Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান * পানি সমুদ্র পর্যন্ত পৌছে না; একমাত্র হিলমান্দ- যাহা ক্ষুদ্র উপনদীগুলির ন্যায় সীমান্তের নিঙ্ন জলাশয়ে আসিয়া পতিত হইয়াছে অথবা হারীরূদ যাহা উত্তরাঞ্চলের মরুভূমিতে নিঃশেষ হইয়া গিয়াছে - এই দুইটি নদী ব্যতীত নদীরূপে আখ্যায়িত করিবার মত কোন নদীর তথায় অস্তিত্‌ নাই। উপত্যকাসমূহ এবং পাহাড় ও জঙ্গলের মধ্যবর্তী ক্ষুদ্র সংকীর্ণ ভূখণ্ডে ছোট ছোট নদীর পানির সাহায্যে অতি সামান্যই চাষাবাদ করা যায় । উচু অঞ্চলের আবাদযোগ্য জমিরও এই একই অবস্থা । যেই সকল স্থানে সেচ ব্যবস্থা (যাহা সাধারণত ভূগর্ভস্থ খননকৃত পাকা নর্দমার মাধ্যমেই হইয়া থাকে) বেশী সম্প্রসারণ করা সম্ভব হইয়াছে- সেখানে সবৃজ শ্যামল ভূখণ্ডও অধিকতর বিস্তৃত ও সম্প্রসারিত হইয়াছে। যেই সকল অঞ্চলের ভূমি সাধারণত লবণাক্ত, সেই সকল অঞ্চলের শহর ও গ্রামগুলির মধ্যবর্তী এলাকাগুলি বিজন প্রান্তর ও মরুভূমিমাত্র, এই রূপ পানি ও বৃক্ষ-লতাশূন্য পাহাড়ী অঞ্চল কেবলমাত্র যাযাবরদিগের বসবাসের উপযুক্ত । এতদগ্চলের তাপমাত্রার অত্যধিক হবাস-বৃদ্ধির ফলে বৎসরের কয়েকমাস মাত্র মানুষ এখানে বসবাস করিতে পারে। ইরানের উচু অঞ্চলে স্থায়ী বসবাসকারীদের পাশাপাশি যাযাবর এবং আধা যাযাবরদের সন্ধানও পাওয়া যায়। যাযাবরদের উপর্যুপরি আক্রমণে এই . ধরনের বসতি এলাকার জনসংখ্যার হার পরিবর্তিত হইতে থাকে । ইরানের বহু এলাকা একটি অন্যটি হইতে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী । এইজন্যই ইতিহাসের দীর্ঘ পরিসরে. বেশীর ভাগ সময়েই সেখানে একক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। উহার প্রতিটি অঞ্চলেই বিভিন্ন সময়ে স্বতন্ত্রভাবে গুরুততুপূর্ণ রষ্্রীয় ও সাংস্কৃতিক কেন্ত্রের মর্যাদা লাভ করিয়াছে। সেইহেতু মুসলিম ভূগোলবিদগণের বর্ণনায়, ইরানের প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র চিত্র ফুটিয়া উঠিয়াছে। তাহাদের বিবরণে ভৌগোলিক বিভক্তি স্থান পাইলেও রাজনৈতিক পরিবর্তনের ফলে রাষ্্ীয় সীমানা পরিবর্তনের বিবরণই অধিকাংশ স্থানে উল্লিখিত হইয়াছে। এই সমস্ত অঞ্চলকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এই দুই ভাগে ভাগ করা যাইতে পারে, মধ্য ইরানের দাশ্ত-ই কাবীর এই দুইটিকে পৃথক করিয়াছে। এই মরুভূমি কাম্পিয়ান সাগর হইতে দক্ষিণ-পূর্ব দিকের মাক্রান অঞ্চলে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। 'আরব ভূগোলবিদগণ কোন কোন অংশ বিশেষভাবে সামনে রাখিয়া উহাকে মাফাযাতু খুরাসান (খুরাসান মরুভূমি), অথবা মাফাযাতু সীত্তান সৌস্তান মরুভূমি) নামে উল্লেখ করিয়াছেন। এই কারণে (বিভিন্ন বর্ণনায়) সেই মরুভূমির আয়তন এবং বৈশিষ্ট্য সম্পর্কেও মতভেদ পরিলক্ষিত হয়। সামঘ্িকভাবে ইহার উচ্চতা ইরানের পূর্ব ও পশ্চিমাংশের উচু অঞ্চলের তুলনায় ঢালু । উত্তরাংশে এক . বিশাল লবণাক্ত ভূমি, তথায় বৃক্ষলতাদি জন্মিতে পারে না। দক্ষিণ দিকে ফার্স-এর পূর্বে বর্তমান মানচিত্রে কথিত দাশ্ৃত-ই লুত-এর অংশ শুরু হইয়াছে (লূত; তু. জুগ্রাফিয়া-ই মুফাস্সাল-ই ঈরান)। এই স্থানে এবং ইহা হইতে আরও সন্মুখে দক্ষিণ পূর্বদিকে, প্রচুর পরিমাণে খেজুর বাগান রহিয়াছে। ইহা কাফেলা যাত্রীদের সেই সকল রাস্তার বড় বড় মান্যিলম্বরূপ, যাহার বদৌলতে প্রাচীন যুগ হইতেই খুরাসান ও সীস্তানের সহিত ফারস ও কির্মানের সংযোগ প্রতিষ্ঠিত হইয়াছিল, দক্ষিণে তুরান ও মাক্রান এলাকা হইতে যাহা দাশ্ৃত-ই. ঈরান হিলমান্দ উপত্যকার দক্ষিণাংশে গিয়া মিশিয়াছে। এখানে সাধারণত বিজন প্রান্তর অথবা মরুতুমি দৃষ্টিগোচর হইয়া থাকে । মরুভূমির এই বিস্তৃতি পূর্ব ও পশ্চিমের মধ্যে কোনরূপ ১৩২ ইরান প্রতিবন্ধকতার সৃষ্টি করিতে না পারলেও অধিকাংশ সময়ে রাষ্ট্রীয় সীমানা সেই অনুযায়ী নির্ধারিত হইয়াছে। শুধুমাত্র উত্তরদিকে কৃমিস এলাকা ও রায় (পরে তেহ্রান)-এর পূর্বাঞ্চল এবং কাম্পিয়ান উপসাগরের উপকূলবর্তী এলাকা চাষাবাদযোগ্য, যাহা মাদ (মিডিয়া) হইতে খুরাসান পর্যন্ত চলিয়া গিয়াছে! পশ্চিমাঞ্চলের মধ্যবর্তা অংশকে (প্রাচীন যুগের মাদ-মিডিয়া), ইসলামী যুগে আল-জিবাল এবং পরবর্তীকালে উহাকে ইরাক-ই “আজাম বলা হইতে থাকে। এই উঁচু ভূমি পর্বতরাজিতে পরিপূর্ণ যাহার বেশীর ভাগই উত্তর পশ্চিম দিক হইতে দক্ষিণ পূর্ব দিকে চলিয়া গিয়াছে। আর উহার সীমারেখা দক্ষিণ পশ্চিম দিকে যাগ্রূস (2887০5) পার্বত্যাঞ্চলের সহিত মিশিয়া গিয়াছে। এখানকার প্রসিদ্ধ শহর হইতেছে হামাদান ও ইসফাহান। আযারবায়জান; কিন্তু আরদলান-এর মরুভূমি উভয় অঞ্চলকে পরস্পর হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে । আযারবায়জান আরও বেশী পার্বত্যাঞ্চল, কারণ এই অঞ্চল আরও সন্মখ ভাগে অগ্রসর হইয়া আরমেনিয়া ও (ককেসাস কাফকায) পর্বতমালার সহিত মিশিয়া গিয়াছে। এই অঞ্চলে নদী-নালা খুব বেশী । আরাস (£51:55%59) দরিয়াকে ইহার উত্তর সীমান্ত বলিয়া চিহ্নিত করা যাইতে পারে । আরমিয়ার লবণাক্ত পানির,হুদ হইতেছে ইহার ভৌগোলিক সীমারেখার একটি উল্লেখযোগ্য বিষয়, ইসলামের প্রথম যুগে আরদাবীল ছিল এখানকার একটি বিশেষ স্থান; কিন্তু বর্তমান যুগের আরও সন্মুখে কাম্পিয়ান সাগরের উপকূলবর্তী এলাকা । ইসলামী ভূগোলে ইহাকে “আল-জীল', আদৃ-দায়লাম এবং পূর্বাঞ্চলকে তাবারিস্তান বলা হয়। বর্তমানে ইহাকে গীলান এবং মাধিন্দারান বলা হয়। এই অঞ্চল একটি সংকীর্ণ উপকূলবর্তী অঞ্চলের অন্তর্ভূক্ত, যাহা পূর্ব দিকে কিছুটা প্রশস্ত । উহার আর্দ্র আবহাওয়া এবং প্রচুর উদ্ভিদের কারণে উহা ইরানের অন্যান্য অঞ্চল হইতে আলাদা বৈশিষ্টের অধিকারী । দক্ষিণদিকে এই অঞ্চল আলবুরুয'-এর উচ্চ পর্বতমালা পর্যন্ত সুউচ্চ স্তন্ত আকারে অগ্রসর হইয়াছে যাহা মধ্য উচু: অঞ্যলের সীমারেখা সৃষ্টি করে, দক্ষিণের পাহাড়ী নিশ্নাঞ্চলে বিস্তৃত বসতি ও শস্যক্ষেত্রের মধ্যে গুরুতৃপূর্ণ শহর ছিল “রায়” । উহার মধ্য দিয়াই চলিয়া গিয়াছে খুরাসানের রাজপথ । “রায়' ব্যতীত এই রাজপথে সামনান, দামগান ও বিস্তাম শহরগুলিও অবস্থিত ছিল। কাম্পিয়ান উপসাগরের দক্ষিণ পূর্ব কোণ হইতে এই রাস্তা জুরজানের পার্বত্যাঞ্চলের দক্ষিণ দিক অতিক্রম করিত। যেহেতু উহার জুরজান ও আতরাক নদী দুইটি কাম্পিয়ান উপ-সাগরের দিকে প্রবাহিত, সেইজন্যই ভৌগোলিক দৃষ্টিতে জুরজান খুরাসানের অন্তর্ভূক্ত নহে। . | | “আল-জিবাল'-এর দক্ষিণে লুরিস্তানের পাহাড় খুযিস্তানের ঢালু ও নিম্নাঞ্চলের সোপানস্বরূপ। খুষিস্তানের প্রাক্তন নাম ঈলাম (61977) অথবা 'ঈলাম এবং বর্তমান নাম হইতেছে “আরাবিস্তান (4০ 90:93753, পৃ. ২৩২)। এই এলাকা ইরাকের সহিত বেশী সাদৃশ্যপূর্ণ; কিন্তু উভয়ের মাঝখানেই মরুভূমি অন্তরায় হইয়া আছে। আহ্ওয়ায দরিয়াকে বর্তমানে কারূন নদী বলা হয়। মধ্যযুগে ইহা উপনদী কের্খা হইতে পানি সংগ্রহ করিয়া সরাসরি পারস্য উপসাগরে গিয়া পতিত হইত । পরবর্তী যুগে উহা শাতুল-আরাবে পতিত হইতে থাকে। খুষিস্তান হইতে পূর্বে এবং আল-জিবাল হইতে দক্ষিণপূর্বে পার্বত্যাঞ্চল শুরু হইয়াছে। সেখানে পাহাড়ী ইসলামী বিশ্বকোব

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।