0০017161715 ইরান কর্তৃক সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহীত বৈদেশিক খণের অশুভ পরিণতি দেখা দিতে লাগিল, জনগণ তখন ইহার বিরুদ্ধে সোচ্চার হইয়া উঠে। এই কারণে শাহ সাংবিধানিক সরকার দিতে এবং ১৯০৬ সনের ১ অক্টোবর প্রথম জাতীয় পরিষদের উদ্বোধন করিতে বাধ্য হন। ১৯০৯ খু. মুজণফ্ফারু"দ-দীনের উত্তরাধিকারী মুহাম্মদ “আলী শাহ-এর বরখাস্তের মধ্য দিয়া তাহার হঠকারিতা ও চতুরতার অবসান ঘটে । কিন্তু বৈপ্রবিক আন্দোলনের ফলে যে হাঙ্গামার সৃষ্টি হয় উহা রুশৃদিগকে তাব্রীয ও কাযবীন অধিকারের সুযোগ করিয়া দেয় । অপরদিকে ইরান সরকার তখন তাহার রাষ্ট্রনীতির বিভিন্ন বিভাগে (অর্থাৎ সামরিক পুলিঞ্ী, অর্থনীতি, আমদানী কর) বৈদেশিক বিশেষজ্ঞদিগের সাহায্য গ্রহণ করিতে বাধ্য হয়। প্রথম মহাযুদ্ধের সময় সরকারীভাবে ইরান নিরপেক্ষ ছিল। কিন্তু ১৯১৫ খৃ. বৃটিশ ভারতের উপর জার্মানী আক্রমণের পরিকল্পনা করিলে জামনীর প্রচার প্রোপাগাপ্তার অভিযান প্রথমবারের মত ইরানের দক্ষিণাঞ্চলে সফলকাম হয় । অপরদিকে রুশ সৈন্যগণ এনযোলীতে অবস্থান গ্রহণ করে এবং ১৯১৬ খৃ.-এ কিরমান শাহ বিজয়ের মধ্য দিয়া যে তৃকীঁ আগ্রাসনের সূচনা হয় কুশীয় বাহিনী তাহা প্রতিহত করে। এই বৎসরই ইংরেজগণ পাল্টা ব্যবস্থা হিসাবে দক্ষিণ ইরানে একটি বিশেষ সৈন্যবাহিনী (9০117 7067519) 1069) গঠন করে। ১৯১৭ খু.-এর বিপ্রবের কারণে রুশ বাহিনী যখন দুর্বল হইয়া পড়ে বৃটিশ সৈন্য তখন পারস্য উপসাগরে অবতরণ করে এবং পশ্চিম সীমান্তে তুকীঁ আগ্রাসন বন্ধ করিতে ও গীলানে জংগলীদের স্থানীয় বিদ্বোহ দমন করিতে রুশীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে প্রচেষ্টা চালায় । এই প্রচেষ্টায় তাহারা সফলকামও হয়। পরে ১৯১৮ খৃ. শীরাষে কাশ্কাঈ গোত্রের নেতৃত্বে সংঘটিত এমনি ধরনের একটি জাতীয় বিদ্রোহও দমন করিতে ইংরেজ- গণকে হিমশিম খাইতে হয়। যুদ্ধ শেষ হইবার পরই ইরান হইতে সৈন্য প্রত্যাহার করিয়া লওয়া হয় এবং ইরান জাতিপুঞ্জ (1,988 ০1 [90075)-এর সদস্যপদ লাভ করে। ১৯১৯ খৃ. বৃটেনের সহিত যে চুক্তি সম্পাদিত হয় উহার ফলে পুনরায় বৃটেনের প্রভূত কায়েম হয়। কিন্তু এই বৎসরই রাষ্ট্রীয় ব্যবস্থায় হঠাৎ যে বিপ্রব শুরু হয় উহার ফলে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিবর্তিত হইয়া যায়। সায়্যিদ যিয়াউদ-দীন ও রিযা খান (০৮ (০) অস্ত্রের মুখে ক্ষমতা দখল করিয়া লন । রিযা খান প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন। দেশে তখন এই ধরনেরই লৌহ মানবের প্রয়োজন ছিল৷ পরবর্তাঁ কয়েক বৎসর তিনি বিশৃঙ্খলা ও কলহপ্রিয় গোত্রগুলিকে সম্পূর্ণরূপে স্বীয় কর্তৃতেে আনয়ন এবং ৪০ হাযার যুবকের একটি বিশ্বস্ত সৈন্যবাহিনী গঠন করেন। ১৯২৩ খু. তিনি প্রধান মন্ত্রী হন। আহমাদ শাহ কাষার প্যারিসে চলিয়া যান। ১৯২৫ খৃ.-এর অক্টোবরে জাতীয় সংসদ তাহাকে বরখাস্ত করিয়া কাযার গোত্রের অবসান ঘটায়। ১৯২৫ খৃ.- এর ১৩ ডিসেম্বর সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রিষা খান পাহ্লাবী উপাধি ধারণ করিয়া ইরানের শাহানশাহ হইবার ঘোষণা প্রদান করেন। রাতে জারাভুয নাঃ (বিস্তারিত পরে দ্র.)। গ্রন্থপজী $ সামগ্রিক দৃষ্টিকোণ হইতে উল্লিখিত নিবদধগুির বিস্তারিত ্রন্থপঞ্জীর জন্য সাধারণত ইরানের ইতিহাস, ভূগোল এবং বংশ সম্পর্কে লিখিত গ্রন্থাবলী দ্র. এবং ইরান সম্পর্ক সাধারণ রচনাবলীর উদ্ধৃতিই যথেষ্ট, যথাঃ (১) 1/.501057210, 7110110957210112 06 15. 06750, প্যারিস ১৮৭৫ খু. এবং (২) 4. 7 11500, 4১ 61011091910105 ১৪৭ হী ০৫. 7057519., অক্সফোর্ড ১৯৩০ খৃ.; [আরও দ্র. (৩) ঢ00৮01079,6019. :811121210109., ১২খ. রান প্রবন্ধ) এবং ১৭খ. (পারশিয়া প্রবন্ধ); (৪) 772 5191069707021015 562] 3090 1966-1967; ৫৫) চ/০:৫ [/15]1]) 09.25066], করাচী ১৯৬৪ খৃ.]। খু. [7 চু08177679 ও স. প. (দা. মা. ই.)/ ড. আবদুল জলীল (গ) পাহ্লবী ইরান ৪১৯২৫ খৃষ্টাব্দের ১৩ ডিসেম্বর জাতীয় সংসদের সিদ্ধান্ত মৃতাবিক রিযা খান পাহ্লাবী ইরানের শাহনশাহ ঘোষিত হন এবং ১৯২৬ খৃ.-এর ১৫ এপ্রিল তাহার অভিষেক অনুষ্ঠান পালন করা হয়। ক্ষমতা গ্রহণ করিবার পর রিষা শাহ পাহ্লাবী সর্বপ্রথম সারাদেশে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বহাল ও পাকাপোক্ত করেন। ইহার পর তিনি সকল সাবেক চুক্তিপত্র বাতিল করিয়া (১৯২৮ খৃ.) সমতার ভিত্তিতে উৎসসমূহকে জাতীয় মালিকানাভুক্ত করা হয় এবং উন্নত মানের একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। দেশীয় শিল্পের উন্নয়ন সাধন করা হয়। ট্রাপ-ইরানিয়ান রেলওয়ে তাহার শাসনামলের একটি গৌরবময় ও অক্ষয় কীর্তি। ১৯৩৪ খু. তিনি তেহ্রান বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। ১৯৩৭ খৃ-এর ৮" জুলাই সাদ “আবাদ চুক্তির অধীনে ইরাক, তুর, ইয়ান ও আফগানিস্তান এক্যবদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে ইরান নিরপেক্ষ নীতি ঘোষণা করে; কিন্তু ১৯৪১ খৃ.-এ মিত্র শক্তি (রাশিয়া ও বৃটেন) ইরানকে তাহার দেশ হইতে জামনিদিগকে বহিষ্কার করিতে বলিলে ইরান উহাতে অস্বীকৃতি জানায় । ফলে ২৬ আগস্ট বৃটিশ ও সোভিয়েত বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে । ১৬ সেপ্টেম্বর রিযা শাহ তীহার পুত্র মুহণম্মদ রিযার নিকট ক্ষমতা হস্তান্তর করেন। বৃটেন ও রাশিয়ার সহিত এক ব্রিদলীয় মৈত্রী চুক্তি সম্পাদনের ফলে ইরান পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমতৃ লাভ করে । বিনিময়ে নিঃশর্ত অনুমতি প্রদান করিতে হয়। চুক্তিতে ইহাও উল্লেখ করা হয় যে, যুদ্ধ শেষ হইবার পর মিত্র বাহিনী ৬ মাসের বেশী ইরানে অবস্থান করিবে না। মার্কিন ও বৃটিশ বাহিনী ১৯৪৬ খৃ.-এর মার্চ মাসেই শর্ত মুতাবিক ইরান হইতে চলিয়া যায়, কিন্তু সোভিয়েত বাহিনী আরও জাঁকিয়া বসে । অবশেষে নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হইলে ১৯৪৬ খু.-এর মে মাসে তাহারা বিদায় নেয়। শুরু হইতেই ইরান জাতিসংঘের সদস্য । ১৯৫১ খৃ.-এর এপ্রিলে ডঃ মুসাদ্দিকে'র প্রচেষ্টায় জাতীয় সংসদ তৈল শিল্প জাতীয়করণের নীতি মঞ্জুর করে এবং মে মাসে ডঃ মুসাদ্দিক প্রধান মন্ত্রী নিযুক্ত হন। বৃটিশ সরকার এবং গ্যাংলো- ইরানিয়ান অয়েল কোম্পানী আন্তর্জাতিক আদালতে মামলা রুজু করে, কিন্তু ইরানের দাবি ছিল, এই বিষয়টি আদালতের এখৃতিয়ার বহির্ভূত। ১৯৫২ খু.-এর জুলাই মাসে আদালত এই দাবি সঠিক বলিয়া মানিয়া লয়। ২৩ অক্টোবর বৃটেনের সহিত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। এই সময়ই শাহানশাহ ও ডঃ মুসাদ্দিকের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। অতি শীঘ্বই উহা এত চরম আকার ধারণ করে যে, ১৯৫৩ খৃ.-এর ফে্ুয়ারীতে বাদশাহ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। জাতীয় পরিষদের কিছু সংখ্যক সদস্য মুসান্দিকের নীতির বিরুদ্ধে সোচ্চার হইয়া উঠে এবং তাহার পদত্যাগ দাবি করে । মুসাদ্দিক তদুত্তরে জনমত যাচাইয়ের ভিত্তিতে দাবি করেন যে, সংখ্যাগরিষ্ঠ জনগণ তাহার .পক্ষে এবং তিনি সংসদ ভাঙ্গিয়া ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।