Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইরান শাসনামল (৭১৬/১৩১৬-৭৩৬/১৩৩৫) পর্যন্ত বিস্তৃত সময়ের ঘটনাবলী বিবৃত হইয়াছে। উক্ত গ্রন্থের ভাষায় অতিরিক্ত কষ্ট-কল্পনা ও দুবেধ্যিতা পরিলক্ষিত হয়। উহাতে বিভিন্নরূপ শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের ছড়াছড়ি রহিয়াছে। উহার বাক্যসমূহ দীর্ঘ, শব্দবহুল ও জটিল। উক্ত গ্রন্থের রচনাধারাও শৈল্পিক রচনাধারার একটি আর্দশ। জামি উ“ত-তাওয়ারীখ (রচনাকাল ৭১০/১৩১০) নামক ইতিহাস গ্রন্থটি রাশীদু'দ-দীন ফাদ'লুল্লাহ (৬৪৫/১২৪৭-৭১৮/১৩১৮) কর্তৃক রচিত । উক্ত গ্রন্থকার গাযান-এর শাসনামলে. ৬৯৪/১২৯৪-৭০৩/১৩০৩) তীহার মন্ত্রীর পদে সমাসীন ছিলেন। উত্ত গ্রন্থ প্রাচীনকালের রাজা-বাদশাহদের এবং নবীগণের সময় হইতে গাযানের যুগ পর্যন্ত বিস্তৃত কালের ইতিহাস লিপিবদ্ধ হইয়াছে। গ্রন্থের শেষ. খণ্ড, যাহাতে মোঙ্গলদের আক্রমণ, ধ্বংসযজ্ঞ ও তাহাদের শাসনপ্রণালী বর্ণিত হইয়াছে, এঁতিহাসিক তথ্যের দিক দিয়া অত্যন্ত গুরুতত্পূর্ণ গ্রন্থ) সম্পূর্ণ গ্রন্থটি ঈলখানী রাজবংশের শাসনামলে রচিত গ্রস্থাবলীর মধ্যে একটি উচ্চ স্তরের ইতিহাস গ্রন্থ বলিয়া বিবেচিত হইয়া থাকে। উহার ভাষা সরল ও সাবলীল । হণমদুন্রাহ মুস্তাওফী কণযকীনী (মূ. ৭৫০/১৩৪৯) কতৃক রচিত তারীখ-ই গুধীদাহ (রচনাকাল ৭৩০/১৩২৯) নামক ইতিহাস গ্রন্থকে জামি“উ“ত-তাওয়ারীখ গ্রন্থের সারসংক্ষেপ মনে করা যাইতে পারে । উহার ভাষা সহজ ও সাবলীল । উক্ত গ্রন্থকারই শাহ নামাহ্‌-র অনুকরণে জাফারনামাহ্‌ নামে. একটি ইতিহাসমূলক কাব্য রচনা করেন (রচনাকাল ৭৩৫/১৩৩৪)। উক্ত গ্রন্থে ইসলাম প্রচারের প্রারন্তিক যুগ হইতে মোঙল যুগ পর্যন্ত বিস্তৃত সময়ের ঘটনাবলী বিবৃত হইয়াছে। ব্রাউনের বর্ণনানুসারে (৩খ, ৯৫) উহাতে পচাত্তর হাযার কবিতা রহিয়াছে। উক্ত গ্রন্থকার হণমদুল্লাহ্‌ মুসতাওফী নুযহাতু'ল-কু'লুব নামক ভূগোলশান্ত্রের একখানা গ্রন্থও রচনা করেন রেচনাকাল ৭৪০/১৩৩৯)। ইহা এই বিষয়ে একটি মুল্যবান মৌলিক গ্রন্থ । কণদী আবু'ল-খায়র নাসি'রন্দ-দীন “আবদুল্লাহ ইব্‌ন “উমার আল-বায়দশবী মূ ৬৮৫/১২৮৬) কর্তৃক রচিত নিজশমুত- তাওয়ারীখ নামক ইতিহাস গ্রন্থে খু. ১২৮৪ সন পর্যন্ত বিস্তৃত সময়ের ঘটনাবলী বর্ণিত হইয়াছে। আবু সুলায়মান দাউদ বানাকিতী, কর্তৃক ৭১৭/১৩১৭ সনে রচিত তারীখ-ই বানাকিতী, যাহা রাওদশতু উলি'ল- আলবাব ফী তাওয়ারীখি'ল- আকাবির ওয়া'ল-আনসাব নামেও পরিচিত । এই ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে প্রাচীন যুগের নবীগণ, ইরানের সম্রাটগণ, রাসূল কারীম (স), উমায়্যা ও “আব্বাসী খলীফাগণ, য়াহুদী ও খৃষ্টানগণ, .ফিরিঙগীগণ, ভারতীয়গণ, চীনাগণ এবং মোঙ্গলগণের ইতিহাস । যুবদাতু'ত- তাওয়ারীখ একটি সাধারণ এঁতিহাসিক ঘটনাবলীর বিবরণসম্বলিত গ্রন্থ . (ধতিহাসিক ফাসীহী খাওয়াফীর বর্ণনানুসারে উহার নাম মাজমা“উত- তারীখিস-সুলতণনী)। উক্ত গ্রন্থ চারিটি খণ্ডে বিতক্ত ছিল; কিনতু উহার শেষ দুই খণ্ড যাহাতে ইসলাম-পরবর্তী যুগের ঘটনাবলী লিপিবদ্ধ ছিল-_ বর্তমানে আর পাওয়া যায় না। উক্ত গ্রন্থের রচয়িতা হইতেছেন “আবদুন্নহ ইব্‌ন লুত-ফিল্লাহ ইবুন 'আবদি'র-রাশীদ। ইনি হাফিজ" আবৃরু নাম পরিচিত (তু. খাজাহ্‌ নুরু"দ-দীন লৃত্ফুল্লাহ, মাত'লাউ”স-সা'দায়ন)। ৮৩০/১৪২৬ সনে উহার রচনাকার্য সমাপ্ত হয়। ফাসীহী খাওয়াফী কর্তৃক রচিত মাজ্মাউ'ল- ফাসীহী গ্রন্থে ইসলাম প্রচারের প্রারন্ুকাল হইতে হি. ৯ম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়ের বিস্তৃত ইতিহাস বর্ণিত হইয়াছে। মাত্'লা'উস-সাঁদায়ন “আবদুর-রাযযাক সামারকান্দী রচিত একটি ইতিহাস গ্রন্থ। উহাতে সুলতান আবু সাঈদ ইঈলখানীর জন্মকাল হইতে আবু সাঈদ তায়মুরীর জন্মকাল পর্যন্ত ১৬৮ ইরান বিস্তৃত সময়ের (৭০৪/১৩০৪-৯৭২/১৫৬৪- মোট ২৬০ বৎসর) ইতিহাস লিপিবদ্ধ হইয়াছে। লাহোর ওরিয়েন্টাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মারহুম মুহাম্মাদ শাফী উক্ত গ্রন্থের প্রথম খণ্ডটি সম্পাদনা করিয়া প্রকাশ করিয়াছেন। নিজণমুণ্দ-দীন শামী কর্তৃক রচিত জণফারনামাহ নামক গ্রন্থটি তায়মূরের যুগের এঁতিহাসিক ঘটনাবলীসম্বলিত একটি ইতিহাস পুস্তক । ৮০৪/১৪০১ সনে সম্রাট তায়মূর নিজেই গ্রন্থকারের উপর উক্ত গ্রন্থ রচনার দায়িত্ব অর্পণ করেন (গ্রস্থের ভূমিকা দ্র.)। উহাতে তায়মূরের জন্মকাল ৭৩৬/১৩৩৫ হইতে ৮০৭/১৪০৪ পর্যন্ত বিস্তৃত সময়ের (মোট ৬৯ বৎসরের) ইতিতহাস বর্ণিত হইয়াছে। উহার ভাষা সহজ ও সাবলীল হইলেও চিন্তাধারার দিক দিয়া উহা পণ্তিতসুলভ রচনা । এই যুগের রচিত আর একটি ইতিহাস গ্রন্থও জাফারনামাহ নামে পরিচিত। এঁতিহাসিক শারাফু"দ-দীন য়াষদী (মূ. ৮৫৮/১৪৫৪) উহার রচয়িতা রেচনা কাল ৮২৮/১৪২৪-১৪২৫)। উহাতে তায়মূরের জীবনী বর্ণিত হইয়াছে। গ্রন্থটি দুই খণ্ডে সমাপ্ত । গ্রন্থের ভাষায় শব্দালংকার, অর্থালংকার ও সমার্থক শব্দ প্রয়োগের বাহুল্য রহিয়াছে। উহাতে “আরবী শব্দ ও “আরবী শব্দ বিন্যাস প্রণালী প্রয়োগের প্রাচুর্যও দেখা যায়। এঁতিহাসিক মুহাম্মাদ ইবৃন খাওয়ান্দ শাহ (৮৩৮/১৪৩৪-৯০৩-১৪৯৮) যিনি মীর খাওয়ান্দ নামেও পরিচিত, রাওদাতু'স'-সাফা নামক একটি গুরুততপূর্ণ ইতিহাস গ্রন্থ রচনা করেন, উহা সাত খন্ডে সমাপ্ত। উহাতে নবীগণের ইতিহাস, প্রাগৈতিহাসিক ঘুগের ইরানী সম্রাটগণ হইতে তায়মূর ও তাহার স্থলাভিষিক্ত শাসনকর্তাগণ পর্যন্ত বিস্তৃত, সময়ের ঘটনাবলী বর্ণিত হইয়াছে। গ্রন্থকারের পৌত্র গিয়াছু"দ-দীন খাওয়ান্দ আমীর, মীর “আলী: শেরনাওয়া-ঈর আদেশে সুলতান হুসায়ন বায়কণরা (৮৭৫/১৪ ৭০-৯১১/ ১৫০৫)- এর শাসনামলে ইতিহাস বর্ণনায় উক্ত গ্রন্থের সপ্তম খণ্ড রচনা করেন! গিয়াছুন্দ-দীন আমীর খাওয়ান্দ, খুলাসশতু'ল- আখবার নাম দিয়া রাওদশতু'স'-সাফা গ্রন্থের সার সংক্ষেপও রচনা করেন (রচনা কাল ৯০৫/১৪৯১)। 2 আলোচ্য যুগ সাহিত্য ও কাব্য. চর্চার ইতিহাস রচনার জন্যও বিখ্যাত হইয়া রহিয়াছে।. এই যুগে সাদীদুস্দ-দীন মুহাম্মাদ 'আওফীও কাব্যচর্চা সম্পর্কে একটি অতীব গুরুতৃপূর্ণ ইতিহাস রচনা করেন (ইনি দেশ ত্যাগ করিয়া ৬২৫/১২২৭ সনে সুলতান ইলতুতমিশের দরবারের সহিত সংশিষ্ট হন) উক্ত গ্রন্থে তিনি সর্বপ্রথম ফারসী কবি হইতে আর্ত করিয়া তাহার . বর্ণনা করিয়াছেন গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত ৪ প্রথম খণ্ডে কাব্য রচনাকারী ও কাব্য চর্চাকারী বাদশাহ, শাসনকর্তা ও মন্ত্রীদের জীবনী ও কাব্যচর্চার ইতিহাস বর্ণিত হইয়াছে, দ্বিতীয় খণ্ডে সাধারণ কবি-সাহিত্যিকদের কাব্য ও সাহিত্য চর্চার ইতিহাস বর্ণিত হইয়াছে গ্রন্থকার তাহার গ্রন্থের কোনও কোনও স্থানে কোনও 'কোনও কবিতা ও সাহিত্য-কর্মের সমালোচনাও করিয়াছেন । উহার প্রস্তুত হয়। উক্ত গ্রন্থকার জাওয়ামি“উ*ল- হি-কায়াত নামক চার খণ্ডে সমাপ্ত একটি গ্রন্থও রচনা করেন রেচনা কাল ৬৩০/১২৩২)। ডক্টর মুহাম্মাদ মুন সম্পাদনা করিয়া উক্ত গ্রন্থ প্রকাশ করিয়াছেন। এই যুগে শাম্‌স কায়স রাষী, আল-মু'জামফী মা'আয়ীরি আশ“আরি'ল-আজাম নামক ছন্দ ও কাব্য রচনাশাস্ত্র সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থকার খাওয়ারিষ্ম প্রদেশের শাসনকর্তাদের দরবারের সহিত সম্পৃক্ত ছিলেন। মোঙ্গলদের ধ্বংসযজ্ঞ শেষ হইবার পর তিনি শীরাষে ৬২৩/১২২৬ সনে আগমন করত আতাবিক সা'দ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।