Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান ফারসী ভাষা সংরক্ষণ, ইহার প্রসার ও উন্নতির জন্য ১৩১৪ সৌর/১৯৩৪ সনে ফারহাঙ্গিস্তান-ই ঈরান নামে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ইহার প্রচেষ্টায় শিক্ষা, সাহিত্য ও বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের পরিভাষার ভাগ্ার সংকলন করা হয়। ফলে সকল বিদ্যা ফারসী ভাষায় রূপান্তরিত করা সম্ভবপর হইয়া যায়। ১৯৫১ খু. সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল নিম্নরূপ ঃ প্রাথমিক বিদ্যালয় ৫৪০০; উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ৪১১) প্রশিক্ষণ স্কুল ২১; কৃষি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ৫; কারিগরি স্কুল ৪৭; দীনী শিক্ষা প্রতিষ্ঠান ২১; উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ৯; বয়স্ক শিক্ষা কেন্দ্র ১০২৭। ১৯৬৩ খু. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২৪৫১ ছাত্র সংখ্যা $ ১৭,১৯,৪২৬) এবং মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩৮০ (ছাত্র সংখ্যা ৩,৪১,৯০৫)। এতদ্যতীত বাণিজ্যিক শিক্ষার ১১৪টি (ছাত্র সংখ্যা ১২,১৯৮) এবং উচ্চতর শিক্ষার ৪১টি ছছোত্র সংখ্যা ২৪,৪৫৬) প্রতিষ্ঠান চালু ছিল। ১৯৬১ খু. তেহরানে সেনটো (0/০)-র ব্যবস্থাপনাধীনে পারমাণবিক গরেষণার একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়। ১৯৬১ খু. কারাজ এ কৃষি যন্ত্রপাতি ব্যবহারের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হইয়াছে। ১৯৬০ খু. তেহরানে বিভিন্ন পেশার প্রশিক্ষণ দানের একটি কেন্দ্র স্থাপিত হয়। সাদিক দিশা ডিন উপদিনাপরিব) (দা.মা-ই.)/ ড. আবদুল জলীল আধুনিক ফারসী ভাষা £ পশ্চিমে ফুরাত নদী হইতে পূর্বে হিন্দুকুশ পর্বতমালার পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডে যে ভাষা গোষ্ঠী প্রচলিত আধুনিক ফারসী ভাষা উহারই অন্তর্ভুক্ত । এতদ্যতীত ককেশাস অঞ্চলের অন্তর্গত “আম্মান এলাকার উপদ্বীপ মাসান্দাম নামীয় ভূখণ্ডেও উক্ত ভাষাগোষ্ঠীর বিভিন্ন শাখার প্রচলন দেখিতে পাওয়া যায়। ভাষার বৃহত্তর গোষ্ঠীগত শ্রেণীবিভাগের দিক দিয়া উক্ত ভাষাসমূহ ইন্দো-মুরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত উক্ত ভাষাসমূহ ইরানী ভাষা নামে অভিহিত হইবার যোগ্য । কারণ উহারা ইরানে ব্যাপকভাবে কথিত হইত । বর্ণমালার দিক দিয়া উহাদের নাম সাসানী শাসনামলে ছিল আর্য়ান ও এরান, হাখামানশী - শাসনামলে ছিল আরিয়া এবং আসী ভাষায় উহাদের নাম ছিল ইর, ইরো ও ইরোন। প্রাটান যুগে ইরানী ভাষাসমূহ আধুনিক-যুগের তুলনায় অধিকতর বিস্তীর্ণ ভূখণ্ডে প্রচলিত ছিল, অর্থাৎ পশ্চিমে ফুরাত নদী হইতে পূর্বে মাযানদারান এলাকার উত্তর প্রান্ত পযর্তত একং দক্ষিণে খাওয়ারিযূম হইতে উত্তরে কৃষ্ণ সাগর পর্যন্ত সুবিস্তীর্ণ ভূখণ্ডে উক্ত ভাষাসমূহ কথিত হইত। রা ভাষা কথিত হইত। ইরানী ভাষাসমূহের তিনটি এতিহাসিক যুগ রহিয়াছে £ প্রান যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগ । ইরানী ভাষাগোষ্ঠীর মধ্যে সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ শাখা ফারসী ভাষার উক্ত তিনটি যুগ ইরানের ইতিহাসের নিঙ্নোক্ত তিনটি গুরুততৃপূর্ণ যুগের সহিত সংশ্লিষ্ট ঃ (১) প্রাচীন হাখামানশী যুগের অবসান (৩৩০ খু. পু) পর্যন্ত; ২) আশৃকানী রাজবংশের শাসনামলের প্রারশ (২৭৯ খু. পৃ.) হইতে সাসানী রাজবংশের শাসনামলের অবসান (৬৫২ খু.) পর্যন্ত । উক্ত পর্যায়কে ইসলাম-পূর্ব যুগ নামেও অভিহিত .করা যায় । (৩) আধুনিক যুগ ঃ ইসলামের অজ্যুদয়ের সঙ্গে সঙ্গে এই যুগ আরম হইয়াছে । অন্যান্য ইরানী ভাষাকেও অনুরূপ তিনটি এঁতিহাসিক যুগ বা স্তর অতিক্রম করিতে হইয়াছে। ১৫৫ ইরান প্রাচীন ইরানী ভাষাসমূহ ৪ ইরানের প্রাচীন ভাষাসমূহের মধ্য হইতে মাদী (০015. অঞ্চলে কথিত) ভাষার সন্ধান পাওয়া যায়! উহার একটি শব্দ কিত্য়া (-5)-র সাহায্যে (যাহা এঁতিহাসিক হিরোডোটাস রচিত গ্রন্থে এখনও বিদ্যমান) এবং কয়েকটি বিশেষ নামের সাহায্যে । উক্ত শব্দগুলির আবিষ্কারের পরিপ্রেক্ষিতে আমরা মাদী ভাষাকে ইরানী (আরও বিশেষ করিয়া উত্তর ইরানী) ভাষাসমূহের মধ্যে স্থান দিতে পারি। প্রকৃত অর্থে ইরানের প্রাচীনতম যে সকল ভাষার পরিচয় আমরা পাই, উহারা হইতেছে আবি'সতী . (০০) ভাষা ও ফারসী পাস্তান ভাষা। আবিস্তী ভাষা ছিল ইরানের যরাঞ্ুস্বীয়দের পবিত্র ধর্ম গ্রন্থ আবি'সতার ভাষা । কোনও কোনও প্রাচীন মুরোপীয় পঞ্তিত ভুলক্রমে উক্ত ধর্মগরন্থের নাম ঝান্দ (4১১) বলিয়া বর্ণনা করিয়াছেন। প্রকৃতপক্ষে ঝানদ হইতেছে আবি-সতা গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ (উক্ত ব্যখ্যাগ্রন্থ মধ্যযুগীয় ফারসী ভাষায় রচিত) । আবি-সতার সঠিক রচনাকাল নির্ণয় করা সুকঠিন। অবশ্য উহার দুইটি খন্ডের ভাষার. প্রকৃতি সুস্পষ্টরূপে পরস্পর পৃথক । গাথা (৮4) নামে বিখ্যাত উহার প্রথম খণ্ডের ভাষা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বৈদিক মন্ত্রসমূহের ভাষার সহিত সদৃশ বলিয়া পরিলক্ষিত হয়। নূতন আবি-স্তা বা পরবর্তী আবি-সতা নামে খ্যাত উহার দ্বিতীয় ও বৃহত্তর খণ্ডের . বিভিন্ন অংশ বিভিন্ন যুগে রচিত ও বিন্যস্ত হইয়াছে। আনুমানিক ৩৭৯ খু. উহার সংকলন ও বিন্যাসকার্য সম্পন্ন হয়। ইতামধ্যে আস্তী ভাষা মৃত ভাষার রূপ পরিথহ করিয়াছিল । উহার -চর্চা তখন শুধু যরাথুষ্রীয় ধর্মের পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কোনও কোনও গবেষক পণ্ডিত উহার দ্বিতীয় খণ্ডের ভাষাকে বাখতারী (১৯) ভাষা বলিয়া নির্দেশ করিয়াছেন। কিন্তু স্বীয় দাবির সমর্থনে তীহারা কোনও অভ্যন্তরীণ প্রমাণ উপস্থিত করিতে পারেন নাই। প্রাচ্যবিদ পাশ্চাত্য পপ্ডিত ডার্মস্টেটর ও টটেক্কো উহার ভাষার উৎপত্তি স্থান উত্তর-পশ্চিম ইরান অর্থাৎ মাদ (4০) অঞ্চল বলিয়া- নির্দেশ করিয়াছেন। কিন্তু আমরা তাহাদের ন্যায় আবিসতার দ্বিতীয় খণ্ডের ভাষাকে মাদী ভাষা বলিয়া নির্দেশ করিতে পারি না । আবিসতার ভাষার বর্ণমালাকেও প্রাটীন মনে করা যায় না। কারণ আমরা উহাকে একটি সংস্কারকৃত পাহ্‌লাবী (5914) বর্ণমলায় লিখিত দেখি। ৃ ফারসী পাসতান ভাষা হাখামানশী রাজবংশের সম্রাটদের. উৎকীর্ণ লিপিসমূহ দেখিতে পাওয়া যায় । উক্ত লিপিসমূহ মীখী ( 00761107000) বর্ণমালায় লিখিত। ও মধ্য যুগের অর্থাৎ ইসলাম-পূর্ব যুগের ইরানী ভাষাসমূহ ৪ টীনা তুর্কিস্তানে ভাষা সম্পর্কিত নৃতন তথ্যাবলী আবিষ্কৃত হইবার পূর্বে আমরা ইরানের মাত্র দুইটি ভাষা সম্বন্ধে অবগত ছিলাম ৪6১) সাসানী পাহ্লাবী ভাষা । উক্ত ভাষা ইরানের দক্ষিণ-পশ্চিম অংশে ফোর্স-এ) কথিত হইত এবং সাসানী সম্রাটদের রাষ্ট্রভাষারূপে ব্যবহৃত হইত । (২) যে ভাষা সাসানী রাজবংশের প্রথম যুগের সম্রাটদের কোনও -কোনও উত্কীর্ণ লিপিতে পাওয়া যায় এবং ভাষাতত্তববিদণণ প্রথমদিকে অসঙ্গতভাবে যাহাকে কালদানী (৬১115) পাহ্লাবী নামে আখ্যায়িত করিয়াছিলেন। পাশ্চাত্য ভাষাতত্ববিদ পপ্তিত ইন্ডিরিয়াস উহাকে আশকানী পাহ্লাবী অর্থাৎ পাথিয়াঈ বা আশকানী উক্ত ভাষা দুইটি আরামী (৬০11) ভাষার রূপান্তরিত বর্ণমালায় লিখিত . হইয়াছে । তবে উভয়ের বর্ণমালার আকৃতি পরস্পর বিভিন্ন । উল্লেখ্য যে, . পাহ্লাবী ভাষায় ব্যবহৃত বর্ণমালা বা কোনও- কোনও বর্ণের রূপ অবয়ব এই ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।