Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরান ২৬১; কায়তানী, ৪খ, ১৪৯) ইরানী নেতার সংঘর্ষ হয়। পরে তীহারা “তাওওয়াজ' শহরটি অধিকার করিয়া নেন এবং পারস্যের অন্যান্য শহরের উপর আক্রমণ শুরু করেন । তাহার ভ্রাতা আল-হণকাম ১৯/৬৪০ রাশিহর (৯ রীশাহর, তু. 7.5 510:8118০)-এর নিকটে উপকূলবর্তী এলাকায় এক তুমুল লড়াইয়ে পারস্য সেনাপতিকে পরাস্ত করেন৷ আল-বালাঘূ-রীর মতে এই যুদ্ধ ছিল এঁতিহাসিক কণদিসিয়া যুদ্ধের সমপর্যায়ের গুরুত্সম্পন্ন যুদ্ধ । ইহার পর আবূ মূসা (রা)-কে সৈন্য-সামন্ত লইয়া “উছমান ইব্‌ন আবি'ল-'আস (রা)-এর সহিত মিলিত হইবার নির্দেশ দেওয়া হয় । তাহারা উভয়েই একত্র হইয়া ২৪/৬৪৪ এবং ২৭/৬৪৭ সনের মধ্যবর্তী সময়ে বহু শহর যথা £ আর্রাজান, শাপুর, শীরায, সীনীয, দারাব জিরদ এবং ফাসা জয় করেন । আবু মুসা রো) কিরমান-এর বহদূর পর্যন্ত অগ্রসর হইয়া গেলেন। এখানে শীরাঘ শহরটি মুসলমানদের সামরিক ঘীটিতে পরিণত হইল। এইখান হইতেই হযরত 'উহু'মান (রা)-এর খিলাফাতকালে "আবদুল্লাহ্‌ ইবন “আমির রো) বসরার গভর্নর নিযুক্ত হওয়ার সাথে সাথেই বড় বড় যুদ্ধ পরিচালনা আর্ত করেন। ২৮/৬৫০ সালে তিনি ইসতাখার এবং জুর জয় করেন যাহা তখনও মুসলমানদের করায়ত্ত হইতে পারে নাই। ২৯/৬৪৯ সালে তিনি খুরাসান জয়ের জন্য অগ্রসর হন। ইহার কারণ হিসাবে বর্ণনা করা হইয়াছে যে, তৃস-এর শাসনকর্তা একখানি দাওয়াতনামা যোগে হযরত “আবদুল্লাহ ইব্‌ন “আমির রো)-কে এবং কুফার গভর্নর হযরত সা“ঈদ ইবনু*ল-'আস' (রা)-কে আক্রমণের আহ্বান জানাইয়াছিল, কিন্তু তণবাঁরিস্তান ও জুরজান-এর শাসকদ্ধয় খারাজ দিতে স্বীকৃত হওয়ায় হযরত সাঈদ (রো) সেখান হইতে আর সম্মুখে অথথসর হন নাই । অতএব খুরাসান বিজয়ের ভার আসিয়া পড়িল “আবদুল্লাহ ইব্‌ন “আমির (রা)-এর উপর । তিনি তাহার প্রতিনিধি মুজাশি' ইব্‌ন মাস“উদকে ইতোপূর্বেই য়াযৃদগিরদের পশ্চাদ্ধাবন করিতে প্রেরণ করিয়াছিলেন । মুজাশি“কে পুনরায় ২৯/৬৫০ সালে কিরমান প্রেরণ করা হয়। সেখানে তিনি গুরুতৃপূর্ণ শহর-আস-সীরজান, বাম্ম ও জীরুফ্ত জয় করেন। হুরমুয-এর নিকটে এবং কুফ্স-এর পার্বত্যাঞ্চলে একাধিক যুদ্ধ সংঘটিত হয় । “আবদুল্লাহ ইব্‌ন “আমির রো)-এর পক্ষ হইতে আরও একটি ক্ষুদ্র সেনাদল সীস্তানে প্রেরণ করা হয় । উহার নেতা আর-রাবী' ইবৃন যিয়াদ ফাহ্রাজ হইতে বহু কষ্টের মধ্য দিয়া মরুভূমি অতিক্রম করত সীস্তান-এর রাজধানী যারান্জ জয় করিয়া লইতে সমর্থ হন এবং কয়েক _ বসর তিনি এইখানে অতিবাহিত করেন। ইহার পর তাহার প্রতিনিধিকে যারান্জ হইতে বহিষ্কৃত করিয়া দিলে তিনি “আবদু'র-রাহমান ইব্‌ন সামুরাকে প্রেরণ করেন- যিনি দাওয়ার বুস্ত এবং যাবুল পর্যন্ত সমস্ত এলাকা : পুনরায় জয় করিয়া নেন। এইদিকে ৬৫০ খু. “আবদুল্লাহ স্বয়ং আত"- তাবাসানের দিকে অগ্রসর হন, যাহা পূর্বেই বিজিত হইয়াছিল। সেখান হইতে আল-আহনাফ ইবৃন কণয়সকে কৃহিস্তান বিজয়ের জন্য প্রেরণ করেন এবং স্বয়ং নীশাপুর অভিমুখে অগ্রসর হন। নীশাপুর অবরোধ করা হইলে সেখানকার অধিবাসিগণ আনুগত্য স্বীকার করিয়া লয়। এখান হইতেই “আবদুন্াহ রো) ও তাহার প্রতিনিধিগণ আরও কয়েকটি শহর জয় করেন এবং তৃস-এর নেতার সহিত এক চুক্তি সম্পাদন করেন। মারববাসিগণ বিনাযুদ্ধেই আত্মসমর্পণ করে। আওস ইব্‌ন ছা“লাবা-এর নেতৃতে অন্য একটি সৈন্যদল হিরাত-এ প্রেরণ করা-হইলে তথাকার শাসক আনুগত্য স্বীকার করিয়া লন। অবশেষে আহ্‌নাফ ইব্‌ন কায়স পূর্ব খুরাসানের উপর আক্রমণ করেন । মারুর-বূযের নিকটে প্রচণ্ড লড়াই হয়, জুরজান-এর ১৩৮ 0০017161715 ইরান এলাকা এবং বাল্খ শহর জয় করিয়া লওয়া হয়। এইখান হইতে খাওয়ারিযৃম পর্যন্ত তীহাদের অগ্রযাত্রা অব্যাহত থাকে । “আবদুল্লাহ ইব্‌ন “আমির রো) প্রত্যাবর্তন করিবার পর কায়স ইব্নু'ল-হায়ছণমকে খুরাসানের গভর্নর নিযুক্ত করা হয়। হযরত “উছমান (রা)-এর শাহাদাতের সময় (৩৫/৬৫৬) সামরিক অবস্থা এই পর্যায়ে ছিল যে, সীস্তান ও খুরাসানের সদ্য বিজিত.এলাকাসমূহে মুসলমানদের অবস্থান তখনও দৃঢ় হয় নাই, কিন্তু নিহাওয়ান্দ, আহওয়ায এবং শীরাষ-এ সামরিক ঘাঁটি স্থাপন করা হইয়াছিল, ইহারই ফলে গৃহযুদ্ধ খতম হইবার পর মুসলিমগণ তাহাদের বিজয় অভিযানকে চূড়ান্ত পর্যায়ে (পৌছাইতে সমর্থ হইয়াছিলেন। ইরানে যাহাদের সহিত মুসলমানদের মুকাবিলা হয় তাহারা বিভিন্ন প্রকৃতি ও চরিত্রের অধিকারী ছিল । কণদিসিয়া ও নিহাওয়ান্দ-এর যুদ্ধে যখন রাজকীয় মূল সেনাবাহিনী নিশ্চিহ্ন হইয়া যায় তখন অধিকাংশ আঞ্চলিক সর্দার তাহাদের নিজস্ব সেনাবাহিনী দ্বারা মুসলিম বাহিনীকে প্রতিরোধ করিতে এবং নিজেদের পৃথক পৃথক চুক্তি সম্পাদন করিতে থাকে । সেই সমস্ত চুক্তির মধ্যে খারাজ আদায়ের বিনিময়ে ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তি মালিকানাধীন সহায়-সম্পত্তির রক্ষণাবেক্ষণের স্বীকৃতি প্রদান করা হইত। পুরা জনপদের ইসলাম গ্রহণের দৃষ্টান্ত অত্যন্ত বিরল, যেমন কশযকীন সম্পর্কে এই ধরনের তথ্য পাওয়া যায়। অগ্নিপূজকগণ, বিশেষ করিয়া পারস্য, ও আযারবায়জানে সব সময়ই আপন ধর্মের উপর অটল ছিল। কিন্তু পারস্য হইতে বহু লোক সীস্তান ও মাকরানে আশ্রয় গ্রহণ করে এবং প্রায় ৮১/৭০০ সনে তাহারা প্রথমে কাসিওয়াড় (হিন্দুস্তান)-এ চলিয়া আসে । দারাব জার্দ শহরের স্থানীয় নেতা ছিল হুরবুয । তিনি মুসলমানদের সহিত সন্ধি করেন। এই সময়ে বহু ইরানীকে বন্দী করিয়া ইরান ও “আরবে প্রেরণ করা হয়। সেখানে তাহারা ক্রীতদাসে পরিণত হয়। কোন কোন গ্রোত্রের সকলেই মুসলিম সৈন্যদলে যোগদান করিয়াছিল । যথা যায্দগিরদ্‌-এর সৈন্যদলের বহু অভিজ্ঞ সৈনিক এবং দক্ষিণ ইরানের জনপদের বিভিন্ন গোত্র য্বস্ত, সায়াবিজা প্রভৃতি)। পারস্য এবং আল-জিবাল, বিশেষ করিয়া জীলান এবং দায়লাম-এর পাহাড়ী গোত্রগুলি বহুদিন পর্যন্ত -অপরাজিত ছিল । স্থানীয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র সর্দারের হাতেই ছিল তাহাদের শাসন ব্যবস্থা । কোহিস্তানে হায়াতিলা (176131108]1659)- দের অবশিষ্ট বংশধরদের সহিত আরও পূর্বদিকে মূর্তিপূজকদের (মুশরিকুন) সহিত এবং খুরাসানে উহার তুকীঁ মিত্রদের সহিত মুসলিম বিজয়িগণের সাক্ষাত ঘটে । অপর দিকে বিজয়ের ফলে ইরানী শহরগুলিতে মুসলিম সেনাদল বসবাস করিতে শুরু করিলে সেখানে সর্বপ্রথম তাহারা একটি মসজিদ নির্মাণ করিত, তারপর বসবাস শুরু করিত। বানূ উমায়্যার যুগে চাষাবাদের কারণে তাহাদের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহাদের মধ্যে বহু হণদীছ' বর্ণনাকারী এবং দীনী বিশেষজ্ঞও ছিলেন। এমনিভাবে ইরানী জনবসতি ও লোকালয়ে ধীরে ধীরে ইসলামের প্রসার ঘটে । “আরবদের গৃহযুদ্ধে ইরানীরাও ইরাকে কম ভূমিকা পালন করে নাই। এবং বসরায় হযরত “আলী (রা) (৩৫/৬৫৬-৪০/৬৬১)-এর গভর্নরদের বহু সমস্যার সম্মুখীন হইতে হয় । খুরাসান আনুগত্য করিতে অস্বীকার করে (যদিও বলা হইয়া থাকে যে, মারব নেতা হযরত “আলী (রা)-এর সহিত সাক্ষাত করিতে আসিয়াছিল)। বাল্‌্খের উপরও কিছু সময়ের জন্য চীনাগণ কতৃতু প্রতিষ্ঠা করে । বানূ উমায়্যার যুগে তাহাদের ইরাকস্থ্‌ সুচতুর গভর্নর ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।