ইরান এঁতিহাসিক ও রাজনৈতিক দিক দিয়াও অত্যন্ত গুরুত্্ পূর্ণ। ১২৮০/১৮৬৩ সনে সাহিত্যিক ফারহাদ মীর্যা উক্ত পত্রাবলীকে মুনশা*আত-ই কণশ'ইম মাকণম নাম দিয়া গ্রস্থাকারে প্রকাশ করেন। মাহ'মুদ খান উহার ভূমিকা লিখিয়া দিন। সাহিত্যিক ওয়াহীদ দাস্তগারদী দীওয়ান-ই কণসশ*ইদ নাম দিয়া তাহার রচিত কাসীদাসমূহের একটি সংকলন সম্পাদনা ও প্রকাশ করেন। কৰি ফারাহানী ছণনা*ঈ রচিত মাছনাবী-ই জালা*ইরনামাহ্ তাহার স্মৃতি বহন করিতেছে। | | আলোচ্য যুগে ইরানে যে কবি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, তিনি হইতেছেন কবি কণ'আনী (১২২২/১৮০৭-১২৭২/১৮৫৫; অধ্যাপক ব্রাউনের বর্ণনানুসারে তাহার মৃত্যু সন ১২৭০/১৮৫৩)। কাসীদা রচনায় তাহার অপ্রতিদ্বন্থী কবি প্রতিভার ছাপ তাহার রচনায় সুস্পষ্ট । কাব্যে ব্যবহৃত তাহার উপমাসমূহ স্বাভাবিক। তীহার প্রকাশভঙ্গি স্বাভাবিক ও কষ্ট-কল্পনাবর্জিত। প্রায় সমোচ্চারিত শব্দাবলী ব্যবহার করিবার মাধ্যমে শ্রোতার হৃদয়ে শব্দ-প্রভাবজাত সঙ্গীতের মৃষ্ছনা সৃষ্টিতে তাহার বিশেষ নৈপুণ্য ও দক্ষতা রহিয়াছে। কাসীদা রচনায় তিনি ঘটনা বর্ণনার পদ্ধতিও গ্রহণ করিয়াছেন। কবি ফুরূগী বিসাতামী (১২১৩/১৭৯৮-১২৭৪/১৮৫৭) কাসীদা রচনা করিলেও গাযাল কাব্য তীহার স্বভাবজাত প্রতিভার ফসল ছিল। গাযাল রচনা করিয়াই তিনি খ্যাতি লাভ করেন। কবি সারূশ ইসফাহানী (১২২৯/১৮১৩-১২৮৫/১৮৬৮) আধুনিক সাহিত্য আন্দোলনের একজন উৎসাহিত পৃষ্ঠপোষক ছিলেন। তাহার রচিত কাসীদাসমূহে প্রেম ও কল্পনাপ্রিয়তার উপাদান বিদ্যমান । সাকী নামাহ্ ও ইলাহী নামাহ্ নামক দুইটি মাছনাবী শ্রেণীর কাব্য তাহার সৃষ্টি। কৰি মির্যা আবু'ল-হাসান য়াগ“মা কবি “উবায়দ যাকানীর ন্যায় কৌতুক কবিতার রচয়িতা ছিলেন। মার্ছিয়া কাব্যে তিনি এক বিশেষ রচনারীতির উদ্ভাবক । উক্ত রচনা রীতিকে তিনি বুক চাপড়ানির করুন কান্না নামে অভিহিত করিয়াছেন । তাহার রচিত কৌতুক কাব্য সার্দারিয়্যা তেহরন ১৮৬৬ খু.) নামে পরিচিত। সম্রাট মুহাম্মাদ শাহ কাযার-এর রাজত্বকালে রাজ-দরবারের শ্রেষ্ঠ কবি মাহমুদ খান (মূ. ১৩১১/১৮৯৩) কাব্য রচনায় সাব্ক-ই খুরাসানী অথাৎ খুরাসানী রচনারীতির পুনরুজ্জীবনের আন্দোলনে আধুনিক পন্থীদিগকে সমর্থন ও সহযোগিতা দান করেন। তিনি কবি ফাররখী ও কবি আমীর মু“ইয্যীর অনুকরণে কাসীদা রচনা করেন। তীহার রচনায় দৃশ্য বর্ণনার নিদর্শনও পরিলক্ষিত হয় । তিনিই সেই কবি___যিনি সর্বপ্রথম নিজের জন্য কোনও কবি নাম গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। তাহার রচিত “দীওয়ান'কে সাহিত্যিক আকণ'ঈ ওয়াহীদ যাদ সম্পাদনা করিয়া প্রকাশ করিয়াছেন। সায়্যিদ মুহাম্মাদ শুলা, মীর সায়্যিদ মুশতাক; মির্যা নাসীর ইসফাহানী, “আশিক' ইসফাহানী, লুত্*ফ “আলী বেগ আযণর, সায়্যিদ আহমাদ হাতিফ, সুলায়মান বেদৃগালী, য়াগ'মা*ঈ শিহাব তারশীষী, রিদণ কু'লী হিদায়াত, সণবুরী.মাশহাদী এবং ফাত্হু'ল্লাহ্ খান শায়বানীও আলোচ্য যুগের ফারসী কবি ছিলেন। ও সম্রাট মুহাম্মাদ শাহ কাযার-এর রাজতৃকালে ১২৫০/১৮৩৪-১২৬৪/ ১৮৪৮) সায়্যিদ “আলী মুহাম্মাদ বাৰ (১২৩৫/১৮১৯/১২৬৬/১৮৫০)-এর নেতৃতে ইরানে একটি শক্তিশালী ধর্মীয় আন্দোলন সুচিত হয়। উক্ত আন্দোলন তাহ'রীক-ই বাবী অর্থাৎ বাব কর্তৃক প্রবর্তিত আন্দোলন নামে পরিচিত। ইরানের জ্ঞান-বিজ্ঞান এবং সাহিত্যও উক্ত আন্দোলন দ্বারা প্রভাবিত হয় । কু'ররাতু'ল-আয়ন তাহিরা নান্লী জনৈকা প্রতিভাময়ী কৰি (মূ. ১৭২ 0০017161715 ইরান ১২৬৮/১৮৫২) উক্ত আন্দোলনের একজন অতি উৎসাহী প্রচারিকা ছিলেন। কতগুলি গাযাল কবিতা ব্যতীত তাহার কোনও (উল্লেখযোগ্য) রচনা এখন আর পাওয়া যায় না। উক্ত গাযালগুলিতে হৃদয়ের আবেগানুভূতির প্রাবল্য ছাড়াও সৃষ্টির মধ্যে শরষ্টার অন্তঃগ্রবেশের ধারনার প্রকাশ রহিয়াছে। উহাতে অদ্বৈতবাদ এবং স্রষ্টার মধ্যে সৃষ্টির লয় প্রাপ্তির সূফী তাত্তির চিন্তাধারারও প্রচার দেখা যায়। | ইরানে সাফাবী আফশারী যানদী ও কাষারী রাজবংশসমূহের রাজত্বকালে অত্যন্ত নির্ভরযোগ্য ইতিহাস ও জীবনী গ্রন্থাবলী রচিত হয় । ইব্ন বাযায কর্তৃক হি. ৮ম শতাব্দীতে রচিত সশফওয়াতু"'স'-সশফা গ্রন্ে সাফাবী রাজবংশের প্রতিষ্ঠাতা সাফিয়্যুদ-দীন-এর জীবনী বর্ণিত হইয়াছে। রাওদশতুস'-সপফা গ্রন্থের রচয়িতা মীর খাওয়ান্দ-এর পৌত্র গিয়াছু"দ-দীন খাওয়ান্দ আমীর কর্তৃক রচিত হাবীবু'স-সিয়ার গ্রন্থে সাফাবীর রাজত্বকালের প্রারন্ত হইতে শাহ ইসমা*ঈল সাফাবীর রাজত্বকাল পর্যন্ত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। উক্ত গ্রন্থের বর্ণনা পদ্ধতি সরল ও সাবলীল । উক্ত ্রন্থকারের আর একটি গ্রন্থের নাম হইতেছে মুভাম্মিম-ই রাওদণতুস্-সশফা রোওদু'স'-সাফা গ্রন্থের পরিশিষ্ট)। প্রকৃতপক্ষে ইহা রাওদাতসি-সাফা ্রন্থেরই পরিচ্ছেদ । মূল গ্রন্থের সহিত উহাকে যুক্ত করিয়া গ্রন্থকার মূল গ্রন্থে বর্ণিত ইতিহাসের পরিধিকে নিজ যুগের ঘটনাবলী পর্যস্ত পরিব্যাপ্ত করিয়াছেন। হাসান বেগ রোমলো কর্তৃক রচিত আহ্সানু'ত-তাওয়ারীখ গ্রন্থে ৯০০/১৪৯৪ হইতে ৯৭৫/১৫৬৭ পর্যন্ত বিস্তৃত যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। উক্ত গ্রন্থ শাহ তশহমাস্প সণফাবীর বিস্তারিত জীবনী জানিতে আগ্রহী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ বলিয়া বিবেচিত হইয়া থাকে । মুহাম্মাদ বাখৃশ ইব্ন “আবদি'ল-কারীম রচিত যুবদাতু'ত-তাওয়ারীখ গ্রন্থে সাফাবী ও আফগানী সম্রাটদের যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে । তারীখ-ই দরবারের একজন বিখ্যাত রচনা-কুশলী ছিলেন । উক্ত গ্রন্থে শাহ প্রথম “আব্বাস (৯৮৫/১৫৭৭-১০৩৮/১৬২৯) ও তীহার সন্তানদের জীবনী বর্ণিত হইয়াছে। উহার বর্ণনা রীতি সহজ, সরল ও সাবলীল । নিগারিস্তান ও জাহান আরা গ্রন্থদ্ধয় কণদী আহমাদ গিফারী কতৃক রচিত হইয়াছে। শাহ যাহ্'য়া “আবদু'ল-লাতশীফ কাযবীনী কর্তৃক রচিত লুববূত-তাওয়ারীখ বা তারীখ-ই এলচী নিজণম গ্রন্থখানা শাহ তশহমাস্প-এর জীবনী সম্পর্কিত নির্ভরযোগ্য গ্রন্থ বলিয়া বিবেচিত হইয়া থাকে । “আলী রিদশ ইব্ন 'আবদি'ল-কারীম রচিত তারীখ-ই যানৃদিয়্যা গ্রন্থে সম্রাট কারীম খান যান্দ (১১৬৩/১৭৫০- ১১৯৩/১৭৭৯) ও তীহার স্থলাভিষিক্ত ব্যক্তিদের জীবনী বর্ণিত হইয়াছে। মির্ধা মুহাম্মাদ নামী রচিত তারীখ-ই গীতীকুশা গ্রন্থটিতেও কারীম খান যানদের যুগের ইতিহাস বর্ণিত হইয়াছে। যানদী শাসনামল (১১৬৩/১৭৫০- ১২০৯/১৭৯৬) ও আফশারী শাসনামল (১১৪৮/১৭৩৬-১২১০/ ১৭৯৬)-এর একটি গুরুতৃপূর্ণ ইতিহাস গ্রন্থ মুজমালু'ত তাওয়ারীখ আবু*ল-হাসান ইবুন মুহাম্মাদ আমীন গুলিস্তানা কর্তৃক প্রণীত। তারীখ-ই জাহানগুশা-ই নাদি'রী-র রচয়িতা আবুল-হাসান মির্যা মাহদী কাওকাবী আসতার আবাদী একজন বিখ্যাত লেখক ছিলেন৷ তিনি সম্রাট নাদির শাহ (১১৪৮/১৭৩৬-১১৬০/১৭৪৭)-এর একজন অমাত্যও ছিলেন। তিনি নাদির শাহের যুদ্ধাভিযানসমূহে তীহার সহচর হইবার সুযোগ লাভ করিয়াছিলেন। এই কারণে উক্ত গ্রন্থটি নাদির শাহের শাসনামলে. একটি গুরুতৃপূর্ণ ইতিহাস গ্রন্থ। ইহার বর্ণনা-রীতি অলংকারময় ও কষ্টকল্পনাপূর্ণ ৷ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।