0০017161715 ইরান যিয়াদ ও হণজ্জাজের সময় নব উদ্দীপনার সহিত রাজ্য শাসন শুরু হয়। মু'আবি'্য়া (রা)-এর যুগে (৪১/৬৬১-৬০/৬৮০) “আবদুল্লাহ ইব্ন “আমির (রা)-কে পুনরায় বসরার শাসনকর্তা নিযুক্ত করা হয় (৪১/৬৫১), যিনি “আবদু'র-রাহ'মান ইব্ন সামুরা (রা)-কে পুনরায় সীস্তান প্রেরণ করেন। সেই সময়ে মুসলমানগণ কাবুলে পৌছিতে সমর্থ হয়। কাবুল শাহ্ এবং (870027 : 0900991)7, পৃ. ২৪৮), সকল ঝামেলা মিটাইতে “আবদু'র-রাহ'মান ও তৎপরবর্তী গভর্নরদিগেকে যথেষ্ট বেগ পাইতে হয়। এই অসুবিধা বানু উমায়্যার পুরা শাসনামলেই (৪১/৬৬১-১৩২/৭৫০) দেখা দিতে থাকে । যখন শৃঙ্খলা বিধানের জন্য সীন্তানকে খুরাসানের সহিত একীভূত করিয়া দেওয়া হয় এবং শেষোক্ত এলাকায় “আরবদের নিয়ন্ত্রণ মযবুত করা হয়, কেবল তখনই এই অসুবিধা কিছুটা লাঘব হয়। ইব্ন আমিরই সর্বপ্রথম তদীয় প্রতিনিধি আল-কায়স ইব্নু'ল-হায়ছণমের মাধ্যমে নৃতনভাবে খুরাসান জয় করিতে শুরু করেন [হিরাত বিজয় ৪১/৬৬১ এবং বুখারা ৫৪/৬৭৬ সনে]। যিয়াদ ইবৃন আবী সুফ্য়ান (৪৬/৬৬৬ হইতে) এই গতি অব্যাহত রাখেন এবং তাহারই সময়ে মার্ব “আরব সেনাবাহিনীর একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত হয় এবং অত্যল্পকালের মধ্যে প্রায় পঞ্চাশ হাযার “আরব মুসলিম খুরাসানে আপন গোব্বের সহিত স্থায়ীভাবে বসবাস করিতে শুরু করে। আল-হণজ্জাজ খুরাসানে তীহার সুযোগ্য সেনাপতিবৃন্দ আল-মুহাল্লাব ইবন আবী সু-ফরা, য়াধীদ ইব্নু'ল-মুহাল্লাৰ এবং শেষে কু'তায়বা ইব্ন মুসলিম-এর মাধ্যমে যুদ্ধ পরিচালনা-করেন। তাহার সময়ে এবং তাহার পরবর্তী সময়েও খুরাসানের রাজপথ যাহা রায়, কৃ-মিস এবং তশবারিস্তান-এর মধ্য দিয়া অতিক্রম করিয়াছিল, উহার সংরক্ষণ করা এবং নিরাপদ রাখাই ছিল একটি বিশেষ গুরুতৃপূর্ণ ব্যাপার । এই উদ্দেশ্যেই এতদঞ্চলের পাহাড়ী লোকদের সহিত বহুবার যুদ্ধ করিতে হইয়াছে। এই দিকে “আরবে যে গোত্রীয় ছন্দ শুরু হইয়াছিল উহার কারণে বহু আরব সৈন্যকে খুরাসানে যিয়াদের নিকট বদলী করা হইয়াছিল। এই সমস্ত নবাগত সৈনিক এখানকার ছাউনীতেও “আরব সৈন্যদের চিন্তাধারা বদলাইয়া দেয় । এই সময়েই রাষ্ট্রীয় ও ধর্মীয় মতপার্থক্য, যাহা গৃহযুদ্ধ ও বিভিন্ন দল ও মতে বিভক্ত হইবার কারণ হইয়া দীড়ায়- প্রথমত “আরব এবং কিছুদিন পর তাহাদের ইরানী অনুসারিগণ ইহাতে যোগ দেয় । এই সকল গোত্রের মধ্যে খাওয়ারিজ ছিল শীর্ষস্থানীয় । তাহারা তাহাদের নেতা কণতণরী ইব্নু*ল- ফুজা'আ (নিহত আনু. ৭৮/৬৯৭)-এর নেতৃত্বে কিরমানকে নিরাপদ ঘাটিস্বরূপ বানাইয়া লইয়াছিল এবং সেখান হইতেই উত্তর ও পূর্বাঞ্চলে আক্রমণ পরিচালনা করিত। বানু উমায়্যার খিলাফাতের প্রায় শেষভাগে ইস্ফাহান, খুযিস্তান ও পারস্যের কিছু অংশ সাময়িকভাবে “আবদুল্লাহ ইবন মু'আবিয়া (৭৪৪-৭৪৬ খৃ.) আয়ত্তাধীনে আসিয়াছিল। হশজ্জাজের সময় হয় এবং ইরাকে “আরবী লিখন পদ্ধতি চালু হয়। নিঃসন্দেহে ইরানী অঞ্চল গুলিতেও সরকারী কাজকর্ম ধীরে ধীরে “আরবী ভাষায়ই সম্পাদিত হইয়া থাকিবে । তবুও প্রথম প্রথম শাসকগণ এবং কশতণরী যে মুদ্রা প্রস্তুত করে তাহাতে “আরবীর সংগে সংগে পাহলাবী শব্দও অংকিত ছিল। ইরানকে ইসলামী রঙ্গে রঙ্গীন করিতে “উমার ইব্ন “আব্দিল-'আযীয, রে) (৯৯/৭১৭/১০১/৭২০) ও হিশাম (১০৫/৭২৪-১২৫/৭৪৩) কর্তৃক প্রবর্তিত ১৩৯ ইরান বাস্তবভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার অবদান উল্লেখযোগ্য । সাম্য প্রতিষ্ঠা করা এবং উদার ও সহিষ্ণু মনোভাবের ব্যাপারে হযরত “উমার (রা)-এর ফরমান বহু ইরানীকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। ইহার পর হিশাম মুসলিম অমুসলিম সকলের উপর একই হারে শুক্ক নির্ধারণ করেন। ইহাতে জাতীয় বৈষম্যের অবসান ঘটে এবং সেখানে তখন নব্য মুসলিম ইরানী অফিসারদের নির্ভরযোগ্য একটি শ্রেণী আত্মপ্রকাশ করে। কেবল পাহাড়ী অঞ্চলের লোক তাহাদের আঞ্গলিক নেতার অধীনে বিদ্রোহ করিতে থাকে । : খুরাসানের ন্যায় দূরবর্তী অঞ্চলে কিছু বিদ্রোহ দেখা দিলেও উহা পূর্ণভাবে সরকারের আয়ত্তে ছিল । মার্ব-এ এক বিরাট সামরিক ঘাঁটি নির্মাণ ও তথায় গভর্নরদের অবস্থান সরকারের শক্তিশালী হইবার কারণে পরিণত হয় । আরও , একটি গুরুতৃপূর্ণ কারণ ছিল যে, কুতায়বার নেতৃত্বে মা-ওয়ারাউ*ন-নাহ্র-এ যাহার ফলে কেহ বিদ্রোহ ঘোষণার দুঃসাহস করিতে পারে নাই। উপরিউক্ত ঘটনাবলীর দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, বান্ “উমায়্যার বিরুদ্ধে আন্দোলনকারিগণ (সিরিয়ায় বান্ “আব্বাস যাহাদের নেতৃত্ব দান করিতেছিল) খুরাসানকে কেন তাহাদের গুপ্তচর বৃত্তি এবং সংবাদ সংথহের কেন্দ্রূপে বাছিয়া লইয়াছিল। তাহারা “আরব গোত্রসমূহের পারস্পরিক শক্রতা ও বিদ্বেষ এবং সমসাময়িক সরকারের বিরুদ্ধে অস্থিরতা ও অসন্তোষকে কাজে লাগাইয়াছিল। তাহাদের এই প্রচেষ্টার শেষ ফল দাড়াইয়াছিল ১২৯/৭৪৭ সনে আবূ মুসলিম খুরাসানী কর্তৃক বিদ্রোহ ঘোষণা । প্রথমে তিনি মারব অধিকার করিয়া অতিশীঘ্বই নীশাপুরও দখল করিয়া নেন। অতঃপর ইরানে অবস্থানকারী “আরব সৈন্য এবং তাহাদের ইরানী মিব্রদের বদৌলতে বানু 'আব্বাস চূড়ান্ত বিজয় (১৩২/৭৫০) লাভ করে । ইহা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, খিলাফাতে নব্য অধিষ্ঠিত বংশের শাসনামলে ইরানের অবস্থার বিরাট পরিবর্তন ঘটিয়াছিল। উহার বড় কারণ ছিল, “আব্বাসীগণ ইরাকে তাহাদের বাসস্থান স্থানান্তরিত করিয়া লইয়াছিল, ইরানী শেষ শাসক বংশের ঘাটি ছিল সেখানেই । বাগদাদে নবনির্মিত (১৪৫/৭৬২) রাজধানীতে যাহা “আরবদের রাষ্ট্রীয় শক্তির এবং শীঘ্রই ইসলামী তাহযীব-তামাদ্দুনের কেন্দ্রে পরিণত হইয়াছিল, ইরানী জীবন-যাপন পদ্ধতি এবং ইরানী সভ্যতা ও সং্্কৃতি প্রাধান্য লাভ করিয়াছিল । এই ইরানী সভ্যতার প্রভাবের একটি নমুনা হইতেছে ইব্নুল-মুকাফ্ফা" (্র.)-এর ন্যায় লেখকগণের পাহলাবী সাহিত্যের “আরবী অনুবাদকর্ম । অধিকন্তু ইরানী বংশোদ্ভূত কিছু শক্তিধর গোত্র- যথা ঃ বারামাকা এবং পরবর্তীতে “বানূ নাও এই সময়েই শুউবিয়া আন্দোলনরূপে ইরানীদের বংশগ্রীতি মাথা চাড়া দিয়া উঠে এবং ইরানী যিন্দীকদের .(ধর্মদ্রোহী) আত্মপ্রকাশের ফলে ধর্মীয় মহলে সন্দেহ ও সংশয়ের ঢেউ উছলিয়া উঠে। উমায়্যাগণের তুলনায় খোদ আব্বাসী খলীফাগণের মধ্যে তাহাদের ইরানী অঞ্চলসমূহের প্রতি বেশী আগ্রহ ও আকর্ষণ ছিল। তাহারা ইহা করিতে বাধ্য ছিল, কারণ একজন . প্রবাহের দ্বারা তাহা সকলের নিকটই স্পষ্ট হইয়া গিয়াছিল। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অর্থাৎ আল-জিবাল, খুযিস্তান ও পারস্যে অবশ্য এই ধরনের বিদ্রোহের কোন ভয় ছিল না, কিন্তু দূরবর্তী এলাকা এবং পার্বত্যাঞ্চলে বারংবার সৈন্য প্রেরণ করিয়াই কেবল রাজত্ব রক্ষা করা সম্ভব ছিল। তাই খুরাসানের গভর্নরের পক্ষ হইতে যখন বিদ্রোহের আভাস পাওয়া গেল তখন ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।