Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান ইরানী সাংস্কৃতিক জীবনের প্রকাশ ঘটিতে থাকে । অপর দিকে ককেশাস এবং ইসলামী হিন্দুস্তানেও ইরানের সাহিত্য ও সঙ্জৃতি পূর্ণভাবে বিকাশ লাভ করে। খুরাসানে হিরাতের জ্ঞান চর্চার কেন্্রস্থলে পূর্ব তুকী চুগতাঈ সাহিত্যের বিকাশ ঘটে । “আলী শের নাওয়া'ঈ হিরাতে হুসায়ন বায়কারা-এর দরবারে এই সাহিত্য-সংস্কৃতির উৎকর্ষ সাধন করেন। ইসলামী ইরানের 'বীতিনীতি এই সমস্ত এলাকায় সর্বদা প্রভাব বিস্তার করিতে থাকিলেও পূর্ব-ইরান স্থানীয় জনগোষ্ঠীর প্রভাবে সাংস্কৃতিক দিক হইতে পশ্চিম ইরান হইতে পৃথক হইয়া যাইতে থাকে । এই অবস্থা, এ যুগে এশিয়া মাইনর, আল-জাযীরা (মেসোপটেমিয়া) ও ইরাকের “আরবী ভাষাভাষীদের এলাকায় যে সাহ্কৃতিক পরিবর্তন পরিলক্ষিত হয় তাহারই সদৃশ ছিল। সাফাবী রাজবংশের উত্থানের পূর্বে যেসব ঘটনা সংঘটিত হয় আযারবায়জান ছিল উহার বিশেষ উৎপত্তি স্থল । এই অঞ্চলেই কারা কৃণুনলু পরিবারের কারা যুসুফ ৮০৯/১৪০৬ সনে তাবরীয জয় করিয়া আপন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আর তীহার স্থলাভিষিক্তগণ এই শহরকে তীহাদের রাজধানীতে পরিণত করেন। জাহান শাহ (৮৪১/১৪৩৭-৮৭২/১৪৬৭)-এর যুগে এই রাজত্‌ প্রায় সমগ্র পশ্চিম ইরান এবং পূর্বে হিরাত পর্যন্ত বহুদূর সম্প্রসারিত হয় । আযারবায়জানেরই পথে উযুন হশসান (৮৭১/১৪৬৬- ৮৮৩/১৪৭৮), যিনি আক কৃ"য়ুনলু গোত্রের নেতা ছিলেন, জাহান শাহকে পরাস্ত করিয়া ৮৭৪/১৪৬৯) ইরানে প্রবেশ করেন । ইহার পর তিনি তৈমূরী শেষ বাদশাহ সুলতান আবূ সা“ঈদকে পরাস্ত করেন এবং পশ্চিম ইরানে একচ্ছত্র শাসন কায়েম করেন। এই সময়েই তিনি উছমানী তুকীরদের বিরুদ্ধে সেই যুদ্ধের সূত্রপাত ঘটান যাহা পরবর্তী তিন শত বৎসর ধরিয়া চলিয়াছিল। ইহার পূর্বেই শায়খ হায়দার প্রভৃতি সাফাবী নেতৃবৃন্দের সহিত উযুন হাসান-এর স্থলাভিষিক্তগণের সংঘর্ষ হইয়াছিল শেষোক্তরা তখনই আযারবায়জান ও এশিয়া মাইনরে অস্বাভাবিক প্রভাব বিস্তার এবং প্রবেশ লাভ . করে। প্রকৃতপক্ষে -সাফাবীদের উত্থানে তীহাদের রাজত্‌ প্রাক্তন রাজ-পরিবারের তুলনায় অপেক্ষাকৃত গণতান্ত্রিক পন্থায় শুরু হয়। ইহার প্রধান পৃষ্ঠপোষক ছিল তুকী বংশোভূত ৭টি গোত্র । সৃফীদের তাবলীগী পন্থায় তাহাদের মধ্যে শী'আ মতবাদ প্রচার করা হয়। এই ক্রমবর্ধমান জনসমাগমকে লোকে তখনকার দিনে “কিষিল বাশ” (লাল মস্তকসম্পনন) বলিয়া অভিহিত করিতে থাকে । পরবর্তী কালে ইহা. একটি প্রসিদ্ধ পরিভাষা তুইয়া দাঁড়ায়। মোটকথা, শাহ ইসমাঈল সাফাবীর নেতৃত্বে তাহাদের রাজনৈতিক উ্থানে আহ্ল-ই সুন্নাতের মতবাদের বিরোধিতার দিকটিও পশ্চিম ইরানের নাগরিকগণকে শামিল করিয়া লওয়া কোনরূপ কঠিন কার্য ছিল না। কারণ এই জনগণ বহুদিন ধরিয়া বেসরকারী ধর্ম এমনকি অন্য ধর্মের আকীদা ও বিশ্বাসকেও গ্রহণ করিবার জন্য আগ্রহী ছিল এবং ইহার আসিতেছিল। বিভিন্ন ধরনের এইসব জনগোষ্ঠীর সাফাবী গোত্রকে একটি স্বতন্ত্র জাতিতে পরিণত করে । অথচ তাহাদের নেতা ছিল তুকীঁ ভাবধারায় অনুপ্রাণিত আযারবায়জানী তুকীঁ। শাহ ইসমা“ঈল, যিনি ইতঃপূর্বে জীলানে আত্মগোপন করিয়াছিলেন, আত্মপ্রকাশ করিবার পর শাহ শির্ওয়ান-এর বিরুদ্ধে ককেশাস-এ প্রথম সফলতা লাভ করেন। ইহাতে তিনি এতই শক্তিশালী হইয়া উঠেন যে, আক: কৃষুনলু-এর শেষ শাসনকর্তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এবং শুরূর-এর যুদ্ধে ৯০৭/১৫০২) তাহাকে পরাস্ত করেন। ১৪৪ 0০017161715 ইরান ৯১৬/১৫১০ সাল পর্যন্ত তিনি পশ্চিম ইরান, আরমেনিয়া, আল-জাযীরা এবং ইরাক অধিকার করিয়া লন বোগদাদ ৯১৪/১৫০৮ সনে অধিকার করেন) যেখানে নাজাফ এবং কারবালায় বহু ইমামের পবিত্র মাযার বিদ্যমান রহিয়াছে। ইহার পর তিনি পূর্ব ইরানের প্রতি মনোনিবেশ করেন, কারণ মা ওয়ারাউন-নাহ্‌্র হইতে তখন একটি নৃতন আক্রমণের আশংকা দেখা দিয়াছিল। অর্থাৎ হিরাতের সুলতান হুসায়ন বায়কারা-এর মৃত্যুর (৯১২/১৫০৬) পর শায়বানী খান (৯০৬/১৫০০-৯১৬/১৫১০)-এর পৃষ্ঠপোষকতায় উযবেক শক্তির উহ্থান ঘটে । শায়বানী খান খুরাসান আক্রমণ করিয়া বসিয়াছিলেন। তিনি মার্ব-এর যুদ্ধে (৯১৬/১৫১০) শাহ ইসমা“ঈলের হাতে নিহত না হইলে ইরানকে মধ্য এশিয়া হইতে উথ্থিত আর এক বিজয় সয়লাবের সম্মুখীন হইতে হইত । ইহার পর ৯২০/১৫১৪ সালে চালদিরান-এর প্রসিদ্ধ যুদ্ধ হয়, ইহাতে শাহ ইসমা“ঈল ১ম সালীম (৯১৮/১৫১২-৯২৬/১৫২০)-এর সৈন্যবাহিনীর নিকট শোচনীয় পরাজয় বরণ করেন। ফলে ভবিষ্যতে সাফাবী রাষ্ট্রের সীমানা কতদূর পর্যন্ত থাকিবে, তাহা পরিষ্কার হইয়া যায়। পশ্চিমে আযারবায়জান হইতে সাফাবীদের প্রতি আনুগত্যের ঢেউ উঠে এবং সুদূর এশিয়া মাইনর পর্যন্ত উহা ছড়াইয়া পড়ে। কিন্তু উছমানী শাসকগণ অত্যন্ত কঠোরভাবে উহা অবদমিত করিয়া রাখেন । আর চালদিরান-এর যুদ্ধই প্রমাণ করে যে, এইদিকে ইরানের রাজ্য বিস্তার সম্ভবপর নহে। সাফাবী বংশ ১১৪৮/১৭৩৬ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করিলেও ইসমা“ঈলের জীবনের বিভিন্ন গুরুতৃপূর্ণ ঘটনা হইতেই তাহাদের কর্মক্ষেত্র নির্ধারিত হইয়া যায়। ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি এবং ভৌগোলিক প্রয়োজন এই রাজবংশকে একটি জাতীয় বংশের মর্যাদা দান করে । এই বংশের দীর্ঘকাল যাবত রাজ্য পরিচালনা এবং ধর্মীয় দিক হইতে নিজ রাজ্যকে জেন্যান্য ইসলামী রাষ্ট্র হইতে) পৃথক রাখার কৌশলটিও সত্যিকার অর্থে একটি ইরানী জাতীয়তাবাদ গড়িয়া উঠিবার ব্যাপারে কম সহায়ক হয় নাই। এই জাতিই অষ্টাদশ শতকের বিশৃঙ্খলা ও গোলযোগপূর্ণ পরিস্থিতি আয়ত্তে আনে এবং উনবিংশ শতকে আরও দ্বিগুণ শক্তিতে আপন অস্তিত্ব টিকাইয়া রাখিতে সমর্থ হয়। এতদসত্বেও এঁ সময়ে রাষ্ট্রীয় অবস্থা দ্রুত উন্নতি লাভের অনুকূল হয় নাই। বহু সংখ্যক ইরানী তুকাঁ ও “আরব বংশীয় যাযাবর দীর্ঘদিন পর্যন্ত তাহাদের আপন সংস্কার-জালে জড়াইয়া থাকে এবং বিভিন্ন জনবহুল এলাকার মধ্যে আমদানী-রফতানীর সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে কেন্দ্রীয় সরকারের শক্তি ও কর্তৃত্‌ স্বভাবতই কিছুটা দুর্বল হইয়া পড়ে। সাফাবীদের পূর্ণ রাজত্বকালে বাদশাহকে অর্ধ-স্বাধীন গভর্নর এবং গোত্রের সরদারদিগকে দমনে ব্যস্ত থাকিতে হয় । প্রথম শাহ তাহ্মাস্প-এর সময়ে কিছু সংখ্যক গুর্জিস্তানী আমীর ও বাদশাহ-এর হিতাকাঙক্ষীদের প্রাধান্য ঘটিলেও সামগ্রিকভাবে কিঘিলবাশ গোষ্ঠীই বিভিন্ন সময়ে শক্তি সঞ্চয় করিয়া রাষ্ট্রের জন্য হুমকি ও.বিপদের কারণ হইতে থাকে + এই কারণেই রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য বাদশাহ তাহাদের মুখাপেক্ষী হইতেন। শুধুমাত্র প্রথম “আব্বাস (৯৮৫/১৫৮৭-১০৩৮/১৬২৯)-এর যূগে এক ধরনের শাহী সৈন্য (শাহ সিওয়ান-মুহিববান শাহ) গঠন করা হয় এবং যুরোপীয় গোলাবারুদের ছারা তাহাদিগকে সুসজ্জিত করা হয়। এতদসত্েও “উছমানী শাসনামলে দেওয়ানী ও সামরিক নিয়মনীতিতে যে আইন-শৃঙ্খলা ও এরক্য পরিলক্ষিত হইত, তাহা কখনও সৃষ্টি হইতে পারে নাই। উদাহরণস্বরূপ হুপ্নমুয (-এর বন্দর)-এ সাফাবীদিগকে পর্তুপীজদের এবং পরবর্তী কালে ইধরেজদের অবস্থান বরদাশত করিয়া লইতে হয় । কিন্তু এই ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।