০0017161715 ইরান খুরাসানে ভয়ানক ধ্বংসলীলার কারণে এতদঞ্চল আর ইরানের ইসলামী সভ্যতা ও সংস্কৃতির কোন আশ্রয়স্থল অবশিষ্ট থাকে না। উল্লেখ্য যে, এইসব রাজনৈতিক ঘটনা পশ্চিমাঞ্চলের ইসলামী কেন্দ্রসমূুহের সহিত (মিসর ও সিরিয়া প্রভৃতি) ইরানের সম্পর্ক দুর্বল করিয়া দেয় । কারণ এঁ দেশগুলি তখন সর্বক্ষণ ক্রুসেড যুদ্ধে লিগ্ড ছিল। এত্যতীত ইসমা'ঈলী শক্তি মূলোৎপাটিত হইয়াছিল বটে, তবুও তখন পর্যন্ত ঈলখানীদের মনোভাব ইসলাম এবং ইসলামী শিক্ষার প্রতি সন্দেহজনক পর্যায়ে ছিল। মোটকথা তখন ইরানী মুসলিমগণ দারুণ উৎকণ্ঠা ও দুঃসহ অবস্থার মধ্যে কাল কাটাইতেছিলেন এবং তীহাদিগের মধ্যে বহু বিপরীতমুখী চিন্তাধারার আগমন ঘটিয়াছিল। সেই যুগেই সণফাবি'য়া গোত্রের প্রধান শায়খ সণফিয্যুদ্দীন (৬৫০/১২৫২- ৭৩৪/১৩২৫) 'আরদাবীল-এ অবস্থান করিতেছিলেন। এতদৃসত্রেও ইরানের জাতীয় চালচলন ও রীতিনীতি আপন বৈশিষ্ট্যে সমুজ্ঘল ছিল এবং নৃতন নৃতন বহিরাগত (বেশীর ভাগ তুকী)-কে আকৃষ্ট করিতে থাকে- যাহাদের মধ্যে সভ্যতার শীর্ষস্থানীয় মাপকাঠি পর্যন্ত পৌছিবার যোগ্যতা বিদ্যমান ছিল। সেই সময়ে ইরানের বড় বড় কবির (যেমন সাদী) আবির্ভাব ঘটে এবং ঈলখানী শাসনকর্তাগণ (৬৫৪/১২৫৬-৭৫০/১৩৪৯) ইসলামী শিক্ষা ও সংস্কৃতির নোসীরুদ্দীন) প্রতি আকৃষ্ট হইতে থাকেন। আবু সাঈদ-এর ইনতিকালের (৭৩৬/১৩৩৫) পর ঈলখানী গোত্রের . জালা*ইরী ও চুপানী গোত্রের বিবাদের অবসান ঘটে। স্বয়ং আবূ সা'ঈদকে তীহার রাজ্যের এঁক্য ও অখণ্ডতা বজায় রাখিতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হইতে হয়। এই ব্যাপারে চুপান গোত্রের প্রভাবশালী আমীরের সহিত তাহার বিরোধ ও সংঘাত বিশেষভাবে উল্লেখযোগ্য । উপরন্তু পরবর্তী ঈলখানীগণও একের পর এক অর্ধ স্বাধীন শাসকের ভূমিকা বাধ্য হইয়া গ্রহণ করিয়া আসিতেছিলেন। উদাহরণস্বরূপ হিরাত-এর কুরত গোত্রের ৬৪৩/১২৪৫- ৭৯১/১৩৮৯) নাম উন্মেখ করা যায় । খুরাসানে কেবল এই বড় শহরটিই তাতারীদের লুণ্ঠন ও ধ্বংসলীলা হইতে রক্ষা পায়। এতদ্যতীত ঈলখানীদের অধীনে চাকুরীরত শক্তিশালী সেনাপতিগণ আবু সা'ঈদ-এর ইনতিকালের পর গৃহযুদ্ধের সময়ে স্বাধিকার অর্জনের সুযোগ লাভ করে। তাহাদের মধ্যে গোত্র । তাহাদের শাসনকার্য আনুমানিক ৭১৩/১৩১৩ সন হইতে শুরু হয় এবং ৭৮৯/১৩৮৭ সনে উত্থানের সময় দক্ষিণ ইরান এবং কিছু দিনের জন্য 'ইরাক-ই আ'জাম (আল-জিবাল) এবং আযারবায়জান পর্যন্ত দূর-দূরান্ত অঞ্চলের উপর তাহারা শাসনকার্য চালাইতে থাকে । ইহার আরও পরে আযারবায়জান কখনও “আলতুন উরদু'-এর খাওয়ানীদের (৬২১/ ১২২৪- ৯০৭/১৫০২), আবার কখনও বাগদাদের জালা'ইরী সুলতানদের হস্তগত হইতে থাকে। পূর্ব ইরানের বেশীর ভাগই উল্লিখিত কুরত গোত্র এবং সান্বাদারদের মধ্যে, যাহাদের কেন্দ্র ছিল সাবযাওয়ার, বিভক্ত ছিল। এই বিশৃঙ্খলা ও গোলযোগপূর্ণ সময়ে সরকার যখন দুর্বল হইয়া পড়িতেছিল তখন ইরানে জনগণের স্বাধিকার সম্পর্কে সচেতন হইবার সুবর্ণ সুযোগ উপস্থিত হয়। বিভিন্ন শহরের বাসিন্দাগণ প্রতিদ্বন্্ী শীসকগণের সহিত স্বাধীন রীতিনীতি অবলম্বন করে । এশিয়া মাইনরের জনসাধারণকেও স্বাধিকারের এই দাবী উত্থাপন করিতে দেখা যায়; কিন্তু পশ্চিম ইরানের উর্বর ভূমিতে, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাহারা এমনভাবে আত্মনিয়োগ করে যে, ১৪শ ও ১৫শ শতকে সেখানকার সাহিত্য. এক দীপ্তিমান আল্লায় উদ্ভাসিত হইয়া উঠে। ইহা একটি জোর প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতিতে ১৪৩ ইরান আশ্চর্যজনক বলিয়াই বোধ হয়। সাহিত্যের এই উৎকর্ষের সংগে সংগে মানুষের ধমীয়ি চিন্তাধারাও প্রভাবিত হয় । উদাহরণত তাহারা দরবেশগণের প্রচারিত তাসণশওউফ-এর সীমাহীন প্রভাবে প্রভাবিত হয়। খুরাসানে সারবাদারদের ব্যাপারে দরবেশদের ভূমিকায় রাজনৈতিক ভাবধারাও আসিয়া পড়ে। এই ক্ষেত্রেও এশিয়া মাইনরের সহিত এক অদ্ভূত সাদৃশ্য হয় £ উচ্চাঙ্গের তাসশওউফ কেবল উঁচু দরের লোকের মধ্যে সীমিত ছিল । আর উহার চিন্তাধারার প্রকাশ ঘটিত সাহিত্যের মাধ্যমে, উহা হইতে আমরা বিভিন্ন ধরনের চিন্তাধারার সন্ধান পাইতে পারি। ১৪শ শতকের (খু.) শেষে তায়মূর-এর ইরান বিজয়ের কারণে এক ভয়ানক রাজনৈতিক প্রতিক্রিয়ার উদ্ভব হয়। ইহা ছিল আরও একটি পথে বাধার সৃষ্টি হয়। বিজয়ের মাধ্যমে মধ্য এশিয়ায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করিবার পর তায়মূর (৭৭১/১৩৬৯-৮০৭/১৪০৪) চেঙ্গীস খান-এর বংশধর হওয়ার দাবীতে সমগ্র ইরানের শাসনভার দাবী করেন। ৭৮২/১৩৭০ সালেই তিনি বাল্খ জয় করিয়াছিলেন; ৭৮২/১৩৮০ সালে তিনি খুরাসান, সীস্তান ও মাধিনদারান অধিকার করেন, ৭৮৫-৭৮৬/১৩৮৩-১৩৮৪ সনে আযারবায়জান ও ইরাক “আ“জশম জয় করেন এবং পরে মুজ শফ্ফারিয়া গোত্রের পতন ঘটাইয়া ফার্স অধিকার করিয়া লন (৭৯৫/১৩৯৩)। এমনিভাবে তাহার ইরান বিজয় পরিপূর্ণতা লাভ করে। সারাবদারগণ (৭৮৩/১৩৮১)-তো পূর্বেই সিংহাসনচ্যুত হইয়াছিল; ৭৯১/১৩৮৯ সনে হিরাত এর কুর্ত গোত্রেরও পতন ঘটে । এই সকল বিজয়ের মধ্যে সর্বাপেক্ষা মর্মান্তিক ঘটনা ছিল ৭৮৯/১৩৮৭ সনে ইসফাহান-এর শোচনীয় পতন । তায়মূর বেশী দিন ইরানে অবস্থান করেন নাই । সেখানকার সাম্রাজ্য তিনি পুত্রদের হাতে ছাড়িয়া দেন, বিশেষ করিয়া শাহরুখকে ৮০০/১৩৯৭ সন হইতেই খুরাসান ও সীস্তান-এ বাদশাহ বলা হইতে থাকে । আযারবায়জান-এ রাজত্ব করিতে থাকেন মীরান শাহ; কিন্তু তায়মূর তাহার এই পুত্রের উপর বিশেষ সন্তুষ্ট ছিলেন না। তায়মূর-এর ইনতিকাল (৮০৭/১৪০৪)-এর পর শাহরুখ-এর সময়ে (৮০৭/১৪০৪-৮৫০/১৪৪৭) দেশে সামঘিকভাবে রাজনৈতিক এঁক্য বিদ্যমান ছিল। তাহার পিতার সময়ে যুদ্ধ-বিগ্রহের দরুন যে, ধ্বংসযজ্ঞ সাধিত হইয়াছিল, তিনি তাহার সংস্কার সাধনের জন্য আপ্রীণ চেষ্টা করেন। তাহার ইনতিকালের পর তায়মুর বংশীয় শাসকগণ ইরানের বিভিন্ন অংশে পারস্পরিক দ্বন্দ-কলহে লিপ্ত হয়। অপরদিকে ৮৫৪/১৪৫০ সনের পর পশ্চিম দিক হইতে কারাকৃয়ুনলু (৭৮০/১৩৭৮-৮৭৪/১৪৬৯) ইরানের বৃহদাংশ অধিকারের জন্য আক্রমণ করে । ইরানের খ্যাতনামা তায়মুরী সুলতান হুসায়ন বীকরা (বায়করা) যাহার রাজধানী ছিল হিরাত, খুরাসান, সীসতান ও জুরজান-এ ৮৬৪/১৪৬০ সাল হইতে ৯১২/১৫০৬ সাল পর্যন্ত রাজত্ব করেন। এই সময়ে বহু নৃতন ধর্ম ও মতবাদের সৃষ্টি হয়। উহার মধ্যে একটি হইতেছে হশরূফী ফিরকা। এই ফিরকার এক অনুসারী ৮২৯/১৪২৬ সালে হিরাতে শাহরুখকে হত্যার চেষ্টা করে। সরকারের পক্ষ হইতে এই ধর্মীয় আন্দোলন প্রতিহত করা হয়; কিন্তু অন্যান্য আন্দোলনের ন্যায় ইহার প্রভাবও পশ্চিমে প্রসার লাভ করে। অর্থাৎ উহা আযারবায়জান হইয়া এশিয়া মাইনরে পৌছে। সেখানে উছমান বংশীয় তুকীগিণ পুনরায় রাজত্ব কায়েম করার পর ইরান হইতে আগত ধর্মীয় প্রভাবসমূহ প্রতিহত করিবার জন্য নিজেদের শক্তি বৃদ্ধি করিতেছিল। এই সময়েই পশ্চিম ইরানের উচ্চমানের সাহিত্যে . ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।