ইরান হুদ এবং উর্বর উপত্যকা রহিয়াছে । কিরমানের পার্বত্যাঞ্চল পর্যন্ত এই একই ধারা অব্যাহত রহিয়াছে। এই উভয় অঞ্চলই একই ধরনের; কিন্তু. কিরমানে বানুকাময় স্থান বেশী । মধ্যযুগে এবং বর্তমান যুগে পারস্যের ' সর্বাধিক বড় শহর হইতেছে “শীরায'। গুরুত্বের দিক দিয়া উহা পুরাতন শহর 'জুর' ও ইস্তাখ্র'-এর স্থান দখল করিয়াছে; কিন্তু কিরমানের পুরাতন শহর সীরজান ও জীরুফ্ত বিলুপ্ত হইয়া গিয়াছে এবং বর্তমানের কিরমান তুলনামূলকভাবে নৃতন শহর । পারস্য এবং কিরমানের উপকূলীয় অঞ্চল হইতেছে অনুর্বর। এখানকার 'তাওওয়াজ', সীরাফ ও “হুরমুয' অত্যন্ত প্রসিদ্ধ রন্দর ছিল। বর্তমানে বৃশীর (85517176) এবং বন্দর "আব্বাস উহার স্থান দখল করিয়াছে । ভূগোলবিদগণ পারস্য ও কিরমানের আলাদা আলাদা একটি দক্ষিণাঞ্চলীয় উষ্ণ এলাকা এবং একটি উত্তরাঞ্চলীয় শীতল এলাকা বর্ণনা করেন । প্রকাশ থাকে যে, কিরমানের উত্তর ও পূর্বাংশে উষ্ণ অঞ্চল রহিয়াছে। সেখানে ভূমি ধ্বসিয়া মরুভূমির সমান হইয়া গিয়াছে। য়াযদ এবং উহার পার্বতী এলাকার খেজুর বাগিচাগুলি সাধারণত পারস্যেরই একটি অংশ বলিয়া গণ্য করা হয়। কিরমান হইতে পূর্বদিকের এলাকাসমূহে সিন্ধু নদ পর্যন্ত বিভিন্ন ধরনের পাহাড়ী অঞ্চল রহিয়াছে । এই অঞ্চলে চাষাবাদযোগ্য ভূমি অত্যন্ত অল্প। ইহাতে সিন্ধু উপত্যকায় যাওয়ার একটি রাস্তা আছে এই রাস্তাটি ছাড়া ইহার আর অধিক কোন গুরুত্ব নাই। বর্তমান বেলুচিস্তান এই ধরনেরই একটি অঞ্চল । মাকরান-এর উপকূলবর্তী অঞ্চল এবং মাকরান-এর সংলগ্ন তুরানের এলাকাসমূহ ইহার অন্তর্ভুক্ত । ইরানের উত্তরপূর্বস্থিত উঁচু অঞ্চলে তিনটি বিরাট অংশ রহিয়াছে। উহার " মধ্যে সীস্তান (আর্-রুখ্খাজ £,79,01.09519.-সহ) হিলমান্দ নদীর জলধারার পলি হইতে সৃষ্টি হইয়াছে। এই এলাকার নদীনালা সীস্তান-এর হৃদে গিয়া পতিত হইয়াছে। কালের প্রবাহে ইহার আকৃতি অনেকখানি পাল্টাইয়া গিয়াছে। মধ্যযুগে এখানকার বড় শহর “যারাঞ্জ' ও “বুস্ত' ছিল জনবহুল, এই এলাকার পাহাড় উত্তর দিকে বেশী উচু এবং উত্তর-দক্ষিণ দিকে বেশীর ভাগ বিস্তৃত। পূর্ব সীমান্তে সিদ্ধ উপত্যকার বারিধারা আসিয়া পড়ে। সীস্তান-এর উত্তরে খুরাসানের বিশাল এলকা বিস্তৃত রহিয়াছে। উহার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হইতেছে, সেখানে পূর্ব ও পশ্চিম পর্য্ত শুধু পার্বত্যাঞ্চল। হিন্দ্ুকুশ পর্বত পূর্ব দিকের সীমানা নির্ধারণ করে । এই সকল পাহাড়ের মধ্যে বহু নদী রহিয়াছে_- যাহার অধিকাংশই দক্ষিণ-পূর্ব . পার্বত্যাঞ্চল হইতে উত্তরে অথবা উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং জায়হুন (আমু দরিয়া)-এর দক্ষিণ-পূর্ব পার্বত্যাঞ্চল হইতে উত্তরে অথবা উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং জায়হুন (আমূ দরিয়া)-এর দক্ষিণ তীরে যে মরুভূমি রহিয়াছে উহাতে মিশিয়া গিয়াছে অথবা পশ্চিম দিকে মোড় লইয়া কাম্পিয়ান সাগর পর্যস্ত পৌছিয়াছে। .এ. - খুরাসানের সর্ববৃহৎ নদী হইতেছে হারীরূদ। হিরাত উহার তীরে অবস্থিত। উহার পর মুরগাব নদী (সেখানে মারওয়ার্রূয, মার ওয়ার্রূদ, অথবা মার্রূদ; তু. [০ 91917£6 ও মার্ভ রহিয়াছে), এবং বালখ নদীর নাম উল্লেখযোগ্য । খুরাসানের দূরবর্তী পশ্চিমাঞ্চল-তথা.ইস্ফারাঈন তু. য়াকৃ'্ত) নীশাপুর এবং তৃস প্রভৃতি খুরাসান এবং জুরজান-এর মধ্যবর্তী স্থানে থকে। ভৌগোলিক দিক হইতে খুরাসানকে একক একটি দেশ মনে : হইলেও উহা এমন বিশাল ও বিস্তৃত এলাকা যে, উহাকে কয়েকটি অংশে বিভক্ত করা যায়। যেমন, বাদগীস, জুযাজান, তু'খারিস্তান প্রভৃতি। ইরান ও ১৩৪ 0০017161715 আফগানিস্তানের বর্তমান সীমানা উত্তর হইতে দক্ষিণ পর্যন্ত খুরাসান ও সীস্তানকে একেবারে মধ্যস্থল হইতে বিচ্ছিন্ন করিয়া দিয়াছে। শেষে সিন্ধু নদ এবং উহার উপনদীগুলি নিজস্ব ভূখপ্ডের উপর দিয়া প্রবাহিত হইয়াছে। হিন্দুকুশের দক্ষিণে অবস্থিত সেই অংশকে (কবুল যাহার অন্তর্ভূক্ত), উপরত্ত গশযনাকেও গেষনী) অধিকাংশ মুসলিম ভূগোলবিদ খুরাসানের মধ্যে গণ্য করিতেন। সিন্ধু উপত্যকার সে এলাকা আরও দক্ষিণে অবস্থিত। উহাকে সুলায়মান পার্বত্যাঞ্চল এবং ওয়াষীরিস্তান-এর মরু অঞ্জল হিলমান্দ-এর উপত্যকা হইতে পৃথক করিয়া দেয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই অংশে চাষাবাদযোগ্য ভূমি অত্যন্ত কম। গোটা ইরানী উঁচু অঞ্চলের উপর দিয়া বহুকাল হইতে কাফেলাদের যাতায়াত পথ রহিয়াছে। এই কারণেই অধিকাংশ চাষাবাদযোগ্য ভূমির মধ্যে. পারস্পরিক সংযোগ বিদ্যমান । পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে যাতায়াতের বড় বড় রাস্তা ছিলঃ €১) পূর্ব ককেসাস আর্রান, তু. য়াকু"ত)-এর দিকে আরাস নদীর অতিক্রম স্থল; €২) উরমিয়া-এর পশ্চিম গিরিপথ হইতে আরমেনিয়া পর্যন্ত; (৩) শাহ্র যূর এবং হুলওয়ান-এর গিরিপথ আল-জাযীরা এবং ইরাক পর্যন্ত; ইহা ছাড়া (8) বসরা হইতে আহওয়ায পর্যন্ত একটি রাজপথ চলিয়া গিয়াছিল। পারস্য উপসাগরের বন্দরসমূহ হইতেও “আরব, ভারতবর্ষ এবং পূর্ব আফ্রিকার উপকূলবর্তী শহরগুলির সহিত যোগাযোগের সুব্যবস্থা ছিল। আমু দরিয়ার অপর পাড়ে মা ওয়ারা'উ“ন-নাহ্র (77277905087). গমনের-বড় রাজপথ, তিরমিষ শহরের নিকট দিয়া অতিক্রম করিত। অন্যদিকে কাবুল. ও গাযনা হইতে সুলতান সড়ক উচু অঞ্চল ও মুসলিম ভারতের মধ্যে "যোগাযোগের. প্রধান সূত্র ছিল । কাম্পিয়ান উপসাগরের বন্দরসমূহের মাধ্যমে ভলগার উৎপত্তিস্থল পর্যন্ত চলাচল করা যাইত। €৩) বংশানুক্রমিক পর্যালোচনা $ ইরানের বর্তমান বংশ ও জাতিগত অবস্থা “আরবদের বিজয়ের পূর্বের অবস্থা হইতে অনেক ভিন্ন ধরনের । কারণ ইসলামী যুগের তের শত বৎসর যাবত এখানে বারবার বাহিরের আক্রমণ হইতে থাকে। ইহা ছাড়া ভৌগোলিক অবস্থা অনুকূল হইবার ফলে এখানে একটি স্থায়ী জনবসতি এবং উহার পাশাপাশি যাযাবর ও আধা যাযাবরদের বসতি আজ পর্যন্ত চলিয়া আসিতেছে। যাযাবরদের মধ্যে কোন এক স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করিবার প্ররণতা সর্বযুগেই সমানভাবে রহিয়াছে। কিন্তু যাযাবরদেরই নিত্য নতুন আক্রমণে, বিশেষত উত্তর-পূর্বদিক হইতে সর্বদা যে আক্রমণ পরিচালিত হইত উহার ফলে তাহাদের সে. আগ্রহ ও . প্রবণতা স্তিমিত হইয়া পড়ে । (১৯২৯ খু.) যাযাবরদের বসতি ছিল স্থায়ীভাবে বসবাসকারীদের আনুমানিক শতকরা ২০ ভাগ । শহরাঞ্চলের বসতির উন্নতি ইসলামী যুগের অন্যতম বৈশিষ্ট্য! জনবসতি যখন স্থাপিত হইতে লাগিল তু. আল-বালশযুরী, পৃ. ৩২৪) তখন শহরও সম্প্রসারিত হইতে লাগিল। এই সময়েই ছোট শহরের জন্য “শহর” শব্দটি-ব্যবহৃত হইতে থাকে । ইহার পূর্বে একটি বড় শহর অথবা একটি দেশের জন্য শব্দটি ব্যবহৃত হইত । অধিকাংশ ক্ষেত্রে যদিও সল্প পরিসর স্থানে তাহাদের ছাউনী নির্মাণ করিয়াছিল তথাপি পরবর্তীকালে এইগুলি এতই সমৃদ্ধশালী হইয়া উঠে যে, বড় বড় প্রাচীন শহরও উহাদের তুলনায় ক্ষুদ্র বলিয়া মনে হয়। কালের প্রভাবে যে সমস্ত শহর নিশ্চিহ্ন হইয়া গিয়াছিল সেইগুলিকে আবার উহার ধ্বংসাবশেষের উপর অথবা উহার আশপাশে আবাদ করা হয়। এমনিভাবে মধ্যযুগের শেষ পর্যায়ে কোন কোন বৃহৎ ইসলামী শহর বিলুপ্ত হইয়া গিয়াছিল। উহাদের স্থলে পূর্ববর্তী যুগের অনুন্পেখ্য শহরগুলি পরে গুরুত্ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।