ইরান ইরানী লোকালয়ে অন্যান্য বংশের যে সমস্ত লোক রহিয়াছে উহাদের মধ্যে এক শ্রেণী হইতেছে “আরমান', যাহারা ইরানের আরমেনিয়া, আযারবায়জান এবং জুলফা-এর বৃহৎ আরমানী লোকালয়ে বসবাসরত জুলফা ইসফাহানের উপকণ্ঠে অবস্থিত । ১ম শাহ্ আব্বাস আরমানিদিগকে এখানে পুনর্বাসিত করিয়াছিলেন । নিস্তুরী খৃষ্টানগণ “উরমিয়া* হুদের পূর্ব দিকে বসবাস করিত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর. তাহারা প্রায়ই বিলুপ্ত হইয়া গিয়াছে । “আরাবিস্তানে এখনও অবশিষ্ট কিছু কিছু মানদী (১৫9009,523)5) রহিয়াছে । অবশেষে চল্লিশ হাজারের মত য়াহুদীর উল্লেখ করাও জরুরী, যাহাদের অধিকাংশ ইসলামী যুগের পূর্ব হইতেই বসবাসরত য়াহুদীগণের বংশধর, ইসফাহানের “আল-য়াহুদিয়্যা" নামে ইহাদের প্রসিদ্ধ লোকালয় ছিল। (১৯৫৬ খৃষ্টাব্দের আদমশুমারী অনুযায়ী ইরানে পঞ্চাশ হাজার আরমান, বিশ হাজার নিস্তুরী এবং ছিয়াত্তর হাজার প্রোটেস্ট্যান্ট এর বাস ছিল)। ইরানের বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ ভাগই ইমামিয়া শী“আ মাযহাবের সহিত সম্পৃক্ত এবং জা'ফারী ফিক্হ-এর অনুসারী । ইহাদের মধ্যে শহরের শিক্ষিত নাগরিকের সংখ্যা অধিক। এতদ্যতীত প্রাচীন মূল তৃকাঁ গোত্রের বেশীর ভাগ লোকই ইহার অন্তর্ভূক্ত । ইহাদের সংখ্যা প্রায় সত্তর লক্ষের কিছু কম (এই সংখ্যা এবং পরবর্তী সংখ্যা ১৯২৯ খু. হিসাব অনুযায়ী), উহার মধ্যে প্রায় ১০ লক্ষ “আখবারী হামাদান, আহ্ওয়ায এবং উহার উপকণ্ঠে বসবাস করে । তাহারা কেবল রাসূলুল্লাহ (স)-এর হাদীছ এবং ইমামদিগের বাণীকে গ্রহণযোগ্য দলীল হিসাবে মান্য করে। অন্যান্য শী'আ ফিরকা হইতেছে শায়খিয়্যা (প্রায় আড়াই লক্ষ) এবং নুকতশাবিয়্যা (তু. নাজমুল-গণনী, তা'রীখ মাযাহিব-ই “আলাম নাকিতিয়্যা; প্রায় এক লক্ষ, শীলানে; বংশের দিক হইতে যায়দী)। কোন. কোন শহরে বাবী এবং তদপেক্ষা কিছু বেশী বাহাঈও বসবাসরত আছে। চরমপন্থী শী'আ যাহাদিগকে “আলী আল্লাহী অথবা আহ্্ল-ই হাক দ্র.) বলা হইয়া থাকে- কুর্দী ও লুরীদের মধ্যে এবং আর কিছু মাধিনদারান ও খুরাসানে বসবাসরত । তাহাদের সংখ্যা তিন লক্ষ । ইহার অর্ধ সংখ্যা হারফী ফিরকার অনুসারী বলিয়া বর্ণনা করা হয়। মাকৃ-এর নিকটে কিছু য়ামীদীও রহিয়াছে (শী'আ মতাবলহ্বীদের সর্বাপেক্ষা বড় ধর্মীয় নেতাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। শেষ আয়াতুন্রাহ ছিলেন বুরূজিরদী (১৯৬১ খৃ. তিনি ইনতিকাল করেন)। সুন্লী শাফি“ঈ) মুসলমান কেবল কুর্দ ও “আরবে এবং __ হোনাফী) তুর্কমান ও আফগান-এ রহিয়াছে (প্রায় পচাশি হাজার)। অবশেষে অগ্নিপূজকদের পরিসংখ্যান । এই ধর্মের মোট জনসংখ্যা (আনুমানিক দশ হাজার) এখনও পর্যন্ত যাষ্দ, কিরমান, তেহরান, শীরায ও কাশান-এ রহিয়াছে (এই সকল সংখ্যা 4১110119176 07410001006 11151]- 10091, ৩য় সং, ১৯২৯ খৃ., হইতে গৃহীত)। ১৯৬০ খৃ. ইরানের মোট জনসংখ্যা-ছিল ২ কোটি ৮ লক্ষ ৪৯ হাজার । ইহার মধ্যে সাড়ে আট লক্ষ ছিল সুন্নী। জাতিসংঘের পক্ষ হইতে ১৯৬৩ খৃ. যে জরীপ চালানো হয় তদনুযায়ী মোট জনসংখ্যা ২ কোটি ২৫ লক্ষ ১ হাজার (মুসলমানদের সংখ্যা শতকরা ৯৮.৮ ভাগ)। বর্তমান (১৯৮৭ খু.) জনসংখ্যা ৫,৭০১০০০০০। ২]. [7]. 70977675 ও সম্পাদনা পরিষদ €দা. মা. ই.)/ড. আবদুল জলীল . ১৩৬ 0০017161715 ইরান (৪) এঁতিহাসিক পর্যালোচনা £ (ক) প্রাচীন ইরান £ এঁতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে, খৃষ্টপূর্ব ৯ম শতকে আরিয়াঈ বংশের একটি শাখা দক্ষিণ রাশিয়া হইতে পশ্চিম ইরানের যাগরূস পর্বতের মধ্য এলাকা মিডিয়ায় আসিয়া বসতি স্থাপন করে । আর এই ভৌগোলিক সম্পর্কের কারণে এই সমস্ত লোককে মাদ্দ বলা হয়৷ এই বংশেরই অন্য একটি শাখা পূর্ব ইরানে আগমন করে। ইহারা কিরমান প্রদেশ হইয়া ফারিস (পারস্য) আগমন করে। ইহাদিগকে পারসী বলা হয়। মাদ্দীয় যুগ £ দীর্ঘকাল পর্যন্ত মাদ্দগণ স্বস্তিতে বসবাস করিতে পারে নাই। কারণ তাহাদের এলাকার সীমান্ত ছিল আশুরদের এলাকার সহিত মিলিত । আশৃরীয়গণ প্রায়ই তাহাদের উপর হামলা করিত । তাই নিরাপত্তার জন্য সর্বদাই তাহাদিগকে কর প্রদান করিতে হইত । অবশেষে খুষ্টপূর্ব ৭ম শতকে ডিওকিস (119০5) আপন জাতিকে সংঘবদ্ধ করিয়া আশৃরীয়গণকে শোচনীয়ভাবে পরাস্ত করিয়া হামাদানকে রাজধানী বানাইয়া মিডিয়ায় একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করে। খৃষ্টপূর্ব ৬১২ শতাব্দীতে কিয়াক সারা (09958199) অথবা হাখিশৃতার (খৃষ্টপূর্ব ৬৩৩-৫৮৫) আশৃরীয়দের শক্তিশালী শহর নিনেভা জয় করে এবং দিজলা. নদীর আশেপাশের অঞ্চল স্বীয় রাজত্বের অন্তর্ভূক্ত করিয়া লয়। খু. পৃ. ৫৫০ সালে কোরোশ-ই আঁজাম মাদ্দ জাতির শেষ বাদশাহ আসতিয়াগাস (2519259)-কে পরাস্ত করে। তখন. হইতেই মাদ্দ রাজত্বের পতন ঘটে । জাতীয় শৌর্যবীর্য £ প্রাচীন ইতিহাসের সংগে সংগে রানী কিংবদন্তীও সমানভাবে প্রচলিত রহিয়াছে যাহা সর্বদাই ইরানবাসীদের গর্বের বিষয় হইয়া রহিয়াছে (দ্র. খুদা'ঈ নামাক, য়াদগার যুরী ঈরান, শীহ্নামাহ-ই ফিরদাওসী)। প্রথম বংশ হইতেছে পেশদাদী ৷ উহার বাদশাহ্গণের নাম নিম্নরূপ £ কিউমারছ, হুশাঙ, তাহমুরছ, জামশীদ (যাহ্“হণকের হাতে যাহার রাজত্বের বিলুপ্তি ঘটে) এবং ফারীদূন (যাহ্হণকের বন্দী হওয়ার ও মৃত্যুর পর তিনি রাষ্ট্রের দায়িতৃভার গ্রহণ করেন)। ফারীদুন তদীয় তিন পুত্র সালাম, তুর ও ইরাজের মধ্যে ইরান রাষ্ট্র বিভক্ত করিয়া দেন। ইরাজকে তাহার জ্যেষ্ঠ ভ্রাতাছয় প্রতারণা করিয়া হত্যা করে. এবং দীর্ঘকাল পর্যন্ত তাহাদের বংশধরগণের মধ্যে যুদ্ধ-বিপ্রহ চলিতে থাকে । পেশাদীদের পরে কিয়ানী বংশের সূচনা হয়। তাহাদের প্রসিদ্ধ বাদশাহ কায়কোবাদ, কায়কাউস (রুস্তাম-এর কারণে তাহার রাষ্ট্রের খ্যাতি ছড়াইয়া পড়িয়াছিল) ও কায়খুসরূ। লহ্রাসাপ,গুশতাসাপ এবং ইস্ফানদিয়ারও এই.যুগেরই। এই বংশের শেষ বাদশাহ বাহমান ছিলেন দীর্ঘ হস্ত । ইতিহাসে 'আরদশীর, দারায দাস্ত (4, 19551555 [:01000791)19) নামে তাহার উল্লেখ পাওয়া যায়। একিমোনীয় যুগ ঃ মাদীয়দের. পরে দ্বিতীয় এতিহাসিক বংশধারা হইতেছে একিমোনিয়ীদের ৷ ইহাদের .এতিহ্য ও মর্যাদার প্রতি ইরানবাসীগণ আজও গর্ব বোধ করে । ইহাদের প্রথম বাদশীহ্ ছিল. কোরোশ-ই আ“জশম (05759 ৮75 059, খু. পূর্ব ৫৫০-৫২৯)। তিনি আস্তিয়াগাসকে পরাজিত করিয়া তাহার বংশের মুরববী হাখ্যামান্শ-এর নামানুসারে হাখামানশী (একিমোনীয়) যুগের গোড়াপত্তন করেন । তিনি রুশদের এলাকা . -জয় করত পুরা এশিয়া মাইনরের উপর তাহার নিয়ন্ত্রণ কায়েম করেন । এই বংশের অন্যান্য বাদশাহ-এর তালিকা নিম্নরূপ £ কামবুজিয়া 8 (08100105525) (৫২৯-৫২১ খৃ. পৃ), ১ম দারিয়ূশ (9:05) (৫৫২১-৪৮৫ খু. পু.) তিনি বাবিল, মিসর, পাঞ্জাব ও সিন্ধু জয় ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।