Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান দেন। রক্তক্ষয় ও গৃহযুদ্ধ হইতে দেশকে বীচাইবার জন্য শাহানশাহকে দেশ ত্যাগ করিতে হয় ।-কিন্ত্ব তিনদিন পরই জেনারেল যাহিদী এক ফরমান বলে প্রধান মন্ত্রিত্ব দখল করেন। মুসাদ্দিক ও তাহার সরকারের সদস্যবর্কে গ্রেফতার করা হয় এবং শাহানশাহকে দেশে ফিরাইয়া আনা হয়। ১৯৫৩ খৃ.-এর ডিসেম্বরে বৃটেনের সহিত সম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং তৈলের ব্যাপারে একটি মীমাংসায় পৌছিবার জন্য আলোচনা শুরু হয় । অবশেষে সিদ্ধান্ত হয় যে, ইরান সরকার এবং তৈল কোম্পানীগুলি লভ্যাংশের সমান অংশীদার হইবে এবং দেশের চাহিদা মিটাইবার জন্য ইরানের জাতীয় কোম্পানী নাফাতশাহ-এর প্রস্রবণ ও কিরমান শাহ-এর কারখানার সাহায্য গ্রহণ করিবে । এই সকল বাদ-বিসম্বাদের একটি দুঃখজনক পরিণাম ইহাই দীড়াইল যে, সংস্কারের গতি অত্যন্ত মন্থুর হইয়া পড়িল। ফলে রাষ্ট্রে আবার বিশৃংখলা ও গোলযোগ দেখা দিল। ১৯৫৫ খৃ.-এর এপ্রিলে যাহিদী মন্ত্রী পরিষদ ক্ষমতাচ্যুক্ত হয় এবং শাহানশীহ রাজনীতিতে কার্যকরভাবে পদক্ষেপ গ্রহণ করিতে শুরু করেন। শাহানশাহ-এর নেতৃত্বে দেশ অতি শীঘ্রই ডঃ মুসাদ্দিকের সরকারের আমলে সৃষ্ট অর্থনৈতিক দৈন্য কাটাইয়া উঠে এবং বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অবস্থা চাঙ্গা হইয়া উঠিতে থাকে । ১৯৫৫ খু.-এর অক্টোবরে ইরান বাগদাদ চুক্তিতে অংশ গ্রহণ করে, যাহা পরবর্তী কালে 0170 নামে প্রসিদ্ধ হয়। মৌলিকভাবে ইহা ছিল একটি প্রতিরক্ষামূলক চুক্তি । তুরক্ক, ইরাক, ইরান, পাকিস্তান ও বৃটেন ইহার নিয়মিত সদস্য ছিল। ১৯৬৪ খু. ইরান, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ইস্তান্থুল চুক্তি সম্পাদিত হয়, যাহার ভিত্তিতে এই সকল রাষ্ট্রের উন্নতির জন্য পারস্পরিক সাহায্য-সহযোগিতার (২.0) সুখময় পদক্ষেপ সূচিত হয়। | সায়্যিদ আমজাদ আলতাফ দো. মা. ই.)/ড. আবদুল জলীল (ঘ) শ্বেত বিপ্রব ৪ ১৯৬২ খৃ. ইরানে এক বিপ্রব সংঘটিত হয়, যাহা মেহনতী মানুষের জীবনযাত্রা একেবারে পাল্টাইয়া দেয় । এই বিপ্লবের মূল হোতা যেহেতু স্বয়ং শাহানশাহ ছিলেন সেইজন্য ইহাকে শ্বেত বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। ইহার পূর্বে বহুবার শাহানশাহ তাহার বক্তৃতায় এই কথার উপরে জোর দিয়াছিলেন যে, ইরানের এই মান্ধাতার আমলের অর্থ ব্যবস্থা পাল্টাইবার জন্য এমন এক মৌলিক বিপ্লবের প্রয়োজন যাহা কৃষক-শ্রমিক ও কারিগরের জীবনযাত্রার মান উন্নত করিবে । এই মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শাহানশাহ স্বয়ং পদক্ষেপ গ্রহণ করেন এবং ব্যক্তি ও সরকারী মালিকানাধীন ভূমি কৃষকদের মধ্যে বন্টন করিয়া দিতে শুরু করেন। উপরন্তু ভূমি সংস্কার নীতির মুসাবিদা পেশ করা হয়, যাহার আলোকে কোন বড় জমিদার অথবা জায়গীরদ্রীর একটি নির্দিষ্ট পরিমাণের অধিক ভূমির মালিক থাকিতে পারিত না। এই সংস্কার গুটি কয়েক করিয়া নিজেদের সম্পদের পাহাড় গড়িয়া তুলিতেছিল। সুতরাং তাহারা কোমর বাঁধিয়া এই মুসাবিদা নীতির বিরোধিতা করে । দেশে কৃষকদের অবর্ণনীয়, দুর্দশা না শাহানশাহ সহ্য করিতে পারিতেন, না ইরানী জাতি। ১৯৬৩ খৃ.-এর ৯ জানুয়ারী তেহরানে কৃষকদের প্রথম জাতীয় কং্‌ গঠিত হয়, যাহাতে ৪ হাযারেরও অধিক কৃষক প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প ও অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করে । উহাতে শাহানশাহ শ্বেত-বিপ্রবের মৌলনীতিসমূহ ব্যাখ্যা প্রদান করিয়া কিছু কিছু ১৪৮ 0০017161715 ইরান সংঙ্কারও ঘোষণা করেন এবং এই ব্যাপারে জনমত যাচাই করেন। সংক্কারসমূহের সারসংক্ষেপ হইতেছেঃ (১) জায়গীরদারী প্রথার বিলোপ সাধন করা এবং ভূমি সংস্কারের প্রচলন করার উদ্দ্যেশ্যে চাষীদের মধ্যে জমি পুনর্বন্টন; (২) সমস্ত বনাঞ্চল জাতীয়করণ; (৩) ভূমি সংস্কারের জন্য সরকারী কারখানাগুলি বিক্রয় করা; (৪) কারখানার লাভে শ্রমিকদের হিস্যা অনুমোদন; €৫) নির্বাচন আইন সংশোধন করা; টিলা হতিররিত। সুলভ করার লক্ষ্যে স্বাক্ষর সংগঠন প্রতিষ্ঠা করা। প্রকৃতপক্ষে বুনিয়াদী কানৃন প্রচলনের পর হইতেই ইরানের শিক্ষিত সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীরঞ্*মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হইয়াছিল এবং তাহাদের লক্ষ্য ছিল জমিদার ও জায়গীরদারদের ক্ষমতার অবসান ঘটাইয়া মালিক শ্রমিকের অভিশপ্ত নীতির বিলোপ সাধন করা । বিগত অর্ধ শতাব্দীতে বিভিন্ন উন্নয়নকামী সংগঠন জোর প্রচেষ্টা চালাইয়া যায়। ভূমি সংস্কার নীতি প্রচলনের প্রাথমিক পর্যায় শুরু হয় ১৯৫০ খৃষ্টাব্দে যখন শাহানশাহ সরকারী জমি কৃষকদের মধ্যে বণ্টন করিয়া উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। ১৯৬০ খু. ভূমি সংস্কারের বিল পরিষদে পেশ করা হয়। কিন্তু জায়গীরদারদের . প্রভাব ও প্রতিপত্তির কারণে উহার এত অধিক সংশৌধন ও রদবদল করা হয় যে, আসল নীতিই বিকৃত হইয়া যায়. এবং মঞ্জুরীপ্রাপ্ত নীতি কেবল জমিদার ও জায়গীরদারদের স্বার্থই সংরক্ষণ করে। ১৯৬১ খৃ.-এর ৯ জানুয়ারী সংশোধিত বিল মন্ত্রী পরিষদে পেশ করা হয়। ১৯৬২খু.-এর ২৬ জানুয়ারী শীহানশাহ-এর পেশকৃত আসল বিল. মতামত যাচাইয়ের জন্য ইরানের জনগণের নিকট পেশ করা হয়, যাহাতে ৫৫,৯৮,৭১১ জন সংস্কারের সপক্ষে এবং ৪,১১৫ জন বিপক্ষে রায় প্রদান করে। এই বিপুল সংখ্যাগরিষ্ঠতাই সংক্কার নীতিকে জোরদার করিয়া তোলে । | _ ভূমি সংস্কার নীতি দুইটি পর্যায়ে চালু করা হয়। প্রাথমিক পর্যায় ছিল সেই সকল বড় বড় জমিদারের সম্পর্কে যাহারা বিশাল ভূমির মালিক ছিল। এই' পর্যায়ে প্রত্যেক জমিদার তাহার পূর্ণ সম্পত্তির এক-দশমাংশ নিজের নিকট রাখিত, আর বাকী সম্পত্তি উপযুক্ত মূল্যে সরকার ক্রয় করিয়া লইত। ১০ বৎসরে উহার মুল্য. পরিশোধ করা হইত, কৃষি মন্ত্রণালয় ইহার জামিন হইত । ক্রীত ভূমি কৃষকদের নিকট বিক্রয় করিয়া দেওয়া হয় এবং উহার মূল্য ১৫ বৎসরের ১৫ কিন্তীতে সমানভাবে কৃষি ব্যাংকের মাধ্যমে উসুল করা হয়। এইভাবে জমিদারের নির্ধারিত পরিমাণের অধিক ভূমি তাহাদের নিকট হইতে লইয়া কৃষকদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হয়। ভূমি সঙ্ারের দ্বিতীয় পর্যায়টি ছোট জমিদারের সহিত সম্পৃক্ত । ইহাদের ভূমি ছিল প্রথম পর্যায়ের নির্ধারিত পরিমাণের কম! সেই ভূমিতে বহু কৃষক কার্জ করিত। এইজন্য কৃষক ও মালিকের অংশ নির্ধারণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করিতে হয় । যেমন জমির পূর্ণ বখরা দেওয়া, জমি বিক্রয় করিয়া নিজেদের লাভজনক পন্থা বাছিয়া লইতে পারে । বনাঞ্চলকে জাতীয়করণ করিবার উদ্দেশ্য ছিল, যে সকল বনাঞ্চল ব্যক্তি মালিকানায় রহিয়াছে উহা জাতীয় মালিকানাধীন আনয়ন এবং এমনিভাবে জায়গীরদারদের দৌরাত্ম্য হইতে রেহাই প্রান্তি। এই সকল বনাঞ্চল ও চারণভূমি গবাদি পশু পালনকারী পেশার ব্যক্তিবর্গকে সহজ শর্তের উপর দেওয়া হয়। ইহাতে এই লাভ হয় যে, গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়াও উহার জাত ভাল হয় এবং জাতীয় আত বৃদ্ধি পায়।

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।