0০017161715 ইরান ইবৃন যাজী (৫৯১/১১৯৫-৬২৩/১২২৬)-এর দরবারে চাকুরী গ্রহণ করেন। উত্ত গ্রন্থের (পূর্বে যাহা 'আরবী ভাষায় প্রণীত হইয়াছিল, দেখুন মির্যা মুহাম্মাদ খান কাযকীনী কর্তৃক লিখিত ভূমিকা, উক্ত গ্রন্থ) প্রণয়ন-কার্য ৬১৭/১৯২০ সনে সমাপ্ত হয়। পরবতীকালে আতাবিক সাদ ইব্ন যাঙ্গীর দরবারের বিদ্বজ্জনদের আদেশে গ্রন্থকার নিজেই ৬৩০/১২৩২ সনে উহাকে ফারসী ভাষায় অনুবাদ করেন । উক্ত গ্রন্থ ছন্দবিদ্যা ও কাব্য রচনাশান্ত্র সম্পর্কিত একটি নির্ভরযোগ্য পুস্তক। উহার ভাষা সরল ও সাবলীল । ১৯০৯ খু. অধ্যাপক ব্রাউন ইহাকে মির্ধা মুহাম্মাদ খান কশযকীনী কর্তৃক লিখিত ভূমিকা ও টীকাসহ প্রকাশ করেন। দাওলাত শাহ সামারকান্দী কর্তৃক ৮৯২/১৪৮৬ সনে রচিত তায-কিরাতু”শ-শু“আরা' হইতেছে এঁ শ্রেণীর আর একটি গ্রন্থ অধ্যাপক ব্রাউন উহাকে সম্পাদনা করেন এবং উহা প্রকাশিত হয় । তাহার মতে উক্ত গ্রন্থ “একটি বিদগ্ধজন চিত্ত-আকর্ষক গ্রন্থ” হইলেও উহাতে কতগুলি এঁতিহাসিক তথ্যগত ভ্রান্তি রহিয়াছে । উহার ফলে ঢ০0- এর ন্যায় সতর্ক ও নির্ভরযোগ্য গবেষকও কোথাও কোথাও ভুল করিয়া বসিয়াছেন (ব্রাউন, ৩খ, ৪৩৬)। উক্ত গ্রন্থের ভাষা সরল ও সাবলীল । উহার বর্ণনা ভঙ্গি কোথাও কোথাও নাটকীয় । নুরু'দ-দীন “আবদু'র-রাহমান জামী (৮১৭/১৪১৪-৮৯৮/১৪৯২) কর্তৃক রচিত 'নাফাহণতু'ল উন্স" গ্রন্থে সৃফীদের জীবন বৃত্তান্ত বর্ণিত হইয়াছে। বাহারিস্তান গ্রন্থটিও তৎকর্তৃক রচিত। উহা শায়খ সাদীর গুলিসতার রচনা রীতির অনুকরণে লিখিত হইলেও গুলিসতীর রচনা শৈলী ও বর্ণনা সৌকর্ উহাতে অনুপস্থিত। আলোচ্য যুগে চরিত্র গঠনমূলক উত্তম গ্রন্থাবলীও প্রণীত হয় । এই যুগে নাসীরু"দ-দীন তৃসী (৫৯৭/১২০০-৬৭২/১২৭৩) কর্তৃক আখলাক'-ই নাসি'রী নামে শিক্ষামূলক গ্রন্থ রচিত হয় রেচনাকাল ৬৩৩/১২৩৫)। উক্ত গ্রন্থ ইব্ন নমসকাওয়ায়হ্ কর্তৃক রচিত তাহ্যীবু'ল-আখলাক" ওয়া তাত্হীরু'ল-আ'রাক” নামক গ্রন্থের অনুবাদ ও সারসংক্ষেপ । অবশ্য উহার কোথাও কোথাও অনুবাদক নিজের কথা যোগ করিয়া দিয়াছেন । এই যুগে জালালু'দ-দীন দাওওয়ানী (মৃ্. ৯০৮/১৫০২-১৫০৩) আখলাক-ই জালালী গ্রন্থ রচনা করেন। গ্রন্থকার উহাতে মানবীয় কার্যাবলীর গঠন ও বিন্যাসের বৈজ্ঞানিক মূলনীতিসমূহ বর্ণনা করিয়াছেম এবং কোথাও কোথাও উহার সমর্থনে কুরআন মাজীদের আয়াত, রাসূল (সাঃ)-এর হাদীছ ও খুলাফা-ই রাশিদা-র উক্তিসমূহ উদ্ধৃত করিয়াছেন । গ্রন্থের বিষয়াবলীর বর্ণনা রীতি পাপ্ডিত্যময় ৷ উহাতে বিপুল পরিমাণে “আরবী শব্দ ও “আরবী শব্দবিন্যাস প্রণালী ব্যবহৃত হইয়াছে। দর্শনের সংমিশ্রণ গ্রন্থটিকে আীধকতর পাপ্তিত্যময় করিয়াছে । আখলাক'-ই নাসি'রী দ্বারা প্রভাবিত হইয়া ইহা রচনা করা হইয়াছে। গ্রন্থের ভূমিকায় গ্রন্থকার ইহা স্বীকারও করিয়াছেন । ৯০০/১৪৯৪ সনে হুসায়ন ওয়া'ইজ' কাশিফী আখলাক-ই মুহ্সিনী রচনা করেন। উহার ও হদয়গাহী ভাষায় নীতিকথাসমূহ বর্ণিত হইয়াছে গ্রন্থের কোথাও কোথাও . বক্তব্য বিষয়ের উপযোগী কবিতার উল্লেখ করিয়া উহার আকর্ষণীয়তা বৃদ্ধি করা হইয়াছে । আনওয়ার-ই সুহায়লীও উক্ত হুসায়ন ওয়া'ইজ' কাশিফী কর্তৃক রচিত হয়। উক্ত গ্রন্থ কালীলা ওয়া দিমূনা গ্রন্থেরই একটি ভিন্ন রূপ। গ্রন্থকার উহার রচনা দ্বারা কালীলা ওয়া দিমনা গ্রন্থের ভাষাকে সহজ ও সাবলীল করিতে চাহিলেও উহাতে তিনি সফলকাম হইতে পারেন নাই। তাহার রচনায় কষ্টকল্পনা ও কৃত্রিমতা পরিলক্ষিত হয়। এই যুগে ভারতীয় উপমহাদেশেও ফারসী ভাষায় কতগুলি নীতিমূলক গ্রন্থ রচিত হয় (যেমন ই.বি._৫&/২২ ১৬৯ ইরান আখলাক-ই হুমায়ূনী; আখলাক-ই জাহীরী; আখলাক-ই জাহাঙ্গীরী ইত্যাদি; তু. হস্তলিখিত গ্রন্থাবলী তালিকা, ইপ্ডিয়া অফিস, লগ্ুণ, সাংকেতিক বিবরণের সাহায্যে দ্র.)। টা ইরানে সাফাবী রাজবংশের শাসনামলে (৯০৭/১৫০২-১১৪৮/১৭৩৬) চিত্র শিল্প ও হস্তলিপি শিল্প উন্নতির চরম স্তরে পৌছিলেও বিখ্যাত ও প্রতিভাবান কবি এবং সাহিতিকের আবির্ভাব ঘটে নাই। অধ্যাপক ব্রাউন কাযবীনীর ভাষায় উহার কারণ এইরূপ বর্ণনা করিয়াছেন ঃ সাফাবী সুলতান তাহাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করিবার উদ্দেশ্যে এবং তুকীঁ সরকারের সহিত তাহাদের ঘোর শক্রতার কারণে নিজেদের অধিকাংশ শক্তি শী'আ ধর্ম মতের প্রসারে ও শী'আ “আলিমদের উৎসাহ বৃদ্ধিতে ব্যয় করিতেন। 'আলিম সমাজ যদিও জনগণের মধ্যে ধর্মীয় এক্য সৃষ্টির জন্য চরমংপ্রচেষ্টা চালান (এবং যাহার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক এক্য প্রতিষ্ঠা হয়) এবং যদিও তাহারা আধুনিক ইরানের গোড়াপত্তনে প্রধান ভূমিকা পালন করেন (যে আধুনিক ইরানে জনগণ একইরূপ ধর্মীয় আকীদা বিশ্বাস পোষণ করে, একই ভাষায় কথা বলে এবং একই মানব গোষ্ঠীর সহিত সর্্পক রাখে), তথাপি সুলতানদের উক্ত নীতির কারণে কাব্য, সাহিত্য ও তাসাওউফ চর্চা বিরাট প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। অপরদিকে ভারত. উপমহাদেশের মোগল স্ম্রাটদের দরবার হইতে অধিকতর আর্থিক আনুকূল্য লাভের প্রত্যাশা থাকায় ইরানী কবিগণ কারবালার শাহী দরবারে গমনের পরিবর্তে মোগল সম্রাটদের দিল্লীর দরবারে আগমন করিতেন (4৯. [1 [7150 ০ 67519, ৩খ, ২৭)। সম্রাট আকবর (৯৬৩/১৫৫৬- ১০১৪/১৬০৫), সম্রাট জাহাঙ্গীর (১০১৪/১৬০৫- ১০৩৭/১৬২৮) এবং তাহাদের অমাত্যগণ, বিশেষত সেনাপতি বৈরাম খান ও খান ইখানান-এর বদান্যতায় উৎসাহিত হইয়া ইরানে কবি ও “আলিমগণ ভারত উপমহাদেশে আগমন করিতে থাকেন। “আল্লামা শিব্লী নু'মানীর বর্ণনানুসারে শুধু সম্রাট আকবারের দরবারে আগমনকারী ইরানী কবিদের সংখ্যাই ছিল পঞ্চাশ (শি'রু'ল-'আজাম, ৩খ, ৫)। এ স্থলে উল্লেখযোগ্য যে, আলোচ্য যুগে তুকী কাব্য রচনারীতির প্রভাবে ইরানী কাব্য রচনায় কল্পনা-প্রবণতা ও কাল্পনিক কাহিনী রচনার ধারা প্রবিষ্ট হইতে থাকে । ভারতীয় ফারসী কবিগণ এই বিশেষ রচনারীতিকে অনুশীলন করিয়া উহাকে উন্নতির চরম শিখরে পৌছাইয়া দেন। এই কারণে এঁতিহাসিক বাহার উহাকে সুবুক-ই হিন্দী.অর্থাৎ ভারতীয় রচনারীতি নামে আখ্যায়িত করিয়াছেন। ূ আলোচ্য যুগে ফারসী কবিতা রচনায় বাবা ফাগানী (মৃ. ৯২৫/১৫১৮) একটি নৃতন রীতি প্রবর্তন করেন। উক্ত রচনারীতি তাযাহ্ গুই অর্থাৎ “জীবন্ত আকবার ও জাহাঙ্গীরের রাজত্বকালে ভারত উপমহাদেশে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। মা'আছি-র-ই গ্াহীমী গ্রন্থের লেখক লিখিয়াছেন $ “উক্ত রচনারীতি আবুল-ফাত্হ গীলানীর হাতে বিশেষ উৎকর্ষ লাভ করে । “বাবা ফাগানী সৃষ্টি প্রেমে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন। তিনি হৃদয়ের গভীর ভালবাসা ও ইহার তরঙ্গময় কল্পনারাজিকে অশান্ত ও উদ্ভ্রান্ত ভাষায় প্রকাশ করেন। কৰি হাতিফী (মূ. ৯২৭/১৫২০) কৰি জামীর ভাগিনেয় ছিলেন। তিনি কবি নিজামীর অনুকরণে খামসা রচনা করেন। উহা নিম্নোক্ত পাচটি কাব্যের সমষ্টি £ (১) লায়লা ওয়া মাজনূন; €২) খুসনূ ওয়া শীরীন; (৩) হাফ্ত নাজশর; €৪) তায়সূরনামাহ্ ও (৫) শাহনামাহ্। কবি আহলী শীরাধী (মূ. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।