Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান সরকারের লোলুপ দৃষ্টি ভারতবর্ষের উপর নিবদ্ধ হয়। গ্রেট বৃটেন ভারতবর্ষের উপর আধিপত্য বহাল রাখিবার এবং নেপোলিয়ন সেই, আধিপত্য নস্যাৎ করিবার জন্য ইরানের সহিত বন্ধুত্ব স্থাপনের প্রত্যাশী ছিলেন। এমনিভাবে ইরানের তাহ্যীব-তামাদ্দুনের উপর আধুনিক যুরোপ, বিশেষত ফ্রান্সের প্রভাব পড়িতে শুরু করে । অবশেষে ১২৬৮/১৮৫২ সনে তেহরানে দারুল-ফুনূুন (উচ্চতর বিদ্যালয়) প্রতিষ্ঠিত হয়, যাহাতে স্কুলের বিভিন্ন শ্রেণীও ছিল এবং কলেজের বিভিন্ন শাখাও ছিল। কারণ এখানে স্কুলে পাঠ্যক্রম পর্যন্ত দর্শন, অংক, ইতিহাস, ভূগোল এবং বিদেশী ভাষাও শিক্ষা দেওয়া হইত, আবার চিকিৎসা, ভেষজ বিজ্ঞান, প্রকৌশলী এবং সামরিক শিক্ষার ব্যবস্থাও ছিল। দারুল-ফুনুন এবং অন্যান্য নৃতন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, উচ্চ শিক্ষার্থে যুরোপ গমন, পাশ্চাত্য দেশসমূহের সহিত ইরানের সম্পর্ক বৃদ্ধি প্রভৃতির মাধ্যমে ইরানবাসী আধুনিক চিন্তাধারার সহিত এবং স্বাধীনতা ও গণতন্ত্রের ধ্যান-ধারণার সহিত পরিচিত হয় এবং ধীরে ধীরে ১৩২৪/১৯০৬-১৯০৭ সনের বিপ্লবের পথ পরিষ্কার হইয়া যায়। এই বিপ্রবের ফলে ইরানের নিয়মতান্ত্রিক সরকার এবং পার্লামেন্ট (জাতীয় উপদেষ্টা পরিষদ) প্রতিষ্ঠা এবং স্বিধান প্রণয়নের জন্য শাহী ফরমান জারী হয়। ইহার পর প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফ্রান্সের শিক্ষা ব্যবস্থানুষায়ী প্রতিষ্ঠিত হইতে থাকে । ১৩৪০/১৯২১-১৯২২ সনে রিযা শাহ গাহ্লাবীর নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর দেশে শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয় এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, উচ্চ শিক্ষার্থে ছাত্রদের যুরোপ গমন এবং জনসাধারণের দোরগোড়ায় শিক্ষার আলো পৌছাইয়া দেওয়ার কাজ অতি দ্রুত গতিতে চলিতে থাকে। দেশের অন্য সকল বিভাগের ন্যায় শিক্ষা বিভাগও কেন্দ্রের অধীনে ছিল এবং শিক্ষা মন্ত্রণালয় ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানের দেখাশোনা ও তত্বাবধানের দায়িতে। দেশের সকল ওয়াকৃফ সম্পত্তিও ইহারই তত্বাবধানে ছিল এবং উহার আয় শিক্ষা প্রতিষ্ঠান, এতিহাসিক ভবন এবং পবিত্র স্থানের দেখাশোনার কাজে ব্যয় করা হইত । দেশে ৩৮টি শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা করা হয়, উহার মধ্যে কোনও কোনটি অনেক বড়, যথা খুরাসান ও ফার্স বৌর্ডদয়। প্রতিটি বোর্ডের মহাপরিচালক (শিক্ষা ব্যবস্থাপক) কেন্দ্রীয় সরকারের পক্ষ হইতে নিয়োগ করা হইত । সিলেবাস, শিক্ষা পদ্ধতি, নিয়ম নীতি, পরীক্ষা নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়ের ব্যাপারে শিক্ষা বিষয়ক উচ্চতর পরিষদের অনুমোদনক্রমে সিদ্ধান্ত গৃহীত হইত। ১৩২০ (সৌর)/ ১৯৪০ সন হইতে বিভিন্ন শহরে ইহার আরও শাখা প্রতিষ্ঠা করা হয়, যাহার মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানের স্থান নিবচিনের ব্যাপারে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং প্রয়োজন মত শিক্ষা নীতি ও পাঠ্যক্রম সংশোধনের ব্যাপারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করা। সরকারী মাদরাসার ব্যয় সরকারই নির্বাহ করিত। ১৩৩১/১৯৫১ সনে রাষ্ট্রীয় বাজেটের প্রায় ১২% (শতাংশ) শিক্ষা খাতে ব্যয় হয়। ইরানে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, মাকতাবখানাহ্‌ এবং দীনী শিক্ষার মাদ্রাসা- গুলিতে প্রচলিত রহিয়াছে। মাকতাবখানাহ্‌ সাধারণত মসজিদ ও দীনী মাদরাসার সহিত সংযুক্ত অথবা ব্যক্তিগতভাবে শিক্ষাদাতার গৃহে অবস্থিত। ইহার পাঠ্যক্রম সাধারণত কুরআন (নাজি'রা), ফারসী লিখন ও পঠন, প্রাথমিক পর্যায়ের দীনী মাসআলা ও অঙ্ক । কোন কোন মাকতাবে আরবী নাহ্‌ও-সার্ফ ব্যোকরণ)-ও শিক্ষা দেওয়া হয়, যাহাতে এইখানকার শিক্ষা | ই.বি. ৪/২০ ১৫৩ ইরান সমাপনকারী ছাত্ররা প্রাপ্ত বয়সে পদার্পণ করিয়া দীনী মাদরাসায় ভর্তি হইতে পারে, যেখানে সাধারণত “আরবী গ্রন্থ পড়ান হইয়া থাকে । ১৩১২/১৯৩২ সন হইতে সরকারী প্রাইমারী মাদরাসায় অবৈতনিক শিক্ষা শুরু হয়, যাহার ফলে মকতবের সংখ্যা ধীরে ধীরে.হাস পাইতেছে। ১৩৩১/১৫৫১ সনে এখানে ৬১১টি মকতব ছিল এবং ছাত্রসংখ্যা ছিল সতের হাজারের কিছু বেশী। দীনী মাদরাসা প্রাচীন যুগ হইতে চলিয়া আসিতেছে এবং অধিকাংশ শহরেই উহার নিজস্ব ভবন রহিয়াছে ১৯৫১ খু. উহার মোট সংখ্যা ছিল ২১০ এবং ছাত্র সংখ্যা ছিল ৮ হাজার । দীনী শিক্ষার্থীদের অধিকাংশই ছিল মাশহাদ ও কুম্ম-এ শিক্ষারত। ওয়াকৃফ ও দান তহবিল হইতে তাহাদিগকে ভাতা দেওয়া হইত । পাঠ্যক্রমে কোন নির্ধারিত সময়সীমা ছিল না; বরং ইহা নির্ভর করিত ছাত্রের যোগ্যতা, পারদর্শিতা ও প্রয়োজনের উপর । নিম্নলিখিত (ব্যোকরণ), মানতিক (যুক্তিবিদ্যা), কালাম, হাদীছ, ফিক্হ, উসূলুল ফিক্হ, কুরআনের তাফসীর । আর কোন কোন মাদরাসায় অংক শাস্ত্র, দর্শন, জাতি ও ধর্মের ইতিহাস, আধুনিক বিজ্ঞান এবং বিদেশী ভাষাও শিক্ষা দেওয়া হইত। যে সকল ছাত্র সফলতা লাভ করিত তাহাদিগকে মুজতাহিদগণের পক্ষ হইতে সার্টিফিকেট দেওয়া হইত । তাহারা সাধারণত দীনী মাদরাসার শিক্ষক অথবা ওয়ায়েজ.ও সালাতের ইমাম নিযুক্ত হয়। নৃতন শিক্ষা ব্যবস্থার অধীনে ১৩২৯/১৯১১ সন হইতে চারি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু রহিয়াছে। €১) গ্রাম্য প্রাথমিক বিদ্যালয়;€২) শহর-বন্দরের প্রাথমিক বিদ্যালয়; (৩) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং (৪) উচ্চ বিদ্যালয় (ইন্টারমিডিয়েট কলেজ) । এত্যতীত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি বিশ্ববিদ্যালয় (তেহরান, শীরায, তাবরীয, ইসফাহান, মাশহাদ, আহওয়াষ) এবং কিছু সংখ্যক মেডিকেল ও টেকনিক্যাল কলেজ ছিল। বিগত ২০ বৎসরে উচ্চ শিক্ষা পরিষদের অনুমোদনক্রমে প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা প্রচলিত থাকে। গ্রাম্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার সময়সীমা ৪ বৎসর এবং শহরের প্রাথমিক বিদ্যালয়ে ৬ বৎসর । ইহার পর উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়সীমা ও ৬ বৎসর | আর ইহা ৩ টি টীর্ম-এ বিভক্ত । প্রথম টার্ম ৩ বৎসর; দ্বিতীয় টার্ম ২ বৎসর এবং তৃতীয় টার্ম এক বৎসরের বিশেষ পাঠ্য ক্রম (579601811260 00196) যাহা অংক, ফারসী সাহিত্য এবং বাণিজ্যিক শিক্ষার মধ্য হইতে যে কোন একটি বিষয়ে হইয়া থাকে। | প্রাথমিক শিক্ষা ৭ বৎসর বয়স্ক সকল ইরানী শিশুর জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক । বিদ্যালয়ে কেবল নামমাত্র ফিস থাকে । এই সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত হইয়া থাকেন। ১৯৬৩ খু. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ১২,৪৫১ এবং উহার ছাত্র সংখ্যা ১৭,১৯,৪২৬। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আসল উদ্দেশ্য ছিল ছাত্রদিগকে উচ্চ শিক্ষা এবং বিশেষ বিষয়ের উপযুক্ত করিয়া গড়িয়া তোলা । যে সকল ছাত্র উচ্চ মাধ্যমিকের ৩য় শ্রেণীর শিক্ষা সমাপ্ত করত আর্ট স্কুল অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে ইচ্ছা করে তাহাদিগকে ৩য় বৎসরের পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শকের তত্বাবধানে দিতে হয় । পাচসালা পাঠ্যক্রম পূর্ণ করিবার পর মন্ত্রণালয়ের পক্ষ হইতে পুনরায় পরীক্ষা লওয়া হয়। লিখিত পরীক্ষা হয় ৯ পত্রের £ ফারসী, “আরবী, বিদেশী ভাষা, চিকিতসা, রসায়ন, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।