ইরান ফেব্রুয়ারীতে ইহা প্রথম গঠিত হয়। উহার স্দস্য সংখ্যা ছিল ৬০জন, ধাহাদের মধ্যে ৩০ জনকে শাহান্শাহ নির্বাচন করিতেন । ১৯৪৯ খৃ. ও ১৯৫৭ খৃ. সর্ধধানের সংশোধন অনুযায়ী জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ১৩৬ হইতে বৃদ্ধি করিয়া ২০০ এবং উহার মেয়াদ ২ বৎসরের পরিবর্তে ৪ বৎসর করিয়া দেওয়া হয়। শাহানশাহ-এর উভয় পরিষদ ভাঙ্গিয়া দেওয়া এবং অর্থনৈতিক ব্যাপারে পাসকৃত আইন পুনর্বিবেচনার জন্য আবার পরিষদে প্রেরণ করার অধিকার ছিল। অবশ্য ইহা ছাড়া আর যত আইন পরিষদ পাস করিত উহা অনুমোদন করা এবং জারী করা ছিল শীহানশাহ-এর অবশ্য কর্তব্য । জাতীয় পতাকা সবৃজ, সাদা ও লাল রঙ-এর তিনটি লম্বা লম্বা প্রি দ্বারা গঠিত । সাদা পষ্টির উপর সোনালী আভার কিছুটা প্রাধান্য ছিল এবং সূর্যের গোলক ছিল। | জাতীয় সংগীতের প্রথম চরণ 8 4৮১ ১১) (০ ১4১১ (আমা- দের শাহানশাহ যিন্দাবাদ) (রচনায় £ শাহযাদাহ আফ্সার; সুরকারঃ দাউদ নাজমী)। রাষ্ট্রভাষা ফার্সী এবং প্রধান মুদ্রা রিয়াল। এক রিয়াল-এ ১০০ দীনার। বিনিময় পদ্ধতিঃ ১ পাউও- ২১০-২১৪'২ রিয়াল;১ডলার-৭৫/৭৬ রিয়াল। . আইন-আদালত £ গ্রামে ও ছোট ছোট শহরে জজকোর্ট এবং বড় বড় শহরে হাইকোর্ট প্রতিষ্ঠিত ছিল। তেহরান, তাবরীষ, শীরা, কিরমান শাহ, ইস্ফাহান, মাশৃহাদ, কির্মান ও আহ্ওয়ায-এ ছিল হাইকোর্ট, আর সুগ্রীম কোর্ট ছিল তেহরানে । এই সকল আদালত আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে ছিল। ১৯৩০-খু. ফ্রাল ও সুইজারল্যাগ্ডের আইন- কানুনের অনুকরণে নৃতন দেওয়ানী ও ফৌজদারী করা হইয়াছিল । অর্থনীতি ৪.১৯৬৫-১৯৬৬ খৃ.-এর পরিসংখ্যানে ইরানের আয় সাড়ে সতের হাযার কোটি রিয়াল (আনু. তিরাশি কোটি পাউও) এবং ব্যয় সতের হাযার চার শত কোটি রিয়াল (5 আনু. বিরাশি কোটি পাউও্ড) দেখান হইয়াছিল। ১৯৬০ খু. পর্যন্ত যুক্তরাষ্ট্র হইতে ইরান খণ ও সাহায্য হিসাবে যে অর্থ গ্রহণ করে উহার পরিসংখ্যান হইতেছে (১) উন্নয়ন ব্যাংক হইতে দুই কোটি বাষষ্রি লক্ষ ডলার, (২) সাধারণ ব্যাংক হইতে পনের লক্ষ ডলার, (৩) সরকারের নিকট হইতে সাহায্য হিসাবে বাইশ লক্ষ ডলার । বিভিন্ন খণ গ্রহণ ধরা হয়। | ও তৃতীয় সপ্তবাষিকীঁ পরিকল্পনায় (১৯৬২-১৯৬৮খু.) আনুমানিক দুই শত কোটি রিয়াল ব্যয় হয়। এই অর্থের শতকরা ২২.৫ ভাগ কৃষি ও সেচ ব্যবস্থায়, শতকরা ২৫ ভাগ পরিবহন সামগ্রী, শতকরা ১৩.৫ ভাগ বিদ্যুৎ ও জ্বালানী, শতকরা ১৮.৭ ভাগ সামাজিক উন্নয়ন এবং শতকরা ১১ ভাগ শিল্প ও খনিজ পদার্থ উত্তোলনে ব্যয় করা হয়। প্রতিরক্ষা ঃ স্থল বাহিনীতে সৈন্যসংখ্যা ছিল ১৭.০০.০০০। উহার মধ্যে ৮ ডিভিশন পদাতিক । প্রত্যেকের জন্য দুই বৎসর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা ছিল বাধ্যতামূলক । নৌ-সাজ-সরঞ্জামের মধ্যে ছিল একটি যুদ্ধ জাহাজ, একটি তেলবাহী জাহাজ, নয়টি মোটর লঞ্চ ও একটি মেরামতকারী জাহাজ প্রভৃতি । বিমান বাহিনীতে .কর্মরত ছিল দশ হাযার সৈনিক। ছয় স্কোয়াদ্রন জংগী বিমান, ৭৫টি জেট বিমান এবং ৬৫ টি ছিল অন্যান্য বিমান । ১৫০. 0০017161715 ইরান কৃষি 8 ইরানবাসীদের সর্বাপেক্ষা বড় পেশা হইতেছে কৃষি । প্রধান ফসল গম, যাহা রাষ্্ীয় প্রয়োজন মিটাইবার জন্য যথেষ্ট (১৯৬০ খৃ. ছয় লক্ষ চুরাশি হাযার টন)। ধানের ফলনও খুব ভাল হয়, বিশেষ করিয়া খাযার উপসাগরের পশ্চিমাঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় (১৯৬০ খু. ছয় লক্ষ একান্ন হাযার টন)। এতদ্যতীত ইক্ষু (পাঁচ লক্ষ অষ্টাশি হাজার টন), তুলা নব্বই হাজার টন), ডাল (তেরি হাজার টন) তামাক (বার হাজার টন), তৈল বীজ (সাত হাজার টন), এবং চা (নয় হাজার টন)- এর চাষাবাদও করা হইয়া থাকে । ফল-ফলাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, বিশেষত আংগুর, বাদাম ও পেস্তা । খাযার উপসাগরীয় অঞ্চলে যে রেশম উৎপন্ন হয় তাহা ইতিহাস বিখ্যাত । আর একটি উল্লেখযোগ্য উৎপাদিত দ্রব্য হইতেছে আফিম । বিগত ৪০ বৎসর ধরিয়া সেই সকল ফসল উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হইতেছে যাহা দ্বারা বৈদেশিক মুদ্া উপার্জন করা যায়। গ্রামে সড়ক নিমাণ করা হইতেছে এবং চাষাবাদে উন্নতির জন্য কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হইতেছে। বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণের পরিকল্পনা বিবেচনাধীন রহিয়াছে.। ১৯৬৩ খু. দিষরূ্দ- এর উপর একটি বাঁধ উদ্বোধন করা হয়, যাহার ফলে তিন লক্ষ ষাট হাজার একর মরুভূমি অঞ্চল চাষাবাদের আওতায় চলিয়া আসে । রাশ্ত-এর নিকটবর্তী সাফীদ রূদ-এর উপরও একটি বাধ নির্মণাধীন রহিয়াছে, যাহা সমাপ্ত হইলে সাড়ে চার লক্ষ একর জমি চাষাবাদের আওতায় আসিবার কথা । এতদ্যতীত আরও ছোট ছোট বীধ নির্মাণ করা হইতেছে। | .. গবাদি পশু ৪ গবাদি পশু ইরানের একটি মূল্যবান সম্পদ । ইহা হইতে গোশ্ত, দুধ, কীচা চামড়া ও পশম পাওয়া যায় (১৯৬৪ খু. ভেড়া দুই কোটি ষাট লক্ষ; বকরী এক কোটি চল্লিশ লক্ষ, গরু পঞ্চানন লক্ষ; ঘোড়া ছয় লক্ষ, ১৯৬০ খু. উট চার লক্ষ চল্লিশ হাজার, মহিষ এক লক্ষ বিরাশি হাজার, টা ঘোড়া দুই লক্ষ, হাস মুরগী দুই কোটি চক্লিশ লক্ষ)। সরকার উন্নত জাতের গবাদি পশু উৎপাদন করার, ছোৌয়াচে রোগ উৎখাত করার এবং যাযারবদেরকে একটি জায়গায় পৃথকভাবে পুনর্বাসিত করিবার মহা পরিকল্পনা গ্রহণ করিয়াছে। | বনাঞ্চল £ বনাঞ্চল প্রায় পাচ কোটি একর, ইহার অধিকাংশই সরকারী মালিকাধীন। ইহা হইতে যে কাষ্ঠ উৎপন্ন হয় তাহা দ্বারা ইমারত, আসবাবপত্র এবং রেলের পাটি তৈরি করা ছাড়াও জ্বালানী . কাষ্ঠেরও কাজ হয়। মৎস্য শিকার 8 খাযার ও পারস্য উপসাগরে মৎস্য শিকার একটি গুরুতৃপূর্ণ ও প্রধান পেশা। মৎস্য শুকাইয়া উহা সংরক্ষণ করিবার জন্য রাশিয়া ও জাপানের সহযোগিতায় কারখানা প্রতিষ্ঠা করা হয়। খাযার উপসাগর হইতে প্রতি বৎসর আটচল্লিশ হাজার টন মৎস্য উৎপন্ন হয়। খনিজ সম্পদ £ খনিজ সম্পদের মধ্যে তৈল সম্পদ জাতীয়করণ _ করিবার পর বিদেশী কোম্পানীগুলির সহিত যে আলাপ-আলোচনা হয় উহারই ভিত্তিতে একটি “কনসোর্টিয়াম' (00050700777) গঠিত হইয়াছিল । ইহা হইতে ১৯৬০ সালে ইরান পূর্ণ লভ্যাংশের যে শতকরা পঞ্চাশ ভাগ লাভ করে উহা ছিল এক কোটি চার লক্ষ পাউও্ড। ১৯৬৩ খৃ. ইরান তৈল ব্যবসায়ে সর্বমোট সাড়ে তের কোটি পাউও্ড আয় করে । তৈল উৎপাদনের দিক হইতে ইরানের অবস্থান মধ্যপ্রাচ্যে ৩য় এবং সমগ্র বিশ্বে ৬ষ্ঠ । অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে পারা, সংখিয়া (সাম্মু'ল-ফার্র),বক্সাইট (78810), ক্রোমাইট, কয়লা, কোবাল্ট, তামা, সীসা, ম্যাগনিশিয়াম, রাঙতা, দস্তা প্রভৃতি উল্লেখযোগ্য । ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।