Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান মা ওয়ারাপ্উন' টিটি লিটা রজার ভাষায় তপবারীর তাফসীরের অনুবাদ করেন। সুলতান মাহমুদ গণশযনাবী (৩৮৮/৯৯৮-৪২১/১০৩০)-র হস্তে সামানী রাজবংশের শাসন কালের পরিসমাপ্তি ঘটিবার পর গাযনাবী শাসনামলে রাজধানী গাযনী নগরী জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়। এই যুগে পূর্বোক্ত সাবুক-ই খুরাসানী বা খুরাসানী রচনা রীতি চরম উৎকর্ষ লাভ করে। কৰি উনসূ-রী (৩৫০/৯৬১-৪৩১/১০৩৯) গাযানাবী রাজদরবারের মালিকুশ-শু“আরা” অর্থাৎ কবি সম্রাট ছিলেন। সুলতান মাহমুদ্রে সহচর হইবার সৌভাগ্য লাভ করিবার কারণে তিনি তাহার কাসীদাসমূহে জৌলুসময় ভাষায় উক্ত বিজয়াভিযানসমূহের বিশদ বিবরণ প্রদান করিয়াছেন। তিনি করেন। অধিকাংশ কাসীদায় এইরূপ বিষয়াবলীকেও রচনার বিষয়বস্তুরূপে গ্রহণ করিয়াছেন, যদ্বারা তাহারা শিক্ষা গ্রহণ করিতে পারেন। তথকর্তৃক রচিত দীওয়ান-ই আশ'আর (কাব্যগ্রন্থ) তাহার স্থৃতি বহন করিতেছে। তিনি কিছু সংখ্যক মাছনাবী গ্রন্থ রচনা করিয়াছেন; কিন্তু ওয়ামিক ওয়া আযরা (৮1১৬-০৩ ১13) নামীয় মাছনাবী গ্রন্থ ছাড়া উহাদের সবগুলিই বিলুপ্ত হইয়া গিয়াছে। রঃ কবি ফার্রূখী গায্নীর রাজদরবারের সহিত সংশ্লিষ্ট বিখ্যাত কবি ছিলেন। তিনি বিলাসিতা ও আমোদ-প্রমোদের ভক্ত ছিলেন । তাহার কবিতায়: পার্থিব ভোগবিলাস ও আরাম-আয়েশের প্রতি তীহার আকর্ষণের প্রকাশ ঘটিয়াছে। গীতি কবিতার উপযোগী শব্দ প্রয়োগে তাহার বিশেষ যোগ্যতা ছিল। তীহার কবিতায় সহজ সরল বক্তব্য বিষয় লিপিবদ্ধ । উহাতে চিন্তার আলোচ্য যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন মহাকবি ফিরদাওসী (জনা ৩২৯/৯৪০ সনের দিকে)। তিনি ইরানের জাতীয় কাব্য রচনার ক্ষেত্রে তাহার গভীর রচনা (৩৬৫/৯৭৫ সনে উহার রচনা কার্য আরন্ত হইয়া ৪০০/১০০৯ সনে উহা সমাপ্ত হয়)। উক্ত কাব্য গ্রন্থে তিনি ইরানের প্রাচীন এঁতিহ্যবাহী ইতিহাস বর্ণনা করিয়াছেন। ইহা দ্বারা তিনি ইরানের প্রাচীন ইতিহাস পুনরুজ্জীবিত করিয়া ইরানীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ ও দেশাত্ববোধ জাগ্রত করিয়াছেন। মহাকবি ফিরদাওসী শাহনামা রচনায় “আরবী শব্দ যথাসম্ভব ব্যবহার না করার নীতি কঠোরভাবে মানিয়া চলেন। ফলত “আরবী শব্দ ব্যবহৃত হইয়াছে, যে ক্ষেত্রে উহা ব্যবহার ভিন্ন গত্যন্তর ছিল না। শাহনামা উহার উচ্চাঙ্গ রচন্ুসৌকর্য ও পরিশীলিত কাব্যরস দ্বারা সভ্য জগতের দৃষ্টি আকৃষ্ট করিতে সমর্থ হইয়াছে। একাধিক এশীয় ও যুরোপীয় ভাষায় উহা অনূদিত হইয়াছে। শাহনামা মহাকাব্য ও উহার রচয়িতা মহাকবি ফিরদাওসী বিশ্বের সাহিত্যের ইতিহাসে অমর হইয়া থাকিবেন। শাহনামা রচিত হইবার প্রথম শতকে পৃথিবীর বিভিন্ন ভাষায় এই গরন্থ অনুদিত ও প্রকাশিত হইবার সংখ্যাগত হার যে কোন বিখ্যাত মহাকাব্যকে হার মানাইয়াছে বলিয়া কথিত। বাংলা একাডেমী কর্তৃক পূর্ণাঙ্গ শাহনামা বাংলা ভাষায় অনুদিত হইয়াছে। এই যুগে কবি আসাদী (বড়) ছন্দোবদ্ধ বিতর্কমূলক কাব্য রচনা করিয়া খ্যাতি লাভ করিয়াছেন। তাহার পুত্র আবূ নাস্র ইবন আহমাদেরও কবি নাম ছিল আসাদী (ছোট)। তিনি শাহনামার অনুকরণে গুর্শাস্পনামাহ্‌ রচনা করেন । পিতা-পুত্র উভয়ের কবি নাম একই হইবার কারণে কোনও কোনও ইবি.--/২১ ১৬১ ইরান আধুনিক গবেষক ধারণা করিয়াছেন যে, গুরশাস্পনামাহ কাব্য গ্রন্থটি কবি আসাদী (বড়) কর্তৃক রচিত (শিব্লী নু'মানী, শিরু"ল-“আজাম, ১খ, ১২১; শাফাক, তা'রীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ. ১৪১)। সর্বপ্রথম প্রাচ্যবিদ পাশ্চাত্য পণ্ডিত ইথে (চ5006), অতঃপর ব্রাউন (4 146. 1315. ০ 57519, ২খ, ২৭২) উক্ত ভ্রান্তির প্রতি. অঙ্গুলি নির্দেশ করেন। তাহারা (ছোট)। তিনি কবি আসাদী (বেড়) হইতে স্বতন্ত্র ব্যক্তি ছিলেন। শেষোক্ত কৰি (আসাদী বড়) বিতর্কমূলক কবিতার রচয়িতা ছিলেন। সমালোচক হাফিজ শীরানী এঁতিহাসিক পর্যালোচনা দ্বারা প্রমাণ' করিয়াছেন যে, গুর্শাম্পনামাহ্‌-র রচয়িতা কবি আসাদী (বেড়) নহেন, বরং উহার রচয়িতা হইতেছেন কবি আসাদী ছোট (তোন্কীদুশ-শি'রিল' “আজাম, পৃ. ১৫৩)। কৰি মানুরচহিরী দামিগশনী (মৃ. ৪৩২/১০৪০) “আরব কবিদের রচনা . দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তাহার রচিত কাসীদাসমূহে বহুল পরিমাণে “আরবী শব্দের ব্যবহার এবং “আরবী শব্দ বিন্যাস প্রণালীর অনুসরণ দেখা যায়। পরিত্যক্ত বাস্তৃভিটা, কাফেলার কথা, মরুভূমির বর্ণনা, বাব্লা পিঠে অবস্থিত আসনের শব্দ এবং সুহায়ল ও সিমাক নক্ষব্রদ্বয়ের উল্লেখ তীহার কবিতায় বহুল পরিমাণে দেখা যায় (উল্লেখ্য, “আরবী কবিতায় উক্ত বিষয়সমূহের উল্লেখ স্বভাবতই বহুল পরিমাণে পরিদৃষ্ট হয়)। ইহার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, কৰি মানৃচেহিরী দামিগানী তীহার রচনায় “আরবী রীতি অনুসরণ করিয়াছেন। তিনি ভিন্ন আরও কয়েকজন কবি গাষনীর রাজদরবারের সহিত সংশ্লিষ্ট ছিলেন৷ যেমন 'আস্জাদী, বাহ্রামী সারাখসী, লাবীবী খুরাসানী, গাদা*ইরী রাষী, 'উতারিদী প্রমুখ কবি। 7 সুলতান মাহমুদের মৃত্যুর পর তাঁহার স্থলাভিষিক্ত শাসনকর্তাদের মধ্যে বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণে রাখিবার যোগ্যতা না থাকিলেও তীহারা কবিতা ও কাব্য রচনা পসন্দ করিতেন । তাহাদের দরবারের সহিত সংশ্রিষ্ট কবি আবুল-ফারাজ রূনী ও মাসউদ সাদ সালমান (৪৪০/১০৪৮-৫১৫/১১২১) কাসীদা রচনায় বিশেষ যোগ্যতার অধিকারী ছিলেন । শেষোক্ত কবি এই দিক দিয়া হতভাগ্য ছিলেন যে, শত্রুদের চক্রান্তে তিনি প্রথমে দশ বৎসর এবং পরে আরও আট বৎসর বিভিন্ন দুর্গে কারারুদ্ধ ছিলেন কারাগারে আবদ্ধ থাকাকালীন নির্মম অভিজ্ঞতা বর্ণনা করিয়া তিনি কারাগার ও উহার দুভোঁগ বিষয়ে বহু সংখ্যক কবিতা রচনা করেন। এই শ্রেণীর কবিতাবলী . (২৯ কারগার সম্পর্কিত কবিতা) তাহার কৰি প্রতিভার উত্তম নিদর্শন । কবিতা রচনার আর একটি রীতি হইতেছে -,-4, ১৫. রীতি । সম্ভবত তিনি উক্ত রীতির উত্তাবক ছিলেন। এই শ্রেণীর কবিতায় সমাজ চিত্রের বিভিন্ন দিকের পরিচয় বিবৃত হইয়া থাকে। . গাষনাবী যুগে ইতিহাস রচনাও উৎকর্ষ লাভ করে। মহান এঁতিহাসিক আবুল-ফাদৃ*ল বায়হাকী" (৩৮৫/৯৯৫-৪৭০/১০৭৭) এই যুগে তা'রীখ-ই .বায়হাক (রচনাকাল ৪৫১/১০৫৯) নামক ইতিহাস গ্রন্থ রচনা করেন। জীবনীকারগণ এই বিষয়ে একমত যে, উক্ত ইতিহাস গ্রন্থ একজন বিশ্বস্ত দায়িত্ব সচেতন এঁতিহাসিকের দৃষ্টিভঙ্গি লইয়া রচিত। তাহারা এই বিষয়েও একমত যে, উক্ত গ্রন্থ ইতিহাস গ্রন্থ প্রণয়নের এরুটি উৎকৃষ্ট নমুনা। সম্পূর্ণ গ্রন্থটি বর্তমানে রক্ষিত নাই। ইহার শুধু একটি খণ্ডই রক্ষিত আছে। উহাতে . সুলতান মাহমুদের পুত্র সুলতান মাসউদের শাসনামলের ঘটনাবলী লিপিবদ্ধ রহিয়াছে। উক্ত খণ্ডই তা'রীখ-ই বায়হাক বা তা'রীখ-ই মাস-উদী নামে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।