Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান পারে নাই। অবশ্য এই ব্যাপারে কেবল আযারবায়জানকে স্বতন্ত্ররূপে গণ্য করা যাইতে পারে। প্রকৃতপক্ষে ইরানের নব্য সাংস্কৃতিক জাগরণে এমন _ এক প্রাণের সঞ্ধার হইয়াছিল যে, উহা তুকাঁ বংশোডূত শাসকগণকেও মোহাবিষ্ট করিয়া ফেলিয়াছিল এবং ত্রয়োদশ শতক পর্যন্ত তুকী সালজুকগণ এশিয়া মাইনরে ইরানী সভ্যতা ও সংস্কৃতি বিস্তার করিতে থাকে । গাষ্য যাযাবরগণ অন্যান্য রাষ্ট্রের ন্যায় ইরানে আপন কর্তৃত্ প্রতিষ্ঠার সুযোগ পায় নাই। তাহারা ছিল একটি দুষ্কৃতিকারী জাতির ন্যায়, যাহাদের কারণে (খু.) ত্রয়োদশ শতকে খোদ সালজ্কগণও বিপদের সম্মুখীন, হইয়াছিল । সালজুকগণ আহলু*স্-সুন্না ওয়া*ল-জামা“আতের সমর্থক হইয়া সামানী ও গাযনাবীদের ন্যায় আহ্‌্ল-ই সুন্নাতের মাযহাব বহাল রাখেন । তৎকালীন রাষ্ট্রীয়, ধর্মীয় ও সাহিত্যের জগতে যীহারা স্তনস্বরূপে গণ্য হইয়াছিলেন উধীর নিজশমু'ল-মুল্ক ছিলেন তীহাদের মধ্যে শীর্ষস্থানীয় । ইমাম গশযালী (র) তীহারই পৃষ্ঠপোষকতার জ্ঞানচর্চা করেন। শেষ পর্যায়ে ইমাম গণযালী (র)-এর কর্মতৎপরতায় কেন্দস্থল হইয়াছিল খুরাসানের নীশাপুর ৷ তখনকার ইরান ইসলামী জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রে পরিণত হয় এবং ইরাক ও মুসলিম জাহানের অন্যান্য কেন্দ্রের ন্যায় ইরানও খ্যাতি অর্জন করিতে সমর্থ হয়। এই ব্যাপারে ইরানে ইসমা“ঈলী দাওয়াতের উল্লেখ করাও অপ্রাসঙ্গিক হইবে না। পশ্চিম ইরানে এই দলের আবির্ভাব ঘটে । ৪৮৪/১০৯১ সালে হশসান সশব্বাহ' কশষকীনের নিকটবর্তী “আলামুত কিল্লা জয় করেন। ইসমাঈলী আন্দোলনের উৎস পূর্ব ও পশ্চিমে একই রকম. বিদ্যমান ছিল, এবং পূর্বদিকের কোহিস্তানে (পার্বত্যাঞ্চলে) স্বল্প পরিমাণে বিদ্যমান ছিল। প্রায় এই সময়েই কোহিস্তানের কয়েকটি দুর্গ ইসমা'ঈলীদের হস্তগত হয়। মোটকথা, হণসান সাববাহ এবং তীহার উত্তরাধিকারী পশ্চিম ইরানে, বিশেষ . করিয়া আল-জিবাল-এ এমন এক রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হইয়া পড়িয়াছিল সালজ্কী শাসনকর্তাগণ তাহাদিগকে নিয়ন্ত্রণে আনিতে ক্রমেই অক্ষম হইয়া পড়িতেছিল। অবশেষে তাতারী আক্রমণের ফলেই তাহাদের মূলোৎপাটন সম্ভবপর হইয়াছিল। সালজুকীগণ তাহাদের অধিকৃত এলাকায় উত্তরাধিকার সূত্রে সামরিক জায়গীর (ইক্‌"ত+')-এর এক ব্যবস্থার প্রচলন ঘটায় যাহার উদ্দেশ্য ছিল বিশ্বস্ত নেতৃবৃন্দের অধীনে সৈন্য পরিচালনার কোন উত্তম পন্থা বাহির করা। 'এই ব্যবস্থার ফলে কেন্দ্রীয় শক্তি দুর্বল হইয়া পড়ে এবং ধীরে ধীরে স্বাধীন সামরিক শাসনকর্তাগণ উহার স্থান দখল করিয়া নেন; ইহারাই ইতিহাসে আতাবেক নামে প্রসিদ্ধ । ইরানের বড় বড় আতাবেক বংশ আযারবায়জীনে (৫৩১/১১৩৬ হইতে), লুরিস্তানে (৫৪৩/১১৪৮ হইতে) এবং য়ায্দ-এ (৫৬৬/১১৭০ হইতে) উত্তরাধিকারী শাসক হইয়া পড়েন। সিলগৃ"রীদের আতাবেক বংশ ফারসে ৫৫৪৩/১১৪৮) রাজত্ব করিতে থাকে । এই বংশ কিরমানের সালজুকী শাসকগণের পতনের পর এই রাষ্ট্রও নিজদের কুক্ষিগত করিয়া লয়! পারস্য এবং কিরমানের দক্ষিণাঞ্চলে শাবান কারাহ্‌দের অনিয়মতান্ত্রিক শাসননকার্যও চলিতে থাকে । সুলতান সানজারের মৃত্যুর _৫৫৫২/১১৫৭) পর খুরাসানে সালজৃকী বাদশাহ খাওয়ারিযূম শাহগণের মুকাবিলায় নিষ্প্রভ হইয়া পড়েন। ইহার সঙ্গে সঙ্গেই দক্ষিণ পূর্বাঞ্চলে গৃণ্রীদের উত্থান হয় । “আল-গুর” এবং আদৃ-দাওয়ার পর্বত হইতেই ইহাদের যাত্রা শুরু হয়। এই গৃ'রীগণই ৫৪৩/১১৪৮) গাযনা জয় করিয়া ইরান হইতে গাষনাবী শাসনের বিলোপ সাধন করে । এমনিভাবে সীত্তান ও ১৪২ ০0017161715 ইরান বুসৃত-এর ০'*দিকের মফস্বল ও গ্রাম পর্যন্ত উত্তরে বামিয়ান-এর পূর্বে খুরাসান পর্যন্ত গৃ'রীগণ তাহাদের রাজ্য বিস্তার করে; কিন্তু পরবর্তীকালে তাহাদিগকেও তাহাদের অধিকৃত অঞ্চলের বিরাট এক অংশ খাওয়ারিয্ম শাহদিগকে ছাড়িয়া দিতে হয়। গৃ*রীগণ কোনও কোনও সময় যাযাবর গুয্যদের মিত্র এবং কোনও কোনেও সময় শক্র ছিল। সামষ্টিকভাবে গৃ"রীগণ এবং তাহাদের সাময়িক মিত্রগণ যে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় তাহা উত্তর-পূর্ব ইরানে সভ্যতা ও সাংস্কৃতিক পতনের সুচনা সংকেত বিবেচিত হইয়া থাকে । তাতারীদের আক্রমণ এই পতনকে আরও তরান্বিত করে। চেঙ্গিস খান (৬০৩/১২০৬-৬২৪/১২২৭)-এর সহিত মুহশম্মাদ খাওয়ারিযূম শাহ-এর সংঘর্ষের (৬১৫/১২১৮) পর তাতারীগণ প্রথমে মা-ওয়ারাউ'ন-নাহ্র-এর খাওয়ারিযম শাহ্‌-এর রাজত্ব অধিকার করে । ইহার অবশ্যন্তাবী রাষ্ট্রীয় ও সামরিক পরিণতি ছিল খুরাসানে তাহাদের অস্যু্থান। ৬১৭/১২২০ সালের যুদ্ধে তাতারীদের দুইজন সেনাধ্যক্ষ জাবা ও সাবৃতাঈ খুরাসানসহ ইরানের উত্তরাঞ্চল আযারবায়জান পর্যন্ত দখল করিয়া লয় এবং মুহণন্মাদ খাওয়ারিয্ম শাহকে কাম্পিয়ান সাগরের উপকূল আবাসকুন পর্যন্ত তাড়াইয়া দেয়। সেইখানেই তিনি ইনতিকাল করেন। তদীয় পুত্র জালালুদ্দীনকেও তাতারীগণ সিন্ধু নদ অতিক্রম করিতে বাধ্য করে। খুরাসানের বড় বড় শহর এমনভাবে ধ্বংস করা হয় যে, তাহাতে অতীতের জীকজমক ও জৌলুস ফিরাইয়া আনা আর সম্ভবপর ছিল না । বিভিন্ন স্থানে ব্যাপক গণহত্যার ফলে চাষাবাদ অনেক হাস পায়। সাহিত্য ও সংস্কৃতির অতি উত্তম নিদর্শনসমূহ বিনষ্ট করিয়া ফেলা হয়। বিজিত শহর সঙ্গে সঙ্গেই তাতারী শাসনকর্তাদের নিকট সোপর্দ করিয়া দেওয়া হইত। যেখানেই জনগণ একটু বিদ্রোহ ব্যাপক হত্যাকাণ্ড চালান হইত। এই সকল বিজিত অঞ্চল, মঙ্গোলিয়া সাম্রাজ্যের যে অংশ চুগ্তাঈদের অধীনস্থ ছিল উহার সহিত শামিল করিয়া দেওয়া হয়। দক্ষিণ ইরান কিছু দিনের জন্য ধ্বংসের হাত হইতে রেহাই পায়। কিরমানে তাতারী দূত বাররাক হণশজিব (৬১৯/১২২২) একটি অর্ধস্বাধীন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। ইহার মাত্র কয়েকদিন পরই জালালুদ্দীনও ভারতবর্ষ হইতে প্রত্যাবর্তন করেন এবং যুদ্ধ করিতে 'আযারবায়জান ও আরমেনিয়া পর্যন্ত পৌছেন; কিন্তু তাতারীদের বহিষ্কার সফলকাম হইতে পারেন নাই। ৬৫৪/১২৫৬ সালে তাতারী সৈন্যগণ পুনরায় আক্রমণ করে; ইহাদের সেনাধ্যক্ষ ছিলেন তখনকার বাদশাহ খানমান্গো (2মান্‌গো কাআন)-এর ভ্রাতা হুলাগু (হালাকু) (৬৫৪/১২৫৬- ৬৬৩/১২৬৫)। প্রকৃতপক্ষে অত্যন্ত সতর্কতার সহিত এই যুদ্ধ ইরানের ইসমাঈলী গোত্র এবং বাগদাদের খিলাফাতের বিরুদ্ধে পরিচালিত হয়। অতঃপর ৬৫৬/১২৫৮ সালে বাগদাদের খিলাফাত খতম করিয়া দেওয়া হয়। এই যুদ্ধের পিছনে খৃষ্টানদের বন্ধু হুলাগুর রাজনৈতিক ও ধমীয়ি আন্দোলনের কোন উদ্দেশ্য থাকিলেও থাকিতে পারে, তবে ইহার পরিণামে সামগ্রিকভাবে ইসলামী বিশ্বের পূর্বাঞ্চলে সমূহ ক্ষতি সাধিত হয়। সমগ্র ইরান তাতারীদের করায়ত্ত হয় এবং অমুসলিম ঈলখানী শাসকদের রাজত্বের এক বিরাট অংশে পরিণত হয়। এই সকল বাদশাহ-এর বেশীর ভাগই আযারবায়জান-এ (এবং ৭০৫/১৩০৬ সালের পর সুলতানিয়ায়) অবস্থান করিতেন। খু. ত্রয়োদশ শতকের শেষ অবধি অবশিষ্ট ছোট ছোট রাজপরিবার, যথা £ ফারসের সিলগুরী আতাবেক এবং কিরমানের কু"তলুগ' খানও-বিলুপ্ত হইয়া যায়। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।