Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইরান সমগ্র পশ্চিম ইরান বাগদাদের সরকারকে শুল্ক এবং খারাজ (ফসলের কর) দেওয়া বন্ধ করিয়া দেয়। এদিকে বাগদাদেও সেনানায়কগণের প্রভাব-প্রতিপত্তি বাড়িয়া যায়। এই পরিস্থিতিতে আহ*মাদ ইব্‌ন বুওয়ায়হ-এর যিনি পূর্ব হইতেই খুষিস্তানের অধিকারী ছিলেন, ৩৩৪/৯৪৫ সনে বাগদাদের উপর অধিকার প্রতিষ্ঠা করত রাজধানীকে নিজের করতলগত করার সুযোগ মিলিয়া যায়। এই পরিবারের রাষ্ট্রীয় ক্ষমতাধীনে খিলাফাত নামে মাত্র টিকিয়া থাকে । আহ"মাদ ইব্‌ন বুওয়ায়হ-এর আর এক ভ্রাতা রায় এবং শীরাষে বসতি স্থাপন করেন । ইহাদের মধ্যে সর্বাধিক দীপ্তিমান শাসনের যুগ ছিল শীরাযের গভর্নর “আলী (৩২০/৯৩২-৩৩৮/৯৪৯)-এর পুত্র 'আদু'দু'দ-দাওলা (৩৩৮/৯৪৯-৩৭২/৯৮২)-এর ৷ তিনি ৩৬৭/৯৭৭ সনে বাগদাদ অধিকার করেন। ৯৮২ খৃ. পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করেন। তদীয় পুত্র বাহাউ"দ-দাওলা (৩৭৯/৯৮৯-৪০৩/১০১২) ইরাক, পারস্য ও কিরমান-এ রাষ্ট্র পরিচালনা করিতে থাকেন। সেই সময়েই ইরানের উত্তর ও পশ্চিমাংশ হস্তচ্যুত হইয়া যায়। আযারবায়জানে সাজিদিয়া গোত্রের (২৬৬/৮৭৯- ৩১৮/৯৩০) অর্ধস্বাধীন গভর্নরদের পরে কুদী গোত্রসমূহ, যথা &. মুসাফিরিয়্যা, শাদ্দাদিয়্যা, রাওওয়াদিয়্যা প্রভৃতি গোত্রের রাজত্ব কায়েম হয় । . খুষ্টীয় দশম শতকে ইরানে তৃকীদের অভ্যুদয় ঘটে । তুকীঁ সৈনিকদের বিরাট বিরাট দল পূর্ব হইতেই সেই সকল গভর্নর ও আমীর-উমারার দলে শামিল ছিল যাহারা ইরানের বিভিন্ন ভূ-খণ্ডে পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল। কোহিস্তানীরাও (পার্তত্যাঞ্চলের লোক) তুকীঁদের সাহায্য-সহযোগিতা হইতে পরাজ্ুখ ছিল না। কারণ যুদ্ধক্ষেত্রে তাহাদের পদাতিক সৈন্যের সহিত তুকীঁ অশ্বারোহী সৈনিকের প্রয়োজন ছিল । ইহা ঠিক যে, পূর্ব হইতেই সামানীদের যুগে কিছু সংখ্যক তুকীঁ গোত্র জায়হুন নদীর দক্ষিণ দিকে তাবারিস্তানে বসতি স্থাপন করিয়াছিল; কিন্তু ইরানে তাহারা স্থানীয় সরকার ও সুলতানের অধীনে সৈনিক ও সেনানায়কের'দায়িতব পালনে বিশেষ তৎপর থাকিত। সামানী শাসনামলে কিছু সংখ্যক তু উচ্চ সামরিক ও প্রশাসনিক পদ দখল করিতে সক্ষম হয়। যেহেতু সামানীদের সামরিক শক্তি দুর্বল হইয়া পড়িতেছিল, সেইহেতু এই সকল তুকীঁ সেনানায়কদের মধ্যে আপন তুকাঁ সৈন্যগণের উপর আস্থার এবং সামরিক ব্যবস্থাপনায় স্বীয় স্বভাবগত যোগ্যতার কারণে রাজনৈতিক নেতৃত্্রে দুঃসাহস.দেখা দিতে থাকে । [ইহারই ফলে আলপ্তগীন গায্‌নায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করিতে সক্ষম হন (৩৫১/৯৬২) এবং তীহার ক্রীতদাস ও জামাতা সাবুক্তগীন ইহাকে আরও বিশাল এলাকায় বিস্তৃত করেন এবং এ সকল অঞ্চলও আপন রাজ্যের অন্তর্ভূক্ত করেন যাহা তখনও পর্যন্ত স্থানীয় হিন্দু শাসনকর্তাদের অধীনে ছিল]। অতি শীঘ্বই সাবুক্তগীনের (৩৬৬/৯৭৬-৩৮৭/৯৯৭) শক্তি খোদ সামানীদের জন্য বিপজ্জনক হইয়া দীড়ায়। তাহারা মাওয়ারাউ*ন-নাহর-এ ঈলখানী তুকীদের - হাতে বারংবার পরাস্ত হইতেছিল। সাবুক্তগীন খুরাসানে সামানীদের গভর্নর ছিলেন। তাহার মৃত্যুর পর তদীয় পুত্র মাহমুদ গণযূনাকী (৩৮৮/৯৯৮- ৪২১/১০৩০) খুরাসানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ লাভ করেন। তিনি প্রথমে বাল্খ-কে তাহার রাজধানী করেন; ইহার পর ইরানে সীস্তান এবং পূর্ব আল-জিবাল পর্যন্ত তাহার. কর্তৃত্‌ প্রতিষ্ঠা করেন মাওয়ারাউ'ন- নাহর এবং ভারতবর্ষে তিনি যে সমস্ত বিজয় লাভ করেন উহার ফলে ইরানে তাহার শক্তি অধিক মযবুত হইয়া যায়। মাহমুদ বাগদাদের খলীফার নিকট রাস্ত্রীয় ফরমান প্রার্থনা করেন (যিনি তাহাকে আমীনু'ল-মিল্লাত এবং য়ামীনু'দ-দাওলা উপাধিও প্রদান করেন)। তাহাকে আহলু*স-সুন্না ওয়াল ১৪১ ইরান জামা“আতের একজন মহান পৃষ্ঠপোষক বলিয়া গণ্য করা হইত। তীহার রাজতৃকালে সামানীদের শিক্ষা ও সংস্কৃতি কায়েম ছিল! মাহ"মুদের দরবার ছিল ইরানী কবিদের কেব্দরস্থল (তোহাদের মধ্যে ফিরদাওসী (দ্র-) অন্যতম, যাহার শাহনামাহকে ইরানের হণমাসা-ই মিল্লী অর্থাৎ জাতীয় বীরতৃগাথা বলা হয়)। মাহমুদের শাসনামলে ইসলামী জ্ঞান-গবেষণা যে অতি উত্তম ও উচু পর্যায়ে পৌছিয়াছিল, উহা প্রমাণ করার জন্য এক আল-বীরূনী (দ্র.)-র নাম পেশ করাই যথেষ্ট । ইহা ছিল তাহার বিপুল জনপ্রিয়তার ফলস্বরূপ যাহার কারণে পরবর্তী সুফী কাব্যে এই তুকী শাসককে ইরানী সভ্যতা ও সংস্কৃতির একজন বীর পুরুষরূপে উপস্থাপন করা হইয়াছে। কাবুল রাজ্যে পুরাপুরিভাবে ইসলামের প্রসারও ছিল গাযনাবীদেরই অবদান । এই সময় বুওয়ায়হ বংশের শেষ শাসনকর্তা ক্ষমতায় অধিষ্ঠিত থাকিলেও তাহার শান-শওকত খতম হইয়া গিয়াছিল। গায্নাবীদের ছাড়াও পারস্য কুদীগিণ ১১শ শতাব্দীর প্রথমার্ধে বুওয়ায়হ বংশধরকে অত্যন্ত দুর্বল করিয়া দিয়াছিল । এতদসত্বেও এই সকল অবস্থা ইরানী জ্ঞান-বিজ্ঞানের উন্নতিতে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করে নাই (ইব্‌ন সীনা)। ইহা বলা যাইতে পারে. যে, গাযৃনাবীদের উন এ তুকীঁ আক্রমণেরই ফল যাহা সালজুকী বংশীয়গণ কর্তৃক পরিচালিত হইয়াছিল এবং যাহার ফলে ইরান এবং ইরানের বহিরাঞ্চলও তাহাদের রাজ্যের অন্তর্ভূক্ত হইয়া যায়। এ সময়ে তুকীগিণ, যাহাদের অধিকাংশকে গাষ্য বলা হইত, ৪২০/১০২৯ সাল হইতে পূর্ব এবং.উত্তর ইরানে আসিয়া বসবাস করিতে শুরু করে। তাহাদিগকে প্রতিরোধ করিবার প্রচেষ্টা চালান হয়; কিন্তু তাহাদের আগমন বন্ধ করা সম্ভব হয় নাই। তাহাদের নেতা তু"গ-রিল বে খুরাসানে তাহার বিজয় অভিযান শুরু (১০৩৭ খু.) করার পর সতের বৎসরের মধ্যেই সমগ্র উত্তর ইরান দখল. করিয়া নেন (এবং ৪৪ ৭/১০৫৫ সালে তিনি বাগদাদ গমন করিয়া খলীফার সনদ এবং নিজ নামে খুতবা পঠিত হওয়ার অনুমতি লাভ করেন)। তাহারই শাসনামলে যিয়ারিয়া এবং বুওয়ায়হ বংশের অবশিষ্ট বিভিন্ন গোত্রের শক্তি একেবারেই ধ্বংস হইয় যায়। ইরানের অতি অল্প, স্থানই গায্নাবীদের অধিকারে অবশিষ্ট থাকে । এমনিভাবে প্রায় সমগ্র ইরান সালজৃকী তুকীরদের অধীনে পুনরায় বিভিন্ন প্রদেশ অর্থাৎ খুরাসান, সীন্তান ও .হিরাত, কিরমান, ফার্স ও আযারবায়জান এই গোত্রের শাসকদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হয়। তুগ-রিল বে (8২৯/১০৩৭-৪৫৫/১০৬৩) রায়-কে তাহার রাজধানী করেন। তাহাকে এবং তাহার স্থলাভিষিক্তগণকে গোত্রীয় ক্ষুদ্র ক্ষুদ্র সালজৃক শাসনকর্তা হইতে স্বতন্ত্রূপে চিহ্নিত করিবার উদ্দেশ্যে সালজুক'-ই আ'জাম (৪২৯/১০৩৭-৫৫২/১১৫৭) বলা হইত । শেষ সালজুক-ই আ“জাম সানজার (৫১১/১১১৭-৫৫২/১১৫৭) একজন মধ্যেই সীমাবদ্ধ হইয়া পড়িয়াছিল। তাহার জীবদ্দশীয়ই তাহাকে ইরানে নব শক্তির সম্মুখীন হইতে হয় যাহা তাহার মৃত্যুর পর এমন এক রাজনৈতিক বিশৃঙ্খলার কারণ হইয়া দাড়ায় যে, কেবল তাতারীদের বিজয়ের ফলেই উহা নিশ্চিহ্ন হয়। ৮ তুকীঁ হামলার কারণে তৃকাঁ যাযাবরগণ ইরানের প্রায় এমন সকল অংশে পৌছিয়া গিয়াছিল যেখানকার অবস্থা ও জলবায়ু তাহাদের জীবন যাপনের বেশ অনুকূল ছিল । এই হামলাকে কয়েক দিক হইতে “আরবদের হামলার সহিত তুলনা করা যাইতে পারে, অতঃপর ইহার ফলে মা-ওয়ারাউ'ন-নাহ্‌র এবং এশিয়া মাইনরের বিপরীত ইরান একটি তুীঁ রাষ্ট্রে পরিণত হইতে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।