0০017161715 ইরান আফগান ভাষা পুশতৃ; (২) ওড়মুড়ী (৪১০ ১১1) ভাষা; (৩) পামীর মালভূমিতে কথিত বিভিন্ন ভাষা [ যেমন শাগানী, ওয়াখী মানজানী (১:) ইত্যাদি 168) য়াগনূকী ভাষা (উহা ইরানী ভাষাসমূহের এঁতিহাঁসিক ক্রমবিবর্তনের তিনটি যুগের মধ্য হইতে মধ্যযুগের ভাষা সাগাদীর বর্তমান স্থলাভিষিক্ত ভাষা); (৫) আসী ভাষা (উহা মধ্য ককেশাস অঞ্চলের অধুনালুপ্ত সারামীশিয়াঈ (১৭২০ ১৮০) ভাষার বর্তমান স্থলাভিষিক্ত ভাষা । মারমেশিশঈ ভাষা এক কালে দক্ষিণ রাশিয়াতে কথিত হইত। ১৯২৭ খৃ. ইরানে খাওয়ারিযমী ভাষায় লিখিত কতগুলি প্রাচীন রচনা আবিফৃত হইয়াছে। উক্ত ভাষাও পৃবেক্তি মধ্য যুগের সাগাদী ভাষার সদৃশ কোনও ভাষার স্মৃতি বহন করিতেছে। যাহা হউক, উল্লিখিত ভাষাসমূহ বতমানে আধুনিক ফারসী ভাষার ক্রমবর্ধমান প্রসার ও বিস্তৃতির মুখে টিকিয়া থাকিতে না পারিয়া উহাকে স্থান করিয়া দিতে বাধ্য হইতেছে। ্ন্থপঞ্জী ৫ ভাষাতাত্তিক দৃষ্টিভঙ্গি লইয়া ইরানের বিভিন্ন সার্বজনীন ও আঞ্চলিক ভাষাসমূহ সম্বন্ধে ব্যাপক অধ্যয়ন । উদ্ধতিসমূহের জন্য দেখুন 8 (১ 7. ভা. 79116, 767519, ১. ].], লাইডেন, ৩খ, ১০৫০-৫৮; (২) 0০৮০1019901. 0116210109১ ১৯৫০ খু, ১২খ, ৫৮৬-৮৭; তে) £, 0007150505910, [আল 50115 155 55855201059, 00100119697 1944, অনু. ডঃ মু. ইকবাল, ইরান বা'আহদ-ই সাসানিয়ান। সায়্যিদ আমজাদ আলতাফ (দো.মা.ই.)/মু. মাজহারুল হক ফারসী সাহিত্য £ ফারসী সাহিত্য বলিতে আমরা মুসলিম বিজয়ের যুগ হইতে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত যুগে ফারসী ভাষায় রচিত সাহিত্যকে বুঝাইতে চাই । এই নিবন্ধে প্রাক-ইসলামী যুগে ফারসী সাহিত্যের-যাহাকে ইরানী সাহিত্য নামে আখ্যায়িত করা অধিকতর সমীচীন মনে হয়__ আলোচনা শুধু ভূমিকা হিসাবেই করা হইয়াছে। এই পরিপ্রেক্ষিতে আমরা হাখামানশি যুগের (৫৫০-৩৩০ গ. পু.) প্রাটীন ফার্সী সাহিত্যের ও সাসানী যুগের ২২৪-৬৫১ খু.) পাহ্লাবী সাহিত্যের ভাসাভাসা সংক্ষিপ্ত আলোচনা এবং ইসলামী যুগের (আব্বাসী যুগ হইতে) বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত যুগের ফারসী সাহিত্যের বিশদ আলোচনা করিব। ফারসী সাহিত্য যে দেশেই রচিত হইয়া থাকুক না কেন, উহা সামগ্রিকভাবে একক ও অবিচ্ছেদ্য ফারসী সাহিত্য । উক্ত অবিচ্ছেদ্যতার প্রতি দৃষ্টি রাখিয়াই শুধু ইরানে রচিত ফারসী সাহিত্যের প্রতি নহে, বরং এতদসহ ইরানের বাহিরে মা ওয়ারাউন নাহ্র ট্রা্স অক্সানিয়া), তুর্কিস্তান, আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশে রচিত ফারসী সাহিত্যের প্রতিও এই নিবন্ধে আলোকপাত করা হইবে। হাখামানশী রাজবংশের সম্রাটদের যুগে উৎকীর্ণ শিলালিপিসমূহ যেইগুলি মহাবীর দারযুস ৫২১-৪৮৫ খু. পু.) ও তীহার স্থলাভিষিক্ত সম্রাটদের . আদেশে কোহ্বিসাতুন ও পার্সীপোলস (স্মাট জামশেদের সিংহাসন)-এ উৎকীর্ণ হইয়াছিল এইসব হইল প্রাচীন ফারসীর নমুনা । উক্ত শিলালিপিগুলিতে আহুরা মাযদা (বিশ্বের সৃষ্টিকর্তা)-র প্রশংসা বর্ণিত হইয়াছে। স্মরাট উহাতে স্বীয় বিজয়সমূহকে তাহারই অর্থাৎ আহুরা মাযদা) কৃপার ফল বলিয়া বর্ণনা করিয়াছেন এবং ভবিষ্যতের জন্য একমাত্র তাহারই নিকট সাহায্য প্রার্থনা করিয়াছেন । উহাতে অন্যায় হইতে বিরত থাকিতে এবং সত্য পথে চলিতে মানুষকে উপদেশ দেওয়া হইয়াছে । কোনও কোনও - ১৫৭ ইরান শিলালিপিতে যে সকল বিজিত রাজ্যে ইরান সরকারের আইন-কানুন ও শাসন ব্যবস্থা প্রবর্তিত হইয়াছে অথবা যে সকল রাজ্য হইতে ইরান সরকারের কর আসিত, উহাদের উল্লেখ রহিয়াছে । কোনও কোনও শিলালিপিতে রাজকীয় ইমারতাদির পরিচয় এবং বিভিন্ন দেশ হইতে নির্মণি সামগ্রী আনীত হইবার ও নিমাণের ব্যাপারে শিল্পীদের যথাযথ সেবা ও পরিশ্রমের বিবরণ লিপিবদ্ধ রহিয়াছে। উক্ত শিলালিপিগুলিকে প্রকৃতপক্ষে ফারসী সাহিত্য সম্ভারের মধ্যে গণ্য করা যায় না কিন্তু প্রাচ্যবিদ পাশ্চাত্য পণ্তিত বাউন (4৯ 1465791 [71507% ০1 ৮6512, ১খ, ৯৩)-এর বর্ণনামতে সহজ ও সাবলীল ভাষা, রসোত্রীর্ণ বর্ণনাভঙ্গি ও সুক্ষ সাহিত্যিক উন্নত মান সাহিত্যের মানদণ্ডে সহজেই টিকিয়া যায়। ইরানে হাখামানশী রাজবংশের শাসনের অবসানে তথায় শ্রীকদের শাসন কায়েম হইবার ফলে ফারসী সাহিত্যের একচ্ছত্র প্রভাব ও স্বাধীন বিকাশের পথে ঘোর বিপদ নামিয়া আসে । এতঘ্যতীত উহার ফলে ইরানীদের চিন্তাধারাও গ্রীক চিন্তাধারায় রূপান্তরিত হয়। আশকানী রাজবংশের শাসনামলে ধু. পৃ. ২৫০-২২৫ খু.) পারতাও অঞ্চলের (বর্তমান খুরাসান প্রদেশ; এই প্রদেশেই আশকানী রাজবংশের শাসন কায়েম হইয়াছিল) ভাষা পাহ্লাবী অর্থাৎ মধ্য যুগীয় ফারসী ভাষা সমগ্র দেশে প্রচলিত হয়। উক্ত রাজবংশের দীর্ঘ শীসনামলে যরাথুষ্ট্রের গ্রন্থ আবি'স্তা ভিন্ন ইরানে অন্য কোন গ্রন্থের অস্তিত্বে কোনও প্রমাণ পাওয়া যায় না। মূল আবি-স্তা গ্রন্থ হাখামানশী রাজবংশের শাসনামলের শেষ দিকে ইরানে মহাবীর আলেকজাণ্ডীরের আক্রমণে (খু. পু. ৩৩০) ধ্বংস হইয়া গিয়াছিল। আশকানী রাজবংশের শাসনামলে যরারুষ্থীয় ধর্মের পুরোহিতগণ তাহাদের স্মৃতির উপর নির্ভর করিয়া উহাকে পুনরায় রচনা ও পুনর্বিন্যস্ত করেন। এইরূপে রচিত আবিস্-তা গ্রন্থ নিঙ্নোক্ত পাঁচ খণ্ডে বিভক্ত ছিল £ (১) য়াস্না; (২) বিস্পেরেদ; (৩) বিন্দী দাদ; (৪) য়াশৃত ও (৫) খোরদা আবি'সতা । সাসানী রাজবংশের শাসনামলে কয়েকটি গুরুত্পূর্ণ ধর্মগ্রন্থ রচিত হয় । নিন্নে উহাদের মধ্য. হইতে দুইটি গ্রন্থের পরিচয় প্রদত্ত হইল £ (১) দীন কার্ত ১৯৫ ৩১ ধমীয়ি কার্যাবলী) ৪ উহাতে যরাধুন্্রীয় ধর্মের আকীদা-বিশ্বাস, বিধি-বিধান, আদব-কায়দা, অনুষ্ঠানাদি ও যরাথুষ্ট্রের সহিত সম্পর্কিত কিস্সা-কাহিনী বর্ণিত হইয়াছে। (২) বুন্দা হেশ্ন (১১:৪1 সৃষ্টি ক্রিয়া) উহাতে বিশ্বের বিভিন্ন বস্তুর সৃষ্টি, নিজ সৃষ্টির প্রতি আহরামান (অমঙ্গলের অষ্টা)-এর ওদাসীন্য ও সৃষ্টি বস্তসমূহের পরিচয় বর্ণিত হইয়াছে। ধর্মধন্থ ভিন্ন অন্যান্য গ্রস্থের মধ্য হইতে নিম্নোক্ত গ্রন্থদ্ধয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্যঃ (১) কারা নামাক আর্তাখৃশাতর-ই পাপাকান (৬১১ 30৫ 9030 ১০৪-৯০)1) ও (২) য্াতকার যারীরা (১1১১) ১535) উহা শাহনামাহ-ই গুশ্তাস্প (৬-/--2০৫ 4১১0০) নামেও পরিচিত । এতিহাসিক মালিকুশ-শু“আরা” বাহার স্বীয় ইতিহাস গ্রন্থে পাহ্লাবী ভাষায় রচিত তিরানব্বইটি গ্রন্থের নাম উল্লেখ করিয়াছেন । উহাদের মধ্য হইতে বিরাশিটি গ্রন্থে ধর্মীয় ও নৈতিক বিষয়াবলী এবং এগারটি গ্রন্থে ধর্ম ভিন্ন অন্যান্য বিষয় বর্ণিত হইয়াছে সুবুকশেনাসী, ১খ, ৪৪-৪৯)। মহামতি স্ম্াট নাওশেরওয়াী (৫৩১-৫৭৯ খৃ.)-র রাজত্বকালে গ্রীক ও সংস্কৃত ভাষা হইতে বেশ কিছু সংখ্যক গ্রন্থ পাহ্লাবী ভাষায় অনুদিত হয় । উহা দেশের জ্ঞানভাগ্তারকে সমৃদ্ধ করত দেশবাসীর মধ্যে জ্ঞান প্রসারে যথেষ্ট সহায়তা করে । অনুদিত গ্রন্থসমূহের মধ্য হইতে কালীলা ওয়া দিম্না নামক বিখ্যাত গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য । পণ্ডিত বার্যাবি"য়াহ উহাকে সংস্কৃত ভাষা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।