Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান এক শত পঁচিশজন কবির জীবনী বর্ণিত হইয়াছে। এঁতিহাসিক উদ্ধৃতিসমূহের দিক দিয়া উহা একটি অত্যন্ত গুরুতৃপূর্ণ গ্রন্থ । ১২১৮/১৮০৩ সনে শায়খ আহমাদ “আলী হাশিমী সিনদীলাবী কর্তৃক রচিত মাখযানু'ল-গারাসইৰ গ্রন্থে কবিদের জীবনী বিশদভাবে বর্ণিত ইহয়াছে। উহাতে কবিদের জীবনীসহ তাহাদের রচনার সংকলনসমূহও প্রদত্ত হইয়াছে। ১২১৮/১৮০৩ সনে মুহাম্মাদ কুদরাতুল্লাহ খান গোপামাবী কর্তৃক নাত"ইজু'ল-আফকার গ্রন্থটি রচিত হয়। ১২৯৮/১৮৮০.সনে নাওয়াব সিদ্দীক হাসান ভূপালী কর্ৃক রচিত শাম'-ই আঞ্জ্মান গ্রন্থে বেশ কিছু সংখ্যক কবির জীবনী বর্ণিত হইয়াছে । গ্রন্থকার তাহাদের নিকট হইতে জানিয়া লইয়া উহাতে বর্ণনা করিয়াছেন। ফারসী ভাষায় সুফী সাধকদেরও বহু.জীবনী গ্রন্থ রচিত হইয়া উহার সাহিত্য ভাপ্তারকে সমৃদ্ধ করিয়াছে। এই শ্রেণীর কতগুলি বিখ্যাত খস্থের পরিচয় প্রদত্ত হইল। শায়খ জামালী দিহলাবী (মূ. ৯৪২/১৫৩৫) কর্তৃক রচিত সিয়ারু*ল-আরিফীন গ্রন্থে হযরত খাজাহ্‌ মু*ঈনু'্দ-দীন চিশতী (র) হইতে মাওলানা শাহ ইসমা'ঈল শহীদ (র) পর্যন্ত চৌদ্দজন সূফী সাধকের জবিনী বর্ণিত হইয়াছে শায়খ 'আবদু'ল-হাক্ক মুহাদ্দিছ দিহ্লাবী (মূ. ১০৫২/১৬৪২) কর্তৃক রচিত আখাবার"ল-আখয়ার গ্রন্থে ভারতীয় উপমহাদেশের আওলিয়া-ই কিরামের বিশদ জীবনী বর্ণিত হইয়াছে। ১০৩৩/১৬২৩ সনে “আলী আসগার চিশতী কর্তৃক রচিত জাওয়াহির ফারীদী গ্রন্থে চিশতী সূফী সাধকদের বিস্তারিত জীবনী বর্ণিত হইয়াছে। ১০৪৩-১০৪৪/১৬৩৩-১৬৩৪ সনে “আলী আকবার হুসায়নী কর্তৃক রচিত মাজমা“উ'ল-আওলিয়া" গ্রন্থে পনের শত সূফী সাধকের জীবনী বর্ণিত হইয়াছে। ১০৪৯/১৬৩৯ সনে সম্রাট শাহজাহানের পুত্র দারা শুকোহ সাফীনাতু'ল- আওলিয়া" গ্রন্থ রচনা করেন। উহাতে সকল তারীকার সূফী সাধকদের জীবনী বর্ণিত হইয়াছে। সাকীনাতু*ল-আওলিয়া গ্রহ্থটিও তিনি রচনা করেন (রচনাকাল ১০৫২/১৬৪২)। উহাতে হযরত মিয়া মীর (র) ও মোল্লা শাহ বাদাখৃশী রে) এবং তাহাদের খলীফাগণের জীবনী বর্ণিত হইয়াছে। সম্রাট শাহজাহানের কন্যা জাহানআরা বেগম, ১০৫০-১৬৪০ সনে মুনিসু'ল-আরওয়াহ নামক একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থকার উহাতে হযরত খাজা মু'ঈনু*দ-দীন চিশতী রে) এর প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং তাহার জীবনী বর্ণনা করিয়াছেন। ১০৬৫/১৬৫৪ সনে 'আবদু'র-রাহ্‌মান চিশতী মূ. ১০৯৫/১৬৮৩) কর্তৃক রচিত মির'আতুল-আস্রার গ্রন্থে ইসলামের অস্যুদয়ের যুগ হইতে হুসামু"দ-দীন মানিকপুরীর যুগ পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ কালের সূফী সাধকদের জীবনী বর্ণিত হইয়াছে। ১১৮১/১৭৬৭ সনে মীর “আলী শেরকানি” মৃ. ১২০৩/১৭৮৮) কর্তৃক রচিত তুহফাতুল-কিরাম গ্রন্থে সিন্ধু প্রদেশের সূফী সাধক ও “আলিমগণের জীবনী বর্ণিত হইয়াছে। খু. সপ্তদশ শতকে মুহাম্মাদ গাওছী রচিত গুলযার-ই আবরার গ্রন্থটি সুফী 'সাধকদের জীবনীমূলক একটি বৃহৎ কলেবর গ্রন্থ । ১১৬৭/১৭৫২ সনে .গুলাম 'আলী আযাদ বিলগিরামী (মূ. ১২০১/১৭৮৬) কতৃক রচিত মা'আছিরু'ল-কিরামও আলোচ্য শ্রেণীতুক্ত একটি গুরুতৃপূর্ণ গ্রন্থ। ১২০৩/১৭৮৮ সনে ওয়াজীহু'দ-দীন কর্তৃক রচিত বিহার-ই যাখ্খার গ্রন্থে রাসূলুল্লাহ (স)-এর বংশধরগণ, সাহাবা-ই কিরাম, খুলাফা-ই রাশিদীন এবং হযরত হাসান (রো) ও হযরত হুসায়ন রো)-এর জীবনী বর্ণিত হইবার পর নাসীরু'দ-দীন চেরাগ দিহলাবী (র), 'আলী সাবির কালীরী (র), বড় পীর “আবদু'ল-কাদির জীলানী (রে) এবং কয়েকজন কালান্দারের দনিয়া-বিরাগী . দরবেশ) জীবনী বর্ণিত হইয়াছে। খাষীনাতু'ল-আসফিয়া” (রচনাকাল ১২৮১/১৮৬৪) মুফতী গুলাম সারওয়ার লাহোরী কর্তৃক. রচিত একটি ১৭৬ 0০017161715 ইরান বিখ্যাত জীবনী গ্রন্থ। উহাতে চিশতিয়া, কাদিরিয়া নাক্শ্বান্দিয়া, সুহারাওয়াদিয়া এবং অন্যান্য কয়েকটি তারীকার শায়খদের জীবনীসহ তীহাদের রূহানী প্রভাব ও ক্রিয়াকলাপের বিষয় বর্ণিত হইয়াছে। যে কোনও ভাষায় উন্নতি ও বিকাশে অভিধান প্রণয়নের গুরুতৃপূর্ণ ভূমিকা রহিয়াছে। ফারসী ভাষা অভিধানের উন্নয়নেও ভারতীয় ভষাবিদ পপ্তিতগণ বিরাট অবদান রাখিয়াছেন। নিঙ্গে ভারতে প্রণীত কতগুলি ফারসী অভিধানের পরিচয় প্রদত্ত হইল ঃ (১) ফারহাঙ্গ-ই ফাখ্র-ই কাওয়াস, সম্রাট “আলা'উ'দ-দীন খালজীর রাজত্বকালে প্রণীত । (২) মু'আয্যিদু'ল-ফুদালা' ১৫১৯ খৃ. শায়খ মুহাম্মাদ ইব্‌ন লাদ দিহ্লাবী প্রণয়ন করেন। (৩) মাদারু"ল-আফাদিল, ১০০২/১৫৯৩ সনে শায়খ আল্লাহ দাদ ফায়দী প্রণয়ন করেন। (৪) ফারহাঙগ-ই জাহাঙ্গীরী, ১০১৭/১৬০৮ সনে মীর জামালু"দ-দীন হাঁসান আনৃজু প্রণয়ন করেন । বুরহান-ই কাতি” ১০৬৩/১৬৫২ সনে মুহাম্মাদ হুসায়ন তাবরীষী প্রণয়ন করেন। উক্ত অভিধান গ্রন্থ কয়েক বৎসর পূর্বে ইরানে অত্যন্ত গুরুত্ব ও সুব্যবস্থা সহকারে প্রকাশিত হইয়াছে। (৫) কাতি" বুরহান, তারি সারার টিতে কাডির উতর ও পন করেন। উহাতে বুরহান-ই কাতি' গ্রন্থের কোনও কোনও ভ্রান্তির প্রতি নির্দেশ করা হইয়াছে। (৬) ফারহাঙ্গ-ই রাশীদী, ১০৬০/১৬৫৩ সনে মোল্লা - রাশীদ তাতাবী প্রণয়ন করেন। (৭) সিরাজু'ল-লুগাত; ৮৮) চিরাগ-ই হিদায়াত; (৯) নাওয়াদির"ল-আলফাজ; সিরাজুদ-দীন “আলী খান আরযু (মূ. ১১৭০/১৭৫৬) উক্ত অভিধান গ্রন্থত্রয় প্রণয়ন করেন। (১০) বাহার-ই “আজাম, টেকচান্দ বাহার কর্তৃক প্রণীত। (১১) সিয়ালকোটী মাল-এর মুস্তালাহাত-ই ওয়ারিস্তাহ। (১২) মির'আতু'ল-ইসতিলাহ; আনন্দরাম মুখলিস উহার সংকলক । (১৩) গিয়াছু'ল-লুগাত, মুহাম্মাদ গিয়াছু"দ-দীন রামপুরীর সংকলন । (১৪) ফারহাঙগ-ই আনন্দরাজ, মুহাম্মাদ বাদশাহ শাদ্দ উহার প্রণেতা (শেষোক্ত অভিধান গ্রন্থটি ১৩৩৫ সৌর বৎসরে মুহাম্মাদ দাবীর সিয়াকী তেহরান হইতে প্রকাশ করেন)। এতদ্যতীত আরও অনেক অনেক ফারসী অভিধান গ্রন্থ ভারতীয় উপমহাদেশে প্রণীত হয়। ও গত এক শত পঁচিশ-ত্রিশ বসরে ইরানে চিন্তা ক্ষেত্রে ও রাজনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়াছে, উহার নজীর ইরানের ইতিহাসে খুব কমই দেখা যায়। কাযার বংশীয় সমতটদের শাসনামলে যুরোপীয় দেশসমূহের সহিত ইরানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। সম্াটগণ এবং শাসন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ মাঝে মাঝে যুরোপ ভ্রমণ করিতেন। ইহার . ফলে ব্যবসায়ীদের ও পর্যটকদের যুরোপে ভ্রমণের সুযোগ ঘটে । এইরূপে যুরোপের সাহিত্য ইরানে প্রবেশ করে। ফলে দেশের বুদ্ধিজীবী শ্রেণীর চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে এবং লেখক শ্রেণীর মন- মানসিকতা প্রভাবিত হয়। উনবিংশ শতাব্দী ফারসী সাহিত্যের অত্যন্ত গুরুত্পূর্ণ প্রকাশনার সূচনার যুগ । ১৮১৬-১৮১৭ খু. তাবরীষে মুদ্রণালয় . প্রতিষ্ঠিত হয় । উহাই ইরানের সর্বপ্রথম মুদ্রণালয় । উক্ত মুদ্রণালয়ের প্রতিষ্ঠা ইরানে সংবাদপত্র প্রকাশের কার্যকে সম্ভব করিয়া দিলেও প্রথম দিকে প্রকাশিত সংবাদপত্রসমূহ শুধু সরকারী মহলের জন্য নির্দিষ্ট ছিল। ১৮৫১ খু. পর্যন্ত উল্লেখযোগ্য কলেবরের কোনও সংবাদপত্র ইরানে প্রকাশিত হইতে, পারে নাই। সম্রাট নাসিরু"দ-দীন শাহ-এর শাসনামলে (১২৬৪/ ১৮৪ ৭-১৩১৩/ ১৮৯৫) 'দারু'ল-ফুনুন” নামক জ্ঞান-বিজ্ঞান চর্চা বিষয়ক প্রতিষ্ঠানের প্রচেষ্টায় জ্ঞান-সাধক মহলে এই আগ্রহ সৃষ্টি হয় যে, ইরানের জনগণকে যুরোপের বর্তমান জ্ঞান-চর্চা ও আধুনিক বৈজ্ঞানিক উন্নতি সম্বন্ধে ওয়াকিফহাল করা প্রয়োজন । এই ক্ষেত্রে মির্যা “আবদু'র-রাহমান নাজ্জার যাদাহ্‌-র ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় । তিনি “তালিব উফ" নাম দিয়া জনপ্রিয়

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।