Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

-.:001716115 ইরান . গ্রন্থাবলীর সিরিজ প্রকাশ করেন। উহাদের মধ্য হইতে অত্যন্ত গুরুতৃপূর্ণ গ্রন্থ হইতেছে “মাসালিকু'ল-মুহসিনীন* ও “কিতাব-ই আহমাদ" । বিংশ উক্ত আন্দোলন কবি, সাহিত্যিক, বক্তা এবং সাংবাদিকপণ অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্হণ করেন! এই যুগটি ছিল ইরানবাসীদের জন্য অত্যন্ত পরিবর্তনশীলতা ও কর্মতৎপরতার যুগ । “আলী আকবার দেহখুদা নামক জনৈক সাংবাদিক সংবাদ কৌতুক. রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তিনি সংবাদপত্রের চারান্দ-পারান্দ নাম দিয়া তীব্র ভাষায় কৌতুক প্রবন্ধসমূহ লিখেন। উহাতে বিপ্লুবপন্থী পত্রিকা “সুর-ই ইস্রাফীল' আলোকিত ও উদ্ভাসিত হইয়া! অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে৷ পরবর্তী কালের লেখকগণও উক্ত রচনা-পদ্ধতির আশ্রয় গ্রহণ করেন। কৌতুক ও ব্যঙ্গ রচনা আরন্ত হইবার পর উহা সাহিত্যের সর্বক্ষেত্রে ছড়াইয়া পড়ে । হাজ্জী যায়নু'্ল- “আবিদীন মারাগী (মৃ. ১৯১০ খু.) সিয়াহাত নামাহ-ই ইকরাহীম বেগ নাম দিয়া প্রথম কৌতুক-উপন্যাস রচনা করেন৷ তিন খণ্ডে সমাপ্ত উক্ত উপন্যাসের কাহিনীর কাঠামো তারবিয়া'ই খুদাওয়ান্দী নামক গ্রন্থের অনুকরণে গঠিত হয় 1 উপন্যাসখানা বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে । চরিত্র সৃষ্টির নৈপুণ্যের কারণে উক্ত গ্রন্থের মূল্য এখনও পূর্ববৎ কায়েম রহিয়াছে। গ্রন্থের ভাষায় অতিরঞ্জন দোষ দৃশ্যমান হইয়া থাকিলেও উহা-পাঠে অতীত ইরানের ক্রটি-বিদ্যুতি. পাঠকের মানস-চক্ষুতে দেদীপ্যমান হইয়া উঠে। ১৩২৪/১৯০৬ সনে সম্রাট মুজাফফারু'দ-দীন শাহ. (১৩১৩/১৮৯৫- ১৩২৪/১৯০৬) মত প্রকাশের স্বাধীনতাকামিগণের নাগরিক অধিকার আইন প্রবর্তিত করিবার দাৰি মানিয়া লইয়া উহা' প্রবর্তন করেন । উহার ফলে ইরানীদের জীবনের সকল বিভাগে বৈপ্লবিক পরিবর্তন সুচিত হয় । মানুষের চিন্তাধারা ও ধ্যানধারণা, পরিবর্তিত হইয়া যায়, জীবনে. নূতন মর্যাদা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, দেশপ্রেম ও দেশাত্মবোধ বিকাশ লাভ করে, জাতীয় ্বার্থচিন্তা ব্যক্তিগত স্বার্থচিন্তার স্থান অধিকার করে এবং দেশের কবিগণ _ দেশের স্ম্রাটদের গুণকীর্তনের পেশা পরিত্যাগ করত ইরানী সমাজ ও উহার সমস্যাবলীকে তাহাদের কাব্য চর্চার বিষয়বস্তুতে পরিণত করেন । এইরূপে উক্ত ঘটনা রাজনীতি-দর্শন এবং সাহিত্য ও কাব্য চর্চার ক্ষেত্রে অনুকুল বৈপ্লবিক পরিবর্তন ঘটায় । .. বহুবিদ বিষয়ে বিস্তৃত আধুনিক ইরানী সাহিত্য সম্বন্ধে এস্থলে ব্যাপক ও বিস্তারিত আলোচনা করা অত্যন্ত কঠিন। এই হেতু এখানে আমরা ইরানের মাত্র কয়েকজন বিশিষ্ট আধুনিক সাহিত্যিক ও তাহাদের সাহিত্যকর্মের ইরানে আধুনিক সাহিত্য রচনায় সর্বপ্রথম আত্মনিয়োগ করেন আদীব পেশীওয়ারী (১২৬০/১৮৪৪-১৩৪৯/১৯৩০)।-তাহার কবিতা রচনা রীতি প্রাচীন হইলেও চিন্তাধারা আধুনিক । তীহার কবিতাবলী ইংরেজ-বিদ্বেষ এবং বিশ্বযুদ্ধের প্রতিধ্বনিতে পরিপূর্ণ । তিনি অনাগত কালের কবিদের জন্য কবিতার নব নব বিষয়বস্তু উত্তাবনের পথ রচনা করিয়া যান। কবি আদীবু'ল মামালিক আমীরী (১২৭৭/১৮৬০-১৩৩৬/১৯১৭) কর্তৃক রচিত “দীওয়ান' : কাব্যের অধিকাংশ কবিতা দেশপ্রেম, দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ মূলক! বিখ্যাত কবি বাহার জে. ১৩০৪/১৮৮৬)-এর অধিকাংশ কাসীদা রাজনৈতিক প্রকৃতির ইরানী জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টিতে এবং তাহাদেরকে নৰ চেতনায় উদ্বুদ্ধ করিতে তাহার রচিত কাসীদাসমূহের গুরততৃপূর্ণ ভূমিকা রহিয়াছে। তিনি তাহার গাযাল, কাসীদা ও মাছনাবীসমূহে মর্মস্পর্শী ভাষায় ইরানের জাতীয় বিপদ ও বিপর্যয়সমূহের চিত্র তুলিয়া ধরিয়াছেন। কবি ঈব্বাজ মীর্যা (জ. ১২৯১/১৮৭৪)-র যুপে ইরানে কাব্যের ইবি._৫/২৩ ১৭৭ অস্থায়িত্ব তীহার কবিতার বিশেষ বিষয়বন্তু ৷ কবি, 'আরিফ-কাষবীমী জে. .. - ১৩০০/১৮৮২) ১৯০৬ খৃ. হইতে ১৯২২ খু. পর্যন্ত বিস্তৃত অশাস্তিপূর্ণ যুগ - দ্বারা রিশেষতাবে প্রভাবিত হন। তিনি তাহার বেদনাবিধুর কবিতাবলীতে- ইরানের জাতীয় বিপদ ও বিপর্যয়ের চিত্র তুলিয়া ধরেন। সঙ্গীত রচনা করিয়া তিনি খ্যাতি অর্জন করেন। ককি ফাররুখী য়াষদী জে. ১৩০৬/১৮৮৮) প্রাচীন রচনারীতির অনুসারী হওয়া সত্তেও নিজ জন্ভূঙ্গি ইরানের স্বাধীনতার. পক্ষে নিরভীকি কবিতা রচনা করিয়াছেন । তাহার এই শ্রেণীর, কবিতায় প্রফল বিদ্বোহাত্বক অনুভূতির. জক্ষাভ পাওয়া যায়। কৰি ইশ্কী জে: ১৩১২/১৮৯৩) বিপ্লুববাদী ককি ছিলেন। যে গণতন্ত্রে জনগণ পূর্ণ স্বাধীনতা" ও সার্বভৌমত্ের স্বাদ না পায়, তিনি সেই গণতন্ত্রকে পসন্দ করিতেন না। 'তাহার প্রথম গীতিনাট “রাস্তাখীষ', যাহা ইরানে মঞ্চস্থ হইয়াছিল, উক্ত পরীক্ষা-নিরীক্ষাসমূহেরই অংশ ।-উক্ত গীতিনাট্যের কাহিনীর. পটভূমি : ডলি ইরানে লি রর কতগুলি নাট্যুকাব্য রচনা করিয়াছেন । উহাদের মধ্য হইতে এ| 11 ১ ১৪৯১ ১৯০ ১১১ ১৪১ এই প্রথম চরণবিশিষ্ট নাটয,কাব্যটি রচনা করিয়া তিনি বিপুল খ্যাতি অর্জন করিয়াছেন । করি রাশীদ-য়াসমী (জ. ১৮৯এ খৃ.)-র লঘ্দু ও হাল্কা ছন্দের গীতি ককিতাবলী, সুরোপীয় কাব্য রচনারীভির (জ. ১৩৩৫/১৯১৬) কবিতা রচনায় যদিও প্রাচীন ক্বীতি অবলম্বন করিয়াছেন, . তথাপি রচনারীতি ও বিষয়বস্তু নির্বাচনে তিনি.কোথাও কোথাও নূতন পথও অবলম্বন করেন। জাতীয় উন্নয়নের জন্য কঠোন্র- পরিশ্রম. এবং ব্যক্তি মর্যাদা, তাহার রচনার বিশেষ বিষয়বস্তু ।- তাৎক্ষণিকভীবে কবিতা: রচনায় তাহার: . বিশেষ প্রতিভা ছিল! কৰি শাহ্রিয়ার-এর কবিতায়-অত্যধিক শোক ও মর্ষবেদনার প্রকাশ দেখা যায় । মানক প্রেম এবং মানব জাতিরু কল্যাণকে... তিনি তাহার কাব্যের বিষয়বস্তুরূপে গ্রহণ করিরাহ্ছেন । কৰি নীমা ফুশীজ (জ: ১৩৩৩৫/১৯১৬) তাহার কাব্যে কতগুলি নৃতন রচনারীতির উপর কৃষকের দুঃখময় জীবনের হৃদয়স্পর্শী চিত্র উপস্থাপিত'হুইয়াছে। কবি নিজাম ওয়াফা কতগুলি আবেগানুত্তিষূলক: মাছনাবী: শ্রেণীর কবিতা রচনা .করিয়াছেন। আলোচ্য যুগে ইরান কামার রাজবংশের স্াজঞাবাদ হইতে মুক্তিলাভ করিয়াছে; কিন্তু ভারতীয় উপমহাদেশ তখনও বৃটিশ সাম্রাজ্যবাদের নাগপার্শে আবদ্ধ। পরাধীনতার সেই যুগের ভারতীয় -উপমহদেশে “আল্লামা ডঃ. মুহাম্মাদ ইকবাল (১৮৭৩-১৯৩৮ খু., দ্র. ইকবাল) স্থীয় প্রাণসঞ্চারিণী কবিতার মাধ্যমে দেশবীকে স্বাধীনতা, আত্বোপলব্ধি, সংগ্রাম ও সাধনা - এবং বিশ্বত্রাতৃত্ের বাণী শুনাইতেছিলেন। তাহার কৰি প্রতিভার খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়াইয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌছে। আসরার-ই খুদী, রুমৃয-ই বে-খুদী, পায়াম-ই মাশরিক, যাবুর-ই আজাম, জাবীদ নামাহ্‌, পাস-চে বায়াদ কার্দ এবং আরমুগান-ই হিজায (উহার অধিকাংশ ফার্সী ভাষায় রচিত) গ্রন্থুগুলি কবি ইকবালের অমর রচনা । “আল্লামা শিবলী নুমানী (১৮৫৭-১৯১৪ খু.) একজন বিখ্যাত ইতিহাসবিদ, সাহিত্যিক, কবি ও সমালোচনা বিশারদ ছিলেন । তিনি ফারসী কাব্য বিষয়ে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।