০0017161715 ইরান ৯৪২/১৫৩৫) কর্তৃক রচিত সিহ“র-ই হণলাল এবং শামা ওয়া পরওয়ানাহ নামক মাছনাৰী শ্রেণীর কাব্যদ্ধয় এবং একটি “দীওয়ান' তাহার স্মৃতি বহন করিতেছে। কবি ওয়াহ্ণশী বাফাকী (মূ. ৯৯১/১৫৮৩) খণ্ড কবিতা রচনায় কাব্য রচনার কার্য আর করিয়াছিলেন, কিন্তু এতিহাসিক শাফাক-এর বর্ণনানুসারে তিনি উহার রচনাকার্য সমাপ্ত করিয়া যাইতে পারেন নাই (তো'রীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, প্র. ৩৭৩)। অবশেষে কবি বিসশল শীরাষী মৃ. ১২৬২/১৮৪৫) উহার রচনাকার্য সমাপ্ত করেন। কবি যুলালী খাওয়ান্সারী (মূ. ১০২৪/১৬১৫) মহামতি “আব্বাস-এর দরবারের প্রধান কবি ছিলেন। এঁতিহাসিক শাফাক' এর বর্ণনানুসারে তিনি সাতখানা মাছনাবী কাব্য রচনা করেন। উক্ত কাব্য সপ্তক তীহাকে খ্যাতির আসনে সমাসীন করে (তারীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ ৩৭৩)। কবি মুহ'তাশিম কাশী (মূ. ৯৯৬/১৫৮৭) প্রথম বয়সে কাসীদা ও গাযাল রচনা করিতেন। কিন্তু সাফাবী রাজবংশের প্রবণতা দেখিয়া তিনি কবিতা রচনায় স্বীয় চিন্তাধারার পরিবর্তন করিয়া ইমাম হাসান ও হুসায়ন (রোঃ) এর মার্ছিয়া রচনায় আত্মনিয়োগ করেন এবং মার্ছিয়া রচনার ধারাকে উৎকর্ষে পৌছাইয়া দেন। তৎকর্তৃক রচিত হাফ্ত বান্দ-ই কাশী নামক মার্ছিয়া কাব্য হৃদয়ের শোক ও বেদনার এক জ্লস্ত শোকগাথা হইয়া রহিয়াছে! কৰি হাতিফ ইস্ফাহানী (মূ. ১১৯৮/১৭৮৩) কর্তৃক অর্জিত রিপুল সুখ্যাতির মূলে রহিয়াছে তাহার সৃফীতাত্ত্িক তারজী 'বান্দ কবিতা । কৰি হিলালী চুগ্তাঈ (মূ. ৯৩৯-_ . ১৫৩২) কর্তৃক রচিত “শাহ ওয়া দারবেশ' একটি প্রসিদ্ধ মাছনাবী কাব্য । _. এ্রতিহাসিক সাম মির্যা তাহার তুহ'ফা-ই সামী গ্রন্থে সাফাবী যুগের বিশ জনের অধিক কবির নাম উল্লেখ করিলেও তীহাদের মধ্যে একমাত্র কৰি জামী ব্যতীত অন্য কেহই প্রথম শ্রেণীর কবি ছিলেন না। সাফাবী বাদশাহ্দের বিশেষ ধরমীয় প্রবণতার দরুন তাহাদের যুগে কাসীদা ও গাযালের তেমন কোনও কদর ছিল না পক্ষান্তরে ভারতীয় উপমহাদেশে তখন মোগল স্মাটদের দরবার কাব্য ও সাহিত্য চর্চার কেন্দ্রে পরিণত হইয়াছিল । তাহারা করিতেন । স্বয়ং সম্রাটদের কেহ কেহ গ্রন্থ রচয়িতা ছিলেন। “আন্রামা ফায়দী (৯৫৪/১৫৪ ৭-১০০৪/১৫৯৪) স্মাট আকবারের সভার নবরত্ের অন্যতম এবং প্রধান সভাকবি ছিলেন । উচ্চ স্তরের কাব্য প্রতিভার অধিকারী হওয়া ছাড়াও তিনি “আরবী ও ফারসী ভাষায় সুপগ্তিত ছিলেন। তিনি সংস্কৃত ভাষা জানিতেন। দার্শনিক চিন্তাধারা ও মনমানসিকতার অধিকারী হইবার কারণে তিনি বিভিন্ন বিষয়ের দার্শনিক ব্যাখ্যা প্রদান করিতেন। আড়ম্বরপূর্ণ শব্দ প্রয়োগ, উদ্দীপনামনরী বর্ণনা ও উন্নত প্রকাশ-ভঙ্গিমা তাহার রচনার বৈশিষ্ট্য । কবি ফায়দীর সমসাময়িক কবিদের মঞ্্্ে যে সকল বিখ্যাত কবি উচ্চ মর্যাদা লাভ করেন তাহাদের মধ্যে কবি “উরফী শীরাধী (৯৬৩/১৫৫৫- ৯৯৯/১৫৯০), শাহ যাদাহ্ সালীম, “আবদুর-রাহশম খান খানান ও আবু'ল-ফাত্হ' গীলানীর প্রশংসায় শক্তিশালী কাসীদা রচনা করেন। তীহার কবিতা রচনার বিশেষ বৈশিষ্ট্য এই যে, তিনি অতি সাধারণ বিষয়কে বর্ণনাশক্তি দ্বারা ব্যাপকতা দান করিয়া উহাকে বাস্তব জগতের উর্ধে কল্পনার উচ্চ লোকে পৌছাইয়া দেন। তিনি তীহার কবিতায় দার্শনিকসুলভ বর্ণনা পদ্ধতিও প্রয়োগ করিয়াছেন এবং অভিনব শব্দ বিন্যাস ও উপমা প্রয়োগ দ্বারা উহাকে রসোত্তীর্ণ করিয়াছেন। স্বীয় কাসীদাসমূহের বহু স্থানে তিনি নিজ ১৭০ ইরান রাজারা টির হরর হার . রব করিয়াছেন। ৃ | কৰি নাজীরী নীশাপুরী মূ. ১০২১/১৬১২) সম্রাট আকবার, শাহযাদাহ সালীম ও শাহযাদাহ্ মুরাদের প্রশংসায় কাসীদা রচনা করেন। কিন্তু যে গতিময় বর্ণনাশক্তি কবি 'উরফী রচিত কাসীদা-য় বিদ্যমান দেখা যায়, কবি নাজীরী রচিত কাসীদা-য় তাহা অনুপস্থিত। গাযাল রচনা তাঁহার প্রিয় রচনা প্রকরণ ছিল। জীবন্ত কল্পনা ও চিন্তাধারা এবং বলিষ্ঠ বর্ণনা ভঙ্গী দ্বারা উহাকে তিনি উৎকর্ষের চরম শিখরে পৌছাইয়াছেন। তাহার রচনায় তাসাওউফের ছাপও দেখা যায়। সম্রাট আকবারের দরবারে আরও বহু ইরানী কবি ছিলেন। আবু'ল-ফাদৃ"লের ভাষায় সম্রাটের দরবারের সহিত ইরানী কবিদের একটি বিরাট দল সংশ্লিষ্ট ছিল (আ'ঈন-ই আকবারী, ১খ, ১৮২)। তিনি এইরূপ প্রায় পঞ্ধাশজন কবির নাম উল্লেখ করিয়াছেন। তাহাদের মধ্যে আনীসী শামলু, উকৃ-ঈ নীশাপুরী, সান্জার কাশী, আশকী কু“মী, শাকীবী ইস-ফাহানী প্রমুখ কবির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । | কবি তশলিব আমিলী (মূ. ১০৩৬/১৬২৬) সম্রাট জাহালীরের দরবারের প্রধান কবি ছিলেন । স্বীয় কবিতায় অভিনব উপমা ও রূপকসমূহ ব্যবহার করিয়া তিনি খ্যাতি লাভ করেন। লাহোর শহরের প্রতি তাহার ভালবাসার কারণে একটি কবিতায় তিনি উহার প্রশংসা বর্ণনা করিয়াছেন। আলোচ্য যুগে হায়দরাবাদ-দাক্ষিণাত্যের “আদিল শাহী রাজবংশীয় ও কুত্ব শাহী রাজবংশীয় বাদশাহগণ সাহিত্য ও জ্ঞান চর্চায় পৃষ্ঠাপোষকতা দান করেন। কবি মালিক কু'মী দাক্ষিণাত্যের বাদশাহ্দের কাব্যচর্চায় উৎসাহ প্রদানের খ্যাতি শুনিয়া তথায় আগমন করেন এবং বীজাপুরের রাজদরবারের সহিত সংশ্রুষ্ট হন। মোল্লা জণহুরী তারশীষী (মূ. ১০২৪/১৬১৫) আহমাদ নগর ও বীজাপুরের রাজদরবারের সহিত সংশ্লিষ্ট থাকেন। জাহাঙ্গীরের মৃত্যুর পর তাহার পুত্র সম্রাট শাহজাহান (১০৩৭/১৬২৮- ১০৬৮/১৬৫৮) বিশ জনের অধিক কবিকে কবিতা রচনায় পৃষ্ঠপোষকতা দান করেন। তাহাদের অধিকাংশই ইরান হইতে আগমন করিয়াছিলেন। কৰি কুদসী মাশহাদী জে. ৯৯১/১৫৮৩ সনের দিকে) সম্রাট শাহজাহানের দরবারে অত্যন্ত সম্মান ও মর্যাদা লাভ করেন। নীতিকথা ও ধর্মীয় বিষয়াবলী তাহার রচনার বিষেশ বিষয়বস্তু ছিল। কুন্িয়্যাত কাব্য ছাড়াও জাফারনামাহ-ই শাহজাহানী এবং মাছ'নাবী-ই কাশমীরী নামক মাছনাবী শ্রেণীর দুইটি কাব্যগ্রন্থ তাহার স্ৃতি বহন করিতেছে। | সম্রাট শাহজাহানের দরবারের দ্বিতীয় বিখ্যাত কবি ছিলেন সশ“ইব তাবরীষী (১০১০/১৬০১-১০৬১/১৬৫০)। কবিতা রচনা করিয়া তিনি বিশেষ খ্যাতির অধিকারী হন। মিছণলিয়্যা কবিতা রচনা তাহার স্থান অনন্য । মিছণলিয়্যা কবিতা রচনার নিয়ম এই যে, কবিতার প্রথম চরণে কোন বিষয়কে বর্ণনা করিয়া দ্বিতীয় চরণে বাস্তব প্রমাণাদি যোগে উহাকে প্রমাণিত করিতে হয় । চমতকার উপমা এবং উৎকৃষ্ট বাগধারা ও প্রবাদসমূহ ব্যবহার করিয়া তিনি স্বীয় কবিতাকে হৃদয়গ্রাহী করিয়া তুলিয়াছেন। সম্রাট শাহজাহানের দরবারের আর একজন কবি হইতেছেন আবু তণলিব কালীম হামাদানী (মূ. ১০৬১/১৬৫০)। তিনি গাধাল কবিতা রচনা করিয়া খ্যাতি অর্জন করেন। কল্পনা প্রবণতা এবং নব নব বিষয়বস্তুর উদ্ভাবন তাহার পাঁাল ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।