ৃ 0০017161715 ইরাক শিশুকে হত্যা করিয়াছ ?' প্রভৃতি বলিয়া স্লোগান দেয়। প্র্যাকার্ডও তাহারা বহন করে। বিক্ষোভের কারণে রাইস ব্লাকবার্ণে একটি মসজিদ পরিদর্শনের কর্মসূচি বাতিল করিতে বাধ্য হন। মানবতার বিরুদ্ধে বিচার শেষ হওয়ার পূর্বেই ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কুদী' গণহত্যার অভিযোগ আনা হয়। আশির দশকে ইরাকের কুর্দিস্তানে কুর্দি বিদ্রোহ দমনে হালাবজায় আনফাল অভিযানে ১ লক্ষ ৮০ হাজার কুর্দি হত্যার অভিযোগে বাগদাদের আদালতে সাদ্দাম ও তাহার সহযোগীদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে আদালতে ক্ষুব্ধ সাদ্দাম অভিযোগ করেন, কথিত প্রত্যক্ষদশীদের সকলকে সাক্ষ্যদানের জন্য ঘুষ প্রদান করা হইয়াছে। আদালতে কী বলিতে হইবে, তাহাও তাহাদের শিখাইয়া দেওয়া হইয়াছে । ৭ এপ্রিল, ২০০৬ খৃ. ইরাকের রাজধানী বাগদাদে একটি শী'আ মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৭৯ ব্যক্তি নিহত ও ১৬৪ ব্যক্তি আহত হন। এইভাবে প্রতিদিনই শী'আ-সুন্নী দাঙ্গায় বহু ইরাকীর হতাহত হওয়ার ঘটনা অব্যাহত রহিয়াছে। হামলাটি সাম্প্রতিক কালের দ্বিতীয় বড় হামলা । ৮ এপ্রিল, ২০০৬ খু. মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করে যে, এক ইরাকী সৈন্য একজন মার্কিন সৈন্যকে গুলি করিয়া হত্যা করিয়াছে €এপি ও এএফপি, বাগদাদ, ৯ এপ্রিল, ২০০৬ খৃ.)। কালে । ইরাক ছিল জাতীয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষ একটি দেশ। সুন্নী ও শী“আর মধ্যে বৈবাহিক সম্পর্কও ছিল খুবই স্বাভাবিক একটি ঘটনা । ২ এপ্রিল, ২০০৬ খৃ. আল-জাবীরা সূত্রে জানা যায় যে, ইরাক যুদ্ধের সময় খেলে । জোসুয়া কী নামক স্বপক্ষত্যাগী এক মার্কিন মেরিন সেনা আরও জানায়, ২০০৩ খু. মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইরাক দখলের প্রথমদিকে মেরিন কমান্ডাররা সৈন্যদের নির্দেশ দেন, কোন ইরাকীকে দেখামাত্র গুলি করিবে। যুক্তরাষ্ট্রে গেলে কোর্ট মার্শালের ভয়ে জোসুয়া কী উদ্ধান্তু হিসাবে কানাডাতে আশ্রয় প্রার্থনা করেন। সম্মুখ সমরে মুজাহিদদের সহিত আঁটিয়া উঠিতে না পারিয়া মার্কিন আগাসীরা সুন্ী ও কুর্দি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া তাহাদের মধ্যে দাঙ্গা লাগাইয়া দিয়া ইরাককে বিভক্ত.-করিয়া শাসন করার চক্রান্ত করে ।' এই চক্রান্তের অংশ হিসাবে তাহারা মসজিদ এবং রাজনৈতিক ঘাড়ে চাপাইয়া তাহাকে সাম্প্রদায়িক উ্তার ফল বলিয়া বর্ণনা করার অপপ্রয়াস চালায় । কিন্তু এই প্রয়াসের ফলও আখ্াসীদের বিরুদ্ধে চলিয়া গিয়াছে। এই সব হত্যাকাণ্ডে সুন্নীদের পাশাপাশি এখন শী“আরাও অনুধাবন করিতে পারিয়াছে যে, মার্কিনীরা তাহাদের উভয় পক্ষেরই শত্রু । তাহারা ইরাকীদের শক্র, মুসলমানদের শত্রু । শুধু তেলসমৃদ্ধ মুসলিম দেশটির মহামূল্যবান সম্পদ লুট করার উদ্দেশ্যেই তাহারা ইরাক দখল করে । আর অনির্দিষ্ট কাল ধরিয়া দেশটি দখলে রাখার জন্য তাহারা বৈধ সরকারকে উত্ধাত করিয়া সেখানে একের পর এক গণহত্যা চালাইয়া যাইতেছে। না কেন, তাহা তাহাদের জন্যই বুমেরাং হইবে এবং ১৯৭৫ খু. তাহারা আল-আহরাম, কায়রো, ২ এপ্রিল, ২০০৬ খৃ.)। ১২৫ ইরাক বৃটিশ প্রধান মন্ত্রী টনি ব্রেয়ারের মানবাধিকার বিষয়ক দূত আযান একটি “কালো গহ্বরে" অদৃশ্য হইয়া যাইতেছে এবং তাহাদের খুঁজিয়া বাহির করা খুবই কঠিন । শুরুতে যুক্তরাষ্ট্র সমস্যাটিকে গুরুত্বের সহিত গ্রহণ করিলে তাহা ইরাকে বন্দী নির্যাতনের ঘটনা প্রতিরোধে সহায়ক হইত নিউ ইয়র্ক টাইমসের ওয়েব সাইট, ৮ এপ্রিল, ২০০৬ খু.)। ১০ এপ্রিল, ২০০৬ খু. মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় যে, ইরাকের ডেথ ক্কোয়াডে মার্চ ২০০৬ খৃ. পর্যন্ত ১,৩০০ সুন্নীকে হত্যা বা অপহরণ করা হয়। তাবেদার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বায়ান জাবের সুন্নীদের অভিযোগ অস্বীকার করিয়া বলেন, হত্যাকারী ও অপহরণকারীরা পুলিশের পোশাক পরিয়া এসব অপকর্ম করে। তাই ইরাকী পুলিশ ও সেনারা এসব কাজ করে বলিয়া সকলের ধারণা (বিবিসি অনলাইন, ১৩ এপ্রিল, ২০০৬ খু.)। এদিকে ন্যাটোর সাবেক সর্বাধিনায়ক জেনারেল ওয়েসলি ক্লার্ক ৬ জন অবসরপ্রাপ্ত জেনারেলের সহিত যোগদান করিয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনান্ড রামসফেন্ডের প্রতি পদত্যাগের আহবান জানান । রামসফেন্ড ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে ঠেলিয়া দিয়েছেন এই অভিযোগ করিয়া বিশ্বব্যাপী পরিচিত জনপ্রিয় জেনারেল ক্লার্ক বলেন, এই যুদ্ধের সহিত মন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কোন সম্পর্ক ছিল না। উক্ত দুইজন যুদ্ধের জন্য পীড়াপীড়ি করিয়াছেন । কূটনৈতিক প্রচেষ্টা শেষ . হওয়ার পূর্বেই তাহারা প্রকাশ্য যুদ্ধের জন্য চাপ প্রয়োগ করিয়াছেন । তিনি ইরাক অভিযানকে মারাত্মক ভুল এবং গুরুতর কৌশলগত বিপর্যয়. বলিয়া অভিহিত করেন। | সর্বশেষ ২০মে, ২০০৬ খু. ইরাকের ২৭৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্ট নবগঠিত জাতীয় একমত্যের সরকারের মন্ত্রীসভাকে অনুমোদন 'করে । বহু প্রতীক্ষার পর এই. সংসদ অধিবেশনের উদ্বোধন করা হয়। দেশটির শী'আ প্রধান মন্ত্রী নূরী আল-ম্ালিকী স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে এবং সুন্নী উপ-প্রধান মন্ত্রী সালাম আল-জওবাই সাময়িকভাবে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন (বিবিসি ও এএফপি, বাগদাদ ২০ মে, ২০০৬)।. ইরাক যুদ্ধের ক্ষয়ক্ষতি ২০০৩ খু. ইরাক যুদ্ধের প্রেক্ষিতে দেশটিতে ব্যাপক লুটতরাজ হয়। লুগ্ঠিত স্থানসমূহের মধ্যে ইরাকের জাতীয় জাদুঘর ছিল অন্যতম । মার্কিন সামরিক বাহিনী জাদুঘর পাহারা দেয় নাই, কারণ তাহারা তৈল মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষায় ব্যস্ত ছিল। মার্কিন কর্মকর্তাগণের মতে, হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা এবং গুরুতৃপূর্ণ মন্ত্রণালয়সমূহের নিরাপত্তা বাস্তবতার নিরিখে অগ্রাধিকার পায় । এতদ্বতীত বিভিন্ন গুরুতৃপূর্ণ স্থানের নিরাপত্তা বিধানের জন্য মার্কিন সৈন্যসংখ্যা প্রয়োজনের তুলনায় কম ছিল বলিয়া কিছু অপ্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলিয়া মার্কিন কর্তৃপক্ষ উল্লেখ করে। বহু ট্রাকভর্তি লু্ঠিত ইরাকী স্বর্ণ ও ১.৬ বিলিয়ন মার্কিন ডলার নগদ টাকার তোড়া মার্কিন বাহিনী জব্দ করে। | - হৃত সামগ্রী পুনরুদ্ধারে মার্কিন ফেডারেল কুরো অব ইনভেসটিগেশন (ু3])-কে তলব করা হয়। দেখা যায় যে, ১৫,০০০টির মত প্রাচীন নিদর্শন খোয়া গিয়াছে। তন্ধ্যে অদ্যাবধি ৫,০০০টি পুনরুদ্ধার করা সম্ভব হইয়াছে। তথাপি প্রাচীন সুমেরিয়া হইতে নিদর্শনাদি খোয়া যাওয়াতে অপূরণীয় সাংস্কৃতিক ক্ষতিসাধিত হইয়াছে। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।