0০017161715 ইরান সরকারী কারখানা বিক্রয়ের উদ্দেশ্য ছিল পুঁজি সঞ্চয় করা । ৫৭টি কারখানার অংশ বিক্রয় করা হয়। ভূমি সংস্কার নীতির-আওতায় যে সকল জমিদারের সম্পত্তি বিক্রীত হইয়া গিয়াছিল, তাহারা তাহাদের মূলধন দারা এই অংশ ক্রয় করিয়া লয়। এমনিভাবে এই পুঁজি অনুৎপাদনশীল খাতে পড়িয়া না থাকিয়া উৎপাদনমুখী কাজে ব্যয় হয়। এই কারখানার অংশীদারদের একটি সংগঠন গড়িয়া উঠে আর এমনিভাবে প্রশাসনিক ক্ষেত্রে জনসাধারণের কর্ৃতি প্রতিষ্ঠিত হয়। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অংশীদারিত্বের আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা । ইহাতে কেবল শ্রমিকদের আয়ই বৃদ্ধি পায় নাই; বরং শ্রমিক ও মালিকের সম্পর্কেরও উন্নতি হয় এবং শিল্পকারখানায় সঠিক আইন প্রতিষ্ঠিত হয়। এই পদক্ষেপের ফলে দেশের শিল্প উত্তরোত্তর উন্নতি লাভ করিতে থাকে। নির্বাচনী আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া, পূর্বে প্রভাবশালী লোক, যথা জমিদার ও জায়গীরদারগণ তাহাদের সম্পদ ও অর্থের জোরে নির্বাচনে জয়ী হইয়া যাইত। এই আইনের ফলে কৃষক, শ্রমিক এবং নারীদের জন্য জাতীয় পরিষদের সদস্য হইবার রাস্তা খুলিয়া গেল। এই আইনের ভিত্তিতেই শাহানশাহ ১৯৬২ খৃ.-এর ২৭ ফেকুয়ারী ইরানের নারী সমাজকে রাজনৈতিক সমান অধিকার প্রদান করেন । ইহার ফলে ইরানের আইনের ইতিহাসে নারী সমাজ প্রথমবারের মত 'মাজলিস* (69111917117) এবং “সিনেট' (951596)-এর সদস্য নির্বাচিত হয়। ভূমি সংস্কারের পাশাপাশি আরও একটি সংক্কার সূচিত হয় অর্থাৎ একটি 'জ্ঞান-ফৌজ' শিক্ষানবীশ সৈনিক) প্রতিষ্ঠা করা, যাহাদের দায়িত্ব ও কর্তব্য নি্নরূপ £ 0১) শিক্ষাণতঃ মূর্খতা ও নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান। এই সৈনিকের কাজ হইতেছে গ্রাম-গঞ্জের নিরক্ষর লোক এবং শ্রমিকদেরকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করা, যাহাতে তাহারা সুষ্ঠু জীবন যাপন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করিতে পারে । গ্রাম্য বালক-বালিকাদের জন্য শিক্ষা বাধ্যতামূলক, (২) অর্থনৈতিকঃ গ্রাম ও গ্রামবাসীদের উন্নতি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, পারস্পরিক সাহায্য-সহযোগিতামূলক সংগঠন, কৃষি বিষয়ক নৃতন পদ্ধতি সম্পর্কে অবগতকরণ এবং গবাদি পশু পালনের সুষ্ঠু পন্থা সম্পর্কে শিক্ষা দান; (৩) সামাজিকতা ঃ গ্রাম-গর্জে' সামাজিকতাকে ফলপ্রসূ করিয়া তোলা এবং উহার সম্প্রসারণের জন্য কৃষকদের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতার স্পৃহা ও মন-মানসিকতা সৃষ্টি করা, শিক্ষাগত ও সামাজিক কর্মকাণ্ডে গ্রামের লোকজনকে শরীক করা, তাহাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা এবং তাহাদের হীনমন্যতবোধ দূর করা । শিক্ষক- ফৌজে সেই সকল যুবক অংশগ্রহণ করিত, যাহারা হাই স্কুলের শিক্ষা সমাপন করিয়াছে এবং যাহাদিগকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান : করিতে হইত। সেনাবাহিনীর দায়িত্ব পালন করা ছাড়াও এই সকল যুবককে ৪ মাসের একটি বিশেষ প্রশিক্ষণ দিয়া দূর-দূরান্ত অঞ্চলে প্রেরণ করা হইত। সেখানে তাহারা জনগণকে শিক্ষা প্রদান করিত। তাহারা স্বতঃস্ফুর্ত ও একনিষ্ঠভাবে তাহাদের দায়িত্ব পালন করিত। শিক্ষার অগ্চগতি যদি এইরূপ অব্যাহত থাকিত তবে ১৮/২০ বৎসরের মধ্যেই ইরান হইতে নিরক্ষরতা একেবারেই বিলীন হইয়া যাইত। এই ৬ ধরনের সংক্কারের পদক্ষেপ গ্রহণ করিবার পর শাহানশাহ আরও একটি ফরমান জারী করেন, সেই ফরমানবলে “্বাহ্যফৌজ ও কৃষি ফৌজ' ১৪৯ ইরান গঠিত হয়। দূর-দুরান্ত অঞ্চলের স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত কাজ তাহাদের উপর সোপর্দ করা হয়। স্বাস্থ্যফৌজের কর্মিগণ ছিল তেহরান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী ছাত্র । তাহাদিগকে স্বাস্থ্য সংক্রান্ত ৪ মাসের একটি বিশেষ প্রশিক্ষণ দিয়া গ্রামে প্রেরণ করা হইত। সেখানে তাহারা স্বাস্থ্য রক্ষার নিয়ম-কানুন বর্ণনা করিত এবং জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকিতে উদ্ুদ্ধ করিত। তাহারা আপন আপন ঘর-বাড়ী, মহন্লা ও গ্রাম পরিষ্কার-পরিচ্ছত্্ রাখার উপকারিতা বুঝাইত। তাহাদের সাহায্যর্থে কৃষি ফৌজ তাহাদের কীধে কীধ মিলাইয়া নিজদের দায়িত ও কর্তব্য পালনে তৎপর থাকিত। শ্বেত-বিপ্রবের আরও একটি গুরুত্পূর্ণ দিক “বিচারালয়”। সম দেশের গ্রামে-গঞ্জে এবং শহরে ছোট বড় আদালত প্রতিষ্ঠিত হয়। এই সকল আদালতের বিস্তারিত বিবরণ 'আদালিয়্যা' শিরোনামের অধীনে বর্ণনা করা হইবে। এইভাবে শীহানশাহ-এর নেতৃত্বে দেশে এক বিরাট সংক্কারধর্মী বিপ্লবের সূচনা হয়, যাহাতে সকল শ্রেণীর লোক অংশগ্রহণ করে । জনগণের মধ্যে এক রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়, যাহার ফলে ইরানী জাতি ধাপে ধাপে উন্নতির পথে অগ্রসর হয়। | এস. নি'মাতী দো.মা. ই.)/ ড. আবদুল জলীল ডে) রাষ্ট্রনীতি ৪ ইরান ১৩ টি প্রদেশে (উত্তান) (বর্তমানে ২৪টি) বিভক্ত। প্রতি প্রদেশের গভর্নরকে “উস্তানদার' বলা হয়। তেহরান বা তেহরানের পার্শ্ববর্তী অধ্চলসমূহের আলাদা একজন গভর্নর রহিয়াছেন ধাহার গর্ভনরকে'ফারমানদার' বলা হয়। প্রতিটি শহর কয়েকটি জেলায় এবং প্রতি জেলা কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়। জেলা প্রসাশককে'বাখশদার' এবং অঞ্চল প্রশাসককে দিহ্দার বলা হয়। প্রতি গ্রামে একজন গ্রাম প্রধান থাকে। এই গ্রাম প্রধান ব্যতীত আর সকল প্রশাসকই কেন্দ্রীয় সরকারের পক্ষ হইতে নিবাঁচিত হন। প্রদেশগুলির নাম হইতেছেঃ (১) গীলানঃ যানজান, কশযবীন ও আরাক লইয়া ইহা গঠিত, লোকসংখ্যা ১৫,০০,০০০, রাজধানী রাশ্ত; (২) মাযান্দারান £ গুরগান, দামগণন ও শাহরূদ ইহার অন্তর্গত, লোকসংখ্যা ১৬,০০,০০০; রাজধানী সারী; (৩) পূর্ব আযারবায়জান £ লোকসংখ্যা ২৭,০০,০০০; রাজধানী তাবরীষ; (৪) পশ্চিম আযারবায়জানঃ লোকসংখ্যা ৮১,০০১০০০; রাজধানী রিদাইয়াঃ; ৫৫) কিরমান শাহঃ হামাদান ইহার অন্তর্গত; লোকসংখ্যা ১৭,০০,০০০; রাজধানী কিরমান শাহ; (৬) খৃযিস্তান লুরিস্তান ইহার অন্তর্গত; লোকসংখ্যা ২৪,০০,০০০; রাজধানী আহওয়ায; (৭) ফার্স্ ঃ লোকসংখ্যা ১৬,০০১০০০; রাজধানী শীরায; ৮৮) কিরমান £ লোকসংখ্যা ৯,০০,০০০; রাজধানী কিরমান; (৯) খুরাসান £ লোকসংখ্যা ১৮,০০,০০০; রাজধানী মাশ্হাদ; (১০) ইস্ফাহান £ লোকসংখ্যা ১৮,০০,০০০; রাজধানী ইস্ফাহান; (১১) কুরদিস্তান ঃ লোকসংখ্যা ৫,০০,০০০; রাজধানী সানানদাজ ; (১২) সীস্তান ও বেলুচিস্তান, লোকসংখ্যা ২,৫০,০০০; রাজধানী যাহিদান; (১৩) মধ্যপ্রদেশ £ তেহরান ও সিমনান ইহার অন্তর্গত, লোকসংখ্যা ৪৮,০০,০০০; রাজধানী তেহরান । . আইন £ আরিয়া মেহের শাহানশাহ মুহণম্মদ রিদণ পাহলাবী ছিলেন দেশের রাষ্ট্র প্রধান। উচ্চ পর্যায়ের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ছিল জাতীয় পরিষদ (81711910162), যাহা ১৯০৬ খৃ.-এর ৩০ ডিসেম্বর গঠিত হয়। সংবিধানে "সিনা" (991,806) শঠনেরও অবকাশ ছিল; কিন্তু ১৯৫০ খু.-এর ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।