Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইরান ইরান (511 ঈরান) £ (১) নাম £ ইরানের সাবেক একটি নাম ছিল 'পারসিস' (67519) অথবা 'পারসিয়া” (67519) প্রখ্যাত রোমান সাহিত্যিক প্রাউটাস (51009)-ও এক স্থলে 'পারসিয়া' লিখিয়াছেন। পারসিয়া শব্দটি যুনানী রোমান উপাধি পারসী (69:5৪) হইতে উদ্ভূত, যাহা একিমোনিয়ানদের জন্য ব্যবহৃত হইত । ইরানের দক্ষিণ-পশ্চিমে ছিল পারসেস নামক একটি রাষ্ট্র, একটি গোত্রের নামানুসারেই উহার উক্ত নামকরণ করা হয়। পারসেস . সম্ভবত সেই 'পারসুয়া' (6০7558)-রই রূপান্তর যাহাদের সম্পর্কে আশুরী (সিরিয়ান) শিলালিপি হইতে জানা যায় যে, অতীতে উহারা মাদ [045919) (5আল-জিবাল) যাহার সম্পর্কে আলোচনা সর্বপ্রথম ৮৪৪ খু. পু. সালে পাওয়া যায়)]-এর একটি অংশে বসবাস করিত। বৃটানিকা বিশ্বকোষের (517050107099919. [71691117109 ১৭ খ., [7519 প্রবন্ধে) প্রবন্ধকার ইহার ব্যাখ্যা এইভাবে দিয়াছেন যে, প্রকৃত অর্থে পারসিয়া (67518)-এর দ্বারা বুঝান হয় সেই সমস্ত এলাকাকে যেখানকার বাসিন্দাগণকে 'পারসিয়ান' (667519129) বলা হইত, অর্থাৎ প্রাচীন যুগের “পারসেস” আর বর্তমান যুগের 'ফারিস' একই । মুসলমানদের যুগে “ফারিস' শব্দের ব্যবহার “পারসেস*-এর সেই সমস্ত অংশের ক্ষেত্রেই হইত । কিন্তু ফারসী শব্দটি প্রাচীনকাল হইতেই ইরানী প্রদেশগুলিতে প্রচলিত ভাষাসমূহের“একটি ভাষার.জন্য ব্যবহৃত হইয়া আসিতেছে. (তু. আল-ফিহ্রিস্ত, [1755] সং. পৃ. ১৩)। এই ভাষা, যাহাকে আমরা . 'পারসিয়ান' (অথবা ফারসী) বলিয়া থাকি, খুশ্টীয় ৯ম শতক হইতে উহা গ্রন্থের ভাষা বা লেখ্য ভাষায় পরিণত হয় । এমনিভাবে আল-ফুর্স শব্দটি, যাহা প্রাচীন 'আরবী সাহিত্যে পাওয়া যায়, ইরানের সকল অঞ্চলের জন্যই ব্যবহৃত হইত। কিন্তু ব্যাপকভাবে ইহার ব্যবহার ইসলাম-পূর্ব যুগের ইরানীদের ক্ষেত্রে, উপরন্ত সেই সমস্ত লোকের ক্ষেত্রেও ব্যবহৃত হইত যাহারা তাহাদের প্রাচীন মতবাদ ও ধর্মীয় চিন্তাধারায় অটল ছিল । এই হিসাবে শব্দটি অধিকাংশ ক্ষেত্রেই “আরবী পরিভাষা “আল-“আজাম'-এর প্রতিশব্দ । আসাদী ১১৪ ০১৬] ফুেরস ভাষা) দ্বারা বাল্খ, মা ওয়ারাউন-নাহ্‌র ও খুরাসানবাসী প্রভৃতির ভাষা বুঝাইয়াছেন। ইরান শব্দটি 'আরিয়ানাঃ' (479709, পরবর্তীকালে আতেন্তায় ঈরিয়ানা”) হইতে উদ্ভূত, যাহার অর্থ আরিয়াদের আবাস ভূমি, ইরান ছিল সাসানীদিগের রাজত্বের রাজধানী তথা কেন্দ্রীয় অংশের নাম যাহারা নিজদিগকে “শাহানে ঈরান ওয়া আনীরান' উপাধিতে ভূষিত করিত। ভার ভি সোলিক রব রূপে বর্ণিত হইয়াছে, যাহার অর্থ ইরান দেশ (তু. য়াকৃ'ত, সম্পা. ড/7555010, ১খ., পৃ. ৪১৭)। কিংবদন্তীর বর্ণনা মতে হোশাঙ্গ ইব্‌ন কিউমারছ তাহার রাষ্ট্রের নাম রাখে ইরান। আর তদীয় পুত্র পারেস যখন সিংহাসনে আরোহণ করেন তখন ইহাকে মুলক-ই পারেস বলা হইতে থাকে । এই রাষ্ট্র বেলুচিস্তান, কচ, মাকরান, গোর, বামিয়্যান, হিন্দুকুশ, সীস্তান, যাবিলিস্তান, খুরাসান, মা ওয়ারাউন-নাহ্র, রাশত, ইসফাহান, মাফিন্দরান, আস্তার আবাদ, গুরগান, ফারিস, লারিস্তান, খুষিস্তান, আফগানিস্তান, কাবিলিস্তান, পাঞ্জাব, কুরদিস্তান, শীরওয়ান, বাবিল, মাওসিল ও দিয়ার বাক্র-এর সমন্বয়ে গঠিত ছিল। অপর এক বর্ণনা মতে “ফারদুন'-এর পুত্রদিগের মধ্যে ইরাজ ও তুর-এর ১৩১ ইরান পারস্পরিক কলহে ইরাজ মারা যান; কিনতু ইরান ও তুরানের.বিবাদ বরাবর চলিয়া আসিতেছিল। মহাকবি ফিরদাওসীর ভাষায় ৪ ০৯০ ৩ 01১51 ০1০ ১১৬৯ 2৫ সিএ ১০৪১ ভরতওন “তুমি কখনও পুত্রকে কখনও পৌত্রকে টানিয়া আন, ইহাতে তোমার মতলব হইতেছে কেবল ঈরান ও তুরান-এর মধ্যে যুদ্ধ চালু রাখা” (বিস্তারিত তথ্যের জন্য দেখুন ফিরদাওসী £ শাহনামা ফারহাজ-ই আনন্দরাজ, “ঈরান' ঈরাজ ও “ত্র শিরোনামে দ্র.)। ইসলামী যুগে শাহ্‌নামার মাধ্যমে যখন প্রাচীন ঘটনাবলী আবার নৃতনভাবে প্রাণ ফিরিয়া পায় তখন ঈরান' নামটি আবারও সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্য হইয়া উঠে। হিন্দুস্তানে, বিশেষত মুগল আমলের ফারসী সাহিত্যে, অধিকাংশ ক্ষেত্রেই “ঈরান' “কিশওয়ার “ঈরান" ইরান দেশ)-এর নাম পাওয়া যায়, (যথাঃ ইনশা-ই আবু*ল-ফাদ'ল, দফতর-ই আওওয়াল-এ £ হযরত শাহিনশাহী কর্তৃক শাহ্‌ “আব্বাসকে কিশওয়ার-ই ঈরান-এর শাহী খিতাব)। সাধারণ জ্ঞান বিষয়ক গ্রন্থাদিতে (ইংরেজী) [81719] ও [791719110 শব্দের ব্যবহার উনবিংশ শতাব্দীর পূর্বে পাওয়া যায় না (9015261, [57210150105 £81057600090051896, ১৮৭১ খু.) 10207006- 50557, 708955 [79101101)65, ১৮৮৩ খু.)। ব্যহ্যত উনবিংশ শতাব্দীতেই ইরানবাসিগণ নিজদিগকে ইরানী বলিয়া আখ্যায়িত করিবার জন্য জোর প্রচেষ্টা শুরু করে; অতঃপর ১৮৯০ খৃ.-এর দিকে “ঈরান' নামে তথায় একটি সংবাদপত্র প্রকাশিত হয়। ১৯৩৫ খ. সরকারীভাবে সে দেশের নাম ইরান বলিয়া স্বীকৃত হয়। এখন ইহা ইরান নামেই পরিচিত দে [7005010795019. 11691010109., [72810 নিবন্ধ)। . (২) ভৌগোলিক পর্যালোচনা £ বর্তমান ইরানের আয়তন ৬,২৮,০০০ বর্গমাইল । আর ইহা উত্তর দিকে ২৫. ৪০" অক্ষাংশ এবং পূর্বদিকে 8৪. ৩০*, ৬৩", দ্রাঘিমাংশের মধ্যস্থলে অবস্থিত । এই দেশের বিরাট একটি অংশ মরুভূমি । সারা দেশে বসতি এমনভাবে ছড়ান যে, প্রতি বর্গমাইলের জনসংখ্যা বিশ পঁচিশ জনের বেশী নহে (বসতি সম্পকীয়ি সদ্য হিসাব ও সংখ্যা পরে দ্রষ্টব্য)। দেশটির বেশীর ভাগ অঞ্চলই শুষ্ক, উচু ভূমি বিদ্যমান এবং পূর্ব সীমান্ত ছাড়া বাকী সবদিকই পাহাড় পর্বতে ঘেরা । উত্তর দিকের পাহাড় আঠার হাজার সাত শত ফুট পর্যস্ত উচু। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আছে মরুভূমি । মধ্যযুগে রাষ্ট্রীয় পরিবর্তনের সংগে সংগে ইরানের সীমানাও বিভিন্ন সময়ে পরিবতীঁত হইতে থাকে । সুতরাং ইসলামী যুগের ইরান সম্পর্কে আলোচনা করিবার সময় কোন নির্ধারিত সীমানার উপর অটল থাকা মুশকিল্‌ হইয়া পড়িবে । অধিক কিছু বর্ণনা করিতে চাহিলে বলা যাইতে পারে যে, উহার বিস্তৃতি ছিল বর্তমান ইরান, আফগানিস্তান, বেলুচিস্তান এবং ইরানের দক্ষিণ সীমান্তের মার্ভ অঞ্চল পর্যন্ত । সম্ভবত ইরাক, আল-জাযীরা ও আরমেনিয়া অঞ্চল একিমোনিয়া এবং তৎপরবর্তী সাসানী রাজত্র অন্তর্ভূক্ত ছিল, যাহা পরবতীকালে আলাদা হইয়া গিয়াছে। সাসানীযুগে বাবিল (ব্যোবিলন)-কে “দিল-ই ঈরান শাহর” বলা হইত (04১, ৬খ-, &; তু. য়াকুত, ১খ, ৪১৭ যাহাতে এই পরিভাষা ইরাক-এর জন্য ব্যবহৃত হইয়াছে)। ॥. ইরানে একদিকে প্রশস্ত উচু ভূমি, যাহার কিছু অংশ পাহাড়ী অঞ্চল, আর অন্যদিকে কাম্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরীয় উপকূলবর্তী এলাকা । এই উপকূলবর্তাঁ অঞ্চলসমূহ ব্যতীত ইরানের অবশিষ্ট অংশের নদী-নালার ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।