Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান রহিয়াছে। মুহাম্মাদ হাশিম খাওয়াফী খান কর্তৃক প্রণীত মুনতাখাবুল-লুবাব গ্রন্থে সম্রাট বাবুরের রাজত্বকাল হইতে সম্রাট মুহাম্মাদ শাহ-এর সিংহাসনারোহণের চতুর্দশতম বৎসর পর্ষ্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। মুহাম্মাদ কাসিম কর্তৃক প্রণীত “ইব্রাত নামাহ গ্রন্থে আওরঙ্গযেব-এর ইনতিকালের বৎসর (১১১৮/১৭০৭) হইতে মুহাম্মাদ শাহ-এর রাজত্কাল ১১৩১/১৭১৯১১৬১/১৭৪৮) পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে । মা'আছি-রুল-উমারা, গ্রন্থটি শাহ্‌ নাওয়ায খান কর্তৃক প্রণীত। উক্ত গ্রন্থটি সমতা আকবারের রাজত্বকাল হইতে ১১৯৪/১৭৮০.সন পর্যন্ত বিস্তৃত যুগের এঁতিহাসিক গুরুতৃতূর্ণ ব্যক্তিদের জীবনীসম্বলিত একটি বৃহৎ কলেবর পুস্তক । খাজাহ “অবদু'ল-কারীম খান কর্তৃক প্রণীত বায়ান-ই ওয়াকি' গ্রন্থে মুহাম্মাদ শাহ এবং আহমাদ শাহ এর যুগের ইতিহাস লিখিত হইয়াছে। গু“লাম হুসায়ন তণবাতণবা'ঈ কর্তৃক প্রণীত সিয়ারু'ল-মুতা'আখ্খিরীন গ্রন্থে ভারতীয় উপমহাদেশের তাহযীব- তামাচ্দুন ও সামাজিক জীবনের প্রতি আলোকপাত এবং মোগল সম্রাটদের রাজত্কালের বিশদ ইতিহাস বর্ণনা করা হইয়াছে। উহাতে উপমহাদেশে ইংরেজদের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিপত্তির ধারাও বর্ণিত হইয়াছে। গু'লাম _ “আলী খান কর্তৃক প্রণীত শাহ “আলামনামাহ গ্রন্থে সম্রাট শাহ “আলমের রাজত্কালের বিস্তারিত ইতিহাস বর্ণিত হইয়াছে। আজ্‌-ফারী গুরগানী কর্তৃক প্রণীত ওয়াকি “আত-ই আজ-ফারী গ্রন্থে ১২০২/১৭৮৭ হইতে ১২২১/ ১৮০৬ সন পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে । গ্রন্থকার উহাতে দুর্গে বসবাসকারীদের জীবনের উপরও আলোকপাত করিয়াছেন। উপরোক্ত গ্রন্থসমূহ ফার্সী ভাষায় রচিত হইয়াছে। এতদ্যতীত স্থানীয় ইতিহাস বর্ণনায়ও বহু সংখ্যক ইতিহাসগ্রন্থ ফারসী ভাষায় রচিত হইয়াছে। কাব্য ও সাহিত্য রচনার ইতিহাস বর্ণনায়ও ভারতীয় উপমহাদেশে ফার্সী ভাষায় বিপুল সংখ্যক গ্রন্থ রচিত হইয়াছে। নিঙ্গে বর্ষওয়ারীভাবে উহাদের কতগুলি গ্রন্থ সম্বন্ধে সংক্ষিপ্তবরূপে আলোচনা করা হইতেছে 8 ৬৬০/১২৬১ সনে সাদীদু'্দ-দীন মুহাম্মাদ “আওফী রচিত লুবাবু*্ল- আলবাব গ্রন্থটি দুই খণ্ডে সমাপ্ত একটি জীবনী ও পর্যালোচনামূলক গ্রন্থ। উহার প্রথম খণ্ডে কাব্য শিল্প ও কাব্য রচনা মন্বন্ধে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। দ্বিতীয় খণ্ডে প্রথম পর্যায়ে 'উলামা* ও পণ্ডিতদের জীবনী এবং দ্বিতীয় পর্যায়ে গাযনী ও লাহোরের কবিদের জীবনী বর্ণিত হইয়াছে। _ “আবদু"*ন-নাবী কর্তৃক রচিত মায়খানাহ্‌ গ্রন্থে নব্বইজন কবির বিস্তারিত জীবনী বর্ণিত হইয়াছে। তেপ্পান্নটি সাকী নামাহ শ্রেণীর রচনাও উক্ত গ্রন্থের প্রকাশ করিয়াছেন। মুহাম্মাদ আফ্দাল সার্‌খোশ মূ. ১০৫০/১৬৪০) কর্তৃক রচিত কালিমাতৃশ-শু“আরা' গ্রন্থে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান এবং স্মাট আওরঙ্গযেবের যুগের কবিদের জীবনী বর্ণিত হইয়াছে। শেরখান লুধী কর্তৃক রচিত মির'আতু'ল-খিয়াল (রচনাকাল ১১০২/১৬৯০) গ্রন্থের ভূমিকায় কবিতা ও গদ্য রচনা সম্বন্ধে পর্যালোচনামূলক নিবন্ধ এবং মূল গ্রন্থে একশত বিশজন কবির সংক্ষিপ্ত জীবনী লিখিত হইয়াছে। ভারতীয় উপমহাদেশের বেশ কিছু সংখ্যক উচ্চ মর্যাদাসম্পন্ন তাসাওউফপন্থী শায়খ ফার্সী ভাষায় তাসাওউফ ও চরিত্র গঠন সম্বন্ধ গ্রন্থ প্রণয়ন করিয়া উহার সম্পদ ও মর্যাদা বৃদ্ধি করিয়াছেন এই শ্রেণীর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হইতেছে কাশফু*ল-মাহ'জুব । ইতঃপূর্বে উক্ত গ্রন্থের বিষয় উল্লিখিত হইয়াছে। হযরত দাতা গাঞ্জ বাখশ “আলী হু'জবীরী (মূ. ৪৬৫/১০৭২) উক্ত গ্রন্থ রচনা করেন। উহাতে ধরমীয়, চারিত্রিক ও তাসাওউফ সম্পর্কিত বিষয়সমূহ সম্বন্ধে সুন্দর আলোচনা করা হইয়াছে। উক্ত ১৭৫ ইরান আলোচনায় একদিকে যেমন তাসাওউফপন্থী শিক্ষার্থীগণ তাসাওউফের পথের সন্ধান পান, অন্যদিকে তেমনই উহা দ্বারা দুনিয়াতে মানসম্রমের সহিত অবস্থান করিবার পন্থারও সন্ধান পাওয়া যায় । ফাওয়াইদু'স-সালিকীন রন্থটি হযরত বাখৃতিয়ার কাকী (র) (মূ. ৬৩৩/১২৩৫) কর্তৃক প্রদত্ত বয়ানসমূহের সমষ্টি। উহা হযরত বাবা ফারীদ গাঞ্জশাকার রে) (মূ. ৬৬৪/১২৬৫) কর্তৃক সংকলিত হয় । তাসাওউফপন্থী শিক্ষার্থীগণ উক্ত গ্রন্থ দ্বারা আধ্যাত্মিক শিক্ষা লাভে সহায়তা পাইয়া থাকেন । ফাওয়াইদু'ল-ফুওয়াদ গ্রন্থটি হযরত নিজামু"দ-দীন আওলিয়া (র) ৬৩৬/১২৩৮-৭২৫/১৩২৫)- এর বয়ান ও ব্তৃতাসমূহের সমষ্টি। উহা হাসান সিজযী কর্তৃক সংকলিত। আমীর খুসরূ (৬৫১/১২৫৩-৭২৫/১৩২৪) আফদালু*ল-ফাওয়া*ইদ নাম দিয়া হযরত নিজামুদ-দীন আওলিয়া (র)-র বাণীসমূহে আর একটি সং্থহ সংকলন করেন। তাসাওউফ-এর গুপ্ত কথা ও রহস্যাবলীর বর্ণনায় উক্ত সংকলনছয় অত্যন্ত গুরুতৃরপূর্ণ গ্রন্থ । হযরত শারাফু"দ-দীন য়াহয়া মুনায়রী নামে পরিচিত-মুকাশাফা (আধ্যাত্মিক বিষয়ের উন্মোচন) ও মুশাহাদাত আধ্যাত্মিক বস্তুর অন্তর্র্শন)-এর প্রতি সৃফীসুলত দৃষ্টিতঙিতে আলোকপাত করা হইয়াছে। মালফুজুল-মাখুদূম গ্রহটি হযরত সায়্যিদ জালালুদ-দীন মাখদুম-ই জাহানিয়া জাহাগাশ্ত রর) মূ. ৭৮৫/১৩৮৩) কর্তৃক রচিত হয়। উহাতে তাসাওউফের গুরুত্পূর্ণ বিষয়াবলী এবং তাসাওউফপন্থী শিক্ষার্থীর পথ চলিবার বিভিন্ন পর্যায়ের পরিচয় বর্ণিত হইয়াছে। মাকতৃবাত-ই ইমাম রাব্বানী গ্রন্থটি হযরত শায়খ আহমাদ সারহিন্দী রে) (৯৭১/১৫৬৪- ১০৩৪/১৬২৪) কর্তৃক লিখিত পত্রাবলীর সমষ্টি । উক্ত পত্রাবলী তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়কে, বিশেষত তাসাওউফের সু তত্ত্সমৃহকে উলামা, মুরীদ ও অন্যান্য লোকের নিকট তুলিয়া ধরিবার উদ্দেশ্যে রচনা করেন। সম্ট আকবারের রাজত্বকালে ধর্মের মধ্যে যে সকল বিদ“আত কঠোর সমালোচনা করেন। পত্রে যদিও তিনি নির্দিষ্ট কোনও ব্যক্তিকে সম্বোধন করিতেন, কিন্তু বক্তব্য বিষয়ের স্রোত ও. গতিধারা সকল মুসলমানের দিকে থাকিত। উক্ত গ্রন্থ তিন খণ্ডে প্রকাশিত হইয়াছে। আনওয়ার-ই মাজালিস গ্রন্থটি হযরত খাজা গীসু দারায (মূ. ১০৫৮/ ১৬৪৮)-এর বাণীসমূহের সমষ্টি। উহাতে তাসাওউফের গুরুত্রপূর্ণ বিষয়াবলীর প্রতি আলোকপাত করা হইয়াছে। গুলাম “আলী আযাদ কর্তৃক রচিত য়াদ-ই বায়দা (১১৪৫/১৭৩২-১১৪৮/১৭৩৫) গ্রন্থে ৫৩২ জন কবির জীবনী বর্ণিত হইয়াছে । মাজ্মা“উত্ন-নাফা'ইস গ্রন্থটি ১১৬৩/১৭৪৯ সনে সিরাজু'দ-দীন “আলী খান আরযু কর্তৃক রচিত। উহাতে কবিদের জীবনীসহ তাহাদের রচনার উদ্ধৃতিসমূহও উপস্থাপিত হইয়াছে। ১১৬৫/১৭৫১ সনেমুহাম্মাদ “আলী হাযীন কর্তৃক রচিত তাষকিরাতু*ল-মু'আসিরীন গ্রন্থে ইসফাহানের কবিদের ও “আলিমদের জীবনী বর্ণিত হইয়াছে। সার্ব-ই আযাদ গ্রন্থটি ১১৬৬/১৭৫২ সনে গুলাম 'আলী আযাদ (মৃ-১২০০/১৭৮৫) কর্তৃক রচিত। উহাতে দুইটি পর্ব রহিয়াছে ঃ প্রথম পর্বে ফারসী ভাষার কবিদের জীবনী এবং দ্বিতীয় পর্বে উর্দু ভাষার কবিদের জীবনী বর্ণিত হইয়াছে। মীর 'আলী শেরকানি কর্তৃক রচিত মাকালাতু'শ শু“আরা' (রচনাকাল ১১৬৯/১৭৫৫-১৭৭৩/১৭৫৯) গ্রন্থে ৭১৯ জন কবির জীবনী বর্ণিত হইয়াছে। ১১৭৫/১৭৬১ সনেস মোল্লা “আবদু'ল হাকীম লাহোরী জবিনী বর্ণিত হইয়াছে। কয়েক বতসর পূর্বে সায়্যিদ “আবদুল্লাহ উহা সম্পাদনা করেন এবং “পাঞ্জাবী একাডেমী, লাহোর উহা প্রকাশ করে । গুলাম “আলী আযাদ বিলগিরামী (মৃ.১২০১/১৭৮২) কর্তৃক রচিত খাযানা-ই 'আমিরা গ্রন্থে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।