Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান বিষয়টি তখনকার রাষ্ট্র পরিচালন ব্যবস্থার সহিত মোটেই সংঘাতময় ছিল না। দেশের অভ্যন্তরে রাষ্ীয় শক্তি ও কর্তৃত্ব অত্যন্ত কঠোরভাবেই চালু রাখা যাইত-_- যাহার প্রকৃষ্ট উদাহরণ প্রথম 'আব্বাসের যুগে পরিলক্ষিত হয় । এই কারণেই সাফাবী রাষ্ট্রের সীমানা পূর্ব ও পশ্ঠিমে কখনও এক রকম ছিল না যদিও ধীরে ধীরে একটি সীমানার পত্তন হয়। খুরাসানের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বহুদিন যাবত সাংস্কৃতিক দিক দিয়া পশ্চিম ইরান হইতে পৃথক হইয়া গিয়াছিল। তাই তাহারা কখনও সাফাবী সরকারকে গ্রহণ করে নাই। বাল্খ ও মার্ব প্রায় একাধারে উযবেকদের একচ্ছত্র শাসনাধীন ছিল (প্রথম. “আব্বাস ১০০৬/১৫৯৮ শুধুমাত্র সাময়িকভাবে বাল্খ অধিকার করেন)। কাবুল ও কান্দাহার শুরু হইতেই ভারতবর্ষের মুগল শাসনাধীন ছিল। _ কান্দাহারে সাফাবীগণ অতি অল্প সময়ই টিকিয়া থাকে । হিরাত অধিক সময় পর্যন্ত তাহাদের হস্তগত থাকে। এমন কি উনবিংশ শতকেও বিশেষ এক সময় পর্যন্ত ইরান এই শহরের উপর তাহার দাবি পরিত্যাগ করে নাই । এই কারণেই উবেক এবং মুগলদের শক্তি নিঃশেষিত হইয়া যাওয়া সত্তেও ইরানের পূর্বাঞ্চল পুনরায় সাফাবী রাজত্বের সহিত একীভূত হয় নাই; বরং সেখানে শেষ পর্যন্ত আফগান শাসনকর্তাদের অধীনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র পশ্চিম খুরাসান, মাশ্হাদ এবং সীসতান সাফাবী রাষ্ট্রের এবং পরবর্তী কালে নূতন ইরানের অবিচ্ছেদ্য অংগরূপে টিকিয়া থাকে । পশ্চিমে ইরানী এবং তুকাঁ উছমানীগণ ককেশাস পর্বত হইতে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল অংশের জন্য সর্বদাই পরস্পর যুদ্ধে - ব্রত থাকে । এই উপর্যুপরি যুদ্ধের মধ্যে কখনও সন্ধি করিয়া সাময়িকভাবে লওয়া হইত। ষোড়শ শতকে তুকীগিণ আযারবায়জান, আল-জীযারী ও ইরাক ছিনাইয়া লয়। প্রথম 'আব্বাসের যুগে উহা পুনরুদ্ধার করা হয়; কিন্তু ১০৪৫/১৬৩৮ সনে ৪র্থ মুরাদ (১০৩২/১৬২৩-১০৪৯/১৬৪০) দিজ্লা উপত্যকায় ইরানী আধিপত্যের অবসান ঘটান। অবশ্য আযারবায়জান ও আরমেনিয়ার কিছু অংশ ইরানীদের অধীনেই থাকিয়া যায়। মাধিনদারানের উপর কাসকু (কাযকু)- দি ভরসার করিনি 857 সুজ রাশিয়া সহিত প্রথম যুদ্ধ হয়। পইরা নাহ ইল নী ভনদিকে ইরানের যি ধর্মের সম্মান দান করেন। প্রখ্যাত এঁতিহাসিক ব্রাউন (7379৬10০) সাফাবী যুগে সাহিত্যের অবনতি ও অধোগতির জন্য এই ধময়ি পরিবর্তনকেই দায়ী বিচ্ছিন্ন হইয়া পড়ে । অন্যদিকে যুরোপে “উছমানী সাম্রাজ্যের দুশমনগণ আশা করিয়াছিল যে, “উছমানী সামাজ্যের পতন ঘটাইবার ব্যাপারে ইরান একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করিবে । যুরোপীয় শক্তিসমূহের, যেমন ভেনিস ও স্পেনের সহিত ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির কারণ ইহাই ছিল। ইহারা তাহাদের দেখাদেখি. এবং ভারতবর্ষ ও উহার দূরবর্তী স্বীয় অধিকৃত অঞ্চলের হিফাজতের রাজনৈতিক প্রয়োজনে অন্যান্য যুরোপীয় শক্তিবর্গ ও সাফাবী সরকারের সহিত বন্ধুত্‌ স্থাপনে আগ্রহী হইয়া উঠে। ইংরেজ, ওলন্দাজ এবং ফরাসীগণ পারস্য উপসাগরীয় এলাকা হইতে পর্তুপীজদের বহিষ্কারের পর সাফাবীদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে শুরু করে। যুরোপীয় রাষ্ট্রদূতগণ যাহাদের মধ্যে উল্লেখযোগ্য শারলে (31)611%) ভ্রাতৃবৃন্দ ১ম “আব্বাসের যুগে সবিশেষ খ্যাতি ও সমাদর লাভ করেন। তাহাদের মাধ্যমেই পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতির সহিত সর্বপ্রথম ইরানের সম্পর্ক স্থাপিত ১৪৫ ইরান হয়। এই সম্পর্কই যুরোপে কিছু সংখ্যক ইরানী রাষ্ট্রদূত প্রেরণে উৎসাহিত করে। প্রসঙ্গত উল্লেখ্য যে, যে রাজনৈতিক কারণে যুরোপের নৌশক্তি পারস্য. উপসাগর পর্যন্ত উপনীত হইতে. সমর্থ হয়, উহারই ফলে ইরান কখনও একটি নৌ-শক্তিতে পরিণত হইতে পারে নাই। নবনির্মিত বন্দর 'আব্বাসকে একটি বৃহৎ নৌশক্তি কেন্দ্র ও বাণিজ্যিক শহর বানাইবার জন্য ১ম আববাস আশ্মাণ. চেষ্টা করিয়াছিলেন, কিন তাহান, সেই চে ফলপ্রসূ হয় নাই। রাহী রানি ভাই রাজত্ব করেন। রসাল রি ভে ানির হইবার সম্ভাবনা ছিল তাহাদিগকে ইহারা প্রথম সুযোগেই হত্যা করিয়া ফেলিত। ইহাদের মধ্যে ১ম “আব্বাসের শাসনকাল. (৯৮৫/১৫৮৭- ১০৩৮/১৬২৯) সর্বপেক্ষা উল্লেখযোগ্য ৷ তিনি তাহার আবাসস্থল কাষবীন হইতে ইসফাহানে স্থানান্তরিত করেন এবং তথায় এমন সব সুরম্য অন্টালিকা নির্মাণ করান যাহা একটি জীকজমকপূর্ণ রাজধানীতে পরিণত হয়। শাহ “আব্বাসের উত্তরাধিকারিগণ তাহার গৃহীত ব্যবস্থায় লাভবান হন। পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের দুর্বলতার ফলে ষোড়শ শতকের মধ্যভাগে ইরান এক শান্তিপূর্ণ যুগের মধ্য দিয়া অতিক্রম করিতে থাকে । কয়েকখানি যুরোপীয় ভ্রমণ কাহিনী হইতে তখনকার সঠিক অবস্থা আমরা ভালভাবে জানিতে পারি । এই শান্তিপূর্ণ অবস্থার সুযোগে কান্দাহারে ১১২১/১৭০৯ সনে এক বিপরীতমুখী আন্দোলনের সূত্রপাত হয়, যাহা সাফাবী বাদশাহ সুলতান হুসায়ন (১১০৫/১৬৯৪-১১৩৫/১৭২২) বাধা দিয়াও প্রতিহত করিতে পারেন নাই। এই আন্দোলনের ফলেই স্বাধীন আফগান রাষ্ট্রের গোড়াপত্তন হয়। ১১৩৫/১৭২২ সালে মীর মাহমুদের আফগান সৈনিকগণ ইসফাহান জয় করে। প্রায় আট বৎসর পর্যন্ত আফগানগণ ইরানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাখে । অবশেষে হুণসায়নের সাফাবী উওরাধিকারী শাসক স্বীয় সেনাধ্যক্ষ নাদির কুলীর সাহায্যে স্বদেশকে মুক্ত করিতে সমর্থ হন। এই ব্যক্তি আফশার গোত্রের লোক ছিলেন। ১১৪৮/১৭৩৬ সনে তিনি নাদির শাহ নাম . ধারণ করিয়া স্বয়ং ইরানের বাদশাহ হইয়া বসেন। নাদির প্রথমেই আযারবায়জান ও গুরজিস্তানের যে সকল শহর তুকীদের অধীনে “চলিয়া গিয়াছিল তাহা পুনরুদ্ধার করেন। এমনিভাবে তিনি রাশৃত .এবং বাকৃও পুনরুদ্ধার করেন, যাহা রাশিয়ার অধিকারে ছিল । সিংহাসনে আরোহণ করিবার পর তিনি হিন্দুস্তান ও আফগানিস্তানের এলাকাসমূহ আক্রমণ করিতে উদ্যত হন। এতদসত্তেও তিনি স্বদেশে এমন শক্তিশালী রাষ্ট্র গঠন করিয়া যাইতে সমর্থ হন নাই, যাহা তাহার পরেও সফলতার সহিত টিকিয়া থাকিতে পারিত। তাই ১১৬০/১৭৪৭ সনে তাহার নিহত হইবার পর ইরানে এক . ব্যাপক অরাজকতা ও বিশঙ্খলার যুগ শুরু হইয়া যায় । আফগানদের শক্তি ল্লান হইয়া গিয়াছিল, কিন্তু তাহারা নাদির শাহের পৌত্র শাহরুখকে; যাহাকে অন্ধ করিয়া দেওয়া হইয়াছিল, খুরাসানের রাজত্ব সঁপিয়া দেয় (১১৬১/১৭৪৮- ১২১০/১৭৯৬)। একটি শক্তিশ'লী রাজবংশ প্রতিষ্ঠায় , নাদির শাহ-এর ব্যর্থতার অন্যতম কারণ ইহাও ছিল যে, তিনি শী'আ রীতিনীতির বিলোপ সাধনের প্রচেষ্টা চালান। কিন্তু ইহাতে তিনি প্রজা . সাধারণ এবং ধর্মীয় নেতৃবৃন্দের তীব্র বিরোধিতার সম্মুখীন হন। নাদির শাহ নিহত হইবার পর সাফবী কোন ব্যক্তিকে সিংহাসনে বসাইবার প্রশ্ন উঠাই সম্ভব ছিল না। আসল শক্তি কারীম খান যান্দ-এর হাতে আসিয়া যায়। তিনি বেশীর ভাগ সঙ্গ্ই শীরায-এ অবস্থান করিতেন । তিনি তাহার-উদারতাপূর্ণ ই.বি.__৫/১৯

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।