0০017161715 লাভ করে। ইহার উদাহরণ হইতেছে তেহরান, তাবরীষ ও মাশহাদ । বর্তমানে এইগুলি ইরানের সর্ববৃহৎ শহর বলিয়া গণ্য হয়। . ইরানের বড় বড় শহরগুলি হইতেছেঃ (১৯৮২ খু.) তেহরান জনসংখ্যা ৫৭,৩৪,২০০), আবাদান (২৪৬,৬৩৬), আহওয়ায (১৩১,০১৬), ইসফাহান (৯,২৬,০০০), মাশৃহাদ (১১,১৯,০০০), রাশ্ৃত (২০০,০০০), শীরায (৪,১৪,৫০০), হামাদান (১,৫৬,০০০)। শহরের বসতি বেশীর ভাগই সেই সমস্ত ভিন্ন ভিন্ন জাতি ও সম্প্রদায়ের সমন্বয়ে গড়িয়া উঠিয়াছে, অতীতে যাহারা এখানে আক্রমণ পরিচালিত করিত। ইহারা বর্তমানে ইরানের অধিবাসিগণের মধ্যে সক্রিয়তা ও স্বাতন্ত্র্ে প্রবল পক্ষ । ইহারা আঞ্চলিক ভাষার সংমিশ্রণে নুতন এক ফার্সী ভাষায় কথা বলে, যাহা লেখা 05718555454 গ্রাম্য লোকদের ভাষা আযারী তুকী। শহরের বাহিরের গ্রাম্য জনপদগুলিই বেশীর ভাগ আঞ্চলিক বৈশিষ্ট্য ' অক্ষুণ্র রাখিয়াছে। তাহাদের ভাষায় অন্য বহু ইরানী সম্প্রদায়ের প্রাচীন শব্দও প্রচলিত রহিয়াছে। প্রাচীন মুসলিম এঁতিহাসিক ও ভৌগোলিক উৎ্সসমূহেও এই বিষয়ে উল্লেখ রহিয়াছে । উত্তর ও পূর্ব ইরানে এই গ্রামবাসীদের বিভিন্ন ভাষাগত সন্প্রদায়কে “তাত' (দ্র.) বলা হয়। উত্তর এবং পূর্ব ইরানে উহাদিগকে সাধারণত “তাজীক' বলা হয়। এতত্যতীত গ্রামের বাসিন্দা এবং স্বল্প সংখ্যক শহরতলীর বাসিন্দাদের মধ্যে. বহু লোক এখনও পর্যন্ত গোত্রীয় সম্প্রদায়ের সহিত আপন সম্পর্কের অনুভূতি রাখে । এই অবস্থা বেশীর ভাগ সেই সকল এলাকায় বিদ্যমান যেখানে প্রতিবেশীদের জনপদে এখন পর্যন্ত গোত্রীয় শৃঙ্খলা বজায় রহিয়াছে। এই সমস্ত গোত্রীয় লোক যাহারা লোকালয়ে বসতি স্থাপন করিয়াছে, উহাদিগকে অধিকাংশই শহরের বাসিন্দা, গ্রামের বাসিন্দা ও মরুভূমির বাসিন্দা বলা হয়। ইরানে যে গোত্রকে “ঈলিয়াত' বলা হয়, উরা বররানেিনীরতাগই কোন না কোন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে । বাকী যে সকল গোত্র রহিয়াছে উহারা আধা যাযাবর । গ্রীষ্মের মৌসুমে ইহারা আপন গবাদি পশুর পাল লইয়া উচু পাহাড়ী এলাকায় চলিয়া যায়, তবুও যাযাবরী এখনও বিলুপ্ত হয় নাই। তাই সময়ে সময়ে ইরানের তৃণভূমির সর্বত্রই যাযাবরদের কাল তাবু দৃষ্টিগোচর হয়। | গোত্রসমূহের মূল বংশীয় পরিচয়ের বিষয়টি অত্যন্ত জটিল । প্রায় প্রতিটি অঞ্চলেই উহা “ইরানী-পূর্ব' (776-[791019175), ইরানী, “আরবী এবং তুকাঁ তাতারীর সংমিশ্রণের ফসল । উত্তর ইরানে নিঃসন্দেহে তুকাঁ উপাদানের প্রাধান্য রহিয়াছে, যাহা সেখানে প্রচলিত ভাষা হইতে অনুমান করা যায়। এখানে দায়লাম ও “জীল'-এর দুর্ধর্ষ পাহাড়ী অধিবাসিগণ বহুকাল ধরিয়া ইসলামী প্রভাব ও ভাব-ধারার বিরোধিতায় অটল ছিল। মধ্যযুগ পর্যন্ত তাহাদের নিজন্ব এক বিশেষ ভাষা তাহারা চালু রাখে । ইহারা বেশীর ভাগই তুকীঁ ভাবধারায় উদ্ুদ্ধ। ইরানের শহুরে ভাবধারা তাহাদিগকে প্রভাবিত করিতে পারে নাই। আযারবায়জান হইতে পারস্য এবং কিরমান পর্যস্ত বিস্তৃত পার্বত্যাঞ্চলে ইরানী বংশ ব্যাপকভাবে ছড়াইয়া ছিটাইয়া রহিয়াছে, কিন্তু এই অনুমানও ভাষাভিত্তিক করা হইয়াছে। সেই গোত্রগুলির মধ্যে 85 5555565 মরণ করাই দে ইহা তাহাদের আলিফ দু ধা রর ১৩৫ ইরান হওয়ার প্রমাণ বহণ করে । কোন কোন গোত্র তুকাঁ বলিয়াও প্রসিদ্ধ, যদিও উহারা ইরানী ভাষায় কথা বলে । “আরব বংশীয় গোত্রগুলি এখনও তাহাদের বংশ পরিচয় সম্পর্কে অবহিত, কিন্তু কয়েক শতাব্দী পূর্বেই তাহারা নিঃসন্দেহে পুরাপুরিভাবে, ইরানী হইয়া গিয়াছে। শুধুমাত্র কয়েকটি গোত্র কোহিস্তান এবং খুরাসানে “আরবী ভাষা সংরক্ষণ করিয়া রাখিয়াছিল। নিকট এতিহাসিক সময়ে (অতীতে) ইরানী গোত্রসমূহের গুরুত্বপূর্ণ হিজরত সম্পন্ন হয়। বেলুচীদের দক্ষিণ-পশ্চিম হইতে কিরমানের দিকে এবং পরে বর্তমানে, বেলুচিস্তানের দিকে স্থানান্তর করিবার প্রবণতা মধ্যযুগের প্রথমদিকে শুরু হইয়া গিয়াছিল। যুদ্ধ-বিগ্রহরে অধিক সুবিধার্থে ১৮শ ও ১৯শ শতকের. কোন কোন বাদশাহ কিছু কিছু কুী গোত্রকে দক্ষিণ-পূর্ব দিকে স্থানান্তর করিয়া দেন। ইহার প্রসিদ্ধ উদাহরণ হইতেছে, নাদির শাহ্ কু গোত্রকে খুরাসানের সীমান্ত কৃচান (খুশান, তু. [,€ 5178:06৩, কুজান, তু. য্াকু-ত)-এর আশেপাশে এবং মাধিন্দারান-এ পুনর্বাসিত করেন । সেখানে এখন পর্যন্ত তাহাদের বিশেষ গঠন ও আকৃতি এবং তাহাদের ভাষা প্রচলিত রহিয়াছে। মোটকথা, ইরানে গোত্রীয় অবস্থার যে বর্ণনা হইতে পারে উহা কেবল তাহাদের ভৌগোলিক বিভক্তিকরণের ভিত্তিতেই । মধ্যযুগের “আরব ভূগোলবিদগণ আল-জিবাল ও পারস্যের সকল গোত্রকে “'আকরাদ' কের্দ-এর ব. ব.) অর্থাৎ কুদীদের অধীনে উন্মেখ করেন। কিন্তু বংশ বিজ্ঞানে (বর্তমানে) এই পরিভাষার কোনই মূল্য নাই। আজকাল কুদীদের নাম সাধারণত সেই.সকল গোত্রের মধ্যেই.সীমাবদ্ধ- যাহারা কিরমান শাহ-এর আশেপাশে এবং আরও. উত্তরে পশ্চিম . আযারবায়জানে বসবাস করে । কিরমান শাহ্-এর দক্ষিণ হইতে “লুর' গোত্র শুরু হইয়াছে । এখান হইতে পশ্চিমদিকে পাহাড়ে “ইরাক'-ই “আজাম এবং “আরাবিস্তান-এর মধ্যবর্তী অঞ্চলে বা%তিয়ারীগণের অবস্থান। উত্তর দিকের পাহাড়ে বসবাস করে পারস্যের -পুঁহ গিলু* এবং মামাসেনী, গোত্র ৷ ইহার দক্ষিণে শীরায-এর আশপাশে থাকে 'কাশকায়” সম্প্রদায়, যাহারা এখনও এক ধরনের তুকীঁ ভাষায় কথা বলে । “আরাবিস্তান- যেখানে, মধ্য যুগ পর্যন্তও স্থানীয় খুযী ভাষা, বিলুপ্ত হয় নাই সেখানে শহরের অধিবাসিগণের মধ্যে “আরব্য গোত্রের প্রাধান্য রহিয়াছে । এখানক্লার “আরব্য গোত্রগুলি বানু কাঁৰ হইতে উদ্ভুত এবং বেশীর ভাগই সেই সকল “আরবের অন্তর্ভুক্ত যাহাদিগকে ১ম 'আব্বাসের যুগে নাজ্দ হইতে আনিয়া এখান পুনর্বাসিত করা হইয়াছিল। ইরানী বেলুচিস্তান, সীস্তান এবং পারস্য উপসাগরের তীরবর্তী এলাকার গোব্রসমূহ বেলুচী। তাহারা এইখানে বসতি স্থাপনের পর স্থানীয় ছোট ছোট গোত্রকেও নিজেদের সহিত, মিলাইয়া লইয়াছে। যথা $ কুফ্স, মধ্য যুগীয় উৎসসমূহ হইতেও ইহাদের সন্ধান পাওয়া যায়। ইহার উত্তরে কোহিস্তান, বিশেষত কাইন-এর আশেপাশে “'আরবগণের নিবাস। এখানকার অধিবাসিগণের মধ্যে বেশ কিছু অংশ নিজদিগকে নবী কারীম (সা)-এর বংশধর বলিয়া দাবী করিয়া থাকে । এই সায়্যিদগণের মধ্যে বেশীর ভাগের বসতি £ মাধিন্দারানে-প্রাচীন যুগে যেখানকার শাসকগণ ছিলেন “আলী (রা)-র বংশধর । ইরানী খুরাসানেও “আরবগণ ব্যতীত স্বল্প সংখ্যক আফগানী এবং সীমান্ত এলাকায় কুর্দীরা রহিয়াছে। খুরাসানের উত্তর সীমান্তে এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যস্ত সেই সকল তুকীয় নিবাস যাহাদের কিছু সংখ্যক মধ্যযুগের শেষ ভাগে এইখানে আসিয়া বসতি স্থাপন করে। যেমন, আফশার এবং কাচার (আস্তারাবাদের পার্খে), তবে ইহাদের মধ্যে নৃতনতর বসতি হইতেছে তুরুকমানদের । _ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।