Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান খলীফা আল-মানসূশ্র (১৩৬/৭৫৪-১৫৮/৭৭৫) সৈন্যাধ্যক্ষ খাধিম ইব্‌ন খুযায়মার সহিত আপন পুত্র আল-মাহদীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রেরণ করেন। ইহার পর তীহাকে তণবারিস্তানে জনৈক রাজত্ের দাবীদারকে দমন - করিতে হয়। ইহার পর সিংহাসনে আরোহণের সময় পর্যন্ত আল-মাহদী _রায়-এ অবস্থান করেন, হারনু'র-রাশীদ (১৭০/৭৮৬-১৯৩/৮০৯) খুরাসান ও মা-ওয়ারাউ'ন-নাহ্‌রের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে শেষ বয়সে সেনাবাহিনী লইয়া স্বয়ং আভিযান পরিচালনা করেন। পথিমধ্যে তৃসে তাহার ইন্তিকাল হয় (১৯৩/৮০৯)। পিতার সহিত অভিযানের শরীক পুত্র আল-মা*মূন (১৯৮/৮১৩-২১৮/৮৩৩)-কেও অবস্থার পরিপ্রেক্ষিতে খলীফা হইবার পরও ২০২/৮১৭ সন পর্যন্ত কিছুকাল খুরাসানে অবস্থান করিতে হয়। এই সময়েই হযরত ইমাম “আলী রিদশ (র) (দ্র-)-এর ঘটনা সংঘটিত হয়। “আব্বাসী যুগের সূচনা হইতেই ইরানীদের চালচলন ও রীতিনীতিতে উল্লেখযোগ্যভাবে ইসলামের প্রভাব পড়িতে থাকে । অতঃপর আবু মুসলিম-এর বিদ্রোহের পর উঁচু স্তরের বহু ইরানী গ্রাম্য সর্দার) ইসলাম গ্রহণ করে। অপরদিকে খুরাসানে কয়েকজন ভণ্ড নবীরও আবির্ভাব হয়, যথা ঃ অগ্নিপূজক সিম্বায- (১৩৭/৭৫৪-৫৫), উসতাদি সীস (১৪৯/৭৬৬-১৫১/ ৭৬৮), যুসুফ আল বার্ম আল-মুকণন্নাঁ ১৬১/৭৭৭-১৬৪/৭৮০)। বাবাক (২০১/৮১৬- ২২৪/৮৩৮)-এর নেতৃতেে আযারবায়জানে সংঘটিত খুব্রামিয়াদের দীর্ঘ বিদ্বোহ এই ধরনেরই ধর্মীয় আন্দোলনের সহিত সম্পৃক্ত ছিল। খলীফাগণ করিয়াছিলেন। কারণ ইহাতে সাধারণত রাজনৈতিক আধিপত্য লাভের উচ্চকাজ্াই নিহিত থাকিত। দায়লামৈ য়াহ্‌"য়া ইব্‌ন “আবদিল্লাহ আল- “আলাবী-এর বিদ্রোহ (১৭৭/৭৯৩) হইতে ইহাই প্রতীয়মান হয় যে, ইরানে . ইসলামী ধর্মবিশ্বাসের শ্লোগান দিয়া বিদ্রোহ ও বিশৃঙ্খলা ঘটান সহজ । পদক্ষেপ গ্রহণ করিতে হইয়াছিল। | আল-মা"মূনের সময় “আব্বাসী খিলাফাতের সহিত খুরাসান এবং নেতৃবৃন্দ অথবা আমীরদের প্রচেষ্টা, উপর্ুপরি গণআন্দোলনসমূহ এবং খারিজী অথবা “আলাবঁ প্রচার-প্রচারণা কোনটিই ইহার কারণ ছিল না, বরং ইরানী বংশোদ্ভূত মুসলমান কর্মচারীদের কর্মকাণ্ডের দ্বারাই এই অবস্থার সৃষ্টি হইয়াছিল, যাহারা প্রাচীন আমীর-উমারার গোত্রের না হইলেও.তাহাদের মধ্যে জাতীয় চেতনার আবেগ ছিল, তাহাদের প্রচেষ্টায় ইরানে রাজনৈতিক ও সাং্্কৃতিক পুনর্জাগরণের পথ পরিষ্কার হয়। আল-মা*মূনের সেনাপতি তাহির ইব্নু'ল-হসায়ন ফে*ল-য়ামীনায়ন নামে পরিচিত) ২০৫/৮২০ সালে খুরাসানের গভর্নর নিযুক্ত হন। তীহার স্থলাভিষিক্ত অর্থাৎ ত শহিরিয়্যাগণ (২০৫/৮২০-২৫৯/৮৭২) নামে মাত্র খলীফাদের অধীনস্থ ছিলেন বরং স্বয়ং খলীফাগণই প্রায় তাহাদিগকে স্বাধীনভাবে ছাড়িয়া দিয়াছিলেন যাহাতে তাহারা ' খুরাসান, পূর্বে সিন্ধু নদ এবং পশ্চিমে রায় পর্যন্ত সকল রাষ্ট্রে নিজেদের . কর্তৃত্ব বজায় রাখিতে পারেন। এই সকল এলাকা আর কখনও পুরাপুরিভাবে খলীফার আয়ত্তে আসে নাই । কারণ (২৫৯/৮৭২) সণফ্ফারিয়াদের বিরুদ্ধে সংগ্ামে তণহিরিয়্যাগণ নিজেদের শক্তি ও কর্তৃত্ হারাইয়া বসিয়াছিল। সশফ্ফারিয়াগণ ছিল অন্য একটি গোত্র যাহারা ২৫৪/৮৬৭ সনে য়াঁকৃ'ব ইব্নু'ল-লায়ছ (২৫৪/৮৬৭-২৬৫/৮৭৮)-এর তদীয় ভ্রাতা “আম্র ইবৃনু'ল-লায়ছ (২৬৫/৮৭৮-২৮৭/৯০০)-এর নেতৃতে সীস্তান অধিকার ১৪৩ 0০017161715 ইরান করিতে শুরু করে । কিছুকাল পর্যন্ত খুরাসান, কাবুল ও রুখ্খাজ-এর এলাকায় তাহাদের কর্তৃত্‌ প্রতিষ্ঠিত ছিল যেখানে “আব্বাসী রাজত্ব কখনও ভালভাবে প্রতিষ্ঠিত হয় নাই। উপরন্ত্ব কিরমান এবং পারস্য পর্যন্তও সাফ্ফারিয়াদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হইয়া গিয়াছিল। কিন্তু তাহারা বাগদাদের দিকে অগ্রসর হইলে খলীফার ভ্রাতা আল-মুওয়াফফাক'-এর হস্তে পরাজিত হয় (২৬৫/৮৭৮) এবং অতি শীদ্রই ইরান হইতে সশফ্ফারিয়াদের প্রভাব-প্রতিপত্তি বিলুপ্ত হইয়া যায়। সশফ্ফারিয়াদের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকৃতি ভালরূপে নির্ধারিত হয় নাই। কিন্তু তাহারা ইরান হইতে বিলীন হইয়া যাওয়ার পরও দীর্ঘ দিন যাবত তাহাদের কীর্তি প্রসিদ্ধ ছিল। এই সময়েই খলীফাগণকে বেশ কিছু সংখ্যক স্বাধীন সরকারের অস্তিত্ব বরদাশত করিয়া লইতে হইয়াছে। যথা $ আল-জিবাল-এর দক্ষিণাংশ আল-কারাজ-এ দুলাফিয়া (২১০/৮২৫-২৮৫/৮৯৮) এবং আযারবায়জানে রাওদীনী শাসকগোষ্ঠী; কিন্তু খুরাসান ও মা-ওয়ারাউ'ন-নাহ্র-এ-সামানী গোত্রের শাসকদের অভ্য্যদয়ের বিষয়টিই ছিল সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ। এই শাহী খান্দানের গোড়াপত্তন হয় খুরাসানে (২৬১/৮৭৪)। তাহারা ছিল প্রথমত তণহিরিয়্যাদের অনুগত চাকুরীজীবী এবং প্রথম হইতেই মা-ওয়ারাউন- নাহর- এ তাহারা ছিল শক্তিশালী । তণহিরিয়্যাদের পতনের কারণে খুরাসানে যে বিশৃঙ্খলা দেখা দেয় তাহাতে তাহাদের সুযোগ মিলিয়া যায়। ২৭৯/৮৯২ সালে বাগদাদ প্রশাসনের নামমাত্র অধীনে থাকিয়া তাহারা খুরাসানে নিজেদের কর্তৃত্‌ প্রতিষ্ঠা করিয়া লয়। সীস্তান, কিরমান, জুরজান, রায় এবং তাবারিস্তানের এলাকাও নাস্*র ইব্ন আহ"মাদ (৩০১/৯১৩- ৩৩১/৯৪২)- এর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহার সময়ে দেশে সুখশাস্তি ফিরিয়া আসে এবং আমীর-উমারার মধ্যে এমন এক শ্রেণীর জন্ম হয় যাহারা সাহিত্য ও বিদ্যাবুদ্ধির ক্ষেত্রে নেতৃত্‌ প্রদান করিতে পারিতেন। তাই আমরা দেখিতে পাই যে, খুরাসানে ফারসী সাহিত্যের সংগে সংগে “আরবী . সাহিত্যও উন্নতি লাভ করিতে থাকে (আল-বালখী এবং অন্যান্য লেখক)। “আব্বাসী. যুগের সূচনা হইতেই পশ্চিম ইরানে “আলাবীী আন্দোলন শুরু হয়। তাহারা খিলাফাতের সহিত জনসাধারণের বিরোধকে একটি ধমীয় রূপ দিয়া দেন। দায়লাম-এ খৃষ্টায় দশম শতকের সূচনা পর্যন্ত ছোট ছোট কিছু স্থানীয় গোত্র বাস করিত। এইখান হইতেই লুট-তরাজ ও দাঙ্গাকারীদের দৌরাত্ম্য শুরু হয় যাহার প্রথম লক্ষ্যস্থল ছিল রায় । এই দস্যুদের নেতা বড় বড় সৈন্যদলের সেনাধ্যক্ষ হইয়া যাইত । তাহাদের মধ্যে কিছু সংখ্যক আবার এ সকল রাজ্যের শাসনকর্তা হইয়া যায় যাহার সীমানা সর্বদাই পরিবর্তিত হইতে থাকে । কারণ তাহাদের পরস্পরের মধ্যে অথবা সামানী সুলতানদের সহিত প্রতিনিয়ত যুদ্ধ লাগিয়াই থাকিত। সেই সময়ে যে সকল গোত্র স্বীয় 'রাজত্‌ প্রতিষ্ঠা করিতে সক্ষম হয় তন্মধ্যে যিয়ারিয়া' গোত্রের রাজত্ব অধিক সময় স্থায়িত্‌ লাভ করে (৩১৬/৯২৮-৪৩৭/১০৪২); যাহারা কিছুকাল পর্যন্ত রায়, ইসফাহান এবং আহওয়াষে রাজতু করে। কিন্তু অবশেষে তাহাদের রাজ্য সংকুচিত হইতে হইতে কেবল তাবারিস্তান ও জুরজান অঞ্চলে সীমিত হইয়া পড়ে । আল-জিবাল, পারস্য ও খুষিস্তানে অতি শীঘুই দায়লামের বুওয়ায়হ-এর বংশধরগণ তাহাদের স্থান দখল করে অপেক্ষা বেশী সফলতা লাভ করে। বুওয়ায়হ-এর পুত্রগণ অর্থাৎ “আলী, হণসান এবং আহমাদ নামক তিন ভ্রাতার স্বাধীনতা লাভের প্রবল আকাঙ্কা ৩২০/৯৩২ সনের কাছাকাছি শুরু হয় এবং অতি অল্প দিনের মধ্যে প্রায় ্র

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।