ইরান কোথাও হৃদয়গাহী ভাষায় দৃশ্য বর্ণনাও পরিলক্ষিত হয়। হুমায়ুন নামাহ্ গ্রন্থে গুল্বাদান বেগম সহজ, সুন্দর ও হৃদয়গ্রাহী ভাষায় সম্রাট বাবুর ও সম্রাট হুমায়ূনের জীবনী বর্ণনা করিয়াছেন উহাতে রাজদরবারের করণীয় আচরণ ও প্রথাসমূহ এবং তৎকালীন সামজিক অবস্থার প্রতিও আলোকপাত করা হইয়াছে। গ্রন্থের ভাষা সহজ ও সাবলীল হইলেও স্থানে স্থানে তুকী শব্দ ব্যবহৃত হইয়াছে। মুনতাখাবু'ত-তাওয়ারীখ মোল্লা “আবদু'ল-কণদির বাদায়ূনী (মৃ.১০২৪/১৬১৫) কর্তৃক রচিত একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ। উহাতে গাষনাবী যুগ হইতে সম্রাট আকবারের সিংহাসনারোহণের পঞ্চদশতম বৎসর (৯৯৭/১৫৭১) পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। গ্রন্থকার উহাতে সম্রাট আকবার কর্তৃক প্রবর্তিত দীন-ই ইলাহীর বিরুদ্ধে অত্যন্ত কঠোর সমালোচনা করিয়াছেন। উহাতে তৎকালীন সূফী- দার্শনিক, চিকিৎসাবিদ এবং কবিগণ সম্পর্কিত আলোচনাও স্থান পাইয়াছে। উক্ত গ্রন্থ সম্রাট আকবারের যুগের ইতিহাসের একটি গুরুতৃপূর্ণ মৌলিক গ্রন্থ। উক্ত নামেরই একটি ইতিহাস গ্রন্থ মুহাম্মাদ-্মুসুফ আতাকী কর্তৃক রচিত হয়। উহা একটি সামঘিক ইতিহাস গরন্থ। উক্ত খরন্থে নবীগণ হইতে খলীফা “আবদু'ল-মালিক ইবৃন মারওয়ান-এর জীবনী পর্যন্ত বর্ণিত হইয়াছে। “আব্বাস খান শেরওয়ানী কর্তৃক রচিত তারীখ-ই শেরশাহী ৯৮৭/১৫৭৯ সনে লিখিত হয়। ১০০২/১৫৯৩ সনে খাজাহ্ নিজ"মু'দ-দীন বাখুশী কর্তৃক রচিত তশবাকশত-ই আক্বারী গ্রন্থে সম্রাট সুবুক্তগীন (৩৬৬/৯৭৬- ৩৮৭/৯৯৭)-এর যুগ হইতে গ্রন্থকারের নিজের যুগ পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সিন্ধু এবং বৃহত্তর বাংলার সরকারসমূহের আলোচনাও আসিয়া গিয়াছে। তারীখ-ই আলফী গ্রন্থটি সম্রাট আকবারের যুগের একাধিক ইতিহাসবিদ সম্মিলিতভাবে রচনা করেন। উহাতে ইসলামের অভ্যুদয়কাল হইতে ১০০০/১৫৯১ সন পর্যন্ত পরিব্যাপ্ত সুদীর্ঘ যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে । এক হাযার বৎসরের ইতিহাস উহাতে বর্ণিত হইয়াছে বলিয়াই উহার নাম তারীখ-ই আলফী (এক হাযার বৎসরের ইতিহাস) রাখা হইয়াছে। গ্রন্থটি চার খণ্ডে সমাপ্ত। লগ্তনস্থ ইণ্ডিয়া অফিসের লাইব্রেরীতে উহা রক্ষিত আছে। আক্বার নামাহ্ গ্রন্থটি সম্রাট আকবারের নবরত্রের সদস্য সুবিখ্যাত “আলিম আবু'ল-ফাদ্*ল (মূ. ১০১১/১৬০১) কর্তৃক রচিত। এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, উহাকে তিন খণ্ডে প্রকাশ করিয়াছে। প্রথম খণ্ডে সম্রাট আকবারের জনুগ্তহণ হইতে তাহার সিংহাসনারোহণ পর্যন্ত ঘটনাবলী, দ্বিতীয় . খণ্ডে তাহার সিংহাসনারোহণের পর হইতে রাজকুমার দীনিয়ালের জন্মগ্রহণ পর্যন্ত সময়ের ঘটনাবলী এবং তৃতীয় রাজকুমার দানিয়ালের জনুগ্রহণের পর হইতে আকবারের সিংহাসনারোহণের ৪৬ তম বৎসর পর্যন্ত বিস্তৃত সময়ের ঘটনাবলী স্বয়ং আবু্ল-ফাদ্'ল কর্তৃক লিখিত হয়। পরবতীকালে মুহি “বব “আলী খান আকবরের রাজত্ৃকালের শেষ চারি বৎসরের ইতিহাস লিপিবদ্ধ করিয়া গ্রন্থটির রচনাকার্য সমাপ্ত করেন। গ্রন্থটি সম্রাট আকবারের রাজত্বকালের ইতিহাসের একটি গুরুতৃপুর্ণ মৌলিক রচনা । আ'ঈন-ই আকবারী উক্ত গ্রন্থ্রোই একটি অংশ। উহাতে আকবারের রাজত্বকালে প্রচলিত ও প্রবর্তিত আইন-কানুন এবং এতদসম্পর্কিত অন্যান্য বিষয় বর্ণিত হইয়াছে। ইন্শা-ই আবুল-ফাদৃণল গ্রন্থটি রাজকীয় ফরমানসমূহ, পত্রসমূহ এবকং অন্য বিবিধি রচনার সমষ্টি ৷ উহার প্রথম অধ্যায়ে সম্রাট আকবারের পক্ষ হইতে বিভিন্ন শাসনকর্তা, উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের নিকট প্রেরিত পত্রাবলী, দ্বিতীয় অধ্যায়ে আবুল-ফাদ্*ল কর্তৃক বিভিন্ন ব্যক্তির নিকট লিখিত ব্যক্তিগত পত্রাবলী এবং তৃতীয় অধ্যায়ে বিবিধ বিষয়ক রচনা লিপিবদ্ধ হইয়াছে। উক্ত রচনাসমূহের মধ্যে কতকগুলি সমালোচনামূলক রচনাও রহিয়াছে। গ্রন্থে লিপিবদ্ধ পত্রাদিসহ বিভিন্ন রচনার ১৭৪ 0০017161715 ইরান ভাষা জৌলুসময় এবং উহার বর্ণনাভঙ্গি পান্তিত্যসুলভ। স্ম্রট আকবারের দরবারের প্রথান কবি ফায়দী কর্তৃক লিখিত পত্রাবলীর সমষ্টি লাতশফা-ই ফায়্যাদী-নামে পরিচিত । মা'আছি-র-ই রাহীমী গ্রন্থটি মুহাম্মাদ “আবদু'ল- বাকী নিহাওয়ানদী (মৃ. ১০২২/১৬১৩) কর্তৃক রচিত হয়। উক্ত গ্রন্থে নি লিখিত ব্যক্তিদের জীবনী বর্ণিত হইয়াছে “আবদু'র-রাহীম খান খানান , তীহার পূর্বপুরুষগণ, ভারতীয় উপমহাদেশের সাবেক সুলতানগণ, তাহাদের সহিত সম্পৃক্ত উচ্চ পদস্থ রাজ কর্মচারী (আমীরগণ), কবিগণ. এবং ্রন্থকারগণ। শায়খ “আবদু'ল-হাক্কা মুহাদ্দিছ ইবৃন সায়ফি'দ-দীন কর্তৃক বূচিত তারীখ-ই হাকী গ্রন্থে দাস বংশের শাসনামল (৬০২/১২০৬-৬৮৬/ ১২৮৭) হইতে সম্রাট আকবারের রাজতৃকাল পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। যুবদাতু'ত তাওয়ারীখ গ্রন্থটি শায়খ “আবুদু'ল-হাক্কা মুহাদ্দিক-এর পুত্র নূরুল-হাক্'কাকর্তৃক প্রণীত হয়। উহাতে সম্রাট কুত্বুদ-দীন আয়বেক এর রাজত্ব কাল হইতে সমতরট, আকবারের রাজত্কাল পর্যন্ত পরিব্যাপ্ত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। মুহাম্মাদ আমীন ইব্ন দাওলাত মুহণম্মাদ আল-হু'সায়নী কর্তৃক প্রণীত আন্ফা“উল-আখৃবার গ্রন্থে পয়গন্বরগণ ও ইরানের প্রাচীন সম্রাগণ হইতে তায়মূর রাজবংশীয় স্মাটগণের জীবনী ও ইতিহাস বর্ণিত হইয়াছে, মুহশম্মাদ কণসিম হিন্দুশাহ ফিরিশতাহ কর্তৃক প্রণীত তারীখ-ই ফিরিশতাহ বা গুলশান-ই ইব্রাহীমী গ্রন্থে ভারতীয় উপমহাদেশের সম্রাটদের ১০১৫/১৬০৬ সন পর্যন্ত সময়ের বৃহত্তর বাংলা, কাশ্মীর, হায়দরাবাদ দাক্ষিণাত্য, গুজরাট, খান্দেশ, মালব ও সিন্ধুর ইতিহাস এবং ভৌগোলিক পরিচয়ের প্রতিও আলোকপাত করা হইয়াছে। গ্রন্থকার সম্রাট ইব্রাহীম "আদিল শাহ-এর যুগের €(৯৮৭/১৫৭৯-১০৩৫/১৬২৬) ইতিহাসবিদ ছিলেন। া তুযুক-ই জাহাঙ্গীরী গ্রন্থটি সম্রাট জাহাঙ্গীর (১০১৪/১৬০৫- ১০৩৭/১৬২৭) কর্তৃক প্রণীত আত্মজীবনীমূলক গ্রন্থ। উহাতে তৎকালীন, তাহযীৰ পাইয়াছে। বর্ণনাভঙ্গি হদয়গ্রাহী, সাবলীল ও লৌকিকতাবর্জিত। মুণ্তমিদ খান কর্তৃক প্রণীত ইক'বাল নামাহ-ই জাহাঙ্গীরী গ্রন্থটি তিন খণ্ডে সমাপ্ত। উহার প্রথম খণ্ডে সম্রাট বাবুর ও সম্রাট হুমায়ূনের রাজত্কালের ইতিহাস, দ্বিতীয় খণ্ডে সম্রাট আকবারের রাজতৃকালের 'ইতিহাস এবং তৃতীয় খণ্ডে . সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইতিহাস বর্ণিত হইয়াছে। বাদশাহ নামাহ গ্রন্থটি 'আবদু'ল-হণমীদ লাহোরী (মূ ১০৬৪/১৬৫৩) কর্তক প্রণীত হয়। উহাতে সম্রাট শাহজাহানের রাজত্কালের প্রথম বিশ বৎসরের ইতিহাস বর্ণিত হইয়াছে। উহাতে রাজকুমারগণ, তৎকালীন উচ্চ পদস্থ রাজ- কর্মচারীগণ (আমীর), সাহিত্যিকগণ, কবিগণ,. “উলামা” এবং চিকিৎসাবিদগণ সম্বন্ধেও আলোচনা করা হইয়াছে । ওয়ারিছ" খান এবং আমীর কাযবীনী উক্ত গ্রন্থের পরিশিষ্ট রচনা করেন। মুহাম্মাদ সণলিহ' কামবৃহ কর্তৃক প্রণীত “আমাল-ই সালিহ গ্রন্থে সম্রাট শাহাজাহানের রাজতৃকালের বিস্তারিত ইতিহাস লিখিত হইয়াছে। মুহাম্মাদ কাজি-ম কর্তৃক ১১০০/১৬৮৮ সনে প্রণীত “আলামগীর নামাহ-এ আওরঙ্গযেবের রাজত্কালের প্রথম দশ : বৎসরের ইতিহাস বর্ণিত হইয়াছে। মুহাম্মাদ সাকী কর্তৃক ১১২২/১৭১০ সনে প্রণীত মা'আছি'র-ই “আলামগীরী গ্রন্থটি সম্রাট আওরঙ্গযেব-এর রাজত্বকালের ইতিহাসের একটি নির্ভরযোগ্য গ্রন্থ। সম্রাট আওরঙ্গষেব নিজেও একজন উচ্চস্তরের রচনা কুশলী ছিলেন। তৎকর্তৃক লিখিত পত্রাবলী রাকশ'ইম-ই কারা'ইম এবং রুকাআত-ই আলামগীরী নামে গ্রন্থাকারে সংকলিত হইয়াছে। ওয়াকাই-ই নি“মাত খান “আনী গ্রন্থটি মির্ধা মুহাম্মাদ শীরাধী নি“মাত খান কর্তৃক প্রণীত । উহার ভাষায় কৃত্রিমতা ও লৌকিকতা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।