0০017161715 ূ্ গন্থ হাদাইকু*স-সিহ্"র রচনা করিয়া বিশেষ খ্যাতি অর্জন করেন। এই যুগে: ইরান ১৬৩. কবি খাকানী (৫২০/১১২৬-৫৯৫/১১৯৮) মানূচেহিরী খাকান শেরওয়ানীর প্রশংসায় কাসীদা রচনা করিয়া অনেক খ্যাতি অর্জন করেন। “আরবী ভাষায় সুপপ্তিত হইবার কল্যাণে তিনি “আরবী শব্দসমূহ ও “আরবী শব্দবিন্যাস প্রণালীর ব্যবহারকে স্বীয় কাসীদাসমূহের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেন। স্বীয় কাসীদাসমূহে তিনি যে সকল উপমা ও দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন, উহারা প্রায়শ অপ্রাকৃতিক ও দুবোঁধ্য । রূপকের অত্যধিক ব্যবহার তাহার কাসীদাসমূহকে পাঠকের উপলদ্ধি ক্ষমতার পক্ষে দুর্বহ বোঝায় পরিণত করিয়াছে। পবিত্র হজ্জ পালন (৫৫১/১১৫১) করিয়া তিনি তুহ'ফাতু*ল- 'ইরাকায়ন নামক মাছনাবী শ্রেণীর কাব্য গ্রন্থ রচনা করেন। উক্ত কাব্য গ্রন্থখানা তুলনামূলকভাবে সাবলীল ও সহজবোধ্য । হজ্জের সফরকালে তিনি সাসানী সম্রাটদের এক কালের রাজধানী মাদাইন-এ গমন করেন। তথায় রাজপ্রাসাদের ভগ্নীবস্থা দর্শনে শোকাভিভূত হইয়া তিনি আয়ওয়ান-ই মাদা'ইন নামক বিখ্যাত কাসীদা রচনা করেন। উক্ত কাসীদা তাহার দেশপ্রেমমূলক স্বরূপে আত্মপ্রকাশ করিয়াছেন । সফর হইতে প্রত্যাবর্তনের পর শক্রদের চক্রান্তে খাকান তাহাকে কারাগারে নিক্ষেপ করেন। হাবসিয়াত নামক কাব্যগ্রন্থে তিনি কারারুদ্ধ থাকাকালীন স্বীয় দুর্বিসহ অবস্থার বর্ণনা প্রদান করিয়াছেন। তবে উহাতে অতিরঞ্জন ও কষ্ট কল্পনার ছাপ পরিদৃষ্ট হয়। কৰি আমীর মু'ইয্যী(মৃ্. ৫২০/১১২৬) সান্জারের সর্বশ্রেষ্ঠ সভাকবি ছিলেন। কাসীদা রচনার কল্যাণে তিনি অত্যন্ত সুখ সন্তোগের মধ্যে জীবন যাপন করেন। বাদশাহ একদা তাহাকে রাজ-প্রতিনিধি করিয়া রোমক সম্রাটের দরবারেও প্রেরণ করিয়াছিলেন (শাফাক, তা'রীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ. ১৬৮)। কাসীদা রচনায় তিনি পূর্ববর্তী কবিদের রচনা-রীতিকে _ অনুসরণ করেন। কবি আদীব সশবির (মৃ. ৫৪০/১১৪৫) কাসীদা রচনায় যদিও কবি “উনসু'রী ও কবি ফাররূখীর রচনা-রীতিকে অনুসরণ করিয়াছেন, তাথাপি চিন্তাধারার সজীবতার কল্যাণে তিনি বিশেষ খ্যাতি অর্জন করিয়াছেন । কবি ফাখরুস্দ-দীন গুরগানী (জুরজানী) এবং কৰি আযরাকীও আলোচ্য যুগ্চগর বিখ্যাত কাসীদা রচয়িতা । তবে কাসীদা রচনা করিয়া যিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন, তিনি হইতেছেন কবি আনওয়ারী (মৃ.৫৮৭/১১৯১ ও ৫৯২/১১৯৬ সনের মধ্যবর্তী কোনও সনে)। তিনি সুলতান সানজারের অত্যন্ত প্রিয় কবি ছিলেন। কাসীদা রচনায় তিনি য়ে উচ্চ আসন ও মর্যাদা লাভ করিয়াছেন, কবি খাকানীর পর অন্য কোনও কবির পক্ষে উহা লাভ করা সম্ভব হয় নাই। শক্তিশালী প্রকাশ-ক্ষমতা, জৌলুসময় শব্দ প্রয়োগ ও উন্নত কল্পনা-শক্তির বদৌলতে তিনি একজন শ্রেষ্ঠ কাসীদা রচয়িতা বলিয়া বিবেচিত হইয়া থাকেন। তাহার কাসীদাসমূহে অতিরিক্ত অতিশয়োক্তি এবং অপ্রাকৃতিক. ও দুবেধ্যি উপমাসমূহ পরিদৃষ্ট হয়। অবশ্য গুধি বংশীয় আক্রমণকারীদের হস্তে খুরাসানের ধ্বংসের (১১৫৪ খু.) বর্ণনায় তিনি . আশ্কহায়-খুরাসান খুরাসানের অশ্রুরাজি) নামে যে শোক কবিতা রচনা করেন, উহা করুণ রস ও মর্মবেদনার এক বেদনা-বিধুর শোকগাথা । রাশীদু"্দ-দীন ওয়াতওয়াত (৪৮০/১০৮৭-৫৬৮/১১৭২) খাওয়ারিয্ম অঞ্চলের শীসনকর্তা আতসিয় (৫২১/১১২৭-৫৫১/১১৫৬)-এর শাসনামলে _ কাব্য প্রতিভা রাশীদু'দ-দীন ওয়াতওয়াতের কাব্য প্রতিভার নিকট ল্লান হইয়া যাক। কিন্তু বাস্তব সত্য এই যে, রাশীদু'্দ-দীন ওয়াতওয়াত আনওয়ারীর সমকক্ষ হইবার যোগ্যতা রাখিতেন না । ওয়াতওয়াত সমালোচনামুলক গদ্য আরও অনেক কবি কাসীদা রচনা করেন। তবে শেষ দিকে যাহারা কবিতা. ফারয়াবী ও কামাল ইসমা“ঈল। শেষোক্ত ব্যক্তি নূতন চিন্তাধারাসমূহের ধারক হইবার কারণে খাল্লাকু'ল-মা'আনী (১1 ১২ নব নব রহস্য . কথার অ্রষ্টা) উপাধিতে ভূষিত হন।.শেষ জীবনে তিনি কাসীদা রচনা ত্যাগ করেন এবং দরবারী জীবনের সাফল্যের উপর সূফী তত্র সাধনাকে শ্রেষ্ঠত্. প্রদান করেন। অবশ্য ইতপূর্বে রচিত তাহার শ্রেষ্ঠ কবিতাবলী তাসাওউফ বিষয়ক বর্ণনায় পরিপূর্ণ ছিল। শেষ জীবনে তিনি তাসাওউফপন্থী হওয়ায় তাহার তখনকার রচনায় উহা আরও অধিক পরিমাণে প্রভাব বিস্তার করে। কৰি সুযানী (মৃ. ৫৬৯/১১৭৪) সালজুক শাসনকর্তাদের যুগে তাহাদের প্রশংসায় কাসীদাসমূহ রচনা করেন। তবে তিনি শ্রেষাত্মক ও হাস্য-পরিহাসমূলক কবিতা রচনা করিয়াই অধিকতর খ্যাতি অর্জন করেন । আলোচ্য (সোলজৃক) যুগে রোমান্টিক মাছনাবী শ্রেণীর কাব্য রচিত হয়। কবি ফাখরু"দ-দীন গুরগানী (জুরজানী) কর্তৃক রচিত বিখ্যাত মাছনাবী কাব্য 'কীস ওয়া রামীন' (০১1১ 2৩) (রচনাকাল আনু. ৪৪০/১০৪৮ সন) এই যুগে রচিত রোমান্টিক কাব্য গ্রন্থসমূহের অন্যতম । কবি নিজশমী গানজাবী (৫৩৫/১১৪০-১১৪১-৫৯৯/১২০২-১২০৩) এই যুগের সর্বশেষ প্রথম সারির শ্রেষ্ঠ কবি ছিলেন৷ তিনি নিন্নোক্ত খামসা বা পাঞ্জগাঞ্জ অর্থাৎ পাচটি মাছনাবী শ্রেণীর কাব্য রচনা করিয়া বিখ্যাত হন ৪ (১) মাখযানু'ল-আসরার (রচনাকাল সশফা-এর মতে ৫৭০/১১৭৪; ব্রাউনের মতে ৫৬১/১১৬৫; শাফাকে'র মতে ৫৭৫/১১৭৯); (২) খুসরাও শীরীন; (রচনাকালঃ ব্রাউনের মতে ৫৭১/১১৭৫-১১৭৬; সশফা ও শাফাঁকে'র মতে ৫৭৬/১১৮০)৫৩) লায়লী মাজনূন (রচনাকাল ৪৫৮৪/১১৮৮-১১৮৯); (8) হাপ্ত পায়কার বা বাহরামনামাহ রেচনাকাল £ সাফা ও শাফাকের মতে ৫৯৩/১১৯৬; ব্রাউনের মতে ৫৯৫/১১৯৮-১১৯৯); (৫) সিকান্দারনামাহ- (রচনাকাল ঃ শাফাকের মতে ৫৯৩/১১৯৬.অওর পরে সাফা-এর মতে ৫৯৯/১২০২-১২০৩-এর দিকে; ব্রাউনের মতে ৫৮৭/১১৯১)। উক্ত পাঁচটি মাছনাবীতে গীতি কবিতা ও প্রেমের কবিতার ভাষা ও রচনা-রীতি প্রবল । উহাদের প্রকাশভঙ্গী হৃদয়গ্রাহী এবং বক্তব্য বিষয় অত্যন্ত গভীর । সিকান্দার নামাহ্ কাব্যে মহাকাব্যিক রচনা-রীতি চরম উত্কর্ষে পৌছিয়াছে। প্রতিটি নৃতন বক্তব্য বিষয়, সাকীনামাহ দ্বারা আরল্ত হইয়াছে। পরবর্তী কালে কাব্য রচনায় সাকশী নামাহ নামীয় নূতন এক রচনা-রীতি প্রবর্তিত হয়। কবি নিজশমী দরবারী জীবন যাপন হইতে দূরে থাকিতেন। সালজুক যুগের রুবাইয়াত শ্রেণীর কবিতা রচনাকারী কবিদের মধ্যে কবি “উমার খায়্যাম সর্বাধিক খ্যাতি অর্জন ও সম্মান লাভ করিয়াছেন। তিনি একাধারে দার্শনিক ও পদার্থবিদ্যা বিশারদ কৰি ছিলেন। বিশ্বসৃষ্টির রহস্য, মানুষের জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা, কালের প্রবাহ ও বিশ্ববকৃতির আবর্তন-বিবর্তন, পৃথিবী তথা বিশ্বের নশ্বরতা ইত্যাদি বিষয়ের রহস্যের তিনি সন্ধান করিতেন। কোন সমস্যার সমাধান না মিলিলে তিনি কাব্য রচনা দ্বারা মনের ক্ষোভ প্রকাশ করিতেন । উক্ত বিষয়সমূহ ও অনুরূপ সমস্যাবলীই ছিল তাহার কবিতার বিষয়বস্তু । স্বীয় কবিতায় তিনি পার্থিব জীবনের সুখ-সভোগকে গুরুত্ব প্রদান করিয়াছেন বলিয়া মনে হয়। তত্কর্তৃক রচিত রুবাইয়াতের দুইটি বিখ্যাত চরণ প্রসঙ্গে উল্লেখ করা যায় ৪ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।