপন্যাসগুলিতে সমাজের আরামপ্রিয় বিশ্তবান শ্রেণীর ক্ষতিকর আচরণসমূহ বর্ণিত হইয়াছে। ইরানের নবীন উপন্যাস রচয়িতাদের মধ্যে ই“তিমাদ যাদাহ, সাদিক ছুবাক এবং জালাল আল-ই আহমাদের উপন্যাসসমূহ নিপুণ চরিত্র চিত্রণের উৎকৃষ্ট নিদর্শন। সমালোচনা সাহিত্য রচয়িতাদের মধ্যে মুহাম্মাদ কাষবীনী, মুহাম্মাদ তাকী বাহার, রাশীদ য্লাসমী, সা'ঈদ নাফীসী, “আব্বাস ইকবাল, পুর দাউদ, রিদা যাদাহ শাফাক, জালাল হুমা'ঈ ও যাবীহুল্লাহ সাফা বিশেষ গৌরবের অধিকারী । তাহারা তাহাদের বিপুল সংখ্যক সমালোচনা গ্রন্থ দ্বারা ফারসী সাহিত্যের সমৃদ্ধ ভাপ্তারকে সমধিক সমৃদ্ধ করিয়াছেন। ্রস্থপঞ্জী 8 (১) “আওফী, লুবাবু'ল-আলবাব, ব্রাউন কর্তৃক প্রকাশিত, লাইডেন, ১খ, ১৯০৬ খু, ২খ., ১৯০৩ খৃ.; (২) শামস কায়স রাষী, আল-মু'জাম ফী মাঁআয়ীরি আশ“আরিল-আজাম, লাইডেন ১৯০৯ খৃ.১ (৪) রিদা কুলী খান, মাজমা উল ফুসাহা, তেহরান ১২৯৫ হি.; (৫) এ লেখক, রিয়াদু'ল-আরিফীন, তেরান ১৩০৫ হি. (৬) হাসান পেরীনা, ঈরান, তেহরান ১৩১১ সৌর সন; €৭) জালালু"দ-দীন হুমাঈ, তারীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, তেহরান ১৩৪০ হি.; (৮) রিদা যাদাহ শাফাক; তারীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান; ৯) যাবীহুল্লাহ সাফা, তারীখ-ই আদাবিয়্যাত দর ঈরান, তেহরান (৯৫৪ খৃ. হইতে); (১০) বাহার, সুব্ক শিনাসী, তেহরান ১৩৩৭ সৌর সন; ১১১) বাদী“উয-যামান ফুরূযানফার, সাখুন ওয়া সাখুনওয়ারী, তেহরান ১৩১২ সৌর সন; (১২) এঁ লেখক, তারীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, তেহরান ১৩১৭ সৌর সন; (১৩) মুহাম্মাদ ইসহাক, সাখুনওয়ারান-ই ঈরান ; দিল্লী ১৩৫১ হি.; (১৪) সা'ঈদ নাফীসী, নাছর-ই ফারসী-ই মুআসরি, তেহরান ১৩৩০ সৌর সন; (১৫) “আবদু'ল হামীদ খালখালী, তাযকিরা-ই শু“আরা-ই মু'আসির-ই ঈরান, তেহরান ১৩৩৩ হি-; (১৬) সায়্যিদ মুহাম্মাদ বাকির বারকাঈ, সাধুনওয়ারান-ই নামী-ই মু'আসির, তেহরান; (১৭) শিবলী নুমানী, শি'রু'ল-“আজাম, পাচ খণ্ড লাহোর ১৯২৪ খৃ.; (১) ক্রিস্টেন সেন, তারীখ-ই ঈরান বা'আহদ-ই সাসানিয়া, অনু. ডঃ মু. ইকবাল, দিল্লী ১৯৪১ খু.; ১৯) চ০, বৃটিশ মিউজিয়ামে ফার্সী পা্ুলিপির তালিকা, ৪ খণ্ডে, ১৮৭৯-১৮৯৫ খু. (২০) 7.0. চ0ড705, 4৯ 1116191 [71597 01 1721512,, চার খণ্ড, প্রথম খণ্ড ১৯০২ খু. লগ্ডনে, দ্বিতীয় খণ্ড ১৯০৬ খৃ. লগ্তনে; তৃতীয় খণ্ড ১৯২০ খু. ক্যান্তরজে এবং চতুর্থ খণ্ড ১৯২৪ খু. ক্যান্বিজে প্রকাশিত; (২১) এ লেখক, [7699 2100 ৮০০0 01 1906700 [67:919, ক্যান্বিজ ১৯৯৪ খু; (২২) এ লেখক, 76751910 চ২6৮০101017; €২৩) জ্যাকসন, [02115 6791210 7০025, নিউইয়র্ক ১৯২০ খৃ.; (২৪) ছু. [.০5ঠ, 7679197 [165796076, 202 1100-9000002, লগ্ন ১৯২৩ খু. ২৫)০, &* 90765, 72০191200 110579000651 8. 11010115120101021 50725, ১৯২৭ খৃ |; মির্ধা মাক্বুল বেগ বাদাখশানী (দো. মা. ই.)/ মু. মাজহাক্ল হক

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।