Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান দক্ষিণ মরুভূমি, মঙ্গোলিয়া ও তুর্কিত্তান হইতে বারবার ইরানের উপর আক্রমণ পরিচালনা করিয়াছে এবং তাহাদের আক্রমণে দেশটি বারবার ক্ষতিগ্রস্ত হইয়াছে। কিন্তু আক্রমণকারী গোত্র ইরানের পথে হিন্দুস্তান ও এশিয়া মাইনরের উপরও আক্রমণ করিত -এবং সংগে সংগে ইরানী তাহযীব- তামাদ্দুনের কিছু প্রভাব প্রতিবেশী রাষ্ট্রেও পৌছাইয়া দিত। ইরানের আবহাওয়া এবং মালভূমি মানুষের জীবন যাপন পদ্ধতি ও শিক্ষা-দীক্ষার উপর কিছু না কিছু প্রভাব বিস্তার করিয়াছে। এখানে আর একটি বিষয়ের প্রতি আলোকপাত করা প্রয়োজন, তাহা হইতেছে যরাধুষ্ত্ীয় ধর্মের প্রভাব । ইসলামের আবির্ভাবের পূর্বে প্রায় ১৭ শত বৎসর যাবত ইরানীগণ যরাথুষ্থীয় ধর্মের শিক্ষানুযায়ী জীবন যাপন করিত এবং এই সময় পর্যন্ত যরাথুষ্থীয় চারিত্রিক শিক্ষা অর্থাৎ সত্য কথা বলা, সৎ কাজ করা, সত্যপরায়ণ হওয়া, ন্যায়পরায়ণতা, কৃতজ্ঞতা স্বীকার এবং ধৈর্য ও সহনশীলতা মানুষের অন্তরে রেখাপাত করিয়াছিল । (ইসলামের আবির্ভাবের পর নৃতন ধর্মীয় অনুশাসন ইরানীদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ও রীতিনীতির সহিত মিলিত হইয়া সভ্যতা ও সংস্কৃতিগত কিছু নূতন প্রবণতার জন্ম দেয়__ যাহাদের প্রভাব সমথ্ধ ইসলামী বিশ্বের উপরই পড়ে)। জাহিলী যুগে একেমেনীয়, আশকানীয় ও সাসানীদের শাহানশাহীর সময় শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহ উচ্চ শ্রেণীর লোকদের জন্যই নির্দিষ্ট ছিল। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষা ও লিখন-পঠন, অংক, ওযন ও পরিমাপ, ইতিহাস, সাহিত্য, অশ্ব চালনা, পোলো খেলা. এবং বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার । উচ্চ স্তরের জ্ঞান-বিজ্ঞান, যথা ব্যবস্থাপনা, চিকিৎসা বিজ্ঞান এবং জ্যেতির্বিদ্যার জন্য বিশেষ সিলেবাস প্রচলিত ছিল। সাসানীদের রাজত্বকালে খুযিস্তানের জুনদীশাপুর বিশ্ববিদ্যালয় শত শত বৎসর পর্যন্ত বিশ্বের একটি প্রথম শ্রেণীর - শিক্ষাকেন্দ্ররূপে পরিগণিত ছিল। হিজরী তৃতীয় শতক পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় কায়েম ছিল। ৃ প্রথমে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিলঃ (১) ইসলামী ও (২) যরাথুস্ীয়। ইহার পর ধীরে ধীরে ইসলামী শিক্ষা ব্যবস্থাই দেশে প্রচলিত হইয়া যায়। হিজরী-প্রথম শতক হইতেই.বড় বড় শহরে মসজিদ নির্মিত হইতে থাকে এবং উহা জনসাধারণের ধমীয়ি শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। উমায়্যা যুগে আরব ও ইরানীদের মিশ্র জীবনযাত্রা শুরু হয়। ১৩২/৭৪৯-৭৫০ খৃ. শাসন ক্ষমতা আব্বাসীদের হাতে আসিয়া যায়। করা হয়। পাহলাবী, সুরয়ানী, গ্রীকও সংস্কৃত ভাষায় লিখিত গ্রন্থাবলী "আরবী ভাষায় অনূদিত হইতে শুরু হয় এবং ইরানীগণ ইসলামী তাহবীব তামাদ্ুনের উন্নতি সাধনের জন্য গুরুতৃপূর্ণ ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করে । 'আরবী, যাহা উমায়্যা যুগ পর্যন্ত কেবল সরকারী, ধর্মীয় ও কাব্য চর্চার ভাষা ছিল, তাহা সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ভাষায়.পরিণত হইল । ধীরে ধীরে দীনী ইল্মের বিন্যাস ও সম্পাদনা করত উহা শিক্ষাদানের জন্য বহু মসজিদে মকতব প্রতিষ্ঠা করা হয়। হিজরী তৃতীয় শতকের মধ্যভাগে যখন সাসানী, যায়ারী এবং বুওয়ায়হী ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তখন জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের উচ্চ শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান কায়েম করার পরিকল্পনা গ্রহণ করা হয়, হিজরী চতুর্থ শতকের শুরুতে ইরানের পৃঞ্চলের বড়-বড় শহর, যথা নীশাপুর, সাবযৃওয়ার, আমাল, বুখারা, বালখ, গাযনা প্রভৃতি স্থানে পৃথক ১৫৯ 0০017161715 ইরান পৃথক শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া উঠে। নিজ শামু*ল- মুলক তৃসী, যিনি ৪৫৫/১০৬৩ সনে মন্ত্রিত্ব লাভ করেন, ইরানের বহু শহরে নিজশমিয়া নামে অনেকগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ইহাদের প্রতিটির জন্য বিস্তীর্ণ ভূমি ওয়াকৃফ করা হয় এবং প্রতিটি মাদরাসার একটি সুষ্ঠু পাঠ্যক্রম ও সুনির্দিষ্ট নিয়মনীতি ছিল। নিজশামু*ল-মুল্কই ৪৫৭/১০৬৪-১০৬৫ সনে মাদরাসা-ই নিজণমিয়া-ই বাগদাদ প্রতিষ্ঠা করেন, যাহা বহুকাল পর্যন্ত ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ ইল্মী মারকায বা কেন্দ্র ছিল। এমনিভাবে যে সকল মাদরাসা প্রতিষ্ঠিত হয় সেইগুলি ছিল গুরুতৃতপূর্ণ পৃথক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার এই ধারা এখনও মুসলিম বিশ্বে চালু রহিয়াছে। ক্রমে ক্রমে ফারসী সাহিত্যের উন্নতি সাধিত হয় এবং শিক্ষা পদ্ধতিও পরিবর্তিত হয় । শিক্ষার সাধারণত দুইটি শাখা ছিলঃ (১) শারইয়্যাত ও (২) ফাদ-লিয়্যাত। শার'ইয়্যাতের আওতাভুক্ত ছিল দীনী “ইলম এবং উহার পরিপূরক অন্যান্য “ইল্ম অর্থাৎ মানতি-ক (যুক্তিবিদ্যা) প্রভৃতি । আর ফাদ'লিয়্যাতের আওতাভুক্ত ছিল সাহিত্য । ইহার কিছু ছিল 'আরবী আর বেশীর ভাগই ছিল ফারসী | নিজণমী আরূদী সামারকণন্দী তাহার চাহার মাকণলা গ্রন্থে শিক্ষার চারটি প্রধান শাখার উপর গুরুত্ব দিয়াছেন ঃ (১) ব্যবস্থাপনা ও সাচিবিক শিক্ষা; (২) কাব্যচর্চা; (৩) চিকিৎসা; (৪) জ্যোতির্বিজ্ঞান । সম্ভবত তাহার সময় পর্যন্ত রচনাকাল চাহার মাকশলা ১৯৫৬ খৃ.) এই চারটি শাখাই বেশী জনপ্রিয়তা লাভ করিয়াছিল ।. এই সকল শিক্ষা বাস্তব প্রয়োজনে কাজে আসিত। অবশ্য শার'ঈ শিক্ষার প্রসার উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে । পরবর্তী্রস্থাবলী (যথা হণবীবু-স- সিয়ার, রাওদাতুস--সাফা, তারীখ-ই গুধীদা, মাজালিসু'ন-নাফাইস ও তাষ-কিরা-ই দাওলাত শাহ) হইতে পরবর্তী শিক্ষা ব্যবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া যায়। 'আরও বিশদ বিবরণের জন্য দ্র. শিব্লী, হামারী গুযাশতা তা'লীম; আবুল-হণসানাত নাদাকী, ইসলামী মাদারিস; 10691), 280 চ১০0090022, মানাজি'র আহ-সান. গীলানী, হিন্দুস্তান মে ইসলামী নিজাম-ই তালীম ওয়া তারবিয়াত; ইবন সানদুম, মুকণদ্দিমা, _আল-গণযালী, ইহ্য়া”)। ইরানে পারবার তয়ষর, ধাংসযনত. ও বিপু সংঘটিত হইয়াছে বেখা হিজরী ৭ম শতাব্দীতে মোংগল এবং ৮ম শতাব্দীতে তাতারীদের আক্রমণ, ১০ম শতাব্দীতে সাফাবীদের ক্ষমতা গ্রহণ এবং শী“আ মতবাদের সরকারী পর্যায়ে স্বীকৃতি লাভ, এমনিভাবে ১২শ শতাব্দীতে দুর্ধর্ষ নাদির শাহের ক্ষমতা দখল); কিন্তু ইহাতে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মৌলিক..কোন পরিবর্তন সাধিত হয় নাই। অবশ্য পাঠ্যক্রম, শিক্ষা-পদ্ধতি এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংখ্যা রাষ্ট্রীয় ব্যবস্থার ছারা প্রভাবিত হইয়াছে । এই সকল শিক্ষা প্রতিষ্ঠান হইতেই সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের পুরোধা গুণীজন সৃষ্টি হইয়াছে। যথা ফিরদাওসী, বুঁআলী সীনা, আল-বীরূনী, “উমার খ্যায়াম, আল-গশযালী, সাদী, জালালুণ্দ-দীন রূমী, নাসীরুদ্‌-দীন তৃসী এবং হাফিজের ন্যায় শত শত প্রখ্যাত মনীষী, যাহাদের অমর কীর্তি ও অবদান সমগ্র বিশ্বে প্রসিদ্ধ । নৃতন করিয়া উহা বর্ণনার অবকাশ রাখে না। উল্লেখ্য, মনীষীরা বলেন, ইসলামের প্রথম শতাব্দীকাল পর্যন্ত উল্লেখযোগ্য মৌলিক অবদানের জন্য যাহারা চিরম্মরণীয় তাহাদের মধ্যে পারস্যবাসীর সংখ্যা তুলনামূলকভাবে সর্বাধিক। ৫ হিজরী ১৩শ শতকের শুরু হইতে ইরান যখন রাশিয়ার প্রকাশ্য হুমকির সম্মুখীন হয় তখন অবস্থানুযায়ী কখনও ১ম নেপোলিয়ানের সহিত মিত্রতা স্থাপন করে-_ আবার কখনও বৃটিশ সরকারের সহিত । তখন উভয় ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।