Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান রাজত্কালে (১১৬৩/১৭৫০-১১৯৩/১৭৭৯) ইরানকে একত্র করিতে সফল হন। তাহার সময় ইরাকী সীমান্তে গোলযোগ ও বিশৃঙ্খলার কারণে বসরা জয় করিবার পথও পরিষ্কার হইয়া.যায় ৷ কারীম খানের ইন্তিকালের পর সিংহাঁসনের জন্য তাহার সন্তানদিগের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা শুরু হয়। এই অন্তর্ন্ব ও আত্মকলহের সুযৌগেই আস্তারআবাদ-পার্ববর্তী কাচার গোত্রের আগা মুহাম্মাদ খান কৌশলে পুরা রাজ্যটিই অধিকার করিয়া লন। অবশেষে তিনি তেহরানের সিংহাসনে আরোহণ করেন (১২১০/১৭৯৬) এবং ১২১১/১৭৯৭ সালে ইনতিকাল করেন। এই সময় হইতেই কাচার রাজবংশের সূত্রপাত হয়, যাহারা ১৯২৫ খু. পর্যন্ত রাজ্য পরিচালনা করেন। আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনাতেই রাশিয়া দারবান্দ ও রাশৃত অধিকার করিয়া লইয়াছিল। আর অন্যদিকে তুকীগিণ দেশের অভ্যন্তরে হামাদান পর্যন্ত ঢুকিয়া পড়িয়াছিল। কিন্তু আফগানিস্তানের শাসনকর্তা আশরাফ এবং তীহার পর নাদির শাহ এই বিজিত অঞ্চলসমূহ পুনরুদ্ধার করেন। এমনিভাবে ১১৫৩/১৭৪০ সনে নাদির 'শাহ তুকীরদের ২য় আক্রমণ ব্যর্থ করিয়া দেন। _১৮শ শতকের দ্বিতীয়ার্ধে রাশিয়া ও তুরস্ক পারস্পরিক ছন্দে এইভাবে মত্ত ছিল যে, ইরানের প্রতি লক্ষ্য করিবার অবকাশ তাহাদের ছিল না । উত্তর-পূর্ব প্রত্যক্ষভাবে বিপদাশংকা তিরোহিত হইয়া গিয়াছিল। কিন্তু খুরাসানের উত্তরে দুর্ধর্ষ তুর্কমানগণ কর্তৃক পুনঃপুনঃ অতর্কিত হামলা ইরানী জনগণের জন্য এক অনিশ্চিত ও আশংকার কারণ হইয়া দীড়াইয়াছিল। আগা মুহাম্মদ খান তাহাদের উপর কয়েকবার প্রচণ্ড আক্রমণ চালান বটে কিন্তু কাচারদের শাসনের প্রাথমিক যুগেই আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত জটিল আকার ধারণ করে। কারণ ইরান বিশ্বজোড়ো রাজনৈতিক কোন্দলে জড়িত হইয়া পড়ে। ১২২৯/১৮১৪ সন পর্যন্ত ইরানের সহিত মৈত্রী স্থাপনের বিষয়টি ইংল্যান্ড ও নেপোলিয়নের সময়ের ফ্রান্সের মধ্যে একটি বিতর্কিত লয়, উহার পরিপ্রেক্ষিতে ইংরেজগণ ইরানের সহিত মৈত্রী স্থাপনের বিষয়টি _ গুরুত্বর সহিত গ্রহণ করে । অপরদিকে নেপোলিয়ান রাশিয়ান সৈন্যদের সহায়তায় ভারতবর্ষ আক্রমণ করিবার অভিসন্ধি করিতেছিলেন। ১৮১৪ খু. ফ্রান্সের আশংকা দূরীভূত হয় এবং বৃটেন ইরানের সহিত এক চুক্তি সম্পাদন করে। কিন্তু ১২২৭/১৮১২ সাল হইতেই গুরজিসতান অধিকারের ব্যাপারে রাশিয়ার সহিত বৃটেনের সংঘাত শুরু হওয়ার ফলে তাহাদিগকে বিরাট সামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হয় । অবশেষে তুর্কমান চায়-এর সন্ধি (১২৪৪/১৮২৮) অনুসারে ইরানকে আর্স দারয়ার উত্তরের সমগ্র অঞ্চলই হাতছাড়া করিতে হয়। ইহার পর হইতেই রাশিয়া ও বৃটেনের মধ্যে শত্রুতা শুরু হয় এবং বৃটেন সর্বদা এই প্রচেষ্টাই চালাইয়া যায় যাহাতে ইরান শক্তিশালী হইতে না পারে । কারণ রাজনৈতিক দিক হইতে ইরান রাশিয়ার জয়ের আন্তরিক আকাঙ্খা ছিল। ১৮৩৮ খু. বৃটেন ইরানীদেরকে উহা হইতে বিরত রাখে । ১৮৫৬ খু. ইরানীগণ সত্যসত্যই যখন হিরাত অধিকার করিয়া লয় তখন বৃটেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পারস্য উপসাগরে তাহার সৈন্য মোতায়েন করে। ১৮৫৭ খু. প্যারিসে যে সন্ধি হয় তাহা সম্পাদনের সময় ইরানকে তাহার দাবি পরিত্যাগ করিতে হয় । এই সময়ে রাশিয়ার শক্তি দিন দিন বৃদ্ধি পাইতে থাকে । আসতারআবাদ উপসাগরে ১৪৬ 0০017161715 ইরান রাশিয়ানদের একটি নৌ-ঘাটি স্থাপিত হয়। ১৮৮১ খু. তিক্কা ও তুর্কমানগণকে পরাস্ত করিবার মাধ্যমে রাশিয়ানদের খীওয়া ও বুখারা বিজয় পরিপূর্ণ হয়। মারব-এর খেজুর বাগানও রাশিয়ানদের হস্তগত হয়। এমনিভাবে সামরিক ও রাজনৈতিক দিক হইতে রাশিয়া ইরানের উপর প্রাধান্য বিস্তার করে। উত্তর আফগানিস্তান ও তুরস্কের আরমেনিয়ায় রুশীয়দের অনুপ্রবেশে ইহা আরও শক্তিশালী হয়। ইরান তাহার পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি পাওয়ার উপযুক্ত ছিল না। অবশ্য প্রথমবারের মত তাহাদের সীমানা ভালভাবে নির্ধারিত হইয়া গিয়াছিল। ইরাকে তুকীদের সহিত যে মনোমালিন্য হয় তাহীরই ফলে ১৮৪৩ খু. তুকীঁ- ইরানী সীমান্ত নির্ধারিত হয় (১৯১৩ খু. এই সীমান্ত সংশোধন করা হয়)। অপর দিকে ১৮৭২ খু. বৃটেন, ইরান ও আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী প্রতিনিধি দল আফগানিস্তান ও বেলুচিস্তানের সহিত পূর্ব সীমান্ত নির্ধারণ করিয়া দেয় । ইরানের মধ্য দিয়া হিন্দুস্তানে তার (15166191016) লাইন লইয়া যাওয়ার প্রয়োজনেই এই ব্যবস্থা গ্রহণ করিতে হইয়াছিল । নাসিরু"দ-দীন শাহ কেণযার)-এর দীর্ঘ শাসনামলে (১৮৪৮-১৮৯৬ খু.) আন্তর্জাতিক অবস্থা পূর্ববতই অক্ষুণ্ন থাকে । কারণ সামধিক দিক হইতে ইরানের অভ্যন্তরীণ অবস্থা তখন পূর্ণ শান্ত ছিল। কিন্তু নাসিরু"দ-দীনের প্রতিনিধি (মুজশাফ্ফারু"দ-দীন শাহ কাযার)-এর সময়ে রাক্ট্রের অভ্যন্তরে যখন রাজনৈতিক ও অর্থনৈতিক দেউলিয়াপনার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তখন দুই বৃহৎ শক্তির রুশ ও বৃটেন) অনুপ্রবেশ অত্যধিক ভীতি ও ত্রাসের সৃষ্টি _করে। এই অনুপ্রবেশের ফলেই ১৯০৭ খু. রাশিয়া ও বৃটেনের মধ্যে এক ' মধ্যে বিভক্ত হইয়া যায় । একটি উত্তর দিকের, অন্যটি দক্ষিণ দিকের । উনবিংশ শতকে প্রকৃতপক্ষে কাযার বংশ প্রাচীন এতিহ্য ও শান-শওকতের সহিত ইরান শাসন করিতে সফল হয়। কারণ তাহারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিরোধী গোত্র এবং উহার নেতৃবৃন্দের পারস্পরিক দন্দ-কলহের সুযোগে তাহাদিগের সর্বপ্রকার তৎপরতা স্তব্ধ করিয়া দিতে সর্মঘ হন। জনসাধারণের মধ্যে শী'আ নেতৃবৃন্দের অত্যন্ত প্রভাব ছিল। তাহারা বেশীর ভাগই কারবালা ও নাজাফের ধমীয়ি কেন্্রস্থলে বাস করিতেন। সাধারণ “আকীদা ছাড়াও কিছু কিছু ধর্মীয় মতবিরোধ উনবিংশ শতকের শুরু হইতেই জন্ম লইতে থাকে । যেমন শায়খিয়া সম্প্রদায়, . ইহাদের মধ্যে ছিল বূহ বা আত্মার প্রাধান্য । আর ইহা হইতেই অবশেষে 'বাব'-এর আত্মপ্রকাশের পথ সুগম হইয়া যায়.। "বাবী” আন্দোলনে কয়েক বৎসর পর্যন্ত একটি ধর্মীয় রাজনৈতিক বিদ্রোহ নিহিত ছিল। তাই ব্যাপক রক্তপাতের মাধ্যমে সরকারকে উহা দমন করিতে হয়। তখন হইতেই 'বাবী' মতবাদ এবং পরে উহারই সৃষ্টি 'বাহাঈ' আন্দোলন, উভয়টি ইরান হইতে বিলুপ্ত হইয়া যায়। কিন্তু ইরানীদের জাতীয় ও ধময়ি জীবনে ইহার কিছু প্রভাব অবশিষ্ট থাকে । উহা দ্বারা শিক্ষিত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা জাথত হয় এবং তাহারা এক প্রকার স্বাধীন জীবন যাপন করিতে থাকে । তাহারা যখন সরকারের ক্রিয়াকলাপের তীর সমালোচনা শুরু করে তখন মুজতাহিদগণের (ইসলামী শান্ত্র গবেষক) অধিকাংশই তাহাদের পক্ষ সর্মঘন করেন। জামালুদ-দীন আফগানী (দ্র.)-র তাহরীক-ই ইত্তিহাদ-ই ইসলামী (ইসলামী এক্য আন্দোলন)-ও গণঅনুভূতি জাগ্রত করিয়া তুলিবার মত ব্যক্তিত্‌ সৃষ্টি করে। অতঃপর মুজণফ্ফারু'দ-দীন শাহ-এর আমলে যখন অভ্যন্তরীণ অবস্থা নাযুক হইয়া পড়িতেছিল এবং পূর্ববর্তী শাসকগণ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।