0০017161715 ইরান রচনার বৈশিষ্ট্য । তিনি কাসীদাও রচনা করিয়াছেন। উহাতে বর্ণনা শক্তির প্রবলতা এবং শব্দ প্রয়োগের আড়ম্বর উভয়ই অনুপস্থিত । কবি সশ*ইব-এর ন্যায় তিনিও মিছণলিয়্যা শ্রেণীর কবিতা রচনা করিয়াছেন। দীওয়ান কাব্য ছাড়াও মাছনাবী শ্রেণীর একাধিক কাব্যন্থ তিনি রচনা করিয়াছেন। উহাদের : মধ্যে বাদশাহনামাহ কাব্যোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । সম্রাট আওরঙ্গযেব-এর শাসনামলে (১০৬৯/১৬৫৯-১১১৮/১৭০৭)ও “আবদুল-কণদির বেদিল ব্যতীত অন্য কোনও প্রতিভাবান কবির আবির্ভাব _ এই যুগে ঘটে নাই । কবি নাসি'র “আলী সারহিন্দী গতীর অর্থপূর্ণ রচনা এবং নব নব বিষয়বস্তু উদ্ভাবনে বিশেষ যোগ্যতা অর্জন করেন। উচ্চ পদস্থ রাজ-কর্মচারীদের মধ্যে আরও কিছু সংখ্যক কবি-সাহিত্যিক ছিলেন। তাহাদের মধ্যে একজন হইতেছেন মির্ধা মুহাম্মাদ শীরাধী “আলী (মূ. ১১২১/১৭০৯)। রন্ধনশালার প্রধান কর্মকর্তা হওয়ায় তিনি নিমাত (“আলী) উপাধিতে বিখ্যাত হন। কবি গানী কাশ্মীরী মূ ১০৭৯/১৬৬৮) সম্রাট শাহজাহান ও সমর আওরঙ্গযেব উভয়ের রাজত্কালের কবি ছিলেন। স্বীয় কবিতায় সুক্ষ তত্ব সৃষ্টি এবং জীবন্ত কল্পনা ও চিন্তাধারা প্রকাশ করিয়া তিনি খ্যাতি অর্জন করেন। পূর্বোক্ত কৰি বেদিল (মূ. ১১৩৩/১৭২০) সম্রাট আওরঙ্গযেব এবং তাহার স্থুলাবিষিক্ত সম্রাটদের যুগ প্রত্যক্ষ করেন। তাহার কাব্যের বিষয়বস্তু ছিল তাসাওউফ ও আধ্যাত্মিক বিষয়াবলী । রচনার জীবন্ত কল্পনা ও চিন্তধারার প্রাকাশ এবং উৎকৃষ্ট প্রকাশ ভঙ্গীর কারণে তিনি খ্যাতি অর্জন করেন। একমাত্র কবি বেদিল বক্তব্য বিষয়কে সুক্সাতিসুক্ারূপে বর্ণনা করিবার পদ্ধতিকে উন্নতির চরম স্তরে পৌছাইতে সমর্থ হইয়াছিলেন। কবি গানীমাত (মৃ. ১১৫৮/১৭৪৫), নায়বাঙ্জ-ই 'ইশ্ক বা শাহিদ ওয়া “আযীয নামক মাছনাবী শ্রেণীর কাব্য রচনা করিয়া খ্যাতি লাভ করেন। কবি হশযীন (মূ. ১১৯৩/১৭৭৯) সম্রাট মুহাম্মাদ শাহ এর রাজত্বকালে দিল্লীতে আগমন করেন এবং তথাকার সাহিত্যে প্রভাব রাখেন । কবি মাজ্হার-ই জান-ই জানী (মূ. ১১৯৫/১৭৮০) এর কবিতা সৃফীতত্বমূলক ৷ কবি মির্যা কাতীল (মূ. ১২৪০/১৮২৪) ও কবি ওয়াকিফ (মূ. ১২০০/১৭৮৫) উভয়েই সম্রাট মুহাম্মাদ শাহ-এর স্থলাভিষিক্ত সম্রাটদের শাসনামলের কবি ছিলেন। সর্বশেষ মোগল সম্রাট বাহাদুর শাহ (মূ. ১২৭৯/১৮৬২)-এর শাসনামল (১২৫৩/ ১৮৩৭-১২৭৫/১৮৫৭)-এর সর্বশ্রেষ্ঠ কৰি গালিব (মৃ. ১২৮৬/১৮৬৯) যদিও উর্দু কবিতা রচনা করিয়া সবিশেষ খ্যাতির অধিকারী হইয়াছেন তথাপি তাহার ফারসী কবিতাও বর্ণনাভঙ্গির চমৎকারিতৃ এবং বক্তব্য বিষয়ের গুরুত্ব ও ভাব গভীরতার দিক দিয়া উচ্চ মর্যাদার অধিকারী । তাহার রচনার বিষয়বস্তুসমূহ দর্শন সমৃদ্ধ, বর্ণনা ভঙ্গি উদ্দীপনাময়ী, উপমাসমূহ অভিনব এবং চিন্তাধারা উন্নত। | ইরানের সম্রাট ফাত্হ" শাহ কশযার (১২১১/১৭৯৭-১২৫০/১৮৩৪) কাব্যমোদী ও সাহিত্য-রসিক ছিলেন। তিনি ইরানের আধুনিক সাহিত্য আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দান করেন । উল্লেখ্য, উক্ত সাহিত্য আন্দোলন ভারতীয় উপমহাদেশৌয় রচনা-রীতি এবং হিরাতীয় রচনারীতির.বিরুদ্ধে ফারসী সাহিত্যের সুবুক-ই কণদীম অর্থাৎ প্রাটান রচনারীতির পুনরজ্জীবনের উদ্দেশ্যে আরম হয়। প্রাচীন রচনারীতি ও উহার বিপরীত রচনারীতির মাধ্যকার প্রধান পার্থক্য এই যে, প্রাটীন রচনারীতি হইতেছে সহজ, সরল ও আড়ূম্বরহীন রচনারীতি; পক্ষান্তরে উহার বিপরীত রচনারীতি হইতেছে কষ্ট. " কল্পনাপূর্ণ, আড়ন্বরময় ও কৃত্রিমতাপূর্ণ। সম্রাট নিজে দীওয়ান-ই খাকান ১৭১ ইরান নামক একটি কবিতা সংকলন সংকলিত করেন। উহার ভূমিকা মির্যা “আবদু'ল-ওয়াহ্হাব নিশাত ইসফাহানী কর্তৃক লিখিত হয় সুবক-শিনাসী, ৩খ, ৩৩৩)। উক্ত কবিতা সংকলনে আধুনিক সাহিত্য আন্দোলনের প্রভাব পরিলক্ষিত হয়। সম্রাট মুহাম্মাদ শাহ (১২৫০/১৮৩৪- ১২৬৪/১৮৪৮) এবং সম্রাট নাসিরু"দ-দীন শাহ (১২৬৪/১৮৪৮- ১৩১৩/১৮৯৫)-ও সহজ, সরল ও সাবলীল ভাষায় সাহিত্য রচনার পদ্ধতিকে উৎসাহিত করিয়াছেন । এই যুগে শাসনকর্তাদের প্রচেষ্টার কারণে ফারসী সাহিত্য ঈলখানী ও সাফাবী যুগের কৃত্রিমতাপূর্ণ রচনারীতি হইতে মুক্তি লাভ করিয়া স্বাভাবিক রচনারীতিতে সমৃদ্ধ হইয়া উঠে। সাহিত্যকে কৃত্রিমতামুক্ত করিবার উক্ত আন্দোলন ইসফাহানে আরম হইয়া উহা সমগ্র ইরানে ছড়াইয়া পড়ে। কৰি মুজমার-ইসফাহানী (মূ. ১২২৫/১৮১০) সম্রাট ফাত্হ" “আলী শাহ ও তীহার পুত্রদের প্রশংসায় কাসীদা রচনা করেন । তিনি কিছু কিছু গাযাল এবং তারকীব বান্দও (সম আকৃতির একাধিক শ্রোকবিশিষ্ট কবিতা) রচনা করেন। এতদ্যতীত কবি খাকানীর অনুসরণে তুহ'*ফাতৃ*ল-“ইরাকায়ন কাব্য রচনা করেন। মির্যা “আবদু'ল-ওয়াহ্হাব নিশাত: ইসফাহানী (১২৪৪/ ১৮২৮)- সম্রাট ফাত্হ “আলী শাহ যাহাকে তাহার প্রশাসনের পত্রালাপ বিভাগের প্রধান কর্মকর্তা নিযুক্ত করিয়াছিলেন-ফারসী সাহিত্যের আধুনিকীকরণ আন্দোলনের পুরোধা ছিলেন । তাহার গদ্য ও পদ্য রচনাবলীর সমষ্টি গাঞ্জীনাহ্ নামে পরিচিত । উক্ত রচনা-সম্ভারের গদ্যাংশে ত্কর্তৃক লিখিত কতগুলি পত্র, রাজকীয় ফরমান ও প্রবন্ধ রহিয়াছে। এতিহাসিক ইব্রাহীম সাফা"ঈ-র বর্ণনানুসারে (নাহ্দাত-ই আদাব-ই ঈরান, পৃ. ২০) সম্রাট ফাত্হ “আলী শাহ ফরাসী বীর নেপোলিয়নের নিকট যে পত্র প্রেরণ আধুনিকীকরণের আন্দোলকে অধিকতর পরিব্যান্ত ও শক্তিশালী করিবার উদ্দেশ্যে তিনি মুশৃতাক নামক একটি সাহিত্য মজলিস কায়েম করেন ।. উক্ত সাহিত্য মজলিসের সম্মেলনে কবিগণ সমবেত হইয়া স্ব স্ব কবিতা আবৃতি করিয়া শুনাইতেন এবং পরস্পরের কবিতার সমালোচনা করিয়া ভাষণ দিতেন । কবি ফাত্হ “আলী খান সাবা মূ. ১২৩৮/১৮২২) সম্রাট ফাত্হ “আলী শাহের দরবারের প্রধান কবি ছিলেন। তিনি একজন বিখ্যাত কাসীদা রচয়িতা ছিলেন। আধুনিক সাহিত্য আন্দোলনে তিনি উৎসাহী ভূমিকা পালন করেন। তৎকর্তৃক রচিত মাছনাবী শ্রেণীর তিনটি কাব্য শাহনামাহ্, ইব্রাতনামাহ্ ও গুলশান-ই সাবা ভীহার স্মৃতি বহন করিতেছে। কৰি মিরা শাফী বিসাল; শীরাধী (১১৯৩/১৭৭৯-১২৬২/১৮৪৫) শুধু মাত্র আধুনিক সাহিত্য আন্দোলনকে অনুসরণ করেন নাই, বরং তিনি শীরায নগরের নবীন . সাহিত্যিকদিগকেও উক্ত আন্দোলনের অনুসরণে সহজ সরল ও কষ্ট-কল্পনা মুক্ত সাহিত্য রচনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন । তিনি বা্-ম-ই বি-সশল নামক মাছনাবী শ্রেণীর একখানা কাব্য রচনা করেন এবং কবি ওয়াহ্শী যাযূদীর অসমাপ্ত মাছননাবী শ্রেণীর কাব্য ফারহাদ ওয়া শীরীন-এর রচনা সমাপ্ত করেন। কবি কশইম মাকাম ফারাহানী ছণনা'ঈ (১১৯৩/১৭৭৯- ১২৫১/ ১৮৩৫) একজন বিখ্যাত সাহিত্যিক, কবি ও রাজনীতিবিদ ছিলেন৷ তিনি তাহার সময়কার যুবরাজের উষীর নিযুক্ত হন; কাইম মাকাম খেতাবে ভূষিত হন। কিন্তু হিংসুকদের চক্রান্তে তিনি এক সময়ে পদগ্যুত হন। ধৈর্য পরীক্ষার এই কঠিন যুগে তিনি যে সব কণসীদা ও গাযাল কবিতা রচনা করেন, উহা করুন রস ও শোক-বেদনার মর্মগাথা হইয়া রহিয়াছে । তাহার রচিত পত্রাবলী গদ্য সাহিত্যের উৎকৃষ্ট আদর্শ উহাদের অধিকাংশ আবার ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।