০0017161715 ইরান আলোচ্য গ্রস্থকারের আর একটি গ্রন্থের নাম হইতেছে দুররাহ্-ই নাদিরা । উক্ত গ্রন্থে অলংকার ও জটিল বাক্যের ব্যবহারের ছড়াছড়ি রহিয়াছে। নাসিখু'ত-তাওয়ারীখ গ্রন্থটি মীর্যা তাকী সিপিনুর কর্তৃক রচিত । গ্রন্থকার অস্রাট নাসি-রু"দ-দীন শাহ কাযার-এর দরবারের প্রধান হিসাব রক্ষক ছিলেন। উক্ত গ্রন্থ এগার খণ্ডে সমাপ্ত। উহাতে ইসলাম প্রচারের প্রারন্তিক যুগ হইতে গ্রন্থকারের যুগ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ কালের ইরানের ইতিহাস বর্ণিত হইয়াছে। পরবতীকালে “আব্বাস “আলী সিপিহুর অতিরিক্ত চার খণ্ডে ইমামদের জীবনী লিপিবদ্ধ করত উহার সহিত যোগ করিয়া দিয়াছেন । গ্রন্থের বর্ণনা রীতি সহজ ও সরল। উহার ভাষার গীঁথুনি অত্যন্ত দৃঢ়বদ্ধ । জামা-ই-জাম গ্রন্থটি ফারহাদ মির্যা কর্তৃক প্রণীত, ইতিহাস ও ভূগোল উহার আলোচনার বিষয়বস্তু । আকা খান কিরমানী কর্তৃক প্রণীত আপঈনা-ই সিকান্দারী গ্রন্থে প্রাচীন ইরানের ইতিহাস বর্ণিত হইয়াছে। গ্রন্থকার পৃবোক্ত বাক কর্তৃক প্রবর্তিত আন্দোলনের সহিত সম্পৃক্ত থাকিবার কারণে দেশ ত্যাগ করিয়া ইস্তান্ুল চলিয়া যান। মুহাম্মাদ হাসান খান সণনী'উদ-দাওলা কর্তৃক প্রণীত তারীখ-ই মুনতাজি'ম-ই নাসি'রী গন্থে ইসলামের অভ্যুদয়ের যুগ হইতে গ্রন্থকারের যুগ পর্যন্ত ইতিহাস বর্ণিত হইয়াছে। এতদ্যতীত উক্ত গ্রন্থকার মির'আতুল-বুলদান, তারীখ-ই আশকানিয়া,মাতলা-উশ-শাম্স আল-মা*আছির ওয়া*ল-আছণর এবং তারীখ-ই ফারালাহ্ নামক ইতিহাস গ্রন্থ চুষ্টয়ও প্রনয়ন করেন। মা'আছির-ই খাকানী এবং হাদাঁইক-ই জিনান নামক গ্রন্থদ্ধয় “আবদু'র- রাষ্যাক বেগ দুমবুলী কর্তৃক প্রণীত। প্রথমোক্তে গ্রন্থে কাযারী রাজবংশের শাসনামলের (১২৪৩/১৮২৭ সন পর্যন্ত) ইতিহাস এবং শোষাক্ত গ্রন্থে গ্রন্থকারের সমকালীন “আলিমদের এবং স্বয়ং গ্রস্থকারের জীবনী বর্ণিত হইয়াছে। নাদির মির্যা কর্তৃক ১৩০২/১৮৮৪ সনে প্রণীত তারীখ ওয়া জুগ- রাফিয়্যা-ই তাবরীধষ গ্রন্থটি ইতিহাস ও ভূগোল বিষয়ক জ্ঞানবর্ধক একটি গ্রন্থ । গারঞ্জ-ই দানিশ গ্রন্থে রেচনাকাল ১৩০৫/১৮৮৭) গ্রন্থকার মুহাম্মাদ তাকী খান ইরানের শহরসমূহ ও বিখ্যাত ব্যক্তিদের পরিচয় এবং কতগুলি গুরুতৃপূর্ণ এরতিহাসিক ঘটনা বর্ণনা করিয়াছেন। আলোচ্য যুগে কাযার রাজবংশীয় এককভাবে কোনও কোনও নির্দিষ্ট সুলতানের জীবনী অবলম্বনেও গ্রন্থ রচিত হইয়াছে । যেমন “আবদু'র-রাযযাক ইব্ন নাজাফ 'আলী কর্তৃক প্রণীত মা*আছি'র-ই সুলতানিয়্যা; মাহমৃদ মির্ষা কর্তৃক প্রণীত তারীখ-ই সাহি'ব কি'রানী এবং ফাদলুল্লাহ মুনশী কর্তৃক প্রণীত তারীখ-ইুল-কারনায়ন। উত্তরে ফাত্হ 'আলী শাহ কাষার-এর জীবনী বর্ণিত হইয়াছে। ও ' আলোচ্য যুগে ফারসী ভাষায় জীবনী গ্রন্থ রচনাও বিশেষ গুরুত্ লাভ করিয়াছিল । শাহ ইসমাঈল সাফাবীর পুত্র যাম মির্যা মূ. ৯৮৩/১৫৭৫) কর্ৃক ৯৫৭/১৫৫০ সনে রচিত তুহফা-ই সামী গ্রন্থে হি. ৯ম শতাব্দী হইতে ১০ম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত যুগের ইরানী কবিদের জীবনী লিখিত হইয়াছে। তায়মূর বংশীয় সম্রাট আবুল-গাষী সুলতান হুসায়ন বায়কারা-এর মন্ত্রী আমীর “আলী শের নাওয়া'ঈ কর্তৃক তুকীঁ ভাষায় মাজালিসু'ন-নাফা'ইস নামক একটি গ্রন্থ রচিত হয়। গ্রন্থকার উহাতে তীহার সমকালীন কবিদের জবিনী বর্ণনা করেন। ফাখরী ইব্ন আমীর লাতশ*ইফ নামাহ্ নাম দিয়া উহাকে ফারসী ভাষায় অনুবাদ করেন। ভারতীয় উপমহাদেশে ফারসী ভাষায় আমীন আহমাদ রাধী বিখ্যাত ভূগোল গ্রন্থ হাফৃত হইয়াছে। গ্রন্থকার উহাতে এলাকাওয়ারী ভাবে কবিদের জীবনীও বর্ণনা করিয়াছেন । দীর্ঘ ছয় বৎসরের সাধনায় ১০০২/৯৫৯৩ সনে উহার রচনাকার্য ১৭৩ . ইরান সমাপ্ত হয়। ১০১০/১৬০১ সনে কণদী নৃরুল্লাহ শুস্তারী কর্তৃক ভারতীয় উপমহাদেশে ফারসী ভাষায় রচিত মাজালিসু*ল-সু"মিনীন গ্রন্থে শী'আ - সম্প্রদায়ের “উলামা” ও কবিদের জীবনী বর্ণিত হইয়াছে। লুত্*ফ “আলী বেগ আযার (জ. ১১২৩/১৭১১) কর্তৃক রচিত (রচনাকাল অধ্যাপক ব্রাউনের বর্ণনানুসারে ১১৯৫/১৭৮১) আতিশ কাদাহ্-ই আযার গ্রন্থটি কাযার রাজবংশীয় শাসনামলে রচিত গ্রন্থসমূহের মধ্যে অতি বিখ্যাত একটি গ্ন্থ। উক্ত গ্রন্থে এলাকাওয়ারীভাবে কবিদের জীবনী বর্ণিত এবং তীহাদের রচনার উদ্ধৃতিসমূহ উপস্থাপিত হইয়াছে। মাজমা'উ'ল-ফুসণহা গ্রন্থটি বিখ্যাত কবি ও সাহিত্যিক হিদায়াত (মূ. ১২৮৮/১৮৭১) কর্তৃক রচিত হয়। উহাতে সাত শতাধিক কবির জীবনী বর্ণিত এবং তাহাদের রচনার উদ্ধৃতিসমূহ উপস্থাপিত হইয়াছে। উক্ত গ্রন্থ ইরানী সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটি গুরুতৃপূর্ণ জীবনীমূলক একটি গ্রন্থও রচনা করেন । তত্কর্তৃক প্রণীত আনজুমান আরা নামক একটি অভিধান গ্রস্থও তাহার স্মৃতি বহন করিতেছে। নামাহ্-ই দানিশওয়ারী গ্রন্থটিকে ফারসী ভাষায় রচিত একটি বিশ্বকোষ বলা যায়। গ্রন্থটি নাসি-রু"দ-দীন শাহ-এর যুগের “উলামা' শামসু'ল-“উলামা' “আবদুর-রবব্ আবাদী, মির্ধা আবু'ল-ফাদ্ল সাওয়াহী”ঈ, মির্যা হাসান খান তালিকণনী, শায়খ “আবদু'ল-ওয়াহ্হাব কাষৃবীনী এবং মোল্লা আকা-ইহাদের সম্মিলিত সাধনা ও প্রচেষ্টার ফসল । তাষকিরা-ই তাকীয়্যু'দ-দীন কাশানী গ্রন্থটি সাফাবী রাজবংশীয় যুগের কবিদের জীবনী বর্ণনায় রচিত একটি বিখ্যাত গ্রন্থ। ভারতীয় উপমহাদেশের সম্রাট ও “আলিমগণ গোড়া হইতেই ফার্সী ভাষায় ইতিহাস ও জীবনী গ্রন্থ রচনার দিকে মনোযোগ দেন। উপমহাদেশে ফার্সী ভাষায় সর্বপ্রথম রচিত ইতিহাস গ্রন্থ হইতেছে চাচ নামাহ্। উক্ত গ্রন্থ প্রথম “আরবী ভাষায় রচিত হইয়াছিল সম্রাট নাসি-রু"দ-দীন কুবাচাহ্-এর রাজত্বকালে ৬১৩/১২১৬ সনে মুহাম্মাদ ইবন “আলী কুফী উহাকে ফার্সী ভাষায় অনুবাদ করেন। উহাতে চাচ-পুত্র সীলা'ইজ এবং মুহাম্মাদ ইব্ন কাসিমের সিন্ধু বিজয়ের ইতিহাস বর্ণিত হইয়াছে। উহা পাঠে তৎকালীন সিন্ধুর সাংস্কৃতিক ও সামাজিক অবস্থা সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায় । শামসু'ল-উলামা' “উমার ইব্ন দাউদ পোতা উহা সম্পাদনা করিয়াছেন। ফাখ্র-ই. মুদাবিবির রচিত বিখ্যাত আদাবু'ল-হারবি ওয়া'শ-শুজা'আ গ্রন্থে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপরে আলোকপাত করা হইয়াছে। তারীখ-ই মুবারাক শাহী গ্রস্থও উক্ত গ্রন্থকার কর্তৃক রচিত হয়। দি'য়া'উনদ-দীন বারানী কর্তৃক রচিত বিখ্যাত তারীখ-ই ফীরোয শাহী গ্রন্থে স্মাট বলবান-এর রাজত্কাল (৬৬৪/১২৬৫ সন হইতে আরন্র) হইতে সম্রাট ফীরোয তুগলাকের সিংহাসন আরোহণের ষষ্ঠ বৎসর (৭৫৭/১৩৫৬) পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। উহাতে দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার প্রতি আলোকপাত করা হয়। উক্ত নামেরই অন্য একটি ইতিহাস গ্রন্থ শামৃসিরাজ “আফীফ কর্তৃক রচিত হয়। উহাতে ফীরোয শাহ তুগলোকের রাজত্কাল (৭৫২/১৩৫১- ৭৯০/১৩৮৮)-এর ইতিহাস বর্ণিত হইয়াছে। উহার ভাষা সরল ও সাবলীল । মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর (৯৩২/১৫২৬-৯৩৭/১৫৩০) তুযুক-ই বাবুরী নাম দিয়া তুকী ভাষায় একটি “আত্মজীবনী” রচনা করেন। সমতা আকবারের রাজত্বকালে 'আবদুর-রাহণীম খান খানান উহাকে ওয়াকি'আত-ই বাবারী নাম দিয়া ফার্সী ভাষায় অনুবাদ করেন । গ্রন্থকার উহাতে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক পরিচয় এবং সামাজিক অবস্থাও বর্ণনা করিয়াছেন । উহার বর্ণনা-রীতি সহজ, সরল ও সাবলীল ৷ কোথাও ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।