০৪৭51 ০05 ৩০৪ ৭০1 ০9১৮2 ও। ৪৯০1 ০৩০৩৯০1০১০৯ ৩। ৪১০1 ১1০৪ ০১৪৪ এনা এ ৩০৩ তা ০১০৪ ৩। ৬০] ১1১১ ০০০০১ “তুমি খুত্তালান অঞ্চল হইতে আসিয়াছ। তুমি বিপর্যস্ত হইয়া প্রত্যাবর্তন করিয়াছ। তুমি দূর হও । তুমি খুত্তলান এলাকা হইতে আসিয়াছ। তুমি বিপর্যস্ত হইয়া প্রত্যাবর্তন করিয়াছ, তুমি দূর হও । তুমি নিরাশ হৃদয়ে প্রত্যাবর্তন করিয়াছ। তুমি খুত্তালান এলাকা হইতে আসিয়াছ। তুমি বিপর্যস্ত হইয়া প্রত্যাবর্তন করিয়াছ, তুমি দূর হও । তুমি নিরাশ অন্তকরণে প্রত্যাবর্তন করিয়াছ। তুমি শুক দেহে প্রত্যাবর্তন করিয়াছ”। : _কাব্যরস বিচারের মানদণ্ডে যদিও উক্ত চরণগুলি কবিতা নামে অভিহিত হইবার যোগ্য নহে, তথাপি নিশ্চয় উহা প্রাথমিক ফারসী কবিতা রচনার নমুনা । ৃ আরনু হয় তাহিরী রাজবংশের রাজত্বকালে । এই যুগের কবি হশনজশলা বাদগায়সী (মৃ. ২১৯-২২০/৮৩৪-৮৩৫) ছিলেন কাব্যগ্রন্থ (দীওয়ান) রচয়িতা প্রথম কবি। তাহিরী রাজবংশ অপেক্ষা সশাফ্ফারীগণ (২৫৪/৮৬৭-২৯০/৯০৩) ফারসী সাহিত্যের উন্নয়ন ও উৎকর্ষ সাধনে অধিকতর মনোযোগী ও উৎসাহদাতা ছিলেন । উক্ত রাজবংশের প্রতিষ্ঠাতা য়া'কৃণ্ব ইবৃন লায়ছ “আরবী ভাষায় কাসীদা রচনা করিয়া তাহাকে শুনাইলে তিনি উহার অর্থ বুঝিতে না পারিয়া বলিতেন, যে কবিতার অর্থ আমি বুঝি না, তাহা আমাকে শুনাইলে কী লাভ হইবে? (শাফাক' তারীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ. ৩৭; তারীখ-ই সীস্তান -এর উদ্ধীতিতে)। ইরানে কবি ও সাহিত্যিকগণ ফারসী ভাষায় কবিতা ও নিবন্ধ রচনায় সচেষ্ট ও যত্ববান হন। য়াকুব ইবৃন লায়ছের সচিব মুহাম্মাদ ইব্ন ওয়াসীফ নিজে কবি ছিলেন। তিনি বাদশাহ্র প্রশংসায় একাধিক কাসীদা রচনা করিয়াছিলেন । সাফ্ফারী দরবারের কৰি ফীরোয মাশরিকী মৃ. ২৮১/৮৯৫) “আমৃর ইবৃন লায়ছ (২৬৫/৮৭৮-২৮৭/৯০০)-এর সমসাময়িক ছিলেন। তিনি ফারসী _ কাসীদায় ন্যুনতম সংখ্যক আরবী শব্দ ব্যবহারের জন্য সচেষ্ট ছিলেন। কবি আবু সালীক গূরগানীও “আমর ইব্ন লায়ছের সমসাময়িক ছিলেন । সামানী রাজবংশের শাসন (২৬১/৮৭৪-৩৮৯/৯৯৯) সমগ্র ইরানভিত্তিক ছিল না, বরং উহা ছিল অঞ্চল ভিত্তিক এই হেতু উক্ত রাজবংশের শাসনামলে ফার্সী ভাষাবিদ “আলিম ও কবিদিগকে বিপুলভাবে সমাদৃত ও উৎসাহিত করা হইত । উহার ফলে এই যুগে ফারসী ভাষা বেশ উৎকর্ষ লাভ করে। তবে প্রাচ্যবিদ ব্রাউনের বর্ণনামতে এরূপ মনে করা সমীচীন নহে যে, সামানী রাজবংশের সম্রাটগণ ফারসী ভাষায় “আরবী শব্দের অনুপ্রবেশ অথবা ইরানে “আরবী ভাষার প্রসার ও প্রচার রোধ করিতে কোনরূপ চেষ্টা করিতেন (4৯ 17. 77151. 06 667:918, ১খ, ৩৬৫)। কৰি আবু শাকুর বালখী বাদশাহ নৃহ ইব্ন নাস্র (৩৩১/৯৪২-৩৪৩/৯৫৪)-এর দরবারের সভাকবি ছিলেন। এঁতিহাসিক শাফাকের বর্ণনানুসারে (তোরীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ. ৩৮) সর্বপ্রথম তিনিই ফারসী ভাষায় মাছ'নাকী শ্রেণীর কাব্য (যে কাব্যের _ কবিতার প্রতি দুই চরণের শেষে মিল রহিয়াছে) রচনা করেন (উহার ৬০০| ১৩০০1 ১৬০ ০0017161715 ইরান রচনাকাল ৩৩৬/৯৪৭ সন)। স্বীয় মাছনাবীতে তিনি সহজ, সাবলীল ও নিরলংকার ভাষা ব্যবহার করেন। উহাতে ব্যবহৃত উপমাসমূহ প্রাকৃতিক.ও সহজবোধ্য । কবি আবুল মু"আয়্যিদ বাল্থী উক্ত দরবারের সহিত সংশ্লিষ্ট থাকিবার কালেই তীহার মাছনাবী “মুসুফ যুলায়খা” রচনা করেন। কৰি হাকীম কিসাঈ মারওয়ামী (জন্ম ২৯১/৯০৩ সনের দিকে) ধর্মীয় বিষয়াবলী এবং উপদেশ ও নীতিকথাকে স্বীয় কাব্য রচনার বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেন। কবি আবুল-হাঁসান শাহীদ বালখী এবং কবি “আম্মারা মারওয়াধীও সামানী দরবারের সহিত সংশ্লিষ্ট ছিলেন। এই যুগের সর্বশ্রেষ্ঠ কবি রুদকী উক্ত রাজবংশের দরবারের সহিতই সংশ্লিষ্ট ছিলেন। তিনি বাদশাহদের প্রশংসায় কাসীদা রচনা করিতেন এবং তাহাদিগকে বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীত শুনাইতেন। তিনি সঙ্গীত রচনার গুরু ছিলেন। তীহার রচনায় সাবলীলতা ও গতিশীলতা রহিয়াছে। উহা কষ্টকল্পনার দোষ হইতে মুক্ত । উহাতে ব্যবহৃত উপমাসমূহ প্রাকৃতিক বিষয়বলী হইতে গৃহীত । তাহার রচিত কাসীদার প্রারস্িক অংশে গাযাল বা গানের রস বিদ্যমান রহিয়াছে। বক্তব্য বিষয়সমূহে শৃঙ্খলা ও ধারাবাহিকতা রহিয়াছে। প্রাকৃতিক দৃশ্যাবলী এবং সৃষ্টিতে বিধৃত সভাকবিগণও তীহাদের রচনায় উক্ত রচনা পদ্ধতি গ্রহণ করিয়াছেন । উক্ত রচনা নীতি সাবুক-ই খুরাসানী বা খুরাসানী বিশেষ রচনা রীতি নামে অভিহিত হইয়াছে। ফারসী কাব্য রচনায় প্রথমবারের মত পরিদৃষ্ট কাব্য রচনার একটি বিশেষ বিষয়বস্তু হইতেছে বিগত যৌবনের জন্য শোক ও বিলাপ প্রকাশ করা । এইরূপ শোক ও বিলাপ প্রকাশকে কাব্য রচনার বিষয়বস্তু করিয়া কবি কালীলা ওয়া দিমনা গ্রন্থকেও ফার্সী কাব্যরূপ দান করিয়াছিলেন কিন্তু কালের করাল গ্রাসে উহা বিলুপ্ত হইয়া গিয়াছে। কবি রুদকীর পরে যে কবি সামানী দরবারে সর্বাপেক্ষা অধিক খ্যাতি লাভ করেন তিনি হইতেছেন কবি দাকীকী বালখী । তিনি সামানী বাদশাহ হস্তে নিহত হন। কবি দাকীকী নব নব রচনারীতির উত্ভীবক কবি ছিলেন। তিনিই ইরানে মহাকাব্য রচনার প্রবর্তক ছিলেন। তৎকর্তৃক রচিত কতগুলি খণ্ড কবিতা ও কাসীদা তাহার স্বৃতি বহন করিতেছে। গদ্য রচনাও উতর্কষ লাভ করিতে থাকে৷ তৎকালে রচিত গদ্য গ্রন্থাবলীর কোনও কোনও গ্রন্থ অবশ্য এখন আর পাওয়া যায় না (শাফাক, তা'রীখ-ই আদাবিয়্যাত-ই ঈরান, পৃ. ৫৩)। ৩৪৬/৯৫৭ সনে তৃস নগরের শাসনকর্তার আদেশে আবূ মানসূ-র ইব্ন 'আবদির'-রাষ্যাক" কর্তৃক রচিত মুকণদ্দিমা-ই শাহনামাহ নামীয় গদ্য গ্রন্থটি এখনও বিদ্যামান রহিয়াছে। উক্ত গ্রন্থ একটি “আরবী শব্দও উহাতে স্থান পায় নাই। উহাতে সমার্থবোধক শব্দাবলী ব্যবহৃত হইয়াছে-_- তবে উহাতে অলংকারিক বর্ণনার প্রাচুর্য নাই। আবূ “আলী বাল“আমী, যিনি “আবদু'ল মালিক ইব্ন নৃহ (৩৪৩/৯৫৪-৩৫০/ ৯৬১) ও মানসূণর ইব্ন নৃহ' (৩৫০/৯৬১-৩৬৬/৯৭৬)-এর মন্ত্রী ছিলেন, ফারসী ভাষায় তণরারীর তা'রীখ গ্রন্থের অনুবাদ করেন । উক্ত অনুবাদ গ্রন্থের ভাষা সরল ও গতিশীল প্রথম যুগের ফারসী গদ্য রচনার উক্ত রীতি “সাবুক কাদীম বা প্রাচীন রচনা রীতি' নামে অভিহিত হইয়া থাকে । উক্ত রীতিতেই ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।